• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শনিবার, জুলাই 25, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

কথা অমৃতসমান – নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

Katha Amritsaman by Nrisingha Prasad Bhaduri

মহর্ষি গৌতমের শরদ্বান নামে একটি পুত্র ছিল। ব্রাহ্মণের ছেলে, ঋষির ছেলে হওয়া সত্ত্বেও বেদ-অধ্যয়ন, পঠন-পাঠন, যজন-যাজনে তাঁর মন লাগত না। কিন্তু ক্ষত্রিয়ের শরাসন তার বড় প্রিয় ছিল। বেদবিদ্যায় যতটাই তার বুদ্ধি কম, ধনুঃশর চালনায় তার বুদ্ধি ততটাই বেশি–যথাস্য বুদ্ধিরভব ধনুর্বেদে পরন্তপ। মহাভারতের কবি এমনভাবেই তার জন্মকথা লিখেছেন যাতে অনুবাদক পণ্ডিতেরা বড় সহজে লিখেছেন যে, কতগুলি শরের সঙ্গেই তার জন্ম হয়েছিল–জাতঃ সহ শরৈ বিভো–এবং সেই জন্যই তাঁর নাম শরদ্বান। আসলে কিন্তু ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও ধনুঃশরের প্রতি অতিরিক্ত আসক্তিই তাকে শরদ্বান নামে বিখ্যাত করেছে। মহাভারতের টীকাকারও এ কথা অবিশ্বাস করেন না সেই কারণে টীকাকার নীলকণ্ঠ লিখেছেন–ধনুঃশরগুলি তার বন্ধুর মতো প্রিয় ছিল বলেই–শরা এব বা অস্য বন্ধুবৎ প্রিয়াঃ–এমন কথা বলা হয়েছে যে, তিনি শরের সঙ্গেই জন্মেছিলেন।

শরদ্বানের সতীর্থ বন্ধুরা যখন তপশ্চর্যার সঙ্গে বেদ অধ্যয়ন করছেন, তখন শরদ্বানও তপশ্চর‍্যা করছেন, তবে সে তপশ্চর‍্যা অস্ত্রশিক্ষা। তার ধনুর্বেদের ক্ষমতা একদিন দেবরাজ ইন্দ্রকেও চিন্তিত করে তুলল। দেবরাজ তখন জানপদী নামে এক অপ্সরাকে পাঠালেন যাতে শরদ্বানের শরচর্চা বিঘ্নিত হয়।

কথাটা আমরা এত আক্ষরিক অর্থে বিশ্বাস করতে চাই না। বস্তুত ইন্দ্র এখানে একটা রূপক মাত্র। শরদ্বানের অস্ত্রচর্চায় কোনও ক্ষত্রিয় রাজাই হয়তো চিন্তিত হয়েছিলেন এবং ভূতলবাসী রাজাকে অনেক সময়েই ইন্দ্রের সঙ্গে তুলনা করা হয়। তাছাড়া স্বর্গের বজ্রধারী দেবরাজ মানুষের অস্ত্রচর্চায় কখনও চিন্তিত হয়েছেন শুনিনি। তিনি ব্রাহ্মণ মুনি-ঋষির তপশ্চর্যাতেই বেশি চিন্তিত হন। আরও একটা কথা এই অঙ্গরার নাম জানপদী। মহাভারতের অঙ্গরাকুলের তালিকায় জানপদীকে তেমন করে কোথাও পাই না। আসলে জানপদী অবশ্যই পূর্বোক্ত ভীত রাজার জনপদের সাধারণী কোনও গণিকা। তাকেই পাঠানো হয়েছিল, যাতে শরদ্বানের অস্ত্রচর্চা বন্ধ হয়। চর্চা না থাকলেই শরাসনের লক্ষ্যভেদ ভ্রষ্ট হয়, অতএব এটা সেই চর্চা বিঘ্নিত করার উপায়।

জানপদী বেশ্যা একটিমাত্র বসন পরে–সে বসন শুধু অধমাঙ্গেরই আবরণ হবে বোধ করি–সেই একবসনে শরদ্বানের কাছে এসে হাবেভাবে নিজের প্রতি আকৃষ্ট করে তুলল– ধনুর্বাণধরং বাল লোভয়ামাস গৌতমম্। শরদ্বানও তো মানুষ। একাকী একান্তে আসা একবসনা সুন্দরীকে দেখার পর তামেক বসনাং দৃষ্ট্ৰা-শরদ্বানের চক্ষু দুটি একেবারে উৎফুল্ল হয়ে উঠল। অত সাধের ধনুকবাণ তার হাত থেকে অমনিই পড়ে গেল মাটিতে–করাভ্যাম অপদ ভুবি। শরদ্বান আর স্থির থাকতে পারলেন না তিনি তাঁর অন্তরস্থায়ী সংযমের চেষ্টায় নিজের চিত্তবৃত্তি নিরুদ্ধ করার চেষ্টা করলেন বটে, কিন্তু তার শরীর-প্রকৃতি মানল না। সবিকারী শরীর আপন শক্তিক্ষয় ঘটিয়ে মুগ্ধতার মূল্য দিল। তার তেজঃবিন্দু পতিত হল একটি শর-তৃণের ওপর। তৃণের কুশাগ্রভাগে বিন্দুটি দ্বিখণ্ডিত হওয়ায় দুটি পুত্র-কন্যা জন্মাল। শরদ্বান সে কথা জানতেও পারলেন না। তিনি ধনুক-বাণ এবং পরনের কৃঞ্চাজিন ফেলে তথাকথিত জনপদী অপ্সরার পিছনে দৌড়লেন, হাবভাব-লীলায়িত রমণীকে ধরবেন বলে–ধনুশ্চ সশরং তত্ত্বা তথা কৃষ্ণাজিনানি চ।

