• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
বৃহস্পতিবার, জুন 18, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

পূর্বপার্বতী – প্রফুল্ল রায়

Purboparboti by Prafulla Roy

বুড়ি বেঙসানুর গল্প শুরু হল, অনেক কাল আগে, সে কত বছর আগের ব্যাপার তা বলতে পারব না। তবে তখন খুব গরম ছিল। এত গরম যে মানুষেরা একেবারে অতিষ্ঠ হয়ে উঠল। সূর্য উঠলেই সারা গায়ে জ্বলুনি ধরে, গাছপালা পুড়ে যায়। পাহাড়ের মানুষেরা বলাবলি করলে, নাঃ, এত গরমে একেবারে মরেই যাব। সূর্য আর না উঠলেই বাঁচোয়া। মনের কথা মনে রাখাই ভালো। মুখ ফসকে বেরিয়ে এলেই বিপদ। কিছু লোকজন সে কথা চেঁচিয়ে চেঁচিয়ে বললে। আর যায় কোথায়? সূর্য ঠিক ঠিক শুনে ফেলেছে।

কিছু সময়ের বিরতি। একমুঠো কাঁচা তামাকপাতা মুখে পুরে বুড়ি বেঙসানু আবার শুরু করল, প্রথম প্রথম যেন এসব কথা শোনেনি, এমন ভাব দেখালে সূর্য। শেষে মানুষের মুখে মুখে এক কথা বার বার শুনতে শুনতে তার ধৈর্য আর রইল না। তার ভারি গোসা হল। হবার তো কথাই। পাহাড়ী মানুষগুলোকে তা জানিস, একটা কথা পেলে তা নিয়ে ছেলেবুড়োর দিনরাত খালি বকর বকর। যাক সে কথা। তারপর হল কি, একদিন সুর্য তো ছয় পাহাড়ের নিচে ডুবে গেল। তার পরদিন সে আর ওঠে না। চারিদিকে অন্ধকার আর অন্ধকার। শীতে মানুষ মরার উপক্রম। সূর্য হল পুরুষ মানুষ, তার তেজ না থাকলে চলে! চাঁদ ওঠে বটে, কিন্তু সে হল মাগী। তার গরম নেই। পাহাড়ের মানুষ যখন শীতে কাঠ হয়ে গেল, তখন সবার টনক নড়ল। জানিস তো, ছটা আকাশ আছে। সেই ছটা আকাশ পেরিয়ে সূর্য ওধারে কোথায় যেন চলে গেছে। অগত্যা সাধ্যসাধনা শুরু হল। মানুষেরা সূর্যকে আনার জন্যে তোক পাঠালে। সূর্য তার কথা শুনল না। জানোয়াররা পাঠাল তাদের রাজা বাঘকে। সূর্যের রাগ তাতেও পড়ল না। পাখির রাজ্য থেকে গেল সবচেয়ে সুন্দর খুগু পাখি। তবুও মন ভিজল না সূর্যের।

এদিকে পাহাড়ের মানুষগুলো শীতে প্রায় সাবাড় হয়ে এসেছে। কোনো উপায় নেই। তখন এক বুড়ো হুন্টসিঙ পাখি বুদ্ধি বাতলে দিল। সে বললে, সূর্য মুরগিকে সবচেয়ে বেশি ভালোবাসে। তোমরা সব তাকে গিয়ে ধর। সে তাকে ফিরিয়ে আনতে পারবে।

বেঙসানুর চারপাশের ছেলেময়েরা চোখ বড় বড় করে শুনছে। সকলের চোখেমুখে বিস্ময়ের, ভয়ের, কৌতূহলের সাতরঙা রামধনু খেলে খেলে যাচ্ছে।

বুড়ি বেঙসানু খকখক করে কেশে উঠল একবার। তারপর বিরাট শ্বাস টেনে নিল ফুসফুসের মধ্যে। তারও পর আবার আরম্ভ করল, মুরগি অনেক টালবাহানা করে তো রাজি হল। সে বললে, তাকে লাল রঙের মুকুট দিতে হবে। মানুষ, পাখি আর জানোয়ার সব ফাঁপরে পড়েছে। তাই কী আর করে! মুকুট দিতে হল। সেই থেকে মুরগির মাথায় লাল টুপি হয়েছে। যাক, যা বলছিলাম। রাতারাতি ছয় পাহাড় আর ছয় আকাশ ডিঙিয়ে তো সূর্যের বাড়ি এল মুরগি। একেবারে সেই পাতালে। মাঝ পথে ভামবিড়ালের আস্তানা। তাই ভয়ে ভয়ে, চুপিচুপি পার হতে হয়েছে এতটা পথ।

