• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
রবিবার, জুন 28, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

রাজনগর – অমিয়ভূষণ মজুমদার

Rajnagar by Amiya Bhushan Majumdar

রাজু ভাবলো, বনে বুনোমোষও আছে। বাঘও আসে হরিণের লোভে। তারপর বনের ধারে গ্রামে গোরু বলদের উপরেও হামলা করে।

হরিণ যদি তেমনভাবে এসে থাকে বুনোমোষও কি তবে গৃহস্থের হারিয়ে যাওয়া মোষ থেকেই এ অঞ্চলের বনে তৈরি হয়েছে? কিন্তু তা কি সত্যি হয়–পুরনো ঝাড় থেকে একেবারে নতুন বেপরোয়া এক বংশ। তা কি হতে পারে? গৃহস্থ মানুষ থেকে স্বাধীন এক পুরুষ!

এখন গ্রামের প্রধান পথে উঠেছে হাতি। তাই এ সন্ধ্যাতেও লোকচলাচল একটু বেশি এখানে তাদের কারো কারো কাঁধে অথবা মাথায় ধামা। ওদিকে কাঠুরেপাড়ার হাট ছিলো তবে দু-একজন এ-গলি ও-গলি থেকে বেরিয়ে হনহন করে হেঁটে হাতির পাশ দিয়ে এগিয়ে যাচ্ছে উল্টোদিকে। শেষ হাটে কিছু কিনতে আশা রাখে। তাদের কেউ কেউ আবার দাঁড়িয়ে পড়ে হাতি ও হাতির পিঠের শিকারকরা জানোয়ারটাকে দেখে নিচ্ছে। এমন অস্পষ্ট আলোয় তা কি ঠাহর হবে?

প্রধান পথই সুরকির রং ধরেছে চোখে, সুরেন ওভারশিয়ারের রাস্তা। এখান থেকেই সার্বভৌমপাড়া শুরু। কাঠুরেপাড়াটা বরং সাহেবপাড়ার পিছনে। নাম সার্বভৌমপাড়া। তার অর্থ এই নয়, এ পাড়ায় একাধিক সার্বভৌম থাকেন। একজনই ছিলেন। তাতেই এই নাম। ব্রাহ্মণপ্রধান পল্লী এখনো।

কিন্তু সবসময় তাও হয় না। যেমন কাঠুরেপাড়াটা খুব পুরনো হলেও সেখানে এখন যারা থাকে তাদের অধিকাংশ রাজকাছারির আমলা। আর সাহেবপাড়া তো এখনো কাগজপত্রে ওঠেনি, মুখেমুখে চলছে। আগে নাম ছিলো গঞ্জ। প্রধান হাট বসতো। সুতার হাট, কাপড়ের হাট। এদিক ওদিকে এখনো কয়েকজন মহাজনের স্থায়ী আড়ত, কিন্তু তা সত্ত্বেও ওখানে স্কুল-হরদয়ালের। স্কুলের হেডমাস্টার বাগচীসাহেবের বাসা। তা থেকেই সাহেবপাড়া বলছে। এটাও নতুন হওয়ার ঘটনা বইকি।

ইতিমধ্যে রাজবাড়ির দোতলার কোনো কোনো জানলার আলো চোখে পড়ছে। রাজু দীর্ঘনিঃশ্বাস ফেলো, কিন্তু সোজা হয়েও বসলো। প্রায় সারাটা দিন কেটেছে হাতির পিঠে, এবার নামতে হবে। আসল কথা, এই অত্যন্ত পুরনো কথাটাকে টানাসুরে ভাবলে সে বদলে যায়, পুরনোকে ধরে রাখা যায় না।

মাহুত বললো–হুঁজুর!

কিছু বলবে?

-হাতি নিয়ে কইবেন বলেছিলেন।

–ও, হ্যাঁ। ওর বাঁ কানটার কথা।

সোভান মাহুত যা বললো– : তিন-চার বছর আগে জয়নাল সেই যে একটু খ্যাপাটে হয়, তখন বাগে আনতে তার উপরে অত্যাচার হয়েছিলো। বাঁকানের নিচে চার-পাঁচ আঙুল চেরা, সে সময়ের বল্লমের চিহ্ন। আর দাঁত দুটোর ডগা গোল নয়, মাপেও ছোটোবড়ো। সেও খ্যাপামির ফল। সে সময়ে একটা দাঁতের আগা বেশ খানিকটা ফেটে গিয়েছিলো। আসাম থেকে লোক আনিয়ে সমান করে কাটিয়ে নিতে হয়েছে। একবার কথা উঠেছিলো দাঁত দুটোয় সোনার রিং পরানো হবে। এখনো কিন্তু খুব ছুটতে পারে জয়নাল।

