• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
সোমবার, জুন 29, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

তিস্তাপারের বৃত্তান্ত – দেবেশ রায়

Tistaparer Britanto by Dabesh Roy

কী কইরব্যার পারেন? অমূল্য নরেশের পাশ থেকে জিজ্ঞাসা করে।

আমরা এখনই ভাড়া করে নেব।

আগে কইলেন নৌকা চাই, এ্যাহন কইলেন মাঝি চাই। তা আপনারা রেসকুটা কী কইরবেন? জগদীশ বারুই স্পষ্ট গলায় আড়াল থেকে বলে।

না। আমরা গবমেন্ট থেকে নৌকোর ভাড়া দেব, মাঝিদের ওয়েজ দেব মানে মাঝিদের টাকা দেব।

অফিসারের কথার পর হঠাৎ সবাই চুপ করে যায়। ঠিক বোঝা যায় না, এই নীরবতার অর্থটা কী? রঘু ঘোষ একটু অপেক্ষা করে বলে, কী? এখানে নৌকো আছে কারো?

আরে এহানে যে-নৌকা সেকি এই জলের টান সামলাবার পারব? আর নৌকাড়া নিয়্যা যাবেনে কে? কত টাকা দিবেন যে মানষি এই জলে ভাইসবে? জগদীশ প্রশ্ন করে।

এই অবস্থায় টাকা নিয়ে ত আর দরাদরি করব না আপনাদের সঙ্গে। আপনারা কত চান, বলুন না। নৌকো আছে এখানে?

আবার সবাই চুপচাপ। সেই নীরবতার মধ্যেই ভিড়টা যেন একটু আলগা হয়ে যায়। অমূল্য আর নরেশ প্রায় কানে কানে কথা বলতে-বলতে বাঁধের কিনারার দিকে একটু আড়ালে চলে যায়। আরো কিছু-কিছু এমন কথা হয়। আর, মাত্র কিছুক্ষণের মধ্যেই অফিসার কেমন একা হয়ে যায় যেন, তার সঙ্গে সকলের কথাবার্তা শেষ হয়ে গেছে। আরো একটু অপেক্ষা করে অফিসার গলাটা তুলে বলে, শুনুন, আর দেরি করা যাবে না। হয় আপনারা নৌকো দিন, আর না-হয় আমি রায়পুর বাগানে গিয়ে কন্ট্রোলে ফোন করব। তারপর কন্ট্রোল যা করার করবে। ম্যানেজারবাবু, অফিসার পেছনে তাকায়।

রঘু ঘোষ হে-হে করে হেসে বলে, ম্যানেজারবাবু চলে গেছেন। আমরা আছি, আপনি গেলে চলুন।

আপনি বাগানের?

হ্যাঁ।

নরেশ আর অমূল্য ফিরে আসে, এসে দাঁড়িয়ে থাকে। অফিসার তাদের দিকে তাকিয়ে বলেন, কী হল? নৌকো পাওয়া যাবে?

তা যাবেনে। আমরা চারজন যাবার পারি। কিন্তু মাথাপিছু আড়াইশ টাকা দিবার লাগব। নৌকার ভাড়া আলাদা, নরেশ বলে।

নরেশ কথাটা বলে ফেলার পর হঠাৎ যেন চারপাশের সবাই চুপ করে যায়। শুধু বাতাস আর বৃষ্টির আওয়াজটা বেড়ে ওঠে। এই ভিড়ের ভেতর যারা বাগানের আর হাটের তারা হয়ত এখন একটা দরকষাকষির উত্তেজনাতেই চুপ করে যায়। আর, ঐ চরেরই যে বানভাসিরা ভিড়ের মধ্যে ছিল, তারা নরেশের কথাতেই হঠাৎ বুঝে ফেলে, তাদের নিজেদেরই চরে গিয়ে ফিরে আসার দাম এখন এতটাই বেড়ে গেছে।

অফিসারই প্রথম কথাটা বলে, সে কী হে? তোমাদের একটা লোক নাকি ওখানে চালের ওপর পড়ে আছে। তোমাদেরই ত উচিত ছিল এতক্ষণ নৌকো করে লোকটাকে নিয়ে আসা। আমরা খরচা করতে রাজি আছি শুনেই হাজার টাকা দর হাঁকলে–কথাটা শেষ করে অফিসার এদিক-ওদিক তাকায়, তারপর রঘু ঘোষের চোখ পেয়ে যায়। রঘু হে-হে করে হেসে অফিসারের কথাটাতে অন্য জোর সঞ্চার করে দেয়।

