• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
রবিবার, আগস্ট 9, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

নূরজাহান – ইমদাদুল হক মিলন

Nurjahan by Imdadul Haq Milan

মাওলানা মহিউদ্দিন সাহেব আবার স্নিগ্ধমুখে হাসলেন। মায়ের মৃত্যুর দিন আপনাকে যেমন দেখেছি, সেই আপনি আর আজকের আপনি যেন এক নন বাবা। আপনি মনে হয় অনেক বদলেছেন।

কেমুন বদলাইছি কইতে পারবেন হুজুর?

কিছুটা বোধহয় পারবো।

কন তো।

আগে আপনি কথা খুব কম বলতেন, চুপচাপ ধরনের ছিলেন। আজ একেবারেই অন্যরকম। বেশ কথা বলছেন, বেশ চটপটে হয়েছেন।

ঠিকই ধরছেন হুজুর। আসলেই আমি অনেক বদলাইছি। তয় আরও বদলাইতে চাই, একদোম বদলাইতে চাই। ছুলুম (খোলস) বদলাইয়া সাপে যেমুন নতুন সাপ অইয়া যায়, হেমুন নিজের সবাব চালচলন কথাবার্তা বদলাইয়া আমি একজন নতুন মানুষ অইয়া যাইতে চাই হুজুর। একদোম নতুন মানুষ।

মাওলানা মহিউদ্দিন সাহেব তীক্ষ্ণচোখে আজিজের মুখের দিকে তাকালেন। আপনি কি খুব বড় কোনও গুণাহ করেছেন?

আজিজ অকপটে বলল, হ হুজুর করছি। একটা তো বহুত বড় গুণা করছি। হেইডা মাইনষেরে দেহাইয়াঐ করছি। আর মনে মনে করছি অনেক গুণা, হেইডি খালি আমিঐ জানি, কেঐরে কই নাই, কে জানে না।

একটু থেমে চিন্তিত গলায় বলল, তয় আপনে বোজলেন কেমতে? কেমতে আমারে। জিগাইলেন আমি কোনও বড় গুণা করছি নি?

ওই যে আপনি বদলে যাওয়ার কথা বললেন, ওকথা শুনে। বড় ধরনের গুণাহ করা কোনও কোনও মানুষ এইভাবে বদলায় কিংবা বদলে যাওয়ার কথা ভাবে। এই ধরনের চিন্তা থেকেই একশো একটা খুন করার পরও পির আউলিয়া হয়ে যায় কোনও কোনও মানুষ। তবে এই সবই হয় আল্লাহপাকের ইশারায়।

হ আল্লার ইশারা ছাড়া গাছের পাতাও লড়ে না।

একটু চুপ করে থেকে মাওলানা মহিউদ্দিন সাহেব বললেন, এবার বলুন বাবা, কী বলতে চান।

কোনডা আগে কমু? মা’র কথা না মাইয়ার কথা?

আপনার মন কোনটা আগে বলতে চায়?

মা’র কথা কইতে চাই আগে।

আপনার মা সম্পর্কে কিছু কিছু কথা আমি জানি। ওসব বলবেন না। মৃত মানুষ সম্পর্কে খারাপ কথা বলতে হয় না। অন্যকিছু বলতে চাইলে বলুন।

আপনে যা জানেন, আমার মা ছনুবুড়ির ওই হগল কথা গেরামের বেবাকতেঐ জানে। আমার মায় কূটনি আছিলো, চুন্নি আছিলো। পেডের ভাত জোগানের লেইগা ঠাইট না ঠাইট মিছাকথা কইতো, এইত্তো আছিলো আমার মা’র দোষ। তয় মা’র এই হগল দোষের লেইগা মা’য় দায়ী আছিলো না। দায়ী আমি। উপযুক্ত পোলা অইয়া বউর ডরে মা’রে আমি। তিনওক্ত খাওন দেই নাই। নিজের বউ পোলাপানরে লইয়া পেড ভইরা ভাত খাইছি, মা’র কথা চিন্তাও করি নাই। মা’র মিহি ফিরাও চাই নাই। মা’য় খাইলো কি খাইলো না, বাইত্তে আছে না কোনওহানে গেছে, মা’র শইলডা ভাল না মন্দ, মা’র ফিন্দনের কাপড় আছে না নাই, বাপ না থাকলে উপযুক্ত পোলার কাম অইলো এই হগল দেহন, আমি হুজুর কোনও দেহি নাই।

মাওলানা মহিউদ্দিন সাহেব গম্ভীর গলায় বললেন, এটা আপনি সত্যি বড় অন্যায় করেছেন। গহিত অন্যায় করেছেন। এটা ঠিক শেষ জীবনে আপনার মায়ের যে পরিণতি সেজন্য আপনি দায়ী। পবিত্র কোরান মজিদে বলা হয়েছে তাহাকে ছাড়া অন্য কাহারও উপাসনা করিতে ও মাতাপিতার সহিত সদ্ব্যবহার করিতে তোমার প্রতিপালক আদেশ দিয়াছেন। তোমার জীবদ্দশায় উহাদের একজন বা দুইজনই বার্ধক্যে পৌঁছাইলেও তাহাদেরকে ‘উহ্ আহ্’ বলিয়ো না, আর উহাদের অবজ্ঞা করিয়ো না, উহাদের সহিত সম্মান করিয়া নরমভাবে কথা বলিবে। দরদের সহিত বিনয়ের ডানা নামাইবে, আর বলিবে, হে আমার প্রতিপালক! উহাদের ওপর দয়া করো যেইভাবে ছেলেবেলায় উহারা আমাকে লালন পালন করিয়াছিলেন।

আমি তো মানুষকে তাহার পিতামাতার সহিত ভাল ব্যবহারের নির্দেশ দিয়াছি। কষ্টের পর কষ্ট করিয়া জননী সন্তানকে গর্ভে ধারণ করে, আর তাহার দুধ ছাড়াতে ছাড়াতে দুই বৎসর কাটে। তাই আমার ওপর ও তোমার পিতামাতার ওপর কৃতজ্ঞ হও। আমার কাছেই। তো প্রত্যাবর্তন।

মাওলানা মহিউদ্দিন সাহেবের কথা শুনে বুকের ভিতর উথালপাথাল করে উঠল আজিজের। সেদিন দুপুরে মাঠপারের হিজলতলায় বসে তোতার সঙ্গে কথা বলতে বলতে একসময় যেমন বুক ঠেলে উঠেছিল গভীর কষ্টের কান্না তেমন কান্না এখনও চোখের দিকে ঠেলে উঠল। জোর করে কান্নাটা আজিজ আটকে রাখল। কয়েক মুহূর্ত মাথা নিচু করে বসে রইল, নিজেকে সামলাল। তারপর মুখ তুলে হুজুরের দিকে তাকাল। আমার মনডা পাপে ভরা হুজুর, লোভে ভরা। মা’র মিহি ফিরা না চাওনের কারণও লোভ। সংসারে এতডি পোলাপান, বউ। অবস্থা যে আমার বহুত খারাপ তা না, জাগা সম্পত্তি ধানপান গিরস্তালি আর গাওয়াল কইরা আল্লায় আমারে মন্দ রাখে নাই। তিনওক্ত খাওনডা ভালঐ জোড়ে। তারবাদেও মনের লোভে আমার মনে অইছে, মা’য় একজন বাড়তি মানুষ, হের মিহি চাইয়া আমার লাভ কী! হেয় খাইলো না, না খাইলো, ফিনলো না, না ফিনলো, মরলো না বাঁচলো, আমার কী!

মাওলানা মহিউদ্দিন সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। অন্যায়, বড় অন্যায়।

এইসবের থিকাও বড় অন্যাই মা’রে লইয়া আমি করছি হুজুর। মরণের সময় পানির তিয়াস লাগছিল মা’র। হাতের সামনে পানি না পাইয়া পাইছিলো মাইট্টা তেল। তেলডা আমি কিন্না আনছিলাম বড়ঘরের খামে দেওনের লেইগা। হেই তেল খাইয়