• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
রবিবার, আগস্ট 16, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

নূরজাহান – ইমদাদুল হক মিলন

Nurjahan by Imdadul Haq Milan

টিপা হি হি করে হাসল। তুমি বইবা না, নানা? ইব্রা নানায় একলা বইবোনি?

মুকসেদ মুগ্ধ। আরে বেড়া, তুই তো বিরাট চালাক। হ আমারও তো বহন লাগবো।

আকাশ আজও মেঘলা। রোদ ওঠে নাই। আকাশের একদিক থেকে আরেকদিকে কানিবকের মতন উড়ে যাচ্ছে মেঘ। যখন তখন নামবে। আবার হয়তো এইদিকটায় নামলই না, অন্যদিকে গিয়া নামল।

পিঁড়িতে বসেই শার্টের বুকপকেট থেকে কেঁচি (সিজার্স) সিগ্রেটের প্যাকেট বের করল ইব্রা। মুকসেদের দিকে বাড়িয়ে দিয়া বলল, নেন দাদা, সিকরেট খান।

নারে টাকি, সিকরেট আমি ছাইড়া দিছি।

কন কী?

আরে হ বেড়া।

তামুক?

তামুকও ছাড়ছি।

আমার তো বিশ্বাসই অইতাছে না।

হোন বেড়া, চুরির নিশাই যহন ছাড়তে পারছি তয় এই হগল বিড়ি সিকরেট পান তামুক এই হগল পারুম না ক্যা?

আপনে পারেনও দাদা।

ইব্রাহিম নিজে সিগ্রেট ধরাল।

মুকসেদ বলল, তয় চা’র নিশাডা আমার আছে। তাও বেবাকতের হাতের চা না। দোকানের চা না। আছিয়াবুজির চা।

আছিয়াবুজিডা আবার কেডা?

মতিমাস্টারের বউ।

মতিমাস্টার, আছিয়া আর হিরা মানিকের কথা ইব্রাকে বলল মুকসেদ। সবই বলল। নিজের বউর কথা তার মনেই পড়ে না। মারা গেছে কত বছর আগে। শ্বশুরপক্ষের লোকজনও মুকসেইদ্দা চোরের লগে সম্পর্ক রাখে নাই। পোলাটারে নিয়া গেছে তার ফুফু। সেই বোনও মুকসেদকে ভাই হিসাবে স্বীকার করে না। শ্বশুরবাড়ির দিক নাই, একমাত্র বোনের দিক নাই, আছে শুধু ভাই জমসেদ আর তার আট ছেলেমেয়ে। মেয়ে তিনটা আর তার শ্বশুরবাড়ির লোকজন কতটা স্বীকার করে না করে কে জানে, তবে জমসেদের পোলাপান আটটা খুবই মান্যগণ্য করে মুকসেদকে। তাদের জায়গা সম্পত্তি সংসারের আয় উন্নতির মূলে যে মুকসেদের বিরাট অবদান এটা আর ভোলে নাই। মুকসেদ এই বাড়িতে রাজার হালেই থাকে। আর এবার জেল থেকে ফিরা আসার পর থেকে যে চুরির কাজ ছেড়ে দিয়েছে সে এটা দেশগ্রামে রটে গেছে। তাতে সবাই খুবই খুশি। মতি মাস্টারের মতন একজন ভাল মানুষের লগে মিলামিশা করছে, তার প্রতিবন্ধী পোলাপান দুইটারে জান দিয়া ভালবাসে, আগলাইয়া রাখে এসব কথা শুনে মানুষ ধীরে ধীরে মুকসেদের অতীত ভুলতে শুরু করেছে। দিনে দিনে পুরাটাই হয়তো ভুলে যাবে। মানুষের খারাপ দিকটা বেশিদিন মানুষ মনে রাখে না, ভাল দিকটাই রাখে।

জমসেদের জায়গা সম্পত্তি টাকা পয়সার অর্ধেকের অংশীদার মুকসেদ। তবে ওইসব নিয়া সে কখনও কোনও দাবি করে না। বাড়িতে তাকে একটা ঘর দিয়া দিছে জমসেদ। খাওয়াদাওয়া মানসম্মান সব ঠিক আছে। নগদ টাকাপয়সার দরকার হলেই জমসেদ দেয়। মতি মাস্টারের সংসারের জন্য এই তো কয়দিন আগে দুই বস্তা চাউল নিয়া গেল মুকসেদ, ওই নিয়া কেউ কোনও টু শব্দও করল না। তার বদলে ফেলা জীবন ভালই কাটাচ্ছে মুকসেদ। মনের মতন কাটাচ্ছে। গভীর আনন্দে।

এসব শুনে ইব্রাহিম আরও অবাক। তয় তো দাদা একদমই অন্য জীবন অইয়া গেছে। আপনের।

হ বেড়া। তয় কী কইতাছি তরে। জিন্দেগিতে তো ভাল কাম কিছুই করি নাই। খালি মাইনষের মাথায় বাড়ি দিছি। গরিব গিরস্ত মানুষ ধান বেইচ্চা টেকা আইন্না রাখছে ঘরে, সিং (সিধ) দিয়া হেই ঘরে ঢুইক্কা টেকাডি চুরি কইরা লইয়াইছি। গিরস্তের মাথায় বাড়ি। হেরা খাইয়া বাঁচলো না মরলো চিন্তা করি নাই। গরিব গিরস্তে মাইয়া বিয়া দিব, সোনাদানা, পিতলের কলস, তামার থাল বেবাক চুরি কইরা লইয়াইছি। দিঘলি গিয়া তুই হেই হগল বেইচ্চা টেকা আনছস। আমার অন্য শাগরেদগো লগে তুইও ভাগ পাইছস। জিন্দেগিতে পাপের আকাল নাই আমার। জানি না হেই হগল পাপের মাপ, গুনার মাপ আল্লায় আমারে করবো কি না! তয় অহন থিকা যেই কয়ডা দিন বাঁইচ্চা থাকতে পারুম হেই কয়ডা দিন জানা মতে কোনও গুনা করুম না।

ইব্রা ফুক ফুক করে সিগ্রেটে দুইটা টান দিল।

টিপা ছেলেটা তিন-চার হাত লম্বা কঞ্চির একটা ছিপের মাথায় চিকন সুতায় বাঁধা বঁড়শি নিয়া বারবাড়ির দিককার আমগাছতলায় চলে গেছে। আধার নিছে একমুঠ পান্তাভাত। রাতভর পানিতে ভিজে ভাতগুলি গোটা গোটা হয়েছে। ওই ভাত বঁড়শির আধার। এই আধার পুঁটিমাছে টপাটপ খায়।

একবার টিপার দিকে তাকাল মুকসেদ। তারপর ইব্রার দিকে তাকিয়ে বলল, খালি তো আমার প্যাচাইলই পারতাছি রে টাকি। তর খবর কী? তর কথা তো কিছু কইতাছস না?

সিগ্রেটে শেষটান দিয়া উঠানের মাটিতে ডলে ডলে নিভাল ইব্রা। আমি দাদা ভালই আছি। তিন মাইয়ার বিয়া দিছি কত আগে। বড় মাইয়ার বিয়া অইছে আমগো বাইত্তেঐ, চাচাতো ভাই ইনুসের পোলা রমজানের লগে। অর নাম তো আপনের মনেই আছে।

আরে হরে টাকি। তর তিন মাইয়ার নাম আমার মনে আছে। ফরিদা আরজু গুনাই। তর বউর নামও মনে আছে। জহুরা। কী রে, নাম ঠিক কইছি না?

ইব্রা হাসল। হ। একদম ঠিক।

হেয় তো নাতিনাতকুড় লইয়াঐ আছে, নাকি?

হ।

তর মিহি চাইয়া দেহে?

আগে দেখতো না। অহন ইকটু ইকটু দেহে।

ঢাকায় জহুরার ভাইর বাসায় গিয়া না তুই আগে থাকতি?

হ। ঢাকা গেলে অহনও থাকি।

ঢাকা যাচ ক্যা?

কায়কারবার করার চেষ্টা করতাছি।

কী কায়কারবার?

ইসলামপুরে কাপড়ের দালালি। আমার সমন্দি করে। কামাই রুজি ভাল। আমি ওই লাইনডা ধরনের চেষ্টা করতাছি।

ভাল ভাল। ঢাকায় থাকনের চেষ্টাই কর। তয় চুরির বদলামডা তরও ঘুচবো।

Page 449 of 568
Prev1...448449450...568Next
Previous Post

গোপনে – ইমদাদুল হক মিলন

Next Post

প্রিয় – ইমদাদুল হক মিলন

Next Post

প্রিয় - ইমদাদুল হক মিলন

প্রিয় হুমায়ূন আহমেদ - ইমদাদুল হক মিলন

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In