• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
রবিবার, আগস্ট 16, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

নূরজাহান – ইমদাদুল হক মিলন

Nurjahan by Imdadul Haq Milan

নতুন কোষানাও নিয়া মুকসেদ যেদিন মতিমাস্টারকে বলল, মাস্টার সাব, আমি আইজ থিকা আপনের নৌকার মাঝি। বর্ষার শুরু দিককার কথা। ততদিনে মুকসেদের লগে সম্পর্ক অনেক স্বাভাবিক হয়েছে মতির। লোকটা সারাদিন তার ছেলেমেয়ে দুটির পাশে আছে। তাদের লগে হাসছে খেলছে, মজা করছে। পারুর ছোট মেয়েটাও এসে জুটছে। চারজনের ভাল একটা দল। মাস্টার তখন চিন্তায় পড়েছেন এই বর্ষা আর বৃষ্টি বাদলায় ছাত্র পড়াবার কাজটা কীভাবে করবেন। নৌকা তো নাই। গনি মিয়াকে যে বলবেন, দাদা একখান নৌকা কিনা দেন। পুরানা ধুরানা হইলেই চলবো। আমার তো নাইলে না খাইয়া মরণ। ছাত্র পড়াতে যাই কেমনে!

বলে লাভ নাই। গনি মিয়া বাড়িতে থাকতে দিয়েছেন নিজের স্বার্থে। একটা পয়সা দিয়াও সাহায্য করেন না। ওই থাকতে দেওয়া পর্যন্তই। ঢাকার যাত্রাবাড়িতে ছয়তলা বাড়ি তুলে ফেললে কী হবে, জাপানি টাকায় বড়লোক হয়ে গেলে কী হবে, দশ-বিশটা টাকাও হাতে ওঠে না। দুনিয়ার কিরপিন।

এই অবস্থায় মুকসেদের কোষানাও আর ওই কথা, মতিমাস্টার হা হা করে উঠেছিলেন। হায় হায় দাদা, এইটা কী বলেন? না না এইটা হয় না।

মুকসেদ হেসেছে। হয় মাস্টার সাব, হয়। কইছি না, আমি মানুষ হইতে চাই। আপনে আমারে মানুষ হওনের পথটা দেখান।

পথ তো আপনে পাইয়াই গেছেন। যেই কাজ করতেন সেইটা ছাইড়া দিছেন। ওই কাজ ছাইড়া দেওয়ার অর্থই তো মানুষ হওয়ার পথ।

তারপরও আপনের সেবা কইরা আর একটু মানুষ হইতে চাই। আপনে মাস্টার সাব না করবেন না। না করলে মনে বহুত কষ্ট পামু আমি। মাস্টার মানুষ হইয়া মাইনষের মনে আপনে কষ্ট দিতে পারেন না।

এই কথার পর আর কী বলার থাকে! মুকসেদকে নিয়াই আছেন মতিমাস্টার। রোদ বৃষ্টিতে তিনি ছাতি মাথায় দিয়া কোষানাওয়ের মাঝখানে বসে থাকেন আর মাথায় টুপি দিয়া নাও বেয়ে যায় মুকসেদ। এই গ্রাম ওই গ্রাম। সকালবেলা, বিকালবেলা। ভাইয়ের এই পরিবর্তনে জামসেদ তো অবাকই, তার বউ পোলাপানও অবাক। আর মুকসেদ বিড়ি সিগ্রেট ছাইড়া দিছে, পান তামাক ছাইড়া দিছে এটাও একটা আশ্চর্য ঘটনা। সাত-আট মাসে একটা মানুষ পুরাপুরি বদলাইয়া গেল। নতুন মানুষ হয়ে গেল!

মুকসেদের এইসব কথা পারু শুনেছে মতিমাস্টারের বউর কাছ থেকে। দেশগ্রামের নামকরা চোর, তাগড়া জুয়ান মুকসেদ দিনরাত পড়ে আছে মতিমাস্টারের বাড়িতে, মতিমাস্টারের বউ আর মুকসেদকে নিয়া দেশগ্রামের মানুষ কথা তুলতে পারে, ভেবে ভাল একটা তরিকা ধরছে মুকসেদ। মাস্টারের বউকে ডাকে বইন। আর ভঙ্গি এত বিনয়ী, মনে। হয় সত্যি সে মাস্টারের বউয়ের ভাই। বয়সে যত বড়ই হোক।

শিরি আর নসু নিজেরাই নিজেদের কাজগুলি করে। নাওয়া ধোওয়া, শরীরে মাথায় তেলপানি দেওয়া। শুধু নূরির কাজগুলি করতে হয় পারুকে। আজ রান্নাবান্না শেষ করে, নূরিকে নিয়া নিজে গোসল করেছে পারু। ততক্ষণে মান্নান মাওলানার নমাজ শেষ। রহিমা খাবার নিচ্ছে তাঁর ঘরে। মাথায় নতুন বউর মতন ঘোমটা দিয়া পারু এসে বসেছে শ্বশুরের সামনে। তার পাতে খাবার তুলে দিচ্ছে। কইমাছটা তুলে দিয়েই প্রশ্নটা করল, ডাহা। মিথ্যাটা মান্নান মাওলানা ছেলের বউকে বললেন।

আতাহারের লগে তার বিয়ার ব্যাপারটা তহুরা বেগমের কথায় মেনে নিয়েছেন মান্নান মাওলানা, এটা জানার পর থেকে শ্বশুরের প্রতি বেদম একটা ভক্তি শ্রদ্ধা তৈরি হয়েছে। পারুর। শ্বশুরের যে-কোনও কথাই তার কাছে বিরাট দামি। অন্য সময় তাঁর লগে কথ বার্তা তেমন হয় না। হয় শুধু দুপুর আর রাতের খাবারের সময়। সকালের নাস্তার সময় কথাবার্তার তেমন সুযোগ নাই। নাস্তা করার সময় আর কতটা! ওইটুকু সময়ে কী কথা হবে!

আজাহারের বিয়ার কথা শুনে পারু একটু চিন্তিত হল। আম্মায় মইরা যাওনের পর থিকা তো আজাহারের তেমন রাও শব্দ নাই।

কইমাছের পিঠের দিকটা ভাঙতে ভাঙতে মান্নান মাওলানা বললেন, রাও শব্দ নাই অর্থ কী?

চিঠিপত্র লেখে না। টেকাপয়সাও পাড়ায় না আগের লাহান।

হ পোলাডারে লইয়া আমি ইকটু চিন্তিত। জাপানে বিয়াশাদি করল কি না কে জানে!

ওইডা না জাইন্না অর বিয়াশাদির চেষ্টা করন…

হ ঠিক অইতাছে না। তয় আমার কথা অইলো, বাপ হিসাবে আমার দায়িত্ব অইলো লায়েক পোলা মাইয়ার বিয়াশাদি দেওন। আমি মাইয়া মুইয়া দেইখা রাখলাম। মাইয়া পছন্দ অইলে ঢাকা গিয়া আজাহাররে ফোন করুম। ও যুদি কয় হ দেশে আইবো, বিয়া করবো তয় কথা ফাইনাল করুম, নাইলে না কইরা দিমু। তহন আমার আর কোনও দায় রইল না। বাপ হিসাবে আমি আমার দায়িত্ব শেষ করতে চাইছি। বিদেশে থাকা পোলা হেইডা করে নাই। দায় আমার না, দায় পোলার।

বড় এক লোকমা ভাত মুখে দিলেন মান্নান মাওলানা। চাবাতে চাবাতে বললেন, সব দায়িত্বই আমি শেষ কইরা আনছি। মাইয়াগো বিয়া দিছি, মোতাহাররে বিয়া করাইছিলাম, পোলাডা গেল মইরা। সমস্যা আছিল আতাহার আর তোমারে লইয়া হেই সমস্যাডাও মিটা গেছে। তোমার হরি বাঁইচ্চা থাকলে এতদিনে বিয়াশাদি তোমগো অইয়া যাইতো। হেয়। মইরা গেল দেইখা বিয়া আমি পিছাইয়া দিলাম। পৌষ-মাঘ মাসে বিয়া হইয়া যাইবো। বিয়া হইয়া গেলে আতাহারও লাইনে আইবো, সংসার দেখবো। তহন আমার আর কোনও দায়িত্ব নাই। এনামুল সাবে মজজিদ করতাছে আমি থাকুম মজজিদ লইয়া।

Page 438 of 568
Prev1...437438439...568Next
Previous Post

গোপনে – ইমদাদুল হক মিলন

Next Post

প্রিয় – ইমদাদুল হক মিলন

Next Post

প্রিয় - ইমদাদুল হক মিলন

প্রিয় হুমায়ূন আহমেদ - ইমদাদুল হক মিলন

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In