• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
মঙ্গলবার, জুন 23, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

শতধারায় বয়ে যায় – প্রফুল্ল রায়

Shotodharay Boye Jai by Prafulla Roy

ঝুমা বলে, দশটায় ভাত খেয়ে কলেজে গিয়েছিলাম। ছুটির পর বাড়ি যাইনি। ভীষণ খিদে পেয়েছে। ছুরি দিয়ে কাটলেটের একটা টুকরো কেটে মুখে পোরে সে।

নিঃশব্দে কিছুক্ষণ খাওয়ার পর ঝুমা বলে, বাবা বলছিল, তোমার জন্যে একটা ভাল চাকরির ব্যবস্থা করেছেন।

সেদিন সুধাদের বাড়ি গিয়ে ঠিক এই কথাই জানিয়ে এসেছিলেন শিশির। নামকরা ব্রিটিশ ফার্মে লোভনীয় চাকরি। নতুন ভারত-এ যে টাকায় বিনয় ঢুকছে ওখানে শুরুতেই তার চার-পাঁচ গুণ। সে যদি সেখানে জয়েন করে তার ভবিষ্যৎ খুবই ঝলমলে। শিশিরের সুপারিশে তাঁর বন্ধু এমন একটা লম্বা সিঁড়ি বিনয়ের সামনে দাঁড় করিয়ে দেবেন যার মাথা আকাশে গিয়ে ঠেকেছে। তর তর করে বিনয়ের শুধু ওপরে, আরও ওপরে, আরও আরও ওপরে উঠে যাওয়া। স্বপ্নের এমনই একটা রঙিন, নিখুঁত ছবি সেদিনই সামনে-পেছনে-ডাইনে-বাঁয়ে টাঙিয়ে দিয়ে এসেছিলেন শিশির।

বিনয় ঝুমার কথার উত্তর দেয় না।

ঝুমা বলতে লাগল, পরে সুধাদির কাছে শুনলাম তুমি বাবার দেওয়া চাকরিটা নিতে চাও না।

বিনয় এবারও চুপ। ঝুমাকে দেখার পর নেশার ঘোর যেমন ছিল, অন্তর্নিহিত একটু অস্বস্তিও বুকের ভেতর চিন চিন করছিল, সেটা কয়েক গুণ বেড়ে যায়।

ঝুমা অধীর স্বরে জিজ্ঞেস করে, কেন–কেন নিতে চাও না? বাবার অপরাধটা কী?

বিব্রত মুখে বিনয় বলে, কোনও অপরাধ নেই। কিন্তু, কিন্তু হঠাৎ থেমে যায় সে।

কিন্তু কী?

কেউ অনুগ্রহ করছেন, এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। নিজের যোগ্যতায় যেটুকু হয় তাতেই আমি খুশি। চোখকান বুজে সরল সত্যটাই বলে ফেলে বিনয়।

খাওয়া বন্ধ হয়ে যায় ঝুমার। চোখের দৃষ্টি স্থির। চাপা গলায় বলল, আত্মসম্মানে আটকাচ্ছে? তাহলে আনন্দমামার রেকমেণ্ডেশনে কাগজের চাকরিটা নিলে কী করে? তখন মর্যাদাবোধে বাধেনি? তার কণ্ঠস্বরে ঝাঁঝ ফুটে বেরোয়।

বিনয় চমকে ওঠে। আক্রমণটা এমন একটা দিক থেকে আসতে পারে, কে জানতো? সে হকচকিয়ে যায়। সামলে উঠতে একটু সময় লাগে। তারপর বলে, আনন্দদা যোগাযোগটা করে দিয়েছিল ঠিকই। আমি কিন্তু রীতিমতো পরীক্ষা দিয়ে ওখানে ঢুকেছি। তাছাড়া —

তাছাড়া কী?

আমার চাকরির পেছনে আনন্দদার কোনও উদ্দেশ্য ছিল না।

ঝুমার সারা শরীরে তড়িৎপ্রবাহ খেলে যায়। চোখমুখ আঁ আঁ করতে থাকে। সে কিন্তু ক্ষোভে, রাগে বা উত্তেজনায় ফেটে পড়ে না। নিজের স্নায়ুমণ্ডলী নিয়ন্ত্রণে রেখে শান্ত গলায় বলে, ঠিকই বলেছ। আনন্দমামার না থাকলেও আমার বাবার উদ্দেশ্য আছে, স্বার্থও আছে। কেন তিনি তোমাকে লাইফে এস্টাব্লিশড করতে চান, আর আমি কী চাই, তুমি বোঝো না? শেষ দিকে তার গলা কাঁপতে থাকে।

এ-সব নিয়ে সুধার সঙ্গে বিনয়ের কথা হয়ে গেছে। জীবনের এই পর্বটা সে চুকিয়ে দিতে চেয়েছে। রাজদিয়ায় রামকেশবদের বাড়িতে একদিন দুপুরে যা শুরু হয়েছিল তার জের আর টানতে চায় না বিনয়, কিন্তু ঝুমা ছাড়লে তো। প্রায় মরিয়া হয়েই বিনয় বলে, তুমি বোধহয় শোননি, ঝিনুকের খবর পাওয়া গেছে।

কিছু বলতে গিয়ে ঝুমা থমকে যায়। বিনয় যে আচমকা ঝিনুককে টেনে আনবে, সে কল্পনাও করেনি। আলো নিবে এলে যেমন হয়, তার মুখ তেমন মলিন দেখায়। জোরে শ্বাস টেনে নিরুৎসুক সুরে জিজ্ঞেস করে, কে খবর দিলে?

