• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
বুধবার, জুন 17, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

পূর্বপার্বতী – প্রফুল্ল রায়

Purboparboti by Prafulla Roy

বুড়ো খাপেগা। কেলুরি গ্রামের নিষ্ঠুর ক্ষমাহীন অতীতের জীবন্ত মূর্তি। এই পাহাড়ের অমোঘ রীতিনীতি, আচার-ব্যবহার, পাপপুণ্যের বোধ এবং নিরবধি কালের সমস্ত সামাজিক অনুশাসনের নিয়ামক।

কিছুক্ষণ পর আচমকা চিৎকার করে উঠল বুড়ো খাপেগা, হো-য়া-য়া-য়া-য়া, হো-য়া-য়া-য়া-য়া–বস্তির জোয়ানেরা, তোরা সবাই মোরাঙ থেকে তীরধনুক বর্শাদা-কুড়াল নিয়ে যা।

খবদ্দার, হুই শয়তানের বাচ্চারা যেন আমাদের বস্তিতে ঢুকতে না পারে।

অসংখ্য গলা থেকে একটা ভীষণ উত্তেজিত হুঙ্কার সাঙসু ঋতুর বাতাস চিরে ফেঁড়ে কুণ্ডলী পাকিয়ে শুন্যে মিলিয়ে গেল, হো-য়া-য়া-য়া, হো-য়া-য়া-য়া–

হাতিয়ারের খোঁজে মোরাঙের দিকে ছুটে গেল জোয়ান ছেলেরা। একপাশে চুপচাপ দাঁড়িয়ে ছিল ওঙলে আর সেঙাই। বুড়ো খাপেগা বলল, আমরা হুই টিজু নদীর দিকে যাচ্ছি। তোরা দুজনে মাগীগুলোকে নিয়ে জোহেরি কেসুঙে যা। মেয়েদের ইজ্জত তোরা রাখবি। তাদের ইজ্জত নষ্ট হলে টেটসে আনিজা তোদের পাহাড় থেকে খাদে ফেলে মারবে। খবদ্দার ওঙলে, খুব সাবধান সেঙাই। |||||||||| হু-হু, তুই ঘাবড়াসনি সদ্দার। শয়তানেরা আমাদের বস্তির মেয়েদের গায়ে হাত তুললে জান নিয়ে ফিরতে হবে না। সেঙাই বলল। তার চোখজোড়া খ্যাপা বাঘের মতো ধকধক করছে।

ওঙলের দিকে ঘুরে সে আবার বলল, এই ওঙলে, মেয়েদের ডাক।

হো-য়া-য়া-য়া-য়া–

হো-য়া-য়া-য়া-য়া–

মোরাঙের দিক থেকে জোয়ানদের চিৎকার ভেসে আসছে। ওঙলে আর সেঙাই মেয়েদের নিয়ে ডান দিকের টিলাটা পেরিয়ে জোহেরি কেসুঙের পথে অদৃশ্য হয়ে গেল।

সাঙসু ঋতুর উজ্জ্বল দিনটির ওপর অশুভ ছায়া এসে পড়েছে। ছোট্ট পাহাড়ী গ্রামটার বিনাশকামী আত্মার ভেতর থেকে একটা আদিম হিংস্র সত্তা আড়মোড়া ভেঙে জেগে উঠেছে। বর্শার মুখে মুখে তাজা উষ্ণ রক্তের ফোয়ারা ছুটবে, কুড়ালের ঘা লেগে লেগে মানুষের মুণ্ডু ধড় থেকে খসে পড়বে–পাহাড়ী বন্য মানুষের বিচারে এর চেয়ে অমোঘ সত্য আর কী আছে? এখানে বেঁচে থাকাটাই সাঙ্ঘাতিক তাজ্জবের ব্যাপার। সব সময় মৃত্যু এবং হত্যার জন্য এখানে উত্তেজক প্রস্তুতি।

জোহেরি কেসুঙের দিকে যেতে যেতে সেঙাই বলল, রানী গাইডিলিও খুনখারাপি করতে বারণ করে গেছে। সায়েবরা মারলেও আমরা যেন না মারি। কিন্তু সদ্দার বোধ হয় সে কথা শুনবে না। দলবল নিয়ে সে তো টিজু নদীর দিকে ছুটল। কী হবে বল তো ওঙলে? আমরা কি রানীর কথাটা মানব না?