পুত্র-কন্যা দুটি নল-খাগড়ার বনে শরতৃণের শয্যায় অরক্ষিত অবস্থায় পড়ে রইল। আমাদের বুদ্ধিতে যা বলে–তাতে এই তেজঃবিন্দুক্ষরণ এবং শরস্তম্বে সেই বীর্যবিন্দুর দ্বিবাভি হওয়ার ঘটনায় না বিশ্বাস করলেও চলে। সোজা কথায় শদ্বান সেই একস রমণীর সঙ্গে মিলিত হয়েছিলেন এবং তার গর্ভাধানও করেছিলেন। কিন্তু জনপদ বেশ্যার চরিত্র যেমন হয়, পুত্র-কন্যা হবার পর সেগুলিকে অস্থানে ত্যাগ করে আসাটাই তার সাধারণ স্বভাব। অতএব ওই নলখাগড়ার বনে শরদ্বানের ঔরসজাত যমজ পুত্র-কন্যাকে ফেলে দিয়ে জানপদী ভারমুক্ত হল। হয়তো এ ঘটনা ঘটেছে শরদ্বানের অজ্ঞাতসারে অথবা তিনি জানতেনই না যে ও দুটি তারই পুত্রকন্যা। কারণ যে ব্যক্তি এক জনপদী রমণীর জন্য তাঁর পরম প্রিয় ধনুকবাণ ত্যাগ করে পিতার আশ্রম ত্যাগ করে অন্যত্র চলে যেতে পারেন–স বিহায়াশ্রমং তঞ্চ তাগৈরসং মুনিঃ–তার কি ওই পুত্রকন্যার দিকে নজর থাকবে? বস্তুত পুরাকালে বিশ্বামিত্র এবং মেনকার মিলনে যেমন শকুন্তলার জন্ম হয়েছিল এবং মেনকা যেভাবে শকুন্তলাকে ফেলে রেখে পালিয়েছিলেন, এখানেও অনুরূপ ঘটনা ঘটেছে।

যাই হোক ওদিকে ভরতবংশের গৌরব মহারাজ শান্তনু সৈন্য সামন্ত নিয়ে ওই সময়েই মৃগয়ায় এসেছেন। মৃগয়াব্যসনী রাজার আদেশে তার সৈন্যরা বন্য পশুর গতিবিধি লক্ষ্য করে ইতস্তত বিচরণ করছিল। হঠাৎই রাজার এক সৈন্য সেই শরবনের মধ্যে দিয়ে যাবার সময় পরিত্যক্ত শিশু দুটিকে দেখতে পেল এবং সঙ্গে সঙ্গে খবর দিল মহারাজ শান্তনুকে। শান্তনু এসে দেখলেন–দুটি সদ্যোজাত শিশু শরবনের একান্তে পড়ে আছে। শিশুদুটির সম্ভাব্য বৃত্তান্ত কী হতে পারে, এটা ভাবতে ভাবতেই শান্তনু দেখলেন একটি ধনুকবাণ এবং একখানি কৃষ্ণাজিন পড়ে আছে শিশু দুটির কাছাকাছি এক জায়গায়। শান্তনু তাঁর রাজোচিত ভাবনায় ধারণা করলেন যে, ওই যমজ পুত্রকন্যা এমন এক ব্রাহ্মণের ঔরসজাত, যিনি বেদবিদ্যার পরিবর্তে ধনুকবাণের নৈপুণ্য অর্জন করেছেন–জ্ঞাত্বা দ্বিজস্য চাপত্যে ধনুর্বের্দান্তগস্য চ।

Page 357 of 449
Prev1...356357358...449Next
Previous Post

বাঙালীর ইতিহাস (আদিপর্ব) – নীহাররঞ্জন রায়

Next Post

সতী শোভনা – পাঁচকড়ি দে

Next Post

সতী শোভনা - পাঁচকড়ি দে

গোবিন্দরাম - পাঁচকড়ি দে

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In