• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
মঙ্গলবার, জুন 23, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

শতধারায় বয়ে যায় – প্রফুল্ল রায়

Shotodharay Boye Jai by Prafulla Roy

বিনয়কে ঘিরে কলকলানি চলছেই। আপনে আইছেন ছুটোবাবু, কী ভালা যে লাগতে আছে কইয়া বুঝাইতে পারুম না। ইত্যাদি।

এদিকে হইচই শুনে যুগল আর পাখি তাদের বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। অন্য সবার মতোই তারাও অবাক। খুশিতে চোখ চিক চিক করছে।

যুগল বলল, আপনে যে আত (হঠাৎ) কুলোনিতে আইবেন, হপনেও ভাবি নাই।

বিনয় বলল, তোমার সঙ্গে দরকারি কথা আছে। তাই আসতে হল।

খুব জরুরি ব্যাপার না থাকলে এভাবে কেউ আসে না। কী একটু ভাবল যুগল। তারপর কলোনির মেয়েদের বলল, তুমরা অহন ঘরে যাও। পরে ছুটোবাবুর লগে কথা কইও বিনয়কে বলল, আহেন–

পাখি আর যুগল বিনয়কে সঙ্গে নিয়ে তাদের ঘরের দিকে পা বাড়ায়।

কলোনির মেয়েরা বেশ নিরাশ হল। তাদের হয়তো বিনয়ের সঙ্গে একটু আধটু গল্প করার ইচ্ছা ছিল। কিন্তু সে সুযোগটা যুগল দিল না। অগত্যা সবাই ধীরে ধীরে যে যার ঘরের দিকে ফিরে যেতে লাগল।

বিনয় সামান্য অস্বস্তি বোধ করে। পরক্ষণে খেয়াল হয়, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে অনাবশ্যক কথা বলে নষ্ট করার মতো সময় হাতে নেই। যে কারণে মুকুন্দপুর কলোনিতে ছুটে আসা, সেটা সেরেই তাকে কলকাতায় ফিরতে হবে।

সেবার এসে বিলের লাগোয়া যে ঘরটায় বিনয় এক রাত কাটিয়ে গিয়েছিল, যুগল তাকে সেখানে নিয়ে আসে। তক্তপোশে বিছানার ওপর পরিষ্কার একখানা চাদর পরিপাটি করে পাতা। বলল, বহেন ছুটোবাবু, বহেন। পাখিও তাদের সঙ্গে সঙ্গে এসেছিল। তাকে বলল, তরাতরি চা কইরা লইয়া আয়–

পাখি দৌড়ে উঠোনের কোণে রান্নাঘরের দিকে চলে যায়।

বিনয়কে বিছানায় বসিয়ে একটা জলচৌকি টেনে এনে পায়ের কাছে বসে পড়ে যুগল।

বিনয় জিজ্ঞেস করল, আজ বাড়ি থেকে বেরোওনি যে?

শরীলে জুইত নাই ছুটোবাবু-যুগল জানায়, টালকি (ঠাণ্ডা) লাইগা জ্বরে পড়ছিলাম। কাইল রাইতে জ্বরটা ছাড়ছে কিন্তুক শরীল জবর কাহিল। কাইক (পা) ফালাইতে কষ্ট হয়। হেই লেইগা ঘরেই আটকা আছি। কাইল থিকা আবার বাইর হমু–

আগে সেভাবে লক্ষ করেনি বিনয়। এবার তার চোখে পড়ল, যুগলের চেহারায় অসুস্থতার ছাপটা খুব স্পষ্ট। ফ্যাকাসে মুখ, চোখ দুটো ঘোলাটে। ভাঙা গালে খাড়া খাড়া দাড়ি। ভীষণ রোগা দেখাচ্ছে। বলল, আরও দু-চার দিন বিশ্রাম নিয়ে পুরোপুরি সুস্থ হয়ে বেরিয়ে।

আমাগো লাহান মাইনষের কি বইয়া থাকলে চলে ছুটোবাবু? দিন আনি, দিন খাই। ঘরে জামাইনা : ট্যাকা-পহার (জমানো টাকাপয়সার) পাহাড় নাই যে নিচ্চিন্তে পায়ের উপুর পাও তুইলা থাকুম। জ্বরে পইড়া তিনদিন বাইর অইতে পারি নাই। কতখানি ক্ষতি যে হইয়া গ্যাছে!

কথাটা ষোল আনা ঠিক। বিনয় উত্তর দিল না।

যুগল খুঁটিয়ে খুঁটিয়ে সুধাদের খবর নিতে লাগল।

পাখি পরিষ্কার কাঁচের গেলাসে চা নিয়ে আসে। সঙ্গে প্লেটে সস্তা বেকারির কড়কড়ে এস (বড় হরফের এস-এর মতো দেখতে) বিস্কুট। বিনয় মাঝে মাঝে কলোনিতে আসবে, এই আশায় একজোড়া কাঁচের গেলাস কিনে এনে যত্ন করে রেখে দিয়েছে যুগলরা।

যুগল পাখিকে বলে, ছুটোবাবু খাইয়া যাইব। রান্ধন বহাইয়া দে। ঘরে মাছ নি আছে?

