• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
বৃহস্পতিবার, জুলাই 23, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

কথা অমৃতসমান – নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

Katha Amritsaman by Nrisingha Prasad Bhaduri

যাই হোক, কৌরব এবং পাণ্ডব কুমারদের অস্ত্রশিক্ষার পালা শেষ হয়ে গেছে। এবার রাজবাড়িতে প্রদর্শনীর আগেভাগে দ্রোণাচার্য শিষ্যদের একটু পরীক্ষা করে নিতে চাইলেন। দ্রোণাচার্য একদিন কাউকে না জানিয়ে হস্তিনাপুরের বণিকপথে, যেখানে পণ্যের ক্রয়-বিক্রয় সম্পন্ন হয়, সেইখানে উপস্থিত হলেন। এখান থেকে বিশেষ বিশেষ খবর নিয়ে তিনি চলে এলেন নগরের অন্য প্রান্তে। এখানে বড় বড় ঘরে কতগুলি লোক কাজ করছে। তারা শিশুদের ক্রীড়ানক তৈরি করে যাচ্ছে একের পর এক। একটি লোকের কাছে দ্রোণাচার্য নিজের পরিচয় দিয়ে তিনি বললেন–আমাকে একটি খেলনা পাখি তৈরি করে দিতে হবে, যেটি দেখতে লাগবে একেবারে সজীব পাখির মতো। পাখিটি একটু বড় অর্থাৎ একটি শকুনের মতো চেহারা হলেই ভাল হয়।

নির্দিষ্ট দিনে দ্রোণাচার্য খেলনা পাখি পেয়ে গেলেন এবং রাজকুমাররা কেউই এই পাখির খবর জানতে পারলেন না–অবিজ্ঞতং কুমারাণা। দ্রোণাচার্য নিজের লোকজনের সাহায্যে পাখিটিকে একটি পত্রপুষ্পসমন্বিত বৃক্ষের ওপর স্থাপন করলেন। পাখিটিকে যেখানে বসানো হল, তার এদিক-ওদিক পেলব বৃক্ষপল্লব একটু-আধটু দুলতে লাগল, যাতে পাখিটি সম্পূর্ণ দেখতে অসুবিধে হয়, যাতে শরসন্ধান করার পরেও হঠাৎই একটা আবরণ তৈরি হতে পারে। শেষ মুহূর্তে হাওয়ায় দুলে একটি পুষ্পসমন্বিত বৃক্ষপল্লব পাখিটিব ওপর চলে আসতে পারে। যুদ্ধক্ষেত্রে অস্ত্র-চালনার সময়ে শত্রুপক্ষের রথী পুরুষ তো আর স্থির হয়ে বাণ খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকবেন না। তার রথ চলবে উচ্চাবচ ভূমিতে। ঘোড়া দৌড়বে। অন্য পদাতিক, অশ্বারোহী রথী পুরুষের আবরণ তৈরি করতে পারে। এই সবরকম কথা মনে রেখেই দ্রোণাচার্য শকুনটিকে একটি পুষ্প-সমন্বিত বৃক্ষের চূড়ায় স্থাপন করলেন বেশ কায়দা করে। কৃত্রিমং ভাসামা রোপ্য বৃক্ষাগ্রে শিল্পিভিঃ কৃতম্।

দ্রোণাচার্য অস্ত্রচালনার প্রাথমিক পরীক্ষা নেবার জন্য প্রস্তুত হলেন। শিষ্যদের সবাইকে তিনি ডেকে নিয়ে এলেন বনভূমির সেই নির্দিষ্ট বৃক্ষটির তলায়। প্রত্যেক শিষ্যকে তিনি পাশাপাশি জায়গায় পরপর দাঁড় করিয়ে দিলেন একটি পংক্তিতে। দুই জনের মধ্যে অনেকটা করে ফঁক। দ্রোণাচার্য বললেন–তোমরা বৃক্ষের ওপরে ওই পাখিটিকে সকলেই দেখতে পাচ্ছ তো? সকলে সম্মতিসূচক শিরঃকম্পন করার সঙ্গে সঙ্গে তিনি বললেন–তোমরা প্রত্যেকে খুব তাড়াতাড়ি ধনুক-বাণ হাতে নিয়ে ওই পাখির দিকে শর–সন্ধান করে লক্ষ্য স্থির করার চেষ্টা করো–শীঘ্রং ভবন্তঃ সর্বেপি…তিষ্ঠধ্বং সংহিতেষবঃ। এর পর আমি একেক জনের নাম করার সঙ্গে সঙ্গে তোমরা শরচালনা করে ওই পাখিটির মাথা কেটে ফেলবে–শিরোস্য বিনিপাত্যতাম। তোমরা সকলে একসঙ্গে বাণ মোক্ষণের চেষ্টা করো না, তাতে কার বাণ লক্ষ্যভেদ করল বুঝতে পারব না। তোমাদের প্রত্যেককে আমি আলাদা করে ডাকব এবং তার পরেই যা করার তাই করবে–একৈকশো নিষোক্ষ্যামি তথা কুরুভ পুত্রকাঃ।

