শাহানা সময় কাটানোর জন্যে অন্য কিছু ভাবতে চেষ্টা করল। এই কাজটা সে খুব ভালো পারে। ক্লাসে কোনো লেকচার যখন তার পছন্দ হয়। না, তখন স্যারের দিকে তাকিয়ে থেকে সম্পূর্ণ অন্য জিনিস নিয়ে চিন্তা-ভাবনা করতে পারে। বেশ লাগে তার।
শাহানা ভাবতে লাগল বাসায় ফিরে গিয়ে কী করবে। করার কিছুই নেই। এমন নিরানন্দ জীবন। কিছুক্ষণ পড়াশোনা, টিভি দেখা, রাতের পর ঘুমানো, ব্যস। দিনের পর দিন একই রুটিন। এতটুকুও ভালো লাগে না, প্রায়ই ইচ্ছা করে কোথাও পালিয়ে যেতে। ছেলে হয়ে জন্মালে সে নিশ্চয়ই পালিয়ে যেত। মেয়ে হয়ে পালিয়ে যাওয়াও সম্ভব না। পত্রিকা খুললেই সেয়েদের নিয়ে এমন সব আজেবাজে খবর দেখা যায়। এসব খবর শাহানার পড়তে ভালো লাগে না। কিন্তু মা আবার বেছে বেছে সেই খবরগুলিই ভাবীকে পড়ে শোনাবেন।
বৌমা, শুনে যাও, কী লিখেছে। মানুষ আর মানুষ নেই। জানোয়ার হয়ে গেছে। ফরিদপুরের নবগ্রামে তিন জন যুবক কর্তৃক এগারো বৎসর বয়েসী। কুলসুমকে…
এসব খবর কি জোরে জোরে পড়ে শোনানের জিনিস? কিন্তু মাকে বলবে কে? যতই দিন যাচ্ছে, মা ততই অন্য রকম হয়ে যাচ্ছে! কী বাজে স্বভাব যে তার হচ্ছে অবশ্যি এখন তার সঙ্গে মা খুব ভালো ব্যবহার করছে। যে মেয়ের বিয়ে ঠিক হয়ে আছে, তার সঙ্গে হয়তো খারাপ ব্যবহার করার নিয়ম নেই। আগে টুনীকে নিয়ে ছাদে গেলে এক শ বার জবাবদিহি করতে
ছাদে গিয়েছিলি কেন?
দিনের মধ্যে দশ বার ছাদে যাওয়া লাগে কেন?
খবরদার, আর যেন না দেখি। এত বড়ো মেয়ে ছাদে ঘুরঘুর করবে: কেন? ছাদ কি হাওয়া খাবার জায়গা?
এখন মা কিছুই বলে না। কয়েক দিন আগে কলেজ থেকে ফেরবার সময় গলির মাথায় আনিস ভাইয়ের সঙ্গে দেখা। দু জন কথা বলতে বলতে আসছে। মা ব্যাপারটা বারান্দায় দাঁড়িয়ে দেখল। এই নিয়ে কিছুই বলল না। অন্য সময় হলে এক লক্ষ প্রশ্ন করত।
কী কথা হল আনিসের সাথে? হাত নেড়ে নেড়ে এমন কী কথা?
তোকে কত বার বলব, আগ বাড়িয়ে আলাপ জমাতে যাবি না?
হাসতে হাসতে দেখি ভেঙে পড়ে যাচ্ছিলি। রাস্তার মধ্যে কেন এমন হাসাঁহাসি? ভদ্রলোকের মেয়ে না। তুই?
