রফিক কোনো জবাব দিতে পারল না। অবাক হয়ে তাকিয়ে রইল। শারমিন নিচু গলায় বলল, আমি খুব বড়ো ধরনের কনফিউশনে ভুগছি। কী করব কিছু বুঝতে পারছি না।
কনফিউশন হবার কারণ কী?
কারণ কী, তুমি ভালো করেই জান। কেন তুমি বারবার এসেছ আমার কাছে?
বলতে বলতে শারমিন ফুঁপিয়ে উঠল।
সাব্বির ভাইকে বিয়ে করতে আমি রাজি না, এই কথাটা আমি কিছুতেই বাবাকে বলতে পারব না। আমি আমার বাবাকে যে কী পরিমাণ ভালোবাসি, তা একমাত্র আমিই জানি। অন্য কেউ জানে না।
রফিক সিগারেটের জন্যে পাঞ্জাবির পকেটে হাত দিল। সিগারেট নেই! হাত পড়ল দশ টাকার একটি ময়লা নোটে, এই টাকাটাই তার সম্বল।
শারমিন মৃদুস্বরে বলল, আমাকে নিয়ে তোমাদের বাড়িতে যাবার সাহস কি তোমার আছে।
আছে!
রফিক শান্তস্বরে বলল, তোমার বাবাকে গিয়ে সব কিছু খুলে বললে 6<भনা ३३?
আমার পক্ষে সম্ভব নয়।
তোমাকে বলতে হবে না। আমি বলব।
না।
শারমিন শাড়ির আঁচলে মুখ ঢেকে বসে রইল। রফিক বলল, ড্রাইভার সাহেব, আপনার কাছে সিগারেট আছে? ড্রাইভার সিগারেট দিল। নিচু গলায় বলল, এখন কোন দিকে যাইবেন?
রফিক বলল, খুব স্পিডে একটু ঘুরে বেড়ান, আমার মাথাটা ঠাণ্ডা হোক। কোথায় যাব এখনো জানি না।
রফিক আড়চোখে তাকাল শারমিনের দিকে। সে শাড়ির আঁচলে মুখ ঢেকে বসে আছে চুপচাপ। রফিকের ইচ্ছা করল, আকাশ ফাটিয়ে চিৎকার করে বলে, এই মেয়েটিকে পৃথিবীর কেউ আমার কাছ থেকে সরিয়ে নিতে পারবে না। এ একান্তই আমার।
রফিক বিয়ে করেছে
মনোয়ারা অবাক হয়ে বললেন, রফিক একে বিয়ে করেছে? তুমি এসব কী বলছ বৌমা।
নীলু মনোয়ারার হাত ধরল।
মা, আপনি আমার সঙ্গে আসুন, আমি আপনাকে সব বুঝিয়ে বলছি। আসুন আমার সঙ্গে।
আমাকে কিছুই বুঝিয়ে বলতে হবে না। আমি সবই বুঝতে পারছিা! রফিক কোথায়?
ও একটু বাইরে গেছে। আসবে। মা আপনি একটু আসুন আমার সঙ্গে।
তুমি বৌমা আমার হাত ধরে টানাটানি করবে না। আমি এই মেয়ের সঙ্গে কথা বলব।
শারমিন তেজা-চোখে তাকাল মনোয়ারার দিকে। হোসেন সাহেব বললেন, কথা বলার জন্যে এত ব্যস্ত কেন? এই মেয়ে তো আর চলে যাচ্ছে না। তুমি যাও বৌমার সঙ্গে।
মনোয়ারা কড়া চোখে তাকালেন। হোসেন সাহেব থিতামত খেয়ে থেমে গেলেন। মনোয়ারা কড়া গলায় বললেন, বৌমা, তুমি সবাইকে নিয়ে এ ঘর থেকে যাও, আমি মেয়েটার সঙ্গে কথা বলব। একা কথা বলব।
নীলু সবাইকে নিয়ে বেরিয়ে গেল। হোসেন সাহেব দীর্ঘনিঃশ্বাস ফেলে বললেন, বড়ো ঝামেলা হয়ে গেল তো বৌমা। শফিক এসেছে?
জ্বি-না।
বাজে কটা?
আটটা।
কাণ্ডটা রফিক কী করল!
বাবা, আপনি টুনী আর বাবলুকে নিয়ে বসেন।
হ্যাঁ, বসছি। তুমি যাও, তোমার শাশুড়ির কাছে গিয়ে দেখ, কিছু করা যায়। কিনা। মেয়েটার জন্য বড়ো মায়া লাগছে।
হোসেন সাহেব টুনী এবং বাবলুকে নিয়ে বারান্দায় চলে গেলেন। শাহানা শুকনো মুখে দাঁড়িয়ে আছে। সে ফিসফিস করে বলল, কী হবে, ভাবী?
