• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শনিবার, জুন 20, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

শতধারায় বয়ে যায় – প্রফুল্ল রায়

Shotodharay Boye Jai by Prafulla Roy

হঠাৎ চলে গেল কেন? কী হয়েছিল?

বিমল উত্তর দিল না। কাঁদছে ঠিকই, তবে এখন আর শব্দটা নেই। মুহ্যমানের মত সে বসে থাকে।

মনের এই অবস্থায়, যখন বিমল পুরোপুরি ভেঙে পড়েছে, তাড়া দেওয়া ঠিক হবে না। পার্কে যখন টেনে নিয়ে এসেছে একসময় না একসময় সে বলবেই। বিনয় অপেক্ষা করতে থাকে।

অনেকক্ষণ পর কোঁচার খুঁট দিয়ে চোখের জল মুছে ধরা ধরা গলায় বিমল বলল, আমাদের ফ্যামিলি সম্বন্ধে আপনি কি কিছু শুনেছেন?

বিমল ঠিক কী বলতে চাইছে, ধরতে না পেরে বিনয় জিজ্ঞেস করে, কী শুনব?

বলতে মাথা কাটা যাচ্ছে, কিন্তু আপনাকে আমাদের আত্মীয়ের মতো মনে করি। জেঠামশাইয়ের ডেড বডি যেভাবে নিয়ে এসেছিলেন, জীবনে ভুলব না। তাই

বিমলকে থামিয়ে দিয়ে বিনয় বলে, ও-সব থাক। আপনার জেঠিমাদের কথা বলুন

বিমল বলল, জেঠিমারা আমাদের কাছে থাকুন, আমার স্ত্রী দীপ্তি একেবারেই চায় না। এই নিয়ে রোজ অশান্তি আর ঝগড়া। জেঠিমা কি এ-কথা আপনাকে জানিয়েছেন?

বিনয় ভীষণ বিব্রত বোধ করে। সেদিন যখন সে মদন বড়াল লেনে আসে, বিমল বাসায় ছিল না। রেশন তুলতে বাজার করতে বেরিয়ে গিয়েছিল। স্ত্রী দীপ্তি ছেলেমেয়ে নিয়ে তার আগে থেকেই বাপের বাড়িতে। সেই সুযোগটা কাজে লাগিয়েছিলেন রামরতনের স্ত্রী। কী অশেষ লাঞ্ছনা আর গ্লানির মধ্যে তাদের দিন কাটছে, সব বিশদভাবে বলেছিলেন বিনয়কে।

অন্য সময় হলে স্বীকার করত না বিনয়। যদিও অস্বস্তি হচ্ছিল, তবু মুখ নিচু করে বলল, হ্যাঁ, জানিয়েছেন।

বিমর্ষ সুরে বিমল বলল, আপনি নিশ্চয়ই শুনেছেন, আমার স্ত্রী ঝগড়া করে ওর বাপের বাড়ি গিয়েছিল। শাসিয়েছিল, যতদিন জেঠিমারা এ-বাসায় থাকবে, সে ফিরবে না। কিন্তু হঠাৎ কাল এসে হাজির। আমি তখন অফিসে। ছুটির পর ফিরে অন্য ভাড়াটেদের মুখে শুনলাম, দীপ্তি, নোংরা ভাষায় এমন অপমান করেছিল যে জেঠিমা মেয়েদের নিয়ে তক্ষুনি বেরিয়ে গেছেন।

বিনয়ের দমবন্ধ হয়ে আসছিল। ঢাকা জেলার এক নগণ্য গ্রাম জামতলির বাইরে কখনও কোথাও যাননি রামরতনের স্ত্রী এবং তার মেয়েরা। গেলেও আশেপাশের কোনও গাঁয়ে, কিংবা চল্লিশ পঞ্চাশ মাইলের ভেতর কোনও কুটুমবাড়িতে। দেশভাগ না হলে সীমান্তের এপারে তাদের কোনও দিনই আসা হতো না। এই বিপুল, অচেনা মহানগরে এক অসহায় বৃদ্ধা তার পূর্ণ যুবতী দুই মেয়ে এবং আধবয়সী এক বিধবা মেয়েকে নিয়ে কোথায় যেতে পারেন? রুদ্ধশ্বাসে বিনয় জিজ্ঞেস করে, ওঁদের খোঁজ করেছিলেন?

বিমল জানায়, তাদের বাড়ির অন্য ভাড়াটেদের নিয়ে উত্তর কলকাতার বড় রাস্তা, অগুনতি অলিগলি, পার্ক–নানা জায়গায় সারারাত খুঁজে বেড়িয়েছে। অনন্ত হতাশায় মাথা ঝাঁকাতে আঁকাতে ফের ফুঁপিয়ে কেঁদে ওঠে, কোথাও পাওয়া গেল না। কী যে করব, ভেবে পাচ্ছি না।

কলকাতায় আপনাদের কোনও আত্মীয়স্বজন আছেন? তাঁদের কাছে যেতে পারেন কি?