মুরগি সূর্যের হাতে পায়ে ধরে অনেক অনুনয় করলে। কিন্তু সে বড় গোঁয়ার। শত হলেও পুরুষ মানুষ তো। তার মানে লেগেছে। মুরগি বললে, রোজ ছটা আকাশের দরজা ডিঙিয়ে তোমাকে আমাদের পাহাড়ে যেতে হয়। তুমি যখন আসবে, আর এক একটা দরজা পার হবে, সঙ্গে সঙ্গে আমি চিৎকার করে পাহাড়ের লোকজনকে জানিয়ে দেব। সে চিৎকার শুনে তারা তোমায় পুজো করবে। তাহলে খুশি তো? সূর্য তাতেও রাজি নয়।

অগত্যা মুরগিকে পাহাড়ে ফিরতে হবে। কিন্তু পথে সেই ভামবিড়ালের আস্তানা। বড় ভয় করতে লাগল তার। সে বললে, তুমি তো আমার কোনো অনুরোধই রাখলে না সূর্য। কিন্তু একটা কথা তোমাকে রাখতে হবে। আমি এখন পাহাড়ে ফিরে যাব। ছয় আকাশ আর ছয় পাহাড়ের দরজা ডিঙিয়ে আমাকে যেতে হবে। মাঝখানে এক ভামবিড়ালের আস্তানা আছে। সে আমাকে পেলে মেরে ফেলবে। আমার বড় ভয় করছে। সূর্য বললে, আমাকে কী করতে হবে, বল। মুরগি বললে, যখন ভামবিড়ালটা আমার দিকে তেড়ে আসবে, সঙ্গে সঙ্গে আমি ডেকে উঠব। আর তুমি আমাকে বাঁচাতে যাবে। সূর্য বললে, তাই হবে।

মুরগি সূর্যের সেই পাতালবাড়ি থেকে রওনা দিলে। পথে আসতে আসতে এক খাসা বুদ্ধি খেলে গেল তার মাথায়। আকাশের একটা দরজা ডিঙিয়ে সে মিছিমিছি চেঁচিয়ে উঠল। সঙ্গে সঙ্গে সূর্য এসে হাজির। মুরগি বললে, তুমি এখানে দাঁড়াও। তোমাকে দেখে ভামবিড়ালটা পালিয়ে গেল। আমি যাই এবার।

এমন করে আকাশের ছটা দরজায় দাঁড়িয়ে ছবার চেঁচিয়ে উঠল মুরগি। সঙ্গে সঙ্গে সূর্যও তার প্রতিজ্ঞামত এসে হাজির। একসময় পাহাড়ের লোকেরা দেখলে ছয় আকাশ ডিঙিয়ে সূর্য এসে উঠেছে পাহাড়ের ওপর। আলোয় ভরে গিয়েছে চারিদিক। শীত পালিয়েছে। সেই থেকে আজও সেই মুরগিটা আকাশে ছবার করে ডেকে ওঠে। ছয় আকাশের দরজায় দাঁড়িয়ে ছবার ডাকে। বিছানায় শুয়ে শুয়ে আমরা শুনি। তারপর এ পাহাড়ে সূর্য আসে। বুঝেছিস এবার? বুড়ি বেঙসানুর গল্প শেষ হল।

দূর, সাহেবরা তো অন্য কথা বলে। ওপরের জোরি কেসুঙ থেকে বলে ওঠে সারুয়ামারু। বছর পঁচিশেক বয়স। বছরখানেক আগে বিয়ে করে উঁচু টিলার ওপর নতুন ঘর তুলেছে। সেই ঘরের মধ্য থেকে কথাগুলো যেন ছুঁড়ে মারল সে।

ঘোলাটে চোখদুটো ধক করে জ্বলে উঠল বুড়ি বেঙসানুর, কী, কী বললি?

কী আর বলব। কাঁচা তামাক খাস কিনা, নেশার ঘোরে কী যে বলিস, তার ঠিক নেই। সাহেবরা বলে অমন করে সূর্য ওঠে না। শান্ত গলায় বলল সারুয়ামারু।

Page 21 of 162
Prev1...202122...162Next
Previous Post

প্রফুল্ল রায়ের গল্প – প্রফুল্ল রায়

Next Post

নিজেই নায়ক – প্রফুল্ল রায়

Next Post

নিজেই নায়ক - প্রফুল্ল রায়

দহনকালের শেষে - প্রফুল্ল রায়

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In