কিন্তু রঘু ঘোষের হাসির পরও এই ভিড়ের নীরবতা ভাঙে না। একটা গোহাটে যেমন গরু কেনাবেচার সময় একটা গরু নিয়ে সারা দিন ধরেই দর কষাকষি চলতে থাকে, এখন বাঁধের ওপর যেন সেরকম একটা পরিস্থিতিই তৈরি হল। নরেশ-অমূল্য ভিড় থেকে একটু সরে গিয়ে মাটির ওপর উবু হয়ে বসে পড়ে–কিন্তু নিজেদের মধ্যেও কোনো কথা বলে না। ভিড়টা একটু আলগা হয়ে যায়–কেউ-কেউ অফিসারকে ঘিরে দাঁড়িয়ে থাকে, কেউ-কেউ আবার সরে গিয়ে নরেশ অমূল্যর কাছে দাঁড়ায়। ভিড়টা একটু আলগা হওয়ার পর বোঝা যায়, অফিসারের ডান দিকে পেছনে জগদীশ বারুই মাটিতে বসে।

বললে যে, নৌকো পাওয়া যাবে, নৌকো কোথায়? অফিসার বলে কিন্তু সে কথার জবাব কেউ দেয় না। একটু অপেক্ষা করে অফিসার এবার গলা তুলে ও ঘাড়টা ঘুরিয়ে বলে, কী? এখানে নৌকো কার আছে? কোথায়?

অফিসারের কথার কেউ জবাব দেয় না। এবার একটু অধৈর্য হয়েই অফিসার বলে, বাঃ। তোমাদের হাজার টাকা দিতে রাজি হলে নৌকো পাওয়া যাবে আর তা না-হলে পাওয়া যাবে না? ফ্লাডের সময় এরকম করা কিন্তু বে-আইনি।

এবারও কেউ কোনো কথা বলে না কিন্তু অনেকেই নরেশ-অমূল্যর দিকে তাকায়। সেই চাহনি অনুমান করেই বুঝি নরেশ-অমূল্য মাথা নিচু করে মাটিতে কাঠি দিয়ে আঁকিবুকি কাটে। অশ্বিনী রায় পেছন থেকে এসে অফিসারকে বলে, স্যার, আমারই ঐ চালটা। লোকটা আমার গুয়াগাছটা উঠি আর নামিল না।

পেছন থেকে জগদীশ বারুই হেসে দুই হাত ঘুরিয়ে বলে, কিসের মধ্যে কী, পান্তাভাতে ঘি। কথা হব্যার ধইরছে রেসকুর, উনি কন উনার গুয়াবাড়ির কথা। জগদীশের মন্তব্যে একটুআধটু হাসিমশকরা। শুরু হওয়ার কথা, কিন্তু যারা হাসতে পারত বা পাল্টা মন্তব্য করতে পারত তারা মুখ খোলে না। পরিস্থিতিটা একটু বেশি গম্ভীর হয়ে যায়। অশ্বিনী রায় তার সঙ্গে কথা বলায় অফিসারও যেন একটা অবলম্বন পেয়ে যায়। সে অশ্বিনী রায়কেই জিজ্ঞাসা করে, আমি ত তখন থেকে চেঁচাচ্ছি এখানে নৌকো কার আছে, আপনারা ত তার কোনো জবাব দিচ্ছেন না। তা আমি কি সাঁতার কেটে গিয়ে লোকটাকে ধরে আনব? এখানে নৌকো কোথায় আছে? অফিসার রঘু ঘোষের দিকে ফিরে বলে, আপনারা জানেন নাকার নৌকো আছে?

আমরা কী করে জানব। আমরা কি রোজ এখানে আসি নাকি? রঘু ঘোষ হে-হে করে অফিসারের মুখের ওপরই হাসে।

আপনাদের বাগান নদীর এত কাছে, আপনারা নৌকো রাখেন না কেন একটা? অফিসার আচমকা রঘু ঘোষকেই জিজ্ঞাসা করে। রঘু ঘোষ প্রশ্নটা শুনে প্রথমে অ্যা বলে ফেলে, তারপর তার সেই হে-হে হাসিটা এবার অনেকক্ষণ ধরে হাসে। সেই হাসিটা শেষ করে জামার হাতায় মুখ মুছে সে বলে, বাঃ, আপনাদের বছরে-দু বছরে কখন দরকার হবে সেই জন্যে কোম্পানি বাগানে নৌকো পুষবে?

Page 200 of 327
Prev1...199200201...327Next
Previous Post

দেবেশ রায়ের গল্প – দেবেশ রায়

Next Post

ফ্রয়েড প্রসঙ্গে – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

Next Post

ফ্রয়েড প্রসঙ্গে - দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

লোকায়ত দর্শন - দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In