• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
সোমবার, আগস্ট 10, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

নূরজাহান – ইমদাদুল হক মিলন

Nurjahan by Imdadul Haq Milan

মাথায় মাওলানা সাহেবের জরির কাজ করা গোল টুপি। পায়ে টায়ারের দোয়াল (বেল্ট) দেওয়া পুরানা খড়ম। হাঁটার সময় চটর পটর শব্দ হচ্ছিল। দুপুরের ভাত খেয়ে ঘণ্টা দুয়েকের ঘুম দিয়েছেন। চোখ ফোলা ফোলা। নিজের সীমানা পেরিয়ে তিনি যখন মন্তাজের সীমানায় এলেন, মন্তাজদের বড়ঘরের কেবিনের জানালা দিয়ে মুখ বাড়িয়ে ফিরোজা তাঁকে দেখল। মন্তাজের মায়ের মাথার কাছে বসে তার চুলে বিলি দিচ্ছিল ফিরোজা। বুড়ির তদারকি সারাদিনই করে মেয়েটি। ভয়ার্ত ধরনের, চুপচাপ স্বভাবের মেয়ে। এক পলক মান্নান মাওলানাকে দেখেই চোখ সরিয়ে নিজের কাজে মন দিল। পরনের শাড়ি গোছগাছ। করে একটু যেন জড়সড় হল।

আড়চোখে ফিরোজার এই ভঙ্গিটা দেখলেন মান্নান মাওলানা। ঠোঁটে মৃদু হাসির রেখা ফুটল তার। খরালিকাল এসে পড়েছে বলে মোটা ফ্লানেলের পাঞ্জাবি তিনি আর পরছেন না। তার শরীরে শীত যেমন গরমও তেমন। কোনওটাই সহ্য করতে পারেন না। এজন্য খরালি আসতে না আসতেই গরম লাগতে শুরু করেছে তাঁর। পাতলা সুতি পাঞ্জাবি পরতে শুরু করেছেন। ফিরোজাকে কেবিনের জানালায় দেখার পর হঠাৎ করেই শরীরে অন্য রকমের একটুখানি গর্মিভাব দেখা দিল। বুকে ধাক্কা লাগল। মন্তাজদের বড়ঘরের কেবিনের জানালা বরাবর উঠানে দাঁড়ালেন। পাঞ্জাবির পকেট থেকে সবুজ রঙের চিরুনি বের করে হাসিহাসি মুখ করে জানালার দিকে তাকিয়ে পরিপাটি করে দাড়ি আঁচড়াতে লাগলেন।

মান্নান মাওলানাকে দেখে সেই যে মুখ নিচু করে মন্তাজের মায়ের চুলে বিলি কাটার জোর বাড়িয়েছে ফিরোজা সেই জোর আর কমছেই না। খুবই মন দিয়ে কাজটা সে করছে। উঠানে দাঁড়িয়ে যে মান্নান মাওলানা দাড়ি আঁচড়াতে আঁচড়াতে তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছেন তা যেন তাকিয়ে দেখার সময় নাই ফিরোজার।

ফিরোজার এই ভঙ্গি দেখে বিরক্ত হওয়ার কথা মান্নান মাওলানার, বিরক্ত তিনি হলেন না। শান্ত ভঙ্গিতে দাড়ি আঁচড়ানো শেষ করলেন, চিরুনি পকেটে রাখলেন তারপর খড়মে চটর পটর শব্দ তুলে মন্তাজদের বড়ঘরে এসে ঢুকলেন। চাচিআম্মা, ও চাচিআম্মা! কেমুন আছেন?

মন্তাজের মা বহুবছর ধরে বিছানায় শোয়া। ওঠার ক্ষমতা নাই। চব্বিশঘণ্টা তদারকিতে আছে ফিরোজা। চোখে এখনও একটু একটু দেখতে পায় মন্তাজের মা, কানে কম শোনে। কথাও বলতে পারে তবে পষ্ট না, জড়িয়ে জড়িয়ে যায়। ফিরোজা ছাড়া তার কথা পরিষ্কার কেউ বুঝতে পারে না।

মান্নান মাওলানার গলা শুনে বুড়ি তার জড়ানো গলায় বলল, ওই ফিরি, কে আইলো? কেডা কথা কয়?

ফিরোজা গলা নিচু করে বলল, আতাহার দাদার বাপে।

ফিরোজার এই ধরনের নিচু গলা শুনতে পেল বুড়ি তবে বুঝতে পারল না। বলল, কেডা?

মান্নান মাওলানা খেয়াল করলেন বুড়ি বেশ জোরে জোরে, অনেকটা চিৎকার করে কথা বলে। বোধহয় কানে কম শোনে বলে তার মনে হয় সে আস্তে বললে তার কথা কেউ শুনতে পাবে না। মানুষ সব সময় নিজের অবস্থা দিয়ে অন্যকে ভাবে, অন্যকে বোঝার চেষ্টা করে।

ঘরে ঢুকে মান্নান মাওলানা তখন মাটির মেঝেতে কেবিনের দরজা বরাবর দাঁড়িয়েছেন। শুনলেন মন্তাজের মা বুড়িকে বেশ শব্দ করেই ফিরোজা বলছে, আতাহার দাদার বাপে আইছে। মাওলানা হুজুরে।

মান্নান মাওলানার কথা শুনে বুড়ির আগ্রহ হল। তড়বড়ে গলায় বলল, কো? আইতে ক, আমার কাছে আইতে ক।

কেবিনের দরজার দিকে তাকিয়ে ফিরোজা বলল, আহেন। বুজি আইতে কয়।

খড়ম জোড়া কেবিনে ওঠার সিঁড়ির সামনে রেখে শক্ত পায়ে সিঁড়ি ভাঙলেন মান্নান মাওলানা, কেবিনে বুড়ির যে পাশে ফিরোজা বসে আছে তার উলটা পাশে বসলেন। তিনি কেবিনে ঢোকার লগে লগে, হাঁটা চলার তালে তালে মটমট করছিল কেবিনের পাটাতন, এখন বসার ফলেও তেমন শব্দ হল। এই শব্দে ফিরোজা একটু ভয় পেল। যেই ওজনদার শইল হুজুরের, কেফিনের পাড়াতন ভাইঙ্গা যাইবো না তো!

তার এই ভাবনা এলোমেলো করে দিল বুড়ি। একটা হাত তুলে কোনওরকমে মান্নান। মাওলানার একটা হাত ধরল সে, তারপর হড়বড় হড়বড় করে কী যেন বলল তার কথার আগামাথা কিছুই বুঝতে পারলেন না মান্নান মাওলানা। ফিরোজার দিকে তাকিয়ে বললেন, কী কয় রে? কিছুই তো বুজি না।

মান্নান মাওলানার দিকে এক পলক তাকিয়েই চোখ নামিয়ে নিল ফিরোজা। বুকে আঁচল টেনে জড়সড় হল। যা কয় হেইডা হোননের কাম নাই।

ক্যা? হোনলে কী অইবো?

আপনে হোনতে চাইলে আমি কইতে পারি।

ক।

বুজি কইলো গাছির মাইয়ার কথা।

নূরজাহানের কথা বলেছে মন্তাজের বুড়ি মা শুনেই শক্ত হয়ে গেলেন মান্নান মাওলানা। কাঁচাপাকা ঘন চাপদাড়ির আড়ালে চোয়াল শক্ত হয়ে গেল তাঁর, চোখ ধকধক করতে লাগল। তবে এসবই কয়েক মুহূর্তের জন্য, তারপরই নিজেকে সামলালেন তিনি। গম্ভীর গলায় বললেন, গাছির মাইয়ার কথা কী কইলো?

ওই যে আপনেরে ছ্যাপ ছিডাইছে হেই কথা।

এই কথা হেয় হোনলো কই? তুই কইছচ?

না।

তয়?

ফিরোজা কথা বলল না, চুপ করে রইল।

বুড়ি তখন আবার হড়বড় হড়বড় করে কী কী বলছে। মুখ ঘুরিয়ে কোনওরকমে মান্নান। মাওলানার মুখের দিকে তাকিয়েছে, মান্নান মাওলানা আর ফিরেও তাকাচ্ছেন না বুড়ির দিকে। ফিরোজার দিকে তাকিয়ে বললেন, কথা কচ না ক্যা? ক কে কইছে?

ফিরোজা মাথা নিচু করে বলল, আতাহার দাদায়।

Page 275 of 568
Prev1...274275276...568Next
Previous Post

গোপনে – ইমদাদুল হক মিলন

Next Post

প্রিয় – ইমদাদুল হক মিলন

Next Post

প্রিয় - ইমদাদুল হক মিলন

প্রিয় হুমায়ূন আহমেদ - ইমদাদুল হক মিলন

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In