বিয়ে ঠিক হয়ে যাবার কিছু ভালো দিকও আছে। স্বাধীনতা আসে। কত দিন থাকবে এই স্বাধীনতা কে জানে। বিয়ের পর কী হবে, এসব নিয়ে শাহানা কখনো ভাবে না। ভাবতে ভালো লাগে না। যা হবার হোক, তখন দেখা যাবে। তবে শাহানা নিশ্চিত যে লোকটির সঙ্গে তার বিয়ে হবে, সে ভালোই হবে। ছ্যাবলা ধরনের হবে না। সে-রকম হলে শাহানার সঙ্গে বারবার দেখা করত। চিড়িযাখানায় নিয়ে যেতে চাইত। চাইনীজে নিয়ে যেত। প্রেম প্রেম একটা খেলা চলত। সবকিছু ঠিকঠাক করবার পর প্রেমের অভিনয়। এই ছেলে এসব কিছুই করে নি। এই একটি কারণে শাহানা তার উপর কৃতজ্ঞ। শাহানা ঠিক করে রেখেছে, বিয়ের প্রথম রাতেই এজন্যে সে তার স্বামীকে ধন্যবাদ দেবে।
ওদের বাড়ি থেকে এক বার বিরাট এক গাড়ি এসে উপস্থিত। বাচ্চারা সবাই চিড়িয়াখানায যাবে। তাদের ইচ্ছা শাহানাকে নিয়ে যাবার। শাহানা কি পারবে যেতে? তার যাবার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। মার জন্যে যেতে হল। সাজসজ্জা করতে হল। চুল বাঁধতে হল। শাহানা ধরেই নিয়েছিল, চিড়িয়াখানাটা উপলক্ষ মাত্র। আসলে ও তার সঙ্গে ঘুরতে-টুরতে চায়। কিন্তু ও ছিল না। বাচ্চারাই গিয়েছে দল বোধে।
মাঝে মাঝে শাহানার মনে হয়, ওর মধ্যে শাহানার প্রতি একটা অবহেলার ভাব আছে। নয়তো বিয়ে ছ মাস পিছিযে দেবার প্রস্তাবে ছেলের আত্মীয়স্বজনরা কেউ রাজি হল না। কিন্তু ছেলে রাজি হয়ে সবাইকে রাজি করাল। এসব খবর অবশ্যি খিলগাঁর মামার কাছ থেকে পাওয়া। তাঁর সব খবর বিশ্বাসযোগ্য নয়। তিনি বানিয়ে বানিয়ে প্রচুর কথা বলেন।
লীনা। আপার বক্তৃতা প্ৰায় শেষ পর্যায্যে। তিনি আধা ঘণ্টা বক্তৃতা দিলেন। চিবিয়ে চিবিয়ে কথা। দুই মিনিট পর পর রবীন্দ্রনাথ এই বলেছেন।–মহামতি বালজাক এই বলেছেন। আগে জানলে কে আসত শোক সভায়?
শাহানার বাসায় ফিরতে ফিরতে তিনটা বেজে গেল। বাসায় কেউ নেই, শুধু শফিক বসে আছে বসার ঘরে।
ওরা কোথায় ভাইয়া?
খিলগাঁয়।
তুমি আজ এত সকাল-সকাল যে?
এসে পড়লাম একটু আগে আগে।
শরীর খারাপ নাকি?
না, শরীর ভালোই আছে।
আজ আমাদেরও সকাল সকাল ছুটি হয়েছে। ফার্স্ট ইয়ারের একটা মেয়ে মারা গেছে—এজন্যে ছুটি।
কীভাবে মারা গেল?
জানি না। এ্যাকসিডেন্ট না কি যেন হয়েছিল।
শাহানা কাপড় বদলাতে গেল। বাড়িটা ফাঁকা বলেই কেমন অচেনা লাগছে। মনে হচ্ছে অন্য কোনো মানুষের বাড়ি। আর খিলগীয় যখন গিয়েছে, তখন রাত দশটা—এগারটার আগে ফিরবে না। শাহানার দারুণ মন খারাপ হয়ে গেল।
শাহানা, শাহানা।
কী ভাইয়া?
চা বানাতে পারিস?
পারব না কেন, তুমি আমাকে কী ভাব?
বানা এক কাপ চা।
শাহানা অত্যন্ত উৎসাহে চা বানাতে গেল। রান্নাঘরে যাবার সে কোনো সুযোগ পায় না। মনোয়ারার কঠিন নিষেধ আছে। বিয়ের অ্যাগে রান্নাঘরে যাওয়া যাবে না। আগুনের আঁচে গায়ের রঙ নষ্ট হয়। রান্নাবামা যা শেখার বিয়ের পর শিখলেই হবে। त्रि শফিক চায়ের কাপ নিয়ে বারান্দায় এসে দাঁড়াল। শাহানা এল তার পিছু পছু।
তোর গোলাপ গাছে অনেক ফুল ফুটেছে রে শাহানা।
শাহানা হাসল। গাছের প্রসঙ্গে কেউ কোনো কথা বললেই শাহানার বড়ো ভালো লাগে।
তোর গাছগুলি তুই শ্বশুরবাড়ি নিয়ে যাবি, না রেখে যাবি আমাদের ଐChi?
