• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
রবিবার, জুন 28, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

তিস্তাপারের বৃত্তান্ত – দেবেশ রায়

Tistaparer Britanto by Dabesh Roy

রংধামালি হাটের এক কাঠের আড়তদার এসে বাঘারুর গাছগুলোর পাশে অনেকক্ষণ বসে ছিল এর আড়তটা ছোট, কোনো ইলেকট্রিক করাত নেই। কিন্তু একটা করাতে গাছ কেটে তক্তা বানায় জনা তিন বিহারি মজুর। তার আড়তে আস্ত-আস্ত কিছু গাছ আছে আর একটা শেডের তলায় থাকে বিভিন্ন সাইজের তক্তাগুলো। লোকটি কোন দেশী তা জানা যায় না, নাম চরণ রায়। কথায় একটা বিদেশী টান আছে, চেহারায় নেপালি ধাচ আছে, রাজবংশীও মনে হতে পারে। সে একদিন গাছগুলো দেখে যাওয়ার সময় বাঘারুকে বলে, মোর স-মিলত আসেন না কেনে বাউ? দিনরাতি এইঠে নদীর পাড়ে করিবেনটা কী? রাতিত ঐঠে ঘুমাবার পারেন।

বাঘারু যেন কথাটার কোনো মানেই বোঝে না। কথাটা যেন আর কাউকে বলা, সে এমনই চুপ করে থাকে। কিন্তু লোকটা আবার এসে জিজ্ঞাসা করে–আরে ক্যানং মানষি হে আপনে? সাগাই (নেমন্তন্ন) দিছু, তাও না গেলেন। বাঘারু একথারও কোনো জবাব দেয় না। লোকটা তখন বিড়ি টানতে-টানতে জিজ্ঞাসা করে, তোমরালার জোতদারের স-মিল আছে কি নাই?

বাঘারু অন্য দিকে তাকিয়ে জবাব দেয়, না, জানো।

বাঘারুকে লোকটা একটা বিড়ি দেয়। সেটা নিতে বাঘারুকে গাছ থেকে নেমে আসতে হয়, তার জ্বালানো কাঠি থেকে বিড়িটা ধরাতে তার কাছাকাছি যেতে হয় ও বিড়িটা ধরিয়ে তার কাছাকাছিই বসতে হয়।

লোকটা তখন বলে, এত ফরেস্টের গাছ হে! তুমি ভাসি নিয়া আইচছেন।

বাঘারু চুপ করে থাকে। লোকটি বলে, পুলিশ দেখিলে ধরিবে।

কাক ধরিবে?

তোমরাক ধরিবে। তোমরার গাছ, তোমরা ধরিবে।

হামাক?

হয়, তোমাক ধরিবে।

লোকটার কথাটা নিয়ে ভাবনাচিন্তা করতেই বাঘারু যেন আরো গভীর ভাবে বিড়ি টানে। তার পর লোকটাকে বলে, মোক আর-একখান বিড়ি দাও কেনে। লোকটি দিলে সেই বিড়িটা কানের পেছনে গুঁজে রাখে বাঘারু।

লোকটি বলে, গাছগিলা মোক বেচি দেন, মুই আড়তবাড়িত্ রাখি দিম। কায়ও জানিবার পারিবে না। স্যালায় তোমার জোতদারের ঘর আসিলে মোর পাকে নিগাও। টাকা দিয়া দিম।

বাঘারু বিড়ি টানে। লোকটি নিজে বিড়ি ধরাবার আগে বাঘারুকে দেয়। বাঘারু সেটা আর-এক কানের পেছনে গোজে। কিন্তু শেষ পর্যন্ত এ নিয়ে কোনো কিছু ঠিক হয় না। লোকটি উঠে যাওয়ার সময় যদিও বলে যায়, কালি আসিম মোর করাতিয়ার ঘর নিয়া–, কিন্তু সত্যি-সত্যি সে আসে না।

তার বদলে এসেছে জগদীশ বারুই। এসেছে বলা ঠিক নয়, কারণ জগদীশ বারুই ত এই বাঁধের ওপরই থাকে, সে আর আসবে কোথা থেকে? কিন্তু বাঁধের ওপরে বা ঢালে যখনই বাঘারুর সঙ্গে জগদীশের দেখা হয়, তখনই সে বাঘারুকে একটা বিড়ি দিয়ে ফিসফিস করে বলে, আরে, তোর জোতদার কি গুইন্যা রাখছে কয়ডা গাছ তুই ধরছিস? একখান বেইচ্যা দে, ঐ চাপাগাছখানই দে, আর টাকা নিয়্যা লুকাইয়্যা থো। তারপর নিজের মনেই হেসে বলে, টাকা থুবিই বা কনে? আছে ত ঐ একখান নেংটি। তা থুস, ঐ হানেই থুস, নেংটির মইধ্যে? কী, রাজি ত? জগদীশ বলে। খানিকক্ষণ তাকিয়ে থেকে, শালা বোগদা, বলে আবার সরে যায়।