দ্রোণাচার্যের কথামতো সকলেই ধনুক-বাণ হাতে স্থির হয়ে দাঁড়ালেন। দ্রোণাচার্য এবার কুমার–জ্যেষ্ঠ যুধিষ্ঠিরকে উদ্দেশ করে বললেন–বাছা। তুমি শর স্থাপন করো ধনুকে এবং লক্ষ্য স্থির করো। এরপর আমি বললে, তবেই শরমোক্ষণ করবে–মধ্বাকান্তে বিমুঞ্চ চ। যুধিষ্ঠির গুরুবাক্য মেনে ধনুক তুলে নিলেন হাতে। তারপর ধনুকে শর-স্থাপন করে যথাসাধ্য লক্ষ্য স্থির করলেন সেই শকুনের দিকে তাকিয়ে। যুধিষ্ঠিরকে ধনুকের জ্যা-আকর্ষণ করে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রোণাচার্য তার মনোযোগ নষ্ট করার জন্যই যেন বললেন

–যুধিষ্ঠির! ওই গাছের ওপরে যে শকুনটা বসে আছে, ওটা দেখতে পাচ্ছ তো?

–আজ্ঞে আচার্য! পরিষ্কার দেখতে পাচ্ছি–পশ্যামীতি।

–পাখিটা যে দেখতে পাচ্ছ, এটা তো বেশ বুঝতে পাচ্ছি। আচ্ছা যুধিষ্ঠির? তুমি কি গাছটাও দেখতে পাচ্ছ?

–দেখতে পাব না? এই ফল-পুষ্প সমন্বিত মহা বনস্পতি, এও কি না দেখে থাকা যায়? পশ্যাম্যেনং বনস্পতিম্।

–আচ্ছা যুধিষ্ঠির! তুমি কি আমাকেও দেখতে পাচ্ছ?

–আচার্য! এই আপনি আমার পাশে দাঁড়িয়ে আদেশ করছেন, আপনাকে যদি আমি দেখেও না দেখি, তাহলে পূজনীয় ব্যক্তির অতিক্রম ঘটবে যে। আপনাকে তাই নিশ্চয় দেখতে পাচ্ছি।

–আচ্ছা! এই যে তোমার ভাইরা দাঁড়িয়ে আছে, তুমি কি এদেরও দেখতে পাচ্ছ, যুধিষ্ঠির?

–আচার্য! আমার প্রাণাধিক ভাইদের দেখতে পাব না আমি? ওরা সব ধনুক তুলে শর-সন্ধান করে দাঁড়িয়ে আছে। আপনি বলা মাত্রই শর-মোচন করবে। অবশ্য এই বৃক্ষ, এই আপনি এই আমার সব ভাইয়েরা এবং অবশ্যই ওই পাখিটিও–এ সবই আমি একাদিক্রমে দেখতে পাচ্ছি–ভবঞ্চ তথা ভ্রাতৃ ভাসঞ্চেতি পুনঃ পুনঃ।

যুধিষ্ঠিরের সমস্যা এটাই। তিনি সব দেখতে পান। জীবনের বিশাল ক্ষেত্রে দাঁড়িয়ে ভাই, বন্ধু, শত্রু, মিত্র এমনকি সেই মুহূর্তে যে তার ক্ষতিসাধন করতে পারে, তার স্ত্রী-পুত্রের মুখও যুধিষ্ঠিরের মনে পড়ে। আমরা যখন মহাভারতের বিচিত্র উপাখ্যানের অন্তরে কৌরব–পাণ্ডবের জ্ঞাতি-শত্রুতার কথা বলতে থাকব, তখন দেখবেন–যা কেউ খেয়াল করে না, যার কথা কারও মনে থাকবার কথা নয়, সে কথা যুধিষ্ঠির মনে রাখেন। বিশ্ববাসী সকলের সঙ্গে তার সংবাদ ঘটেছে, তিনি কাউকে অবহেলা করতে পারেন না। বিশ্বজনের সকলের সঙ্গে যাঁর। সমান-হৃদয়তার সম্পর্ক, তিনি একটি পাখি থেকে আরম্ভ করে ভাই, বন্ধু, আচার্য সকলকেই দেখতে পান।

Page 382 of 449
Prev1...381382383...449Next
Previous Post

বাঙালীর ইতিহাস (আদিপর্ব) – নীহাররঞ্জন রায়

Next Post

সতী শোভনা – পাঁচকড়ি দে

Next Post

সতী শোভনা - পাঁচকড়ি দে

গোবিন্দরাম - পাঁচকড়ি দে

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In