কিছুই হবে না। হবে। আবার কি?
মাযে কী করছেন! তুমি লক্ষ করেছ ভাবী, মা রাগে কাঁপছিলেন। রফিক ভাই আবার কোথায় গেল?
কী জানি কোথায়?
শাহানা চাপা গলায় বলল, আমার এমন রাগ লাগছে ভাইয়ার উপর। কাঁদতে ইচ্ছে হচ্ছে। শাহানা সত্যি সত্যি কেঁদে ফেলল।
মনোয়ারা কড়া গলায় বললেন, তুমি বস এখানে!
শারমিন বসল। তিনি দাঁড়িয়েই রইলেন।
তুমি আমাকে বল, তুমি কেমন মেয়ে? বাবা-মাকে কিছুই না বলে বিয়ে করে ফেললে?
শারমিন নিঃশ্বাস চাপতে চেষ্টা করল। পারল না।
চাকরি নেই, কিছু নেই, এমন এক জন অপদার্থকে বিয়ে করে ফেললে! যার নিজের থাকার জায়গা নেই। তুমিও তার মতোই অন্যের ঘাড়ে বসে খাবে। চক্ষুলজ্জাও তোমার নেই?
নীলু এসে মনোয়ারাকে প্রায় টেনে ঘর থেকে বের করে নিয়ে গেল! শারমিন শুকনো দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। তার মাথায় অসম্ভব যন্ত্রণা হচ্ছে। চারদিকে কি ঘটছে না-ঘটছে কিছুই বুঝতে পারছে না। পরিচিত কেউ নেই যে এসে তার পাশে দাঁড়াবে। আশা ও সত্ত্বনার কিছু বলবে। জীবন এত কঠিন কেন?
চমৎকার একটি চাঁদ উঠেছে আকাশে। শফিক বারান্দায় বসে সিগারেট টানছে। নাটকীয় এই সংবাদ সে শুনেছে। সে কোনো কথা বলে নি। রাতে নীলু যখন তাকে খাবার জন্যে ডাকল, সে বলল, আমার কিছু খেতে ইচ্ছা করছে না নীলু।
শারমিনও কিছু খায় নি। সে রফিকের ঘরে মাথা নিচু করে বসে আছে। রফিক তাকে শান্ত করার চেষ্টা করেছে, কোনো কাজ হয় নি। সে, একটিও কথা বলে নি। রফিক বলল, আমাদের জীবনটা শুরু হল খুব খারাপভাবে। তাই না? শারমিন জবাব দিল না।
তবু আমার কেন জানি মনে হচ্ছে, এক দিন সব ঠিক হয়ে যাবে শারমিন।
বল।
খুব সুন্দর জোছনা হয়েছে বাইরে। চল না একটু ছাদ থেকে ঘুরে আসি।
তুমি যাও। আমার ইচ্ছা করছে না।
শারমিন, প্লিজ।
রফিক, আমাকে বিরক্ত করবে না।
এত সুন্দর একটা রাত নষ্ট করব?
শারমিন জবাব দিল না। কিন্তু উঠল। রফিক ছুটে গেল নীলুর কাছে। তার খুব শখ, ভাবীকে দিয়ে একটা গান যদি গাওয়াতে পারে। অনেক দিন আগে এ-রকম এক জোছনা-রাতে তারা সবাই মিলে ছাদে হাঁটছিল। হঠাৎ কী মনে করে ভাবী গুনগুন করে গেয়েছিল-চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। ভাবীকে চেপে ধরলে সে কি তাদের নতুন জীবনকে সুসহ করবার জন্যে একটা গান গাইবে না? ভাবীর পক্ষে কি এতটা নির্দয় হওয়া সম্ভব?
জোছনার ফিনিক ফুটেছে চারদিকে। আকাশ ভেঙে পড়ছে আলোয়। কি উথািলপাথাল জোছনা! ছাদে একটি পার্টি পাতা হয়েছে। শারমিন মাথা নিচু করে বসে আছে পাটিতে। শাহানা টী-পট ভর্তি করে চা নিয়ে এসেছে। নীলু মৃদুস্বরে বলল, মন-খারাপ করো না শারমিন। দেখ, কী সুন্দর একটা রাত! এমন চমৎকার জোছনা কখনো দেখেছ?
