• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শনিবার, জুন 20, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

রক্তে আঁকা ভোর – আনিসুল হক

Rokte Aka Vor by Anisul Hoque

ওয়ালাইকুম আসোলাম।

চাচা কি আশপাশেই থাকেন?

জি বাবা!

পরিস্থিতি কী বুঝছেন?

না বাবা। বুঝতেছি না। কারফিউ তো চলতেছে। দুই দিন যা গজব গেল, বাড়িঘর পোড়ায়া দিছে, গোলাগুলি…আল্লাহ মাবুদ জানে বাবা। বাবা আপনাকে তো চিনলাম না।

আমীর মুশকিলে পড়লেন। তিনি নাম নিয়েছেন রহমত আলী। বাড়ি পাবনা। তা-ই তাঁকে বলতে হলো। আমার নাম রহমত আলী। আমি এই এলাকার রাস্তাঘাট কিছু চিনি না। পাবনা থেকে এসেছি।

আমার বাড়িও তো বাবা পাবনা।

এই এলাকায় তো অনেক দিন ধরে আছেন।

জি বাবা। নিজের বাড়ি।

আপনি কি এই এলাকায় কুষ্টিয়ার আতাউল হককে চেনেন?

চিনি তো।

কোন বাসা? অনেক দূরে, নাকি কাছে?

না, বেশি দূরে না।

আমাকে একটু বাড়িটা দেখায় দিতে পারবেন?

জি বাবা, পারব। আপনি আমার জেলার মানুষ। চলেন।

আমীর ভাবছেন এখন পাবনা জেলার বিশদ বিবরণ জিজ্ঞাসা করা শুরু হলে তো তিনি মুশকিলে পড়বেন। পাবনার সুজানগর ছাড়া আর কোনো এলাকাই তো তিনি চেনেন না। কাজেই চাচা মিয়াকে বরং প্রশ্নের মধ্যে রাখা ভালো!

কী বুঝছেন চাচা, বঙ্গবন্ধু কোথায় আছেন?

কিছু বুঝতেছি না বাবা। ইয়াহিয়া খান তো বলে দিয়েছে তার বিচার করবে।

হ্যাঁ। তা-ই তো বলল। কিন্তু বিচারের নামে এগুলো কী হলো? এত গোলাগুলি এত আগুন।

এইটা অবিচার বাবা। আল্লাহ তাআলা সহ্য করবেন না।

আতাউল হক সাহেবের বাড়ি পাওয়া গেল। টিনে ছাওয়া বাড়ি। অর্ধেক ইটের দেয়াল। তার ওপরে আবার টিনের বেড়া অর্ধেক। দরজায় কড়া নাড়া হলে আতাউল হক বেরিয়ে এলেন। আরে ভাই, কোথা থেকে এই বিপদের মধ্যে?

আর বলবেন না। আমীর-উল ইসলাম চোখ টিপলেন। মুসল্লি মুরব্বিকে বললেন, চাচা, এক মিনিট। আমি ভেতর থেকে একটু ভাবিকে সালাম করে আসছি।

ভেতরে গিয়ে আমীর-উল বললেন, ওই চাচাকে রাস্তায় পেয়েছি। আপনার বাড়ি চেনেন কি না জিজ্ঞেস করলাম, বললেন চেনেন। তাই তাঁকে। এনেছি। তাকে বলেছি আমার নাম রহমত আলী।

এদিকে ততক্ষণে আতাউল হকের স্ত্রীও সামনে এসে হাজির।

আমীর বললেন, আমার সঙ্গে তাজউদ্দীন সাহেব আছেন। আমরা যে বাড়িটায় রাতে ছিলাম, সেটা থেকে ফিজিক্যাল ট্রেনিং সেন্টার সরাসরি দেখা যায়। ওই বাড়ি আমাদের জন্য নিরাপদ না। আর পরশু রাতে যখন উঠি, তখন অনেকেই দেখেছে যে আমরা ওই বাড়িতে আছি। যে কেউ জেরার মুখে এই বাড়ি দেখিয়ে দেবে।

আতাউল হক বললেন, ওনাকে নিয়ে আসেন।

আচ্ছা চাচাকে বলি ওনাকে আনতে। আমীর বাসা থেকে বেরিয়ে প্রবীণ মানুষটাকে বললেন, চাচা, দয়া করে একটা কাজ করবেন? আমরা যে বাসার সামনে দাঁড়িয়ে কথা বলছিলাম, ওই বাড়িতে মোহাম্মদ আলী নামের একজন আছেন। তাঁকে গিয়ে বলবেন, রহমত আলী আপনাকে সবকিছু নিয়ে এই বাড়িতে আসতে বলেছে। তাকে সঙ্গে করে নিয়ে আসবেন।

আমীর তাকে পাঠিয়ে চিন্তায় পড়ে গেলেন। তাজউদ্দীন সাহেব একজন। অপরিচিত লোকের সঙ্গে আসবেন তো!

পনেরো মিনিটের মধ্যে দেখা গেল লুঙ্গি, পাঞ্জাবি, টুপি পরা তাজউদ্দীন সাহেব আসছেন। প্রবীণ মুসল্লি ভদ্রলোককে অনেক ধন্যবাদ দিয়ে তারা এই বাড়ির ভেতরে ঢুকে গেলেন। হক সাহেবের স্ত্রী তাদের জন্য নাশতা বানাতে লেগে পড়লেন।

তখনো কারফিউ চলছে। বাড়ির ওই প্রান্তে বস্তি। আরেক পাশে মসজিদ। হঠাৎ হইচই। কয়েকজন লোককে দেখা গেল, মুখ রুমালে ঢেকে মাথায় খাকি রঙের পট্টি বেঁধে বস্তিগুলোতে গানপাউডার ছিটিয়ে আগুন দিচ্ছে। নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু চিৎকার করতে করতে বেরিয়ে আসছে। তখনই শুরু হলো মেশিনগানের অবিশ্রান্ত গুলি।

তাজউদ্দীন, আমীর, আতাউল হক, তার স্ত্রী মেঝেতে শুয়ে পড়লেন। আগুন, গুলি থেকে যে মানুষেরা বাঁচতে পেরেছে, তারা কেউ মসজিদের ভেতরে, কেউ এই বাড়ির পাঁচ ইঞ্চি দেয়ালের পাশে শুয়ে পড়ল। চারদিকে আর্তনাদ, গুলির শব্দ, মানুষের মরণচিৎকার, কান্না…

তাজউদ্দীনদের মাথার ওপর দিয়ে টিনের বেড়া ফুটো করে গুলি বেরিয়ে যেতে লাগল। স্বাধীনতা বড় বেশি দাম চাইছে। কত মৃত্যু, কত রক্ত, কত লাশ মুক্তির সোপানতলে উৎসর্গিত হলে তবে আসবে স্বাধীনতা? তাজউদ্দীন ভাবছেন।

একটু পর গোলাগুলির শব্দ কমে এল। কমে এল আগুনের আঁচ।

আমীর বললেন, এই বাড়িটার মধ্যে থাকলে যেকোনো সময় গুলি লাগবে। আমি পাশের বাড়ির ভেতরে ঢুকব।

আতাউল হক বললেন, পাশের বাড়ির চাবি কিন্তু আমার কাছে আছে! যাবেন? বাড়ির পেছনের দেয়াল টপকালেই হবে।

আমীর বললেন, যাব।

তাজউদ্দীন বললেন, আপনি যেতে পারেন। আমি আর এখান থেকে নড়ছি না।

একটু পরে অনেকটাই নীরবতা নেমে এল। আতাউল হক সাহেবের রেডিওতে ঘোষণা এল, কারফিউ বিকেল ৪টা পর্যন্ত শিথিল।

আমীর-উল ইসলাম এই বাড়িতে ফিরে এলেন। তাজউদ্দীন বললেন, চলুন, বেরিয়ে পড়া যাক।

তাঁরা বের হলেন। তাজউদ্দীন রাইফেলটা আর সঙ্গে নিলেন না। রিভলবার নিলেন পাঞ্জাবির ভেতরের লুকানো পকেটে। মাথায় টুপি, পরনে লুঙ্গি, গায়ে পাঞ্জাবি, হাতে বাজারের থলে। বের হয়ে প্রথম কাজ হবে সাতমসজিদ রোডটা পার হওয়া। এই রাস্তা দিয়ে মিলিটারি জিপ, ট্রাক যাতায়াত করছে। সেসব যানের সামনে মেশিনগান বসানো।

তাঁরা বের হয়ে এগোচ্ছেন। বড় রাস্তায় আর্মির ট্রাক দেখা গেল। একটা মসজিদে ঢুকে পড়লেন তারা। তবু নিজেকে নিরাপদ মনে হলো না। মনে হলো, মসজিদে অবাঙালি লোক বেশি।

Page 40 of 228
Prev1...394041...228Next
Previous Post

বিপুলা পৃথিবী – আনিসুজ্জামান

Next Post

শ্রেষ্ঠ উর্দু গল্প – আবদুল্লাহ আবু সায়ীদ

Next Post

শ্রেষ্ঠ উর্দু গল্প - আবদুল্লাহ আবু সায়ীদ

নির্বাচিত প্রবন্ধ – আবুল ফজল

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In