• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
বৃহস্পতিবার, জুলাই 2, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

তিস্তাপারের বৃত্তান্ত – দেবেশ রায়

Tistaparer Britanto by Dabesh Roy

.

০৯৯.

গরুর পালের পাড়ে ও জলে নামা

জলের একটা গন্ধ আছে–গরুরা সে গন্ধ, চেনে। কিন্তু এখন জলের কোনো গন্ধ পাচ্ছিল না। বাতাস এলোমেলো ঝাঁপটে বইছিল, আর বাতাসের সঙ্গে মিশে ছিল সুচের মত জল। ধীরে-ধীরে গরুগুলোর বা দিকের পিঠের লোম ভিজে ওঠে বাতাসের ঝাপটা ঐ দিক থেকেই আসছিল। তাদের গায়ের লোমগুলো বাতাসের ঝাপসায় সরে-সরে যায় আর সেই ফাঁক দিয়ে জল একটু-একটু গড়ায়। তাদের বা মুখের লম্বা পাশটার নোমও সেরকম ফাঁক হয়ে থাকে আর সেই ফাঁক দিয়ে জল গড়িয়ে গলার দিকে নামে। বা দিক থেকে আসা বাতাস আর জলের ঝাপটা থেকে মুখটা বাঁচাতে পুরো পালটাই একটু ডান দিকে মুখটা ফিরিয়ে রাখতে চাইছিল। তাদের পা সোজা যাচ্ছে, তাদের শরীর সোজা আছে কিন্তু তাদের মুখগুলো একটু ডাইনে ফিরতে চাইছে। তাতে তাদের গতি এই খেতবাড়িতে আরো একটু কমে আসে। আর তাদের নাক থেকে জলের গন্ধ ক্রমেই হারায়। যতই তারা নদীর কাছাকাছি হয়, যতই তাদের বা চোখ, মুখ ও নাকের বা পাশ জলে ভিজে ওঠে, ততই তারা জলের গন্ধ থেকে দূরে সরে–যেন তারা জলের বিপরীতে ছুটছে। ..

খেতবাড়ি শেষ হয়ে যায়–পালের ক্ষুর পড়ে নদীর পাড়ের বালিতে! এখন আর পড়ে যাওয়ার ভয় নেই, এখন আর পিছলে যাবার ভয় নেই বালুবাড়িতে পা দিতে না-দিতেই পালটা যেন ছড়িয়ে পড়তে চায়। পুরোটা পালের ভেতর যে-একটা উদ্বেগ কাজ করছিল, বালুবাড়িতে পেঁছে সে উদ্বেগটা যেন আচমকা ও অতর্কিত শেষ হয়ে যায়, যেন তাদের এই বালুবাড়িতেই পৌঁছনোর কথাছিল। বালির ওপর দিয়ে হাঁটা যায় না, পায়ের ফাঁকে বালি ঢুকে যায়। সেই কারণে যে পালের গতি কমে আসে তাই নয়, বালিতে হটার জন্যে পালটা ছড়িয়ে যেতে চায়, গরুগুলো যে যার মত হাঁটতে চায়। কিন্তু সেই বাচ্চাগুলি এখন তাদের কঞ্চি আর লাঠি উঁচিয়ে সামনে এসে গেছে। দুদিক থেকে লাঠি আর কঞ্চি গরুর পালের ওপর নেমে আসতেই গরুগুলো দাঁড়িয়ে পড়ে মুখ সরিয়ে নেয় আর পায়ে-পায়ে আরার পুরনো লাইনে ফিরে আসে। সেই ছেলেরা আর এগয় না, ঐ জায়গায় দাঁড়িয়ে-দাঁড়িয়ে গরুগুলোকে লাইনে রাখে। তারপর বালির ওপর ধীর পায়ে পালটা যখন নদীর দিকে একটু টলতে-টলতেই এগয় তখন সেই ছেলেরা আরো পেছিয়ে গিয়ে চেঁচায় হেট হেট। পালটা এখন এই বালুবাড়িতে যেন একটা লাইনের মত দাঁড়িয়ে গেছে। দুপাশে নদীর খাত দিয়ে সারা রাতের বাতাস দক্ষিণ থেকে পূর্ব থেকে উত্তরে আর। পশ্চিমে শান-শানকরে ওড়ে আর সেই নদীখাতের অবকাশেই এই গরুরা যেন একটার্সাকো বা বাধ। নিতাই, গজেন, আর অমূল্য পাড়ের কাছের জলে ছিল। রাবণ সেই পাড়েই বসে ছিল। গরুর পাল দেখে জল থেকে উঠে নিতাই, গজেন, অমূল্য ছুটতে শুরু করে। জল ছেড়ে উঠেই ওরা পাড়ে ফেলে রাখা ধুতি-নেংটি এক পাক দিয়ে পরে নেয়। একে বালি, তায় ভেজা, বাতাসের বিপরীতে ওরা এগতে পারে না। নিতাই কিছু একটা বলে চেঁচায়–সে চেঁচানি বাতাসে উল্টো দিকে উড়ে চলে যায়। নিতাই একটু এগিয়ে ছিল অমূল্য তখনো জল থেকে যেন পুরো উঠতে পারে না। হঠাৎ অমূল্য জল থেকে না উঠে, আবার জলের দিকে চলে যায়, তারপর ডুব জলে পৌঁছে সাঁতার দেয়। নিতাই এ গজেন বলে ডাক দিয়ে পেছন ফিরতেই দেখে অমূল্য আবার জলে সাঁতার কাটছে। নিতাই দাঁড়িয়ে পড়ে কোমরে হাত দিয়ে চেঁচিয়ে ওঠে, এহন তর সাঁতার দেওনের টাইম? জলে ত তখনো বান ঢোকেনি। অমূল্য চিত হয়ে হাত মাথার দিকে ছুঁড়ে দেখায় সে ওপারে যাচ্ছে।

নিতাই বুঝে নেয়। ভালই ত করছে অমূল্য। গরুর পালকে নদী পার করানোর সময় ওপারে ত থাকতেই হবে কাউকে। কিন্তু একা অমূল্য কি পারবে। সে গজেনকে বলে, যা, তুইও যা ওপার–দেইখা আয়, কুনখান দিয়া পার করাই?

নিতাইয়ের কথায় গজেন জলে ফেরে কিন্তু সে অমূল্যর দিকে যায় না। পাড়ের কিনারা ঘেঁষা জলে ছপছপ করতে করতে সে এলোমলো পায়ে হাঁটতে থাকে। বালি দিয়ে হাঁটার সুবিধে অনেক। কিন্তু জলতল ত সমতল নয়। গজেন খানিকটা ছপছপ করে হেঁটে যাওয়ার পরই তার এক পা গর্তে পড়ে যায়–সে কাত হয়ে জলের মধ্যে পড়ে, তারপর হাতের ভরে আবার সোজা হয়ে হাঁটে। এবার সে পাড় ছেড়ে দিয়ে আর-একটু গভীরে যায়–সেখানে তার হাঁটু জল। খানিকটা মাটি শক্ত পায় গজেন–সে একটু আন্দাজের চেষ্টা করে শক্ত মাটির ঢালটা কোন দিকে। অন্তত হাঁটার আরামটুকু পাক। কিন্তু সেই মাপ নিতে গিয়েই গজেন আবার পড়ে, পড়ে গিয়ে সে আর ওঠে না–মাথাটা জলের তলায় নিয়ে যায়, অন্তত জলের তলায় ত আর ঐ বাতাস আর বৃষ্টির সুচ নেই! ভস করে মাথা তুলে গজেন একবার এপার-ওপার দেখে বটে, চুল থেকে জল ঝেড়ে ফেলেও বটে। হাত দিয়ে মুখচোখের জল সরিয়ে গজেন দেখে অমূল্য ওপারে উঠে হেঁটে-হেঁটে এদিকে আসছে। গরুগুলো যেখানে এখন দাঁড়িয়ে তার সোজাসুজি পশ্চিমের পাড়ের দিকে একটা জায়গা ঠিক করে গজেন আবার জলে ডুব দেয়।

ততক্ষণে বালুবাড়িতে গরুর পালটা এসে পড়েছে। আলগা দু-একটা গরু পেছনে আসছে। নিতাই সামনে দাঁড়িয়ে চেঁচায়–হেই বালিশ-সালিশ–তোরা দুইডা দুই পাকে খাড়াবি আর ঐ বলরামের ছোঁয়াটাক কয়্যা দে পাছত যাইতে, পাছত। ভয় পাস না। বানার জল এখনো আসে নাই, কোনোটা এদিক-ওদিক হইলে হইব না, চিল্লাচিল্লি করিস না।

Page 139 of 327
Prev1...138139140...327Next
Previous Post

দেবেশ রায়ের গল্প – দেবেশ রায়

Next Post

ফ্রয়েড প্রসঙ্গে – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

Next Post

ফ্রয়েড প্রসঙ্গে - দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

লোকায়ত দর্শন - দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In