• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
রবিবার, জুন 28, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

তিস্তাপারের বৃত্তান্ত – দেবেশ রায়

Tistaparer Britanto by Dabesh Roy

.

১৪৪. বাঘারু ও উদ্ধারকারীদল

বাঘারু চট করে একটা হিশেব করে নেয়। মাচান থেকে দড়ি জলে ফেললেই ওরা ধরে ফেলতে পারবে। তারপর সেই দড়িটায় টান দিয়ে দিয়ে এই গাছগুলোর তলায় পৌঁছে যেতে পারে। কিন্তু এই গাছগুলোর ডালপালা, এই মাচান কি চার-চারটি লোকের ভার বইতে পারবে? ওরা এক সঙ্গে এর কোনো ডালে পা দিলেই ত সে ডাল ডুবে যাবে। তার চাইতে টিনের চালটাতে ওদের ভোলা যায়। সুপুরি গাছ দিয়ে ওরা চালে উঠে যেতে পারবে।

বাঘারু ডাল বেয়ে-বেয়ে সুপুরি গাছটার কাছে গিয়ে সুপুরি গাছটাকে জড়িয়ে ধরে দু ধাক্কাতেই মাথায় উঠে যায়, তারপর একটু ঝুলে অশ্বিনী রায়ের চালে পা দেয়। যে-দড়িটুকু সে খুলেছিল, সেটুকু তার শরীর থেকে সেই জলের ওপরের শূন্যতায় ঝোলে, দোলে ও তার শরীরের গতির সঙ্গে সঙ্গে ঘুরপাক খায়।

বাঁধের লোকজন দেখে সুপুরি গাছের ওপর থেকে লোকটা আবার অশ্বিনী রায়ের চালের ওপর নেমে এসেছে।

নাইমছে, নাইমছে, চিৎকার ওঠে।

ক্যানং করি নামিবে, এতগিলা টাইম কায় পারে সুপুরি গাছের উপর বসি থাকিবার? ভাল করি দেখ, নরেশুয়াখান ঐঠে উঠিছে নাকি? কেউ একটু সন্দেহ জানাতেই সবাই এই বাধ থেকে মাপার চেষ্টা করে টিনের চালের ওপর লোকটা নরেশ কি না।

অফিসার দু পাশে ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করে, কী? এই লোকটাই ভেসে এসেছিল নাকি? কিন্তু তার কথার কোনো জবাব কেউ না-দেয়ায় সে আবার দু পাশে ঘাড় ঘুরিয়ে বলে, অ্যাঁ?

লিলিও এই একই প্রশ্ন করে রঘু ঘোষকে। রঘু ঘোষ ঘাড় না-ফিরিয়ে জবাব দেয়, তা আমি জানব। কী করে? তারপর ঘাড় ঘুরিয়ে যোগ করে, সেই লোকটাই কী না, তা দিয়ে তোমার দরকারই বা কী? তোমার ত ঐ চালে একটা লোক দরকার–সে যোই হোক না।

অফিসবাবু পেছনে বাঁধের ওপর থেকে ডাকেন, এই রঘুবাবু, কী বলছেন? কে ওখানে?

রঘু ঘোষ হাত তুলে আঙুলগুলো ঘুরিয়ে দেয়।

না, না, কেডা কইছে নরেইশ্যা? নরেইশ্যা ত ফুলপ্যান্ট পইর‍্যা গিছে? এই লোকটার ত নেংটি। কেউ একজন নিশ্চিত স্বরে জানায়।

এতডা জল ঠেইল্যা গেলে ফুলপ্যান্টও নেংটি হয়্যা যায়, আর-একজন সেই নিশ্চয়তা মুহূর্তে ভেঙে দেয়।

তয়; কাদাখোয়া, হবা পারে, আর-একটা নতুন প্রস্তাব আসে।

এইবার আবার একটু সবাই চুপ করে যায়। এত দূর থেকে চালের ওপর লোকটার চলাফেরা আর দৈর্ঘ্যটাই কিছু বোঝা যাচ্ছে। কিন্তু নরেশও ত লম্বাই–যদিও এতটা লম্বা ঠিক মনে হয় না। তা হলে কাদাখোয়া হতেই পারে। কিন্তু লোকটি যে-ভঙ্গিতে চালের ওপর চলাফেরা করছে, হাত নাড়ছে সেটা কাদাখোয়ারই কিনা তা চিনে নেবার মত গভীর ভাবে কে কবে এখানে কাদাভোয়াকে কাজ করতে দেখেছে? চালের ওপরের লোকটি কাদাখোয়াই কিনা এটা যাচাই করতে করতেই এই ভিড়ের কাছে চেনা কাদাখোয়া অচেনা হয়ে যায়।

হবা পাবে, কাদাখোয়া হবা পারে।

কাদাখোয়া হবা পারে নরেশুয়াও হবা পারে।

ঐ মানসিডাও হব্যার পারে। না হইলে রেসকু করবেন কারে?