দাঁতমুখ খিঁচিয়ে ওঙলে চেঁচিয়ে উঠল, আহে ভু টেলো! ওরা মারবে আর আমরা বুঝি পড়ে পড়ে মার খাব! হুই সব আবদার এই পাহাড়ে চলবে না। হু-হু, তোর কী হয়েছে, বল তো সেঙাই? একটু থেমে আবার, খুনটুন না করলে কিসের পাহাড়ী জোয়ান! মনে থাকে যেন, বস্তির মেয়েদের ইজ্জত সদ্দার আমাদের হাতে ছেড়ে গেছে। ওদের ইজ্জত বাঁচাতেই হবে। সেঙাইকে সতর্ক করে দিল ওঙলে।

হু-হু, ঠিক বলেছিস। বস্তির ইজ্জত, মাগীদের ইজ্জত, সব রাখতেই হবে। হুই সায়েবরা আসছে। কোহিমায় ওরা আমাকে মেরেছিল। সালুয়ালাঙের শত্তুররা আসছে, ওরা আমার ঠাকুরদার মুণ্ডু কেটে নিয়েছিল। সব কটাকে আজ বর্শার মাথায় গেঁথে রাখব। প্রতিহিংসায় চোখজোড়া জ্বলতে লাগল সেঙাইর-এর।

সকলকে চমকে দিয়ে বিকট গলায় আমোদের হাসি হাসল ওঙলে। বলল, এই তো পাহাড়ী মরদের মতো কথা বেরিয়েছে। মাঝে মাঝে খামোকা এমন করিস কেন বল তো? খুনোখুনির ব্যাপারে এত ভাবিস কেন? আমরা হলাম পাহাড়ী, এত ভাবাভাবি করলে আমাদের চলে! মনে যা আসে তাই আমরা করি। সুন্দরী মাগী দেখলে, তার সঙ্গে পিরিত জমাতে ইচ্ছে হলে তাকে আমরা ছিনিয়ে আনি। আচেনা মানুষ বস্তিতে দেখলে এফোঁড় ওফোড় করে ফেলি। বুনো মোষ কোপাই, বাঘ মারি। আগুনে শুয়োর ঝলসে রোহি মধু দিয়ে খাই আর ভোঁস ভোস করে ঘুমোই। এত ভাবাভাবি আমাদের ধাতে সয় না রে সেঙাই। অত ভাবতে গেলে মরেই যাবি। বলতে বলতে মেয়েদের তাড়া দিতে লাগল ওঙলে, এই মাগীরা, চল চল। পা চালা। সায়েবরা এসে পড়লে গতর দুলিয়ে চলা বেরিয়ে যাবে।

একটি মেয়ে পিছিয়ে পড়ছিল। তার দিকে তাকিয়ে ওঙলে বলল, কি রে ইখুজা, অত পেছনে আছিস কেন? সায়েব ভাতার করবার মতলব বুঝি?

ইখুজা একগাদা অশ্রাব্য, অকথ্য খিস্তি দিল। গালাগালিটা গায়ে মাখল না ওঙলে। হো হো করে হেসে উঠল।

দ্রুত পা ফেলে ফেলে জোহেরি কেসুঙের রুক্ষ পাথুরে উঠোনটায় এসে পড়ল সকলে। বিরাট এক খণ্ড পাথর উঠোনের ডান পাশ ঘিরে জোরি বংশের বাড়িটার দিকে উঠে গিয়েছে।

ওঙলে আবার বলল, এই মেয়েরা, ঘরে ঢোক। আমরা বাইরে আছি।

কেলুরি গ্রামের সব কটা জোয়ানী, কিশোরী, বুড়ি এবং বউ বাচ্চা সেঙাইদের ঘরের মধ্যে ঢুকে পড়ল।

আর বাইরে দু টুকরো বড় পাথরের ওপর জাঁকিয়ে বসল সেঙাই এবং ওঙলে। তাদের থাবায় দুটো লম্বা খারে বর্শা। রোদ পড়ে ধারাল ফলা দুটো ঝকমক করছে। দুজনের। ইন্দ্রিয়গুলো ধনুকের ছিলার মতো টান টান হয়ে রয়েছে। সতর্ক চোখে তারা এধারে ওধারে নজর রাখতে লাগল।

ওঙলে বলল, খুব সাবধান সেঙাই।

সেঙাই সামনের দিকে ঝুঁকে বর্শার ফলার ধার পরখ করতে করতে বলল, আমি ঠিক আছি। তুই সাবধান হ টেফঙের বাচ্চা, চারদিকে নজর রাখ।

একটু চুপচাপ। অস্বস্তিকর নীরবতা চারপাশ থেকে ঘনিয়ে এল। একবার কোথায় যেন আউ পাখি ককিয়ে উঠল। এ ছাড়া শব্দ নেই। অসহ্য গুমোট। ঝড়ো বাতাস এসে ওক বনে আজ বোধ হয় আর মাথা কোটাকুটি করবে না।

Page 140 of 162
Prev1...139140141...162Next
Previous Post

প্রফুল্ল রায়ের গল্প – প্রফুল্ল রায়

Next Post

নিজেই নায়ক – প্রফুল্ল রায়

Next Post

নিজেই নায়ক - প্রফুল্ল রায়

দহনকালের শেষে - প্রফুল্ল রায়

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In