কারণটা মনে পড়লো রাজুরও। রিং পরানোর কথা হয়েছিলো, পরে কিছু আর করা হয়নি। কে ব্যবহার করবে জয়নালকে? কিছুদিন তার একমাত্র কাজ ছিলো বিলমহলে যাওয়ার জন্য কর্মচারীদের বাহন হওয়া। রাজুই ইদানীং তাকে তুলে এনে নতুন করে কাজে লাগাচ্ছে। এমন শিকারী হাতি হয় না, যদিও কানের ক্ষত চিহ্ন আর মুছবে না, দাঁতের গোল ডগাটা আর ফিরে পাবে না। দ্যাখো, এতদিন পরেও বনের স্মৃতি খেপিয়ে তোলে নাকি?

রাজু বললো–সোভান, হাতিটার গায়ে রং দিতে হয়।

-জী, তাই দেবো।

-পুরনো রং বেশ রগড়ে ঘষে তুলে দিও। রামপিয়ারী বা চন্দনের গায়ে যেমন অবিকল তেমন করো না। নকশাটা ভিন্ন করো। এখন তো জয়নাল আমার কাজেই লাগছে। ও আর। খেপবে না, দেখো। সবকিছু মেনে নেবে।

জী, হুজুর।

একটু পরে আবার বললো– রাজু-পিয়েত্রোর হাতিটার কী অবস্থা, সোভান?

-ওর মাহুতই ওকে দেখে, হুজুর। মাহুত মানে বান্দা, পেত্রার বাবুর্চি।

–সে কী? তার বেতন-তনখা?

–শুনি শেষমেস অনেককে চাকরান দিয়ে গিয়েছে পিয়েত্রো।

–আচ্ছা, সোভান, তোমাদের পিলখানাতে পিয়েত্রোর হাতিটাকে এনে রাখলে হয়।

–তা হয়, হুজুর।

–আমার তো মনে হয়, একা একা প্রাণীরাও বোঝে।

–হাতি তা বুঝবে, হুজুর।

রাজু ভাবলো, হ্যাঁ, কী আর কাজে লাগবে। তার নিজের হাতি তো নয়। কোথায় যেন পথের ধারের ঘাস-ঝোপ থেকে ঝিঁঝি ডেকে উঠলো। ঝিঁঝির ডাকের এই এক কৌতুক, তাতে যেন একটা ইশারা থাকে। যদিও বোঝা যায় না, কিন্তু যেন টানে, যেন দূরে নিতে চায়। আর তখন মন উদাস হয়।

রাজবাড়ির দরজায় হাতি বসছে, ভিতরে যেতে পারছে না। সদরদরজার কাছেই গোলমাল। ভারা বেঁধে কাজ করছে মিস্ত্রিরা। যদিও আগেরটাই যথেষ্ট সুন্দর এবং উঁচু ছিলো। এখন নাকি বিশ হাত ওপরে, চওড়াতেও বারো হাত আর সেই অনুপাতে কিছু হচ্ছে। রাজু মনে মনে হাসলো। এইসবই সে এবার ফিরে আসার পর দেখছে। ছ মাসের উপর ছিলো না সে। হঠাৎ একদিন স্থির হয়েছিলো। হঠাৎ একদিন বোট ভেসেছিলো তাকে নিয়ে। পাটনা, মুঙ্গের কাশী; এদিকে লক্ষ্ণৌ, দিল্লী, আলমোড়া। লক্ষ্ণৌ রেসিডেন্সি দেখেছে সে। অনেক কবর, গোলাগুলির চিহ্ন অনেক। দিল্লীর ভাঙা প্রাসাদগুলো, ভাঙা দরওয়াজাগুলো। ওহহ, এটাই তো বুলন্দ দরওয়াজার নকল বলছিল সুরেন। মাকে জিজ্ঞাসা করতে হবে, হাতে কাজ নেই বুঝি? পুরনোকে ভেঙে নতুন করছে সব? পুরনোকে ভাঙলে নতুন হওয়া যায় বুঝি? সে আবার মনে মনে হাসলো ।

Page 17 of 160
Prev1...161718...160Next
Previous Post

অরূপরতন ঘোষের গল্প – অরূপরতন ঘোষ

Next Post

অরুণকুমার দত্তর গল্প – অরুণকুমার দত্ত

Next Post

অরুণকুমার দত্তর গল্প - অরুণকুমার দত্ত

মহিষকুড়ার উপকথা ও একটি খামারের গল্প - অমিয়ভূষণ মজুমদার

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In