• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শনিবার, আগস্ট 15, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

নূরজাহান – ইমদাদুল হক মিলন

Nurjahan by Imdadul Haq Milan

একদিকে বাপ আরেকদিকে মেয়ে, এক নৌকায় বসা দুইজন মানুষ দুইরকম আনন্দ নিয়া বাড়ির দিকে ফিরছে। শ্রাবণদিনের সূর্য তখন গুটিয়ে নিচ্ছে তার আলো। দিনভর বিষয়কর্মে ব্যস্ত থাকা পাখিরা দিনশেষের আলো পাখায় ভেঙে ফিরছে যে যার গাছে। দূরের বিলপ্রান্তর থেকে ধীরে ধীরে আগাচ্ছে কুয়াশার মতন অন্ধকার।

৩.৩ নিঝুম হয়ে বৃষ্টি

সন্ধ্যার পর পরই নিঝুম হয়ে বৃষ্টি নেমেছে।

শ্রাবণ মাসের কায়কারবারই এমন। এই রোদ, এই বৃষ্টি। মরনিবুজির বাড়ি থেকে শেষ বিকালে যখন বাপ মেয়ে ফিরছে তখন কী সুন্দর আকাশ। দবিরের বুকে চেপে চাপা পাথর নেমে গিয়া বুকটা যেমন হালকা ফুরফুরা হয়েছে ঠিক তেমন একখান হাওয়া আসছিল পদ্মার দিক থেকে। কলুই ফুলের মতন নীল আকাশের তলা দিয়া ভেসে যাচ্ছে বাদাম দেওয়া নৌকার মতন সাদা মেঘ। দেশগ্রাম ডুবে গেছে বর্ষার পানিতে। পাখপাখালির আহারের অভাব। পদ্মার ওপারকার চরের দিকে উড়ে যায় সব পাখি। ওদিকটায় উঁচু চরাভূমি, মানুষের ঘরবাড়ি আর বর্ষাকালীন শস্যের মাঠ। ওদিকটায় চরে দিনভর আধার খায় এই দিককার পাখি। বিকাল ফুরিয়ে চারদিক থেকে ঘনাতে থাকে অন্ধকার, পাখিরা দিনের কাজ শেষ করে পদ্মা পাড়ি দিয়া ফিরা আসে।

নূরজাহানকে নিয়া নিজের ছোট্ট কোষানাও বেয়ে ফিরা আসার সময় মাথার ওপর দিয়া এরকম কত পাখি ফিরতে দেখেছে দবির। দেখে দীর্ঘ একটা শ্বাসও পড়েছে তার। আহা পাখিরা কত স্বাধীন, কত সহজ সরল জীবন পাখিদের। নিজের মতন বড় হয়, ডিমে তা দিয়া বাচ্চা ফুটায়। উড়তে শিখলেই অচেনা হয়ে যায় বাচ্চারা। যে যার নিজের আকাশে উড়ে যায়। পাখিদের সমাজে কোনও মান্নান মাওলানা নাই।

কোষানাওয়ের মাঝখানকার পাটাতনে হাসিহাসি মুখ নিয়া বসেছিল নূরজাহান। এতদিন পর বাড়ি থেকে বের হয়ে মন ভরে গেছে গভীর আনন্দে। কী সুন্দর রান্নাবান্না করল মরনিবুজির লগে বসে। খেতে ভারী স্বাদ হয়েছিল পোলাও মোরগ। একদম বাড়ির নতুন বউটির মতন সবাইকে খাওয়াল সে।

নূরজাহানের এই চেহারা আজকের আগে কখনও দেখে নাই দবির। মরনিবুজির বড়ঘরে ছনছায় বসে তামাক টানতে টানতে আড়চোখে নিজের মেয়েটিকে দেখে একদিকে যেমন ভাল লাগছিল অন্যদিকে বুক ফেটে যাচ্ছিল গভীর কষ্ট বেদনায়। মান্নান মাওলানা নামের বিশাল এক অজগর পা থেকে গলা তরি প্যাঁচ দিয়ে ধরেছে কিশোরী থেকে ধীরে ধীরে বড় হয়ে ওঠা মেয়েটিকে। আপ্রাণ চেষ্টা করেও সেই প্যাঁচ ছাড়াতে পারছে না মেয়ে। দূর থেকে অসহায়ের মতন তাকিয়ে মেয়ের বাবা দেখছে তার বুকের ধন ধীরে ধীরে গিলে খাচ্ছে ওই অজগর। নূরজাহান ধীরে ধীরে হজম হয়ে যাচ্ছে মান্নান মাওলানা নামের অজগরের পেটে।

কাল থেকে দবিরের মনের উপর দিয়া গেছে ভয়াবহ এক চাপ। এই চাপ সহ্য করা কঠিন কাজ। ল্যাংড়া বসিরের কথা শুনে, মাওয়ার বাজার থেকে এই এতটা পথ সঁতরে। আসতে যে কষ্ট হয়েছে তারচেয়ে অনেক বেশি কষ্টে রাতেরবেলা বারবার মনে হয়েছে এই বুঝি কলিজাটা ফেটে গেল তার। এই বুঝি মরে গেল সে।

একই ঘরে শুয়ে আছে তিনজন মানুষ। চৌকির ওপর মা-মেয়ে, মেঝেতে খড়নাড়ার দরিদ্র বিছানায় শুয়ে কাল রাতের আগেও কত শান্তিতে ঘুমিয়েছে দবির। এক বিকালেই সেই শান্তি উধাও হয়ে গিয়েছিল, কলিজা ফেটে মরণদশা হয়েছিল দবিরের। মাত্র কয়েক হাত দূরে শুয়ে যাকে নিয়া এই কাণ্ড সেই নূরজাহান আর তার মা হামিদা শান্তিতে ঘুমাচ্ছে। অজগর প্যাঁচ দিয়া ধরেছে যাকে সেও জানছে না কিছু, পাশে শোয়া মা-ও জানছে না কিছু। শুধু দবিরের কলিজা পুড়ছে।

আজ মরনিবুজির লগে কথা বলবার পর, তার কাছ থেকে পরামর্শ পাওয়ার পর শরীর মন দুইটাই তাজা হয়ে উঠেছে দবিরের। বাড়ি ফিরা সন্ধ্যারাতেই খেয়ে নিয়েছে রাতের ভাত। যদিও ক্ষুধা তেমন ছিল না। দুপুরের ওরকম মোরগ পোলাও, তারপর মনের প্রশান্তি, এই অবস্থায় ক্ষুধা থাকে নাকি!

তবু নিজের দরিদ্র সংসারের ভাত আর টাকিমাছের লগে এলাইচ শাকের চচ্চড়ি, তিনজন মানুষ যখন খেতে বসেছে, সংসারের নতুন অতিথিটা এসে দাঁড়িয়েছিল খোলা দরজার সামনে, ছনছায়। একদৃষ্টে তিনজন মানুষের খাওয়া দেখছিল আর পুরপুর করে লেজ নাড়াচ্ছিল। তখনও বৃষ্টি থামে নাই। খেতে খেতেই নিজের মাছের কাঁটাটা, একটুখানি ভাত থেকে থেকেই কুকুরটার দিকে ছুঁড়ে দিচ্ছিল নূরজাহান। হাসিমাখা কণ্ঠে বলছিল, তর তো দেহি খালি খিদা আর খিদা। কী রে ভাদাইম্মা, তর কোনওদিন পেট ভরে না?

ভাদাইম্মা ঝাঁপিয়ে পড়ে নূরজাহানের ছুঁড়ে দেওয়া কাঁটাকোটা আর ভাতটুকু খেয়ে নিচ্ছিল। তারপর আবার আগের অবস্থা। বাইরে চাঁদের আলো ফুটবার কথা, একটু একটু ফুটছিল আবার ঢেকে যাচ্ছিল কালো মেঘে। খাওয়াদাওয়া শেষ করে নূরজাহান উঠে গেছে চৌকিতে, হামিদা থালবাসন গুছিয়ে মাত্র বসেছে, বাইরে হঠাৎ করেই গভীর অন্ধকার, হঠাৎ করেই ঝমঝম বৃষ্টি টিনের চালে।

দবির তখন তামাক সাজাতে বসেছে।

টোফা থেকে একদলা তামাক নিয়া ঠেসে দিয়েছে কলকিতে। কার মাথায় কলকি বসিয়ে মালসা থেকে টিকা নিয়া চিমটা দিয়া ধরছে কুপির আগুনে। টিকা পুড়ে আগুন হলেই কলকিতে বসিয়ে টানতে শুরু করবে।

নূরজাহান ঘুমিয়ে পড়েছে কি না কে জানে! তার কোনও সাড়াশব্দ নাই।

Page 398 of 568
Prev1...397398399...568Next
Previous Post

গোপনে – ইমদাদুল হক মিলন

Next Post

প্রিয় – ইমদাদুল হক মিলন

Next Post

প্রিয় - ইমদাদুল হক মিলন

প্রিয় হুমায়ূন আহমেদ - ইমদাদুল হক মিলন

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In