মানুষ যেখানেই থাক, সেখানকার পরিবেশ-পরিস্থিতি, তাকে বুঝে নিতেই হয়। বাঘারুও বুঝে নেয় যে ঐ স-মিলের মালিক আর জগদীশ তাকে গাছগুলো, অন্তত একটা গাছ, বেচে দিতে বলছে। গয়ানাথের নানারকমের ব্যবসা, দশ রকমের জোতদারি। তার জোতজমি আছে, ডায়না নদীর পাহাড়ে তার মোষের বাথান থেকে মিলিটারিদের দুধ যায়, তার ফরেস্ট আছে, তার হাট আছে, তার নদী আছে। আর এই সব জায়গাতে কোনো-না-কোনো কাজে ত বাঘারুকে যেতে হয়, ঘুরতে হয়। তাকে অফিসারের পেছনে-পেছনে চেয়ার নিয়ে ছুটতে হয়, তাকে এম-এল-একে ঘাড়ে করে নদী পেরুতে হয়, তাকে বনের মধ্যে মোষের বাথান চরাতে হয়। গয়ানাথের এত কিছু করে যে বাঘারু, সে কি আর বোঝে না যে এই চারটি গাছের মধ্যে একটি গাছ, ঐ চাপা গাছটাই, বেচে দিয়ে গয়ানাথকে বলে দেয়া যায়-অন্ধকারে কখন গাছটা খসে গেছে সে বুঝতেই পারে নি? গয়ানাথ এই কথা শুনে রাগতে পারে, গালাগাল করতে পারে, মারতেও পারে–কিন্তু তার বেশি আর কী করবে? টাকা যদি নেংটির মধ্যে নাও রাখে, এত বোল্ডার চারদিকে–কোনো একটা পাথরে ঢাকা দিয়েও ত রাখতে পারে। বাঘারু খুব ভাল করেই জানে–এ-সব হয়, এ-সব করা যায়। বাঘারুর মাও ছিল গয়ানাথের, বাঘারু গয়ানাথের। দুই-দুই পুরুষ ধরে গয়ানাথের সঙ্গে থেকে-থেকে বাঘারু এটুকু শেখেনি যে গয়ানাথের একটা গাছ বেচে দেয়াটা কত সহজ? ফরেস্টের ভেতর থেকে বন্যার তোড়ে আলগা হয়ে স্রোতে পড়ে যাওয়া গাছ কেটে বন্যার জলে ভাসিয়ে দেয়ার চাইতেও কত সোজা? বাঘারু একবার নিগাও কেনে বললেই ত ঐ আড়তদারের লোকেরা এসে গাছ কেটে নিয়ে চলে যাবে। কিন্তু বাঘারু আড়তদারের আর জগদীশের দেয়া বিড়ি কানের পেছনে গোঁজে আর বুকে নাইলনের দড়ির বান্ডিল ঝুলিয়ে ঘুরে বেড়ায়। কেন বাঘারু নিগাও কেনে বলে না, তা বাঘারুও জানে না। কিন্তু বাঘারু বলে না, বলার কথা ভাবেও না। বলা যায় এটা জেনেও, বলবে কি বলবে না এই নিয়ে, এমনকি কোনো মানসিক দ্বন্দ্বের মধ্যেও যেতে পারে না বাঘারু। এতে মনে হতে পারে যে তার মন নেই, তাই মানসিক দ্বন্দ্বও নেই। তা মেনে নিলে বলতে হয়, তার মন নেই কিন্তু শরীর আছে-তার প্রতিদিনের বাঁচা এই শরীরের সর্বস্বতা দিয়েই বাঁচা। যদি বাঘারু তার নাইলনের দড়ির সঙ্গে বাঁধা চারটে গাছের মধ্যে একটা গাছ বেচে দেয়, তা হলে ঐ চারটে গাছ একসঙ্গে বেঁধে এই ফ্লাডের তিস্তায় তার শরীরের যে বাঁচা, তা থেকে ত একটা গাছ কম গড়বে! দ্বন্দ্বে দীর্ণ হওয়ার মন পর্যন্ত নেই যে বাঘারুর, শুধু শরীরটুকুই আছে যে বাঘারুর, এমনকি হাজার হাজার বছর ধরে তৈরি মানুষের এত পোশাক-পরিচ্ছদের মধ্যে মাত্র দেড় হাতি এক ত্যানা লেগে আছে যে বাঘারুর সম্পূর্ণ মানবশরীরটিতে, সেই দেড় হাতি ত্যানাতেই মাত্র যে বাঘারু মানবসভ্যতার সঙ্গে বাধা–সেই বাঘারু, প্লাবিত নদীতে, বৃষ্টিতে, ঝড়ে ও অন্ধকারে এতটা বন্যা পেরিয়ে আসা এই শরীরটা থেকে একটা গাছের বাঁচা বেচে দেবে কী করে? বাঘারুর যেমন মন নেই, তেমনি হয়ত মাথাও নেই। তাই সে কোনো কিছু করার পক্ষে যেমন যুক্তি জোগাড় করতে পারে না, তেমনি কোনো কিছু না করার পক্ষেও যুক্তি বানাতে পারে না। সে হয় একটা কাজ করে ফেলতে পারে অথবা না করতে পারে। যুক্তির প্রয়োজনীয় জোগান দেয়ার মত একটা মাথা পর্যন্ত নেই যে-বাঘারুর সে কী করে জগদীশ বারুইকে বা সেই কাঠের আড়তদারকে না করবে? সে শুধু ঐ চারটি গাছের সঙ্গে নিজেকেও বেঁধে ঐ নাইলনের দড়ির বান্ডিলটা গলায় ঝুলিয়ে বাঁধের ওপর কখনো কখনো দাঁড়াতে পারে, পাথরের আঙিনার ওপর দিয়ে কখনোকখনো হাঁটতে পারে, নিজের গাছগুলোর মাঘনের ওপর শুতে পারে। কুড়ালিয়াটা এখন বাঘারু সব সময় পেছনে গুঁজে রাখে না–একটা গাছের একটা ভেতরের ডালে কোপ বসিয়ে রেখে দিয়েছে।

Page 221 of 327
Prev1...220221222...327Next
Previous Post

দেবেশ রায়ের গল্প – দেবেশ রায়

Next Post

ফ্রয়েড প্রসঙ্গে – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

Next Post

ফ্রয়েড প্রসঙ্গে - দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

লোকায়ত দর্শন - দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In