না। মাথা নাড়ে বিমল। কান্নায় তার স্বর জড়িয়ে যেতে থাকে, আমার এক দূর সম্পর্কের পিসি থাকে জলপাইগুড়িতে।-এক কাকা, আমার বাবার মাসতুতো ভাই, থাকে আসানসোলে। জেঠিমাদের পক্ষে সেখানে যাওয়া অসম্ভব। এদিকের কিছুই তো চেনেন না।

চকিতে সেই দিনটার কথা মনে পড়ে গেল বিনয়ের। হেমন্তের এক কুয়াশাচ্ছন্ন রাতে প্রায় এইভাবেই ঝিনুক, চিরদুঃখী সেই মেয়েটা কোথায় যে হারিয়ে গিয়েছিল! আজ অবধি তার সন্ধান পাওয়া যায়নি। যারা স্বেচ্ছায় নিখোঁজ হয়, তাদের হদিস কি কখনও পাওয়া যায়?

বিমল জানায়, কাল সমস্ত রাত তারা উত্তর কলকাতায় খোঁজাখুঁজি করেছে, আজ ঘুরে ঘুরে দেখবে মধ্য কলকাতায়। তারপর অফিসে ছুটি নিয়ে শহরের অন্য সব এলাকায়।

বিমলের সারা মুখ চোখের জলে মাখামাখি। সে ব্যগ্রভাবে জিজ্ঞেস করে, জেঠিমাদের ঠিক পেয়ে যাব, কী বলেন? প্রশ্নটা এমনভাবে করল যাতে মনে হয়, খুঁজে পাওয়ার ব্যাপারে সে নিজেই যথেষ্ট সন্দিহান। বিনয় তাকে ভরসা দিক, এটাই হয়তো চাইছে।

বিনয় বলল, এত বড় সিটি। লক্ষ লক্ষ মানুষ। কদিন ছুটি নিয়ে আপনি খুঁজবেন?

নিমেষে হতাশার শেষ প্রান্তে পৌঁছে যায় বিমল, তাহলে কী করতে বলেন?

থানায় খবর দিন। পারলে পুলিশই পারবে। বলেই বিনয়ের খেয়াল হয়, ঝিনুক যেদিন নিখোঁজ। হয় সেই দিনই অবনীমোহন তাকে থানায় নিয়ে গিয়েছিলেন। ওসি দিবাকর পালিত মানুষটি যথেষ্ট সহৃদয়। তাঁদের চেষ্টায় লেশমাত্র ত্রুটি হয়নি। এখনও তাঁরা খুঁজে চলেছেন। কিন্তু পাওয়া কি গেছে ঝিনুককে?

থানার চিন্তাটা বিমলের মাথায় আগে আসেনি। একটু চুপ করে থেকে সে বলল, ওখানে গেলে কাজ হবে বলছেন?

জোর দিয়ে কিছু বলছি না। তবে থানায় জানিয়ে রাখা উচিত।

ঠিকই বলেছেন। আমার খেয়াল হয়নি। আপনার কি এখন একটু সময় হবে বিনয়বাবু?

কেন বলুন তো?

যদি দয়া করে আমার সঙ্গে থানায় যান। মানে- বলতে বলতে থেমে যায় বিমল।

বিমল নিরীহ, সাদাসিধে, ভালমানুষ। আচমকা মারাত্মক এক সংকটে একেবারে দিশেহারা হয়ে পড়েছে। বিমলের দিকে তাকিয়ে মায়াই হয় বিনয়ের। অফিসে তার সেকেণ্ড শিফট চলছে। দুটোয় হাজিরা। এখন এগারোটাও বাজেনি। হাতে অঢেল সময়। বলল, ঠিক আছে, চলুন–।

পার্ক থেকে বেরিয়ে ফের বড় রাস্তায়। বিমল এই এলাকার থানাটা চেনে। সেদিকে হাঁটতে হাঁটতে সে বলতে থাকে, মা-বাবাকে সেই কোন ছেলেবেলায় হারিয়েছি। তারপর জেঠিমা আর জেঠামশাইই ছিলেন আমার সব। তারা না দেখলে হয় না খেয়ে মরে যেতাম নইলে উচ্ছন্নে যাবার রাস্তা খোলাই ছিল। দীপ্তিকে কত করে বুঝিয়েছি, জেঠিমা আমার কাছে মায়ের থেকেও বেশি। কিন্তু কোনও কথা কানে তোলেনি। দেশভাগ না হলে-কথাটা শেষ করতে পারে না সে। বুকের ভেতর থেকে উথলে আসা কান্নায় গলা বুজে যায়।

Page 174 of 254
Prev1...173174175...254Next
Previous Post

সমাপ্তি – প্রফুল্ল রায়

Next Post

ভূমিকা – প্রফুল্ল রায়

Next Post

ভূমিকা - প্রফুল্ল রায়

প্রফুল্ল রায়ের গল্প - প্রফুল্ল রায়

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In