অফিসার দু পাশে ঘাড় ঘুরিয়ে জিজ্ঞাসা করে, লোকটিকে পেয়েছে ত, নাকি? কিন্তু অফিসারের কথার কোনো জবাব কেউ দেয় না। অফিসার আবার ঘাড় ঘুরিয়ে-ঘুরিয়ে জিজ্ঞাসা করে, পেয়েছে নাকি?

বাঘারু টিনের চালের কিনারে এসে দাঁড়ায়, তারপর তার পেছনে নাইলনের যে-দড়িটা ঝুলছে সেটা টেনে-টেনে এনে জড়ো করে। এই দড়ির ত কোনো আগা নেই, সবগুলো গাছই দড়িতে-দড়িতে বাধা। বাঘারুর হাতে টান লাগে, আর-দড়ি আসে না। তখন সে ঐ সবটা দড়ি পা দিয়ে নীচে ফেলে দেয়, জলে। জলে পড়া মাত্রই দড়িটা অনেকগুলো দড়ির মত চারদিকে ছড়িয়ে পড়েই সোজা হয়ে যায়। দড়ির মাঝখানের বৃত্তটা বড় হয়ে যায়। কিন্তু নরেশদের নৌকোর কাছে দড়িটা পৌঁছয় না। অমূল্য একটা লগি দিয়ে দড়িটা টেনে নেয়।

নরেশ আর অমূল্য যেন বাঘারুকে উদ্ধার করতে আসে নি, বাঘাই যেন তাদের উদ্ধার করছে—অমূল্য এমন ভাবে দড়িটা টেনে পরীক্ষা করে। দড়িটাতে টান দিতেই তাদের নৌকোতেও টান লাগে, নৌকোটা চালের দিকে ঘোরে। কাদাখোয়া জিজ্ঞাসা করে, খুলি দিম? অমূল্যর সঙ্গে নরেশও দড়িটায় হাত লাগিয়ে আস্তে বলে, দে কেনে। কিন্তু নরেশের কথায় কিছু একটা সংশয় ছিল। কাদাখোয়া দড়ি খোলে কিন্তু গাছ ছাড়ে না।

দড়িটা বিপরীত দিকে কিসের সঙ্গে বাঁধা তা ত আর ওরা জানে না, ফলে ওরা দড়িটাতে জোরে টান দিতে ভরসা পায় না। যেখানে দড়িটা বাঁখা আছে সেটা যদি তাদের টানে খুলে যায় তা হলে স্রোতের একটা টানে নৌকোটা এমন ছিটকোবে, তারাও সেরকম ছিটকে জলে গিয়ে পড়তে পারে। সেই ভয়ে তারা নৌকোর ওপর দাঁড়িয়ে জোরে-জোরে টেনে পরীক্ষা করারও সাহস পাচ্ছে না। চালের ওপর থেকে বাঘারু চিৎকার করে, টানেন, টানেন, না-ছিড়িবে, না-ছিড়িবে, কিন্তু সেটুকু বলেই বাঘারু বসে থাকে না, সে দড়ির আর-একটা দিক চালের ওপর থেকে হাতে তুলে নেয়, দড়িটাকে সমান করে নিয়ে জোরে টানে। সেই টানের জোরে অমূল্য আর নরেশ বোঝে দড়ি খুলে যাবার কোনো ভয় নেই। খুলি দে, খুলি দে, কাদাখোয়াকে নরেশ বলে।

কাদাখোয়া দড়িটা খুলতেই নৌকোটা গাছ থেকে সরে যায়, দড়িটা টানটান হয়ে পড়ে আর জলস্রোত এসে নৌকোর সামনে উছলে ওঠে। মাত্র কয়েক হাতের সেই দূরত্ব স্রোতের বিপরীতে যেতে তার সমস্ত জোর হাতে এনে দড়িটা ধরে টানে। কাদাখোয়ও হাত লাগায়। কিন্তু তাদের তিনজনই বুঝে ফেলে স্রোতের বিপরীতে একটা হেঁচকা টানে এই দূরত্বটা পার হতে গেলে স্রোত ফুলে উঠে নৌকো উল্টে দিতে পারে। তা ছাড়া, দড়িটাতে হাত লাগিয়ে শরীরটা ঝুলিয়ে দিয়ে যে-টান দেয়া যায়, তার জন্যে ত গোড়ালি রাখার একটা জায়গাও দরকার। এ নৌকোতে তেমন কোনো জায়গা নেই। স্রোতের মুখে নড়বড় করতে করতেও যে-নৌকো এ পর্যন্ত এসে গেছে, স্রোতের বিপরীতে সে-নৌকোর তলার তক্তা ফাঁক হয়ে যেতে পারে।

Page 209 of 327
Prev1...208209210...327Next
Previous Post

দেবেশ রায়ের গল্প – দেবেশ রায়

Next Post

ফ্রয়েড প্রসঙ্গে – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

Next Post

ফ্রয়েড প্রসঙ্গে - দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

লোকায়ত দর্শন - দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In