মুখখানা মলিন হয়ে যায় পাখির। বিব্রত ভাবে সে মাথা নাড়ে, নাই

প্রায় লাফ দিয়ে উঠে দাঁড়ায় যুগল। মাছ ছাড়া কেওরে কি ভাত দ্যাওন (দেওয়া) যায়! যাই বিলে গিয়া জালের খ্যাও (খেপ) দিয়া দেহি কী মিলে—

ঘরের কোণে একটা ঝাঁকি-জাল টাঙানো রয়েছে। যুগল সেদিকে পা বাড়াতে যাবে, বিনয় তাকে থামিয়ে দেয়। বলে, না না, এখন তোমাদের ব্যস্ত হতে হবে না। আমি খেয়ে এসেছি। ডাহা মিথ্যেই বলল সে। এছাড়া যুগলকে ঠেকানোর অন্য কোনও উপায় নেই।

স্থির চোখে কিছুক্ষণ বিনয়কে লক্ষ করে যুগল। তারপর বলে, সাচা (সত্যি) নি কন ছুটোবাবু? দুগা মাছ-ভাত কইরা দিতে পাখির কিন্তুক কুনো কষ্ট হইব না।

মিথ্যে বলার অভ্যাস নেই বিনয়ের। অস্বস্তি বোধ করলেও মুখচোখ যতটা সম্ভব স্বাভাবিক রেখে সে বলল, বিশ্বাস কর, সত্যি বলছি।

যুগল বিশ্বাস করল। সে জানে, বিনয়ের মুখ থেকে কখনও মিথ্যে বেরোয় না। তবে তার ছুটোবাবুকে না খাওয়াতে পারার জন্য দুঃখ থেকেই গেল। বলল, এই দুফার বেইলে বেলায়) দুই গরাস ভাত খাইয়া না গ্যালে।

বিনয় বলল, আর-এক দিন এসে খাব–

একটু নীরবতা।

তারপর যুগল গলা নামিয়ে বিমর্ষ মুখে শুধোয়, ঝিনুক বইনের কুনো খবর বাতরা (বার্তা) নি পাইলেন?

বিনয় বলল, সামান্য একটা খবর পেয়েছি। সেই জন্যেই আজ তোমার কাছে আসা। জানি না কোনও কাজ হবে কি না

যুগলের সারা শরীরে বিদ্যুৎ খেলে যায়। নিষ্প্রভ চোখ দুটো ঝলকে ওঠে। সে প্রায় চেঁচিয়ে বলে, চেঁচিয়ে কী খবর পাইছেন কন ছুটোবাবু, কন- তার স্বর তীব্র উত্তেজনায় কাঁপছে।

অধর ভুঁইমালীর সঙ্গে দেখা হবার পর থেকে থানায় গিয়ে দিবাকর পালিতের সঙ্গে যোগাযোগ করা অবধি সব জানিয়ে বিনয় বলে, পুলিশ এই লাইনের কলোনি আর ক্যাম্প ট্যাম্পগুলোতে খোঁজাখুঁজি শুরু করেছে। ওরা ওদের মতো খুঁজুক। তুমি তো এদিকের ট্রেনে যাতায়াত কর। লক্ষ রেখো যদি ঝিনুককে দেখতে পাও। আর কলোনির লোকজনদেরও বলে দিও তারাও যেন নজর রাখে–

যুগল বলে, না, কুলোনির কেওরে অহন জানামু না। ঝিনুক বইন যে নিখোঁজ হইয়া গ্যাছে হেইটা এহানকার কেও জানে না। হগলের মন তত এক না। বেশির ভাগই ভালা। দুই চাইর জন । কুচুইটা (কুচুটে) আছে। আবডালে এ নিয়া গুজগুজানি করতে থাকব। যা করনের আমিই করুম। টেরেনে নজর তো রাখুমই, আশপাশের ইস্টিশানের ধারে ধারে যেই হগল কুলোনি বইছে, হেই হেই জাগাতেও যামু-বলতে বলতে হঠাৎ কিছু মনে পড়ে যায় তার, আরে আরে, মাস দ্যাড়েক হইল আগরপারা ইস্টিশানের উই ধারে একহান নয়া কুলোনি বইছে। লন যাই ছুটোবাবু, অহনই বাইর হইয়া পড়ি। মা কালী যদিন মুখ তুইলা চায়, হেইহানে ঝিনুক বইনেরে পাইয়াও যাইতে পারি।

Page 151 of 254
Prev1...150151152...254Next
Previous Post

সমাপ্তি – প্রফুল্ল রায়

Next Post

ভূমিকা – প্রফুল্ল রায়

Next Post

ভূমিকা - প্রফুল্ল রায়

প্রফুল্ল রায়ের গল্প - প্রফুল্ল রায়

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In