অধর ছুঁইমালীর নাম বলল বিনয়।

কোথায় আছে ঝিনুক?

কলকাতার আশেপাশেই। আজ সকালে তার সন্ধানে বিনয় যে আগরপাড়া গিয়েছিল এবং ভবিষ্যতে কোথায় কোথায় যাবে, তাও জানিয়ে দিল সে।

কেবিনের ভেতর অপার স্তব্ধতা নেমে আসে। পর্দার ওধারেও সব আওয়াজ বুঝি থেমে গেছে।

অনেকক্ষণ পর ঝুমা বলল, শুধু শুধুই তুমি ঝিনুককে খুঁজে বেড়াচ্ছ। ওকে তুমি পাবে না।

বিনয় জোর দিয়ে বলল, কী করে বললে পাব না?

যে নিজের থেকে হারিয়ে যায় তাকে পাওয়া যায় না বিনুদা বলে এক পলক থামে। তারপর ফের শুরু করে, ধরা যাক, খুঁজতে খুঁজতে ঝিনুককে একদিন পেয়ে গেলে, তখন তাকে নিয়ে কী করবে?

প্রশ্নটা আগে আরও একদিন এই ঝুমাই তাকে করেছিল।

অবনীমোহনও সোজাসুজি একই কথা জানতে চেয়েছিলেন। হতচকিত, দ্বিধাগ্রস্ত বিনয় উত্তর দিতে পারেনি। সংস্কার আর দ্বিধা কাটিয়ে ওঠার মতো বিপুল শক্তি তার মধ্যে সেদিন ছিল না। জগৎ সংসারের নাকের ডগায় তুড়ি বাজিয়ে বলতে পারেনি, ঝিনুককে নিয়ে বাকি জীবন কাটিয়ে দেবে। আজও কি সে দ্বিধামুক্ত? গলা ফাটিয়ে সে কি ঘোষণা করতে পারে পচা গলা রদ্দি সংস্কার আমি মানি না? মনের ভেতর কোথাও একটা কুয়াশাঘেরা এলাকা আছে। ঝিনুককে যদি শেষ পর্যন্ত পাওয়া যায় তাকে নিয়ে কী করবে, সেটা বুঝি বা তার কাছে এখনও স্পষ্ট নয়।

এই মেয়েটা-ঝুমা, মাঝে মাঝে হুট করে চলে আসে আর ঘাড় ধরে বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে দুরূহ, সবচেয়ে নির্মম প্রশ্নটার সামনে তাকে দাঁড় করিয়ে দেয়। ঝিনুককে পাওয়া গেলে কী করবে তা এই মুহূর্তে বলতে না পারলেও তাকে খুঁজে বার করাটা বিনয়ের জীবনের সব চাইতে বড় দায়। সে বলল, আগেতো ঝিনুককে পাই, তারপর দেখা যাবে

ঝুমা ভারী গলায় বলল, ঠিক আছে, তুমি খুঁজতে থাক। আমিও অপেক্ষা করতে থাকব। তার দুচোখ বাষ্পে ভরে যায়।

হতবাক তাকিয়ে থাকে বিনয়। যে ঝুমাকে সে চেনে সে বেপরোয়া। দুঃসাহসী। হঠকারী। পৃথিবীর কোনও কিছু তোয়াক্কা করে না। যা চায়, প্রবল প্রতাপে ছিনিয়ে নিতেও জানে। কিন্তু যে নারীটি টেবলের উলটো দিকে বসে আছে সে বিনয়ের সম্পূর্ণ অচেনা। এই ঝুমা বড় কোমল, বড় দুর্বল। এই মেয়েটাকে আগে কি কোনওদিন কাঁদতে দেখেছে? বিনয়ের মনে পড়ল না। এতকাল ঝুমাকে দেখলে স্নায়ুতে শিহরন খেলে যেত। আজই প্রথম বড় মায়ায় তার বুকের ভেতরটা ভরে যেতে থাকে।

Page 158 of 254
Prev1...157158159...254Next
Previous Post

সমাপ্তি – প্রফুল্ল রায়

Next Post

ভূমিকা – প্রফুল্ল রায়

Next Post

ভূমিকা - প্রফুল্ল রায়

প্রফুল্ল রায়ের গল্প - প্রফুল্ল রায়

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In