• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শনিবার, আগস্ট 15, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

নূরজাহান – ইমদাদুল হক মিলন

Nurjahan by Imdadul Haq Milan

হামিদা একবার কুকুরটার দিকে তাকাল। তারপর রান্নাচালা ছাড়িয়ে ছনের ঘরের ওদিকে তাকাল। আম কদমের গাছগুলি, হিজল বউন্নার গাছগুলি ছাড়িয়ে ওপাশের ধইনচা খেতের দিকটায় জ্যোৎস্না আর অন্ধকারের খেলা। হাওয়া বইছে ঝিরঝির করে। ক ক করে ডাকতে ডাকতে উড়ে গেল একটা রাতপাখি। অনেকক্ষণ পর নিজের ভিতরকার সেই উত্তেজনা আবার টের পেল হামিদা। কোন মতলবে আইছে ঘটকায়? নূরজাহানের লেইগা সমন্দ আনছেনি? হেই কথা কওনের লেইগাঐ কি গাছিরে লইয়া গেছে বাজারে? বাইত্তে বইয়া সমন্দর কথা কইলে অসুবিদা আছিলো কী? মা-মাইয়ায় হুইন্না হালাইবো? হোনলে কী অইছে? মাইয়া ডাঙ্গর অইলে বিয়া তো অইবোই, বাইত্তে ঘটক তো আইবোই! হেইডা হোনন না-হেননের কী আছে?

না ঘটকার পোর মতলবটা হামিদা বোজতেই পারছে না। গাছিই বা এতক্ষণ বাজারে করে কী? ঘটকার কথা কি ফুরায় নাই? বিয়ার সমন্দ আনলে হেই কথা কইতে কতক্ষুন। লাগে?

এসময় আস্তে করে মা’কে ডাকল নূরজাহান। মা।

উঠানের দিক থেকে চোখ ফিরাল না হামিদা। বলল, কী অইছে?

আমার খিদা লাগছে। ভাত দেও।

আর ইট্টু সবুর কর। তর বাপে আহুক। দুইজনরে একলগেঐ দিমু নে।

বাবায় আইবো কুনসুম?

এলা আইয়া পড়বো।

এত দেরি করতাছে ক্যা?

এ কথার জবাব দিল না হামিদা।

নূরজাহান আবার ডাকল। মা।

এবার হামিদা একটু চেতল। কী অইছে, এত মা মা করতাছস ক্যা? কইলাম না তোর বাপে আইলে ভাত দিমু।

নূরজাহান সরল গলায় বলল, আমি তোমার কাছে ভাত চাই নাই?

তয়?

একহান কথা কমু।

কী?

কাইল বিয়ানে আমারে কাজির মউলকা বানাইয়া দিয়ো। আমার কাজির মউলকা খাওনের ইচ্ছা অইতাছে।

এবার খুবই রুক্ষ গলায় মুখ ঝামটাল হামিদা। ইস, কাজির মউলকা খাওনের ইচ্ছা অইতাছে। মাগির মোখে খালি খাওনের কথা। খালি পটি পটি (মজার মজার) খাওন! কাজি পাতি নাই। মউলকা বানাইতে পারুম না।

মিছাকথা কও ক্যা? ঠিল্লা ভরা দিহি কাজির চাউল। আমি দেখছি না!

দেখলে দেখছস। আমি বানাইতে পারুম না।

হামিদার ভঙ্গিতেই মুখ ঝামটাল নূরজাহান। তুমি কেমুন মা? একহান খালি মাইয়া তোমার, হেই মাইয়ারে ইট্ট মউলকা বানাইয়া খাওয়াইতে চাও না?

চুপ কর মাগি। প্যাচাইল পারলে থোতা ভাইঙ্গা হালামু।

নূরজাহান কিছু একটা বলতে যাবে তার আগেই কইফফার ছাড়ার ওদিককার হিজল ডুমুরের ঝোপে ওয়াক ওয়াক করে ডেকে উঠল কানিবক দুইটা। সাবধানি ভঙ্গিতে ডানা ঝাঁপটাল। সেই শব্দে জানালা দিয়া বাড়িটার দিকে তাকাল নূরজাহান। চাঁদের আলোয় দেখতে পেল ছাড়া বাড়িটার ঝোঁপঝাড়ের আড়াল থেকে ধীরে ধীরে সাঁতরে আসছে একজন মানুষ। দুপুরের পর যেভাবে বাড়িটার আড়াল থেকে হঠাৎ করেই বের হয়ে আসছিল ল্যাংড়া বসিরের কোষানাও এখনও যেন ঠিক সেভাবেই বের হয়ে আসছে সাঁতার কাটা মানুষটা। মাথায় কী যেন একটা প্যাচানো।

নূরজাহান খুবই উত্তেজিত হল। দিশাহারা গলায় মা’কে ডাকল। মা ওমা, দেইক্কা যাও, কে জানি আমগো বাড়ি মিহি হাতড়াইয়া আইতাছে।

কচ কী?

হ। তাড়াতাড়ি আহো, দেইক্কা যাও।

মেয়ের মতনই উত্তেজিত হল হামিদা। পা না ধুয়ে কখনও চকিতে ওঠে না সে। এখন পা ধোয়ার কথা মনে হল না। লাফ দিয়া চকিতে উঠল। জানালার কাছে এসে মেয়ের কাঁধে হাত দিয়া দাঁড়াল। সত্যঐ তো কে জানি হাতড়াইয়া আইতাছে! কে? কেডা আহে এই বাড়ি মিহি? এত রাইত্রে হাতড়াইয়া হাতড়াইয়া কেডা আহে?

.

কইফফার ছাড়ার ওদিকটায় এসে দবিরের মনে হল কাঁদতে কাঁদতে চোখ দুইটা ফুলে গেছে। বেশ কয়েকদিনের না কামানো গালে, বর্ষার পানি সরে যাওয়ার পর মাঠঘাট খেতখোলায় যেভাবে গজিয়ে ওঠে দূর্বাঘাস সেভাবে গজিয়েছে দাড়িমোচ। চোখের পানিতে চটচটা হয়ে আছে সেই দাড়িমোচ। মুখটা ভাল কইরা না ধুইলে মাইয়া আর মাইয়ার মায় বুইজ্জা যাইবো আমি কাইন্দা ভাসাইছি। তহন জোরাজুরি শুরু করবো। নূরজাহান দুইহাত দা (দিয়ে) গলা প্যাঁচাইয়া ধইরা জিগাইবো, কী অইছে বাবা, কও আমারে। কানছো ক্যা? এত কান্দনের কী অইছে? মাইয়ারে আমি হাছাকথা কমু কেমতে?

তারবাদে আছে মাইয়ার মায়। মাইয়ায় ঘুমাইয়া যাওনের পর মাইয়ার মা’য় ধরবো। কও তো নূরজাহানের বাপ অইছে কী? কাইন্দা কাইট্টা মুখচুখ ফুলাইয়া হালাইছো। ঘটকায় কী কইছে তোমারে? নূরজাহানের লেইগা কার সমন্দ আনছে? ঘটনা কী?

মাইয়ার মা’রেই বা হাছাকথাডা আমি কেমতে কমু? কইলে তো হেয় খালি আমার লাহান কাইন্দা ভাসাইবো না, কানতে কানতে পাগল অইয়া যাইবো। হের কান্দাকাটি দেইখা নূরজাহান বুইজ্জা যাইবো কী জানি কী ঘইট্টা গেছে সংসারে। মাইয়াডা আমার বিরাট একটা চিন্তার মইদ্যে পইড়া যাইবো। তারবাদে যহন অর কানেও যাইবো যে ঘটকায় অর লেইগা মাওলানা হুজুরের সমন্দ আনছে তহন মাইয়াডাও তো কান্দাকাটি শুরু করবো। পয়লা পয়লা কানবো, তারবাদে ডরাইবো। ডরে ডরে অসুকবিসুক অইয়া যাইবো। হুজুরের মোখে ছ্যাপ দিয়া যেমুন ডরাইছিল অমুন ডরে আবার মরবো। এই হগল কিছুই বুজতে দেওন যাইবো না নূরজাহান আর হামিদারে। তাগো দুইজনের লগে বিরাট একহান চালাকি করন লাগবো। ঘটকারে লইয়া চালাকি করন লাগবো, কান্দাকাটি আর মাওয়ার বাজার থিকা হাতড়াইয়া বাইত্তে আহন, বেক কিছু লইয়াঐ চালাকি করন লাগবো। মিছাকথার পর মিছাকথা কওন লাগবো। ভোলার লাহান মন খারাপ কইরা থাকলে অইবো না। উলটা পথ ধরতে অইবো। পয়লা মাইয়া আর মাইয়ার মা’রে ঠিক রাখন লাগবো, তারবাদে অন্যকথা।

Page 374 of 568
Prev1...373374375...568Next
Previous Post

গোপনে – ইমদাদুল হক মিলন

Next Post

প্রিয় – ইমদাদুল হক মিলন

Next Post

প্রিয় - ইমদাদুল হক মিলন

প্রিয় হুমায়ূন আহমেদ - ইমদাদুল হক মিলন

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In