• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শনিবার, আগস্ট 1, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

কথা অমৃতসমান – নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

Katha Amritsaman by Nrisingha Prasad Bhaduri

শুক্রাচার্য সব বুঝলেন। আগেই বলেছি–তিনি মহাজ্ঞানী ঋষি। শর্মিষ্ঠার সঙ্গে বিবাদের সময়েও তিনি দেবযানীর দোষের কথা প্রথমে উল্লেখ করেছিলেন। পরে অবশ্য কন্যার প্রতি স্নেহের মোহগ্রস্ততায় তাঁর কথাই মেনে নেন। এখানেও দেখছি, দুর্গত অবস্থায় রাজার হস্তাবলম্বন-দানের ঘটনার মধ্যে দেবযানী যখন বিবাহের ধর্মীয় তাৎপর্য আবিষ্কার করলেন, তখন শুক্রাচার্য খুব কায়দা করে বললেন-দেখ বাছা! ধর্ম এক জিনিস, আর ভালবাসা আরেক জিনিস। অর্থাৎ এই ব্যক্তির প্রতি তোমার ভালবাসা জন্মেছে, বেশ কথা। সেটাই বলো। এখানে আবার ধর্মের প্রলেপ লাগাতে চাইছ কেন? তর্ক করলে বলা যায়–তুমি কুয়োর মধ্যে পড়ে ছিলে, রাজা তোমায় দয়া করে বাঁচিয়েছেন। এখানে বিপৎত্রাণই ধর্ম। কিন্তু সেই হাত ধরার ব্যাপারটাকে তুমি যদি এখন তোমার ঈঙ্গিত কাজে ব্যবহার করে রাজাকে ফাঁদে ফেল, সেটা মোটেই ধর্ম নয়। শুক্রাচার্য তাই খুব মিষ্টি করে দেবযানীর কথা উড়িয়ে দিয়ে বললেন–ধর্মের কথা আলাদা, প্রণয়ের কথা আলাদা, ও দুটোকে একসঙ্গে গুলিয়ে ফেলো না, বাপু। তুমি তো আমার কাছে আগে কিছু বলোনি, আমার মতামতও চাওনি। তার আগেই তুমি রাজাকে বরণ করে বসে আছ–অন্যো ধর্মঃ প্রিয়নন্যা বৃত্তে নাইষঃ পতিঃ।

শুক্রাচার্য মহারাজ যযাতিকে ধর্মবিষয়ে অন্যতম প্রমণ বলে মনে করেন। পূর্বে শর্মিষ্ঠার সঙ্গে দেবযানীর বিবাদের সময়ে তিনি দেবরাজ ইন্দ্র এবং অসুররাজ বৃষপর্বার সঙ্গে মর্ত্য রাজা যযাতিকেও সমান মূল্য দিয়েছিলেন। ফলে যযাতির সামনে তিনি দেবযানীর ধর্মধ্বজিতার মূল্য দিলেন না। ধর্মের বড়াইকে বাড়তে না দিয়ে তিনি বরং উলটে দেবযানীর পূর্ব তর্কযুক্তিতে জল ঢেলে দিলেন। দেবযানী তো মহারাজ যযাতিকে কোনও এক সুদূর ঋষিসম্বন্ধে একেবারে ঋষি অথবা ঋষিপুত্র বলে প্রমাণ করে দিয়েছিলেন। যেন কচের কথা কিছুই খাটল না, কচের অভিশাপ মিথ্যে করে দিয়ে তিনি যেন ঋষিপুত্রকেই বরণ করে ফেলেছেন-এমনই এক সাহংকৃত ভাব ছিল দেবযানীর।

কিন্তু শুক্রাচার্য বেশ কায়দা করে বললেন–তা বাপু! নিজে দেখে শুনে যযাতিকে তুমি স্বামীত্বে বরণ করেছ, বেশ করেছ। তোমার তো বাপু কোনও ঋষি অথবা ঋষিপুত্রের সঙ্গে বিয়েও হবে না–একথা তো কচ আগেই বলে দিয়েছে–কচশাপায়া পূর্বং নান্যভবিতুম অহতি। অর্থাৎ ঋষি, ঋষিপুত্রের বাহানা দেখিয়ে তুমি নিজেকে ভোলাতে পারো, কিন্তু আমাকে ভুলিও না। যাতি পরিষ্কার এক ক্ষত্রিয় রাজা। তুমি তাকেই স্বামী হিসেবে বরণ করেছ। এ যাত্রায় আর ঋষি অথবা কোনও ঋষিপুত্র তোমার স্বামী হিসেবে দেখা দেবেন না। সোজা কথা হল, তুমি পছন্দ করেছ, বিয়ে করো; কিন্তু ধর্ম, ঋষিপুত্র–ওইসব হেঁদো যুক্তি দিয়ে মহামতি শুক্রাচার্যকে যে কাবু করা যায় না, সেটা তিনি সংক্ষেপে বুঝিয়ে দিলেন। তবে হ্যাঁ, সঙ্গে সঙ্গে তিনি দেবযানীর প্রতি স্নেহের যুক্তিটাও মেনে নিলেন। অর্থাৎ দেবযানীর প্রণয় যেমন ধর্মাধর্ম অতিক্রম করে উৎসারিত হয়েছে, তেমনই দেবানীর প্রতি শুক্রাচার্যের স্নেহও ধর্মাধর্ম অতিক্রম করে স্বতই উৎসারিত হল। সাগ্রহে তিনি যযাতিকে বললেন–আমার পরম স্নেহের পাত্রী এই আমার কন্যা দেবযানী। সে তোমাকে স্বামীরূপে বরণ করেছে; আমিও সাগ্রহে এঁকে তোমার হাতে সমর্পণ করলাম। তুমি তোমার মহিষী হিসেবে এঁকে গ্রহণ করো–গৃহাণেমাং ময়া দত্তাং মহিষীং নহুষাত্মজ।

.

৩৮.

ভার্গব শুক্র দেবযানীকে ক্ষত্রিয় যযাতির হাতে সমর্পণ করতে চাইলে যযাতি সসংকোচে বললেন আমার দিক থেকে কোনও অধর্মের আশঙ্কা নেই তো, মুনিবর? আমি যে এই জেনেশুনে বর্ণসংকর ঘটাচ্ছি, তাতে কি ভীষণ অন্যায় হয়ে যাবে না– অধর্মো ন শৃশেদেষ মহান্ মামিহ ভার্গব? শুক্রাচার্য অভয় দিয়ে বললেন–অধর্ম যদি ঘটেও তবে সে অধর্ম থেকে আমি তোমায় মুক্ত করব। শুক্রাচার্য জানতেন তার মেয়ে সমস্ত অহংকার সত্ত্বেও যদি কারও প্রতি অনুরাগিণী হয়ে থাকে, তবে তিনি এই রাজা যযাতি। দেবযানী যেমন, তাতে মর্ত্যভূমির এই রাজার থেকে ভাল পাত্র তার জুটবে না। তাই রাজাকে তিনি প্রশ্রয় দিয়ে বললেন- এই বিয়েতে বর্ণসংকর ঘটলেও তুমি বিষণ্ণ হয়ো না রাজা! আমি তোমার সমস্ত পাপ অপনোদন করব- অস্মিন্ বিবাহে মা গ্লাসীরহং পাপং নুদামি তে।

যদি বলেন কোন এক্তিয়ারে শুক্রাচার্য বললেন কথাটা। তার কি এত ক্ষমতা, তিনি শাস্ত্রযুক্তি উলটে দিতে পারেন? আমাদের তাহলে সেই পুরনো কথাটাই বলতে হয় শক্তিমান, মর্যাদাসম্পন্ন পুরুষ সব পারেন। তাদের জন্যই সমাজে নতুন ভাবনার আমদানি হয়। প্রাচীন শাস্ত্রযুক্তির এদো পুকুর থেকে সমাজ উঠে আসে নতুন আলোয়, নতুন সিন্ধুপারে। ভগবদ্গীতায় ভগবান নামে চিহ্নিত সেই পুরুষটি সাংঘাতিক একটা কথা বলেছিলেন। বলেছিলেন–দেখ অর্জুন! বড় মানুষেরা যা করেন, সাধারণ লোকে তাই করে-য যদ আচরতি শ্রেষ্ঠত্তদেবেতরে জনাঃ। বড় মানুষ যদি কোনও নতুন কাজ করে ফরমান জারি করে বলেন–এইটাই প্রমাণ, তবে.লোকে সেটাই মেনে নেয়–স যৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে।

ভগবদ্গীতায় প্রসঙ্গ ছিল অন্য এবং সেখানে বড় মানুষেরা সমাজ এবং শাস্ত্র-বিগর্হিত কাজগুলি যাতে না করেন, তারই নির্দেশ আছে। আপাতদৃষ্টিতে কথাটা ঠিক, কারণ কথা সমাজ-সচল প্রথার বাইরে গিয়ে বড় মানুষেরা যা করবেন, সাধারণে তার অনুবর্তন করবেই। একই সঙ্গে এও ঠিক যে, বড় মানুষ বলেই, তারা সমাজের উর্ধ্বে উঠে বৈপ্লবিক পথ দেখাতে পারেন। তা না হলে আমাদের দেশে বেদের পর উপনিষদ আসত না, বুদ্ধ-মহাবীর আসতেন না, চৈতন্যদেব আসতেন না- রামমোহন, বিদ্যাসাগর, বিবেকানন্দও আসতেন না। এই যে শুক্রাচার্য বললেন- দেবযানী তোমাকে ভালবেসে নিজের পছন্দে বরণ করে নিয়েছে, তুমিও এর সাহচর্যে অপার আনন্দ অনুভব করো- এই কথাটার মধ্যেই বড় মানুষের প্রশ্রয় আছে। ভাবটা এই, হোক বর্ণসংকরের অধর্ম, সে আমি বুঝব; তোমার পাপ অপনোদন করব আমি– অহং পাপং নুদামি তে।

Page 144 of 449
Prev1...143144145...449Next
Previous Post

বাঙালীর ইতিহাস (আদিপর্ব) – নীহাররঞ্জন রায়

Next Post

সতী শোভনা – পাঁচকড়ি দে

Next Post

সতী শোভনা - পাঁচকড়ি দে

গোবিন্দরাম - পাঁচকড়ি দে

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In