• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
সোমবার, জুন 8, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

সতত তোমার কথা ভাবি এ বিরলে – অমর মিত্র

Sototo Tomar Kotha Vabi a Birole by Amar Mitra

হ্যাঁ, সেই চৈত্র এসে চলে যাচ্ছে। এই শহর তো সেই চৈত্র জানে না। চৈত্রের ড্যাডাম ড্যাডাম ভেসে আসবে নতুন ওঠা গরম বাতাসে, তা শোনেনি এই শহর। এ শুধু জানে চৈত্র সেলের কথা। সেল যেন নতুন নিয়ে এসে পুরোনোকে বিদায়ের অভিনয়। সেল সেল সেল। শ্যামবাজার থেকে হাতিবাগান, দুপাশের ফুটপাথ, রাস্তার ধার দখল হয়ে গেছে চৈত্র সেলে। কিছুই না। বাজার তোলা, উপলক্ষ করে কিছু বেচা কেনা করে নেওয়া। হকারে কলকাতা শহর ছেয়ে গেছে। চৈত্র সেলের সঙ্গে আমাদের যৌবনও সেলে এসে গেছে। সস্তায় যৌবনকাল বেচা হয়ে যাচ্ছে যেন, পুরোন জামা কাপড়ের সঙ্গে তারাও নেমেছে নিজেদের বিকিয়ে দিতে। সেই সব ছেলেরা, ২০, ২২, ২৪ যখন চিৎকার করতে থাকে সেল সেল সেল… তারপর বুড়ো হয়ে যায় অকালে, বৈশাখ আসে না আর। চৈত্র প্রলম্বিত হতে থাকে। কত বছর ধরে এই শহরে চৈত্র সেল চলছে ফুটপাথে, তার হিসেব কে রাখে। দর কষাকষি চলতেই থাকে। পাঁচশো টাকা দাম বললে, আপনাকে পঞ্চাশ বলে আরম্ভ করতে হবে। তারপর চলবে। পাঁচশো টাকার জিনিশ দেড়শোয় কিনেও মনে হবে ঠকে গেলাম। কিছুতেই মন স্থির হয় না দরাদরির বেচা-কেনায়। বৈশাখের পয়লায় নতুন বছর। বছরের আরম্ভের দিনে সোনার দোকান থেকে বই-এর দোকানে ভীড়। বইয়ের পাড়ায় প্রকাশক খুব নিষ্ঠা ভরে মানেন বৈশাখের এই দিনটিকে। আরম্ভ তো। আরম্ভের দিনে লেখকরা আসেন। আগে বই প্রকাশ হতো অনেক, এখন বই মেলায় যা হতে পারেনি, তাই-ই পয়লা বৈশাখে। নতুন বছরের নতুন দিন আরম্ভ হয় মেলামেশায়। বেশ বেশ বেশ। আমি দেখতে পাই সেই শ্যামল, সিরাজ, সুনীল, বরেন, বিমল কর, সমরেশ বসুরা বৈশাখের প্রথম দিনে আছেন। আছেনই। পার হয়ে যাচ্ছেন ট্রাম রাস্তা। বই-এর ঘরে ঘরে তাঁদের আসা।

আবার জন্ম নেব, এস হে ২৫শে বৈশাখ

ফিরে এল সেই পঁচিশে। পঁচিশে এলে বাল্যকাল ফিরে আসে। কৈশোর উঁকি দেয়। যৌবনবেলার কথা মনে পড়ে। পঁচিশে ধীরে ধীরে আমার এই বয়সেও পৌঁছে গেছে। রবীন্দ্রনাথের জন্মদিন, আমাদের আনন্দের দিন। রবীন্দ্রনাথের জন্মদিন আমাদেরই মিলিত এক জন্মদিন। হ্যাঁ, তাই যেন। বাঙালীর একটিই উৎসবের দিন, ২৫শে। বাঙালি বুঝি কোনো এক পঁচিশেই জন্মেছিল। সেই পঁচিশে থেকে বাঙালির যাত্রা শুরু। সেই পঁচিশে দুশো, পাঁচশো, হাজার বছর আগে, পাল বংশ, গুপ্তযুগ, তা পেরিয়ে সেই কত হাজার বছর আগে রেবা নদীর তীরে হয়েছিল উদযাপন। কিংবা উজ্জয়িনীর শিপ্রা নদীর কুলে বেজেছিল শুভ জন্মদিনের শঙ্খ। সেই হাজার বছর আগে ঠিক হয়ে গিয়েছিল কোনো এক পঁচিশে জন্ম নেবেন তিনি। সত্যি বলতে গেলে পঁচিশে বৈশাখের আনন্দ যেন নিজ গৃহে নতুন শিশু জন্মানোর আনন্দ। আমার কাছে প্রতিটি পঁচিশে বৈশাখে রবীন্দ্রনাথ জন্ম গ্রহণ করেন। আর এও সত্য পঁচিশে এলে ২২শের কথা মনে এসে যায়। পঁচিশে বেজেছিল সহস্র শঙ্খ, ২২শে নেমেছিল অনন্ত বারি ধারা। কে যেন জিজ্ঞেস করেছিল, শিশু কন্যা হয় তো, ২২শে শ্রাবণ কি খুব বৃষ্টি হয়েছিল? আমি তো বাইশে নিয়ে যা জানি, শুনেছিলাম বৃষ্টিই হয়নি, রৌদ্র পোড়া আকাশ ছিল কলকাতার মাথায়। কিন্তু রবীন্দ্রনাথ কি কলকাতার? রবীন্দ্রনাথ এই মহাবিশ্বের। গঙ্গা, যমুনা, সরস্বতী, পদ্মা, মেঘনা, তিস্তা, তোর্সা, করতোয়া, মহানন্দা, ডাহুক, সুবর্ণরেখা, ডুলুং… সমস্ত নদীর তীরে কবি তো ছিলেন। ২২শে অনন্ত বারিধারা নেমেছিল, বন্যা হয়েছিল, নদীর গতিপথ বদলে গিয়েছিল এপার, ওপার কোথাও।

কবি ১৩৪৫ (১৯৩৮) এর ২৫শে বৈশাখে কালিম্পঙে লিখেছিলেন তাঁর “জন্মদিন” কবিতাটি।

আজি আসিয়াছে কাছে
জন্মদিন মৃত্যুদিন; একাসনে দোঁহে বসিয়াছে;
দুই আলো মুখোমুখি মিলিছে জীবনপ্রান্তে মম
রজনীর চন্দ্র আর প্রত্যুষের শুকতারা-সম –
একমন্ত্রে দোঁহে অভ্যর্থনা।।

কবির তখন ৭৭ বছর পার হলো। সেই বয়সে পৌঁছে এই প্রজ্ঞায় তিনি পৌঁছেছেন। সুতরাং বাইশে অনন্ত বরিষণে কত নদী তার গতিপথ বদলে নিয়েছিল যে তা ভেবে নিতে আমার কোনো অসুবিধা হয় না। আমরা সকলেই যে পঁচিশে বৈশাখের সন্তান। পঁচিশে না থাকলে বাঙালির কী থাকত? শুধুই বাইশে, জলপ্লাবন? ৪৩-এর মন্বন্তর, দাঙ্গা, দেশভাগ, বাঙালি শুধুই ভিটে হারা হতো। বোমা পিস্তল, নাফা-মুনাফা ব্যতীত বাঙালির আর কিছুই থাকত না। ফেলে আসা ওপারের সঙ্গে সেতু তো রবীন্দ্রনাথ। পঁচিশে বৈশাখ। যদিও ওঁদের উদযাপন আমাদের সঙ্গে প্রায়ই মেলে না। একদিন আগে হয়ে যায়। কিন্তু সেও তো পঁচিশেই। বৈশাখই। গানে কবিতায় যে বাঙালিয়ানা, তাই দিয়ে আর ২৫শে দিয়ে ধর্মান্ধ মৌলবাদীদের বিরুদ্ধে ওঁরা দাঁড়াচ্ছেন। আমরা নানা ভাষা নানা মত নানা পরিধানে, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গায় রবীন্দ্রনাথের জন্মদিন, আমাদের জাতির জন্মদিন পালন করছি। আমার ছোটবেলায় প্রথম পঁচিশে আমাদের ফ্ল্যাটবাড়ির ঘরে। আমার দাদা একটি রেকর্ড প্লেয়ার কিনে এনেছিলেন, এইচ.এম.ভি. কোম্পানির। তার কোনো স্পিকার ছিল না। ঢাউস জি.ই.সি. রেডিওয় জুড়ে দিয়ে গান শোনা হত। সেই রেকর্ড প্লেয়ারে বাজল রবীন্দ্রনাথের গান দেবব্রত বিশ্বাসের গলায়। মেঘ বলেছে যাব যাব…। রবীন্দ্রনাথের একটি বাধানো ছবি এনেছিলেন বাবা। সেই ছবিতে খুড়তুতো দিদি চন্দন পরালো যেমনটি পরাত আমাদের জন্মদিনে আসনে বসিয়ে। সেই বছর ছিল পঁচিশের একশো বছর। ১৯৬১ খ্রিষ্টাব্দ, ১৩৬৮ বঙ্গাব্দ। চন্দন পরিয়ে বেলফুলের মালা পরিয়ে ধুপ জ্বেলে দেওয়ার পর ছোটবোন নাচল, এস হে বৈশাখ এস এস। হারমনিয়ামে গান গাইল উপরের ফ্ল্যাটের তেজেনবাবুর মেয়ে। আমি আবৃত্তি করলাম, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে…। ছোট নদী আমি দেখেছিলাম কিশলয়ে আঁকা। তার কতদিন বাদে শান্তিনিকেতন যেতে বাসে অজয় পার হয়েছি, আমাদের ছোট নদী…। ২৫শে বৈশাখ। খড়ি নদীর ধারে প্রতিবিম্ব পত্রিকা করেছিল এক ২৫শে বৈশাখ। এসেছিলেন মোহন সিং। কত রাত অবধি গান। কথা। পঁচিশে উদযাপন। আমাদের পঁচিশে হতো বাড়ির ছাদে, তক্তপোশে মঞ্চ। মায়ের শাড়ি, বিছানার চাদর দিয়ে মঞ্চ সজ্জা, কারটেন। ছাত্রের পরীক্ষা কিংবা পেটেও পিঠে অভিনয়। একবার ছাদ থেকে মাটিতে নেমে এসে স্টেজ বানিয়ে বড় রবীন্দ্র জয়ন্তী। বিনি পয়সার ভোজ নাটকে রূপান্তরিত হলো, অক্ষয়বাবুর সঙ্গে অন্য চরিত্ররাও এল মঞ্চে। সে এক হৈ হৈ। আমাদের পঁচিশে। গোপালদা গাইলেন, চলে যায়, মরি হায়, বসন্তের দিন চলে যায়। তিনি তখন সত্যিই বসন্তের দিন পার করছিলেন। কিছুই করতেন বলে জানি না। শুধু গান গাইতেন কোনো এক হলুদবসনার উদ্দেশে। সে সেই বসন্ত পার করে তাঁকে বৈশাখের দারুণ অগ্নিবানের ভিতরে পৌঁছে দিয়ে নিজের বসন্তে ফিরে গিয়েছিল। সেই গোপালদাকে দেখি পা টেনে টেনে হেঁটে আসছেন ব্রিজের দিক থেকে। ময়লা জামা প্যান্ট, রুখু চুল। একা ছাড়া আর একজনের সঙ্গে তাঁকে দেখিনি কোনোদিন। এই তো আসছে আবার পঁচিশে। এইতো বছর বছর পঁচিশে। আসুন না গোপালদা… চলে যায় মরি হায়, বসন্তের দিন চলে যায়…। গলা তুলেছিলেন গোপালদা এমন যে কিছু না বুঝে আমার চোখে জল। তাঁকে দেখি পথে। আমি তাঁকে চিনতে পারি। তিনি তাকিয়েও দ্যাখেন না…গুণগুণ করছেন একা একা কদম গাছের ছায়ায় দাঁড়িয়ে,

Page 21 of 69
Prev1...202122...69Next
Previous Post

খোঁড়া ভৈরবীর মাঠ – অভীক সরকার

Next Post

বিপুলা পৃথিবী – আনিসুজ্জামান

Next Post

বিপুলা পৃথিবী – আনিসুজ্জামান

রক্তে আঁকা ভোর - আনিসুল হক

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In