• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
মঙ্গলবার, আগস্ট 11, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

নূরজাহান – ইমদাদুল হক মিলন

Nurjahan by Imdadul Haq Milan

আজিজ গাওয়ালের বাড়ির পুব দিককার নামায় চার-পাঁচটা বউন্না হিজল আর মটকুরা গাছ জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে। তার তলায় একখণ্ড সবুজ ঘাসের জমিন। বিকালবেলা বাড়ির পোলাপান এইখানে গোল্লাছুট দাড়িয়াবান্ধা ধরাছি খেলে। আজিজ গাওয়াল উধাও হওয়ার পর মাসখানেক হল খেলাধুলায় উৎসাহ নাই কারও। বাড়িটা যেন আর মানুষের বাড়ি নাই, গোরস্থান হয়ে গেছে। বাড়ির মানুষগুলি যেন বেঁচে নাই, লাশ হয়ে গেছে।

বিকালবেলা আজ বাড়ির পোলাপান সব উঠানে। নাজুকে কোলে নিয়ে অসহায় ভঙ্গিতে বড়ঘরের ওটায় বসে আছে বানেছা। তার মুখটা ভাঙাচোরা, চোখের কোলে গাঢ় হয়ে পড়েছে কালি, মাথার চুলে তেল পড়ে না অনেকদিন, পরনের শাড়িটা বেশ ময়লা, সব মিলিয়ে বানেছা একেবারেই ভেঙে পড়া অসহায় মানুষ। উদাস চোখে কোনদিকে যে তাকিয়ে আছে বোঝা যায় না।

নাদের হামেদ পরি জরি বদু বসে আছে মায়ের চারপাশে। এতগুলি মানুষ একলগে তয় কারও মুখে কোনও কথা নাই। সারাক্ষণ ঘ্যানঘ্যান করা বদু তরি স্তব্ধ হয়ে গেছে।

গাছপালা বাড়ির উঠানপালান আর ঘরের চালে বিকালবেলার রোদ তখন নরম হতে শুরু করেছে। একটা কাক ডাকছে উেঁকিঘরের পিছনে। দুটো শালিকপাখি টুকটুক করে লাফাচ্ছে বারবাড়ির দিকে। সামান্য একটু হাওয়া আসছে দক্ষিণ দিক থেকে।

বাবা উধাও হওয়ার পর বিকালের দিকটায় হামেদের কখনও কখনও মনে হয়, আগে প্রতিদিন গাওয়াল করে বিকালের এই সময়টায় ফিরে আসত বাবা। চকপাথালে ভার কাঁধে দুলে দুলে হেঁটে পুবদিককার ভাঙন ঠেলে উঠত বাড়িতে। হয়তো আজও সেইভাবে ফিরে আসবে।

এই আশায় কোনও কোনওদিন বিকালে বাড়ির ওদিকটায় যায় হামেদ। বাড়ি থেকে নেমে যাওয়া ওটার মুখে পথ চেয়ে বসে থাকে। মনে হয় এই বুঝি বাবা ফিরল। ওই তো চকপাথালে ভার কাঁধে দেখা যাচ্ছে তাকে।

বাবা ফিরে না।

বিকাল ফুরিয়ে সন্ধ্যা হয়। চকমাঠ ডুবে যায় অন্ধকারে, বাবা ফিরে না।

কোনও কোনও সন্ধ্যায় ওঠে চাঁদ। চাঁদের আলোয় স্বপ্নের মতন মায়াবী হয় চক মাঠ আর পায়েচলা মেঠোপথ। সেই পথে কত মানুষ ফিরে, বাবা ফিরে না।

তবু হামেদ বসেই থাকে, তাকিয়েই থাকে।

আজও সেই আশায় নামার দিকটায় এল হামেদ। এসেই চকপাথালে তাদের বাড়িমুখী হেঁটে আসতে দেখল একজন মানুষকে। কাঁধে নতুন মালছামান ভরতি ভার, মানুষটি গাওয়াল মানুষ, দেখতে বাবার মতন, আবার বাবার মতন না। হাঁটাচলা অন্যরকম, পরনের কাপড় অন্যরকম। মাথায় টুপি, দূর থেকেও দেখা যায় মুখের দাড়িমোচ।

মানুষটা কে?

কয়েক পলকমাত্র খেয়াল করে দেখল হামেদ। তারপর প্রাণফাটানো একখান চিৎকার দিল। মাগো, ওমা, বাবায় আইছে। বাবায়।

তারপর দিকপাশ না তাকিয়ে একদৌড়ে চকের দিকে নেমে গেল।

হামেদের চিৎকারে তখন বাড়িতে বিশাল সাড়া পড়ে গেছে। পোলাপানরা তো বারবাড়ির দিকে ছুটে গেছেই, নাজুকে কোলে নিয়াই পাগলের মতন ছুটে গেছে বানেছা। তার বুক থেকে যে খসে পড়েছে শাড়ির আঁচল, উঠোনের ধুলামাটিতে যে লুটাচ্ছে, খেয়ালই করল না।

হামেদ তখন বাবার কাছে পৌঁছে গেছে। গিয়ে প্রথমেই দুইহাতে জড়িয়ে ধরেছে বাবাকে। তারপর কেঁদে ফেলেছে। তুমি কই গেছিলাগা বাবা? এতদিন আহো নাই ক্যা?

ছেলের এই আবেগ আগে কখনও দেখা হয় নাই আজিজের। বুকটা হু হু করে উঠল তার, চোখ ছলছল করে উঠল। ছেলের মাথায় ডানহাত রেখে মায়াবী গলায় বলল, কান্দি না বাজান, কান্দি না। এইত্তো আমি আইয়া পড়ছি।

তখন নাদের পরি জরি এমনকী বদুও ছুটে আসছে বাবার কাছে। বাবাকে ঘিরে ধরে। কত আবেগ, কত মমতা তাদের। কেউ বাবার হাতটা একটু ধরে, পেটটা পিঠটা একটু ধরে, বদু এসে লেগে থাকে বাবার হাঁটুর লগে। নাদেরের ইচ্ছা করে বাবার কাঁধের ভারটা নামিয়ে নিজের কাঁধে নেয়। তয় সেই সামর্থ্য এখনও তার হয়নি। তবু অন্য একটা উপায় সে বের করল। বলল, এত ভারী ভার কান্দে, তোমার তো বহুত কষ্ট অইতাছে বাবা। আমরা বেবাকতে একটা একটা কইরা জিনিস হাতে লই, তাইলে বাজার ভার কমবো।

কোন ফাঁকে যে ভারটা কাঁধ থেকে চকে নামিয়েছে আজিজ, খেয়াল নাই। পোলাপানের এত আবেগ কখনও দেখা হয় নাই বলে ভিতরটা তোলপাড় করছিল গভীর আবেগে। চোখ বেয়ে বারবার নামতে চাইছিল কান্না। নাদেরের কথা শুনে কান্নাটা আর ধরে রাখতে পারল না সে। একহাতে চোখ মুছে আরেক হাতে বুকের কাছে টেনে আনল ছেলের মাথা। না বাজান না, এত কষ্ট তোমগো করন লাগবো না। আমিঐ পারুম।

পরি জরিকে কাছে টানল আজিজ। কী গো মা’রা, কেমুন আছো তোমরা?

বাপের আদরে দুই মেয়েই তখন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। পরি বলল, তোমার লেইগা একটা রাইতও ঘুমাইতে পারি নাই বাবা। একদিকদা মায় কানছে বিলাপ কইরা আরেক দিকদা আমি আর জরি কানছি চুপ্পে চুপ্পে। বাবা গো, তুমি কই গেছিলা গা? আমগো কথা তোমার মনে অয় নাই? আমগো লেইগা তোমার মায়া লাগে নাই বাবা?

আজিজ চোখ মুছতে মুছতে বলল, হ গো মা লাগছে। খুব মায়া লাগছে। দূরে থাইক্কা, এতদিন বাদে ফিরত আইয়া আমি আইজ বুজছি তোমরা আমারে কত মহব্বত করো মা, আমি তোমগো কত মহব্বত করি।

জরি কান্নাভরা নাক টেনে বলল, আর কোনওদিন এমুন কইরো না বাবা। আমগো ছাইড়া কোনওদিন চইলা যাইও না।

না গো মা, যামু না, কোনওদিনও যামু না। হারাডা জীবন তোমগো বুকে লইয়াঐ বাঁইচ্চা থাকুম। তোমরা দেইখো।

Page 305 of 568
Prev1...304305306...568Next
Previous Post

গোপনে – ইমদাদুল হক মিলন

Next Post

প্রিয় – ইমদাদুল হক মিলন

Next Post

প্রিয় - ইমদাদুল হক মিলন

প্রিয় হুমায়ূন আহমেদ - ইমদাদুল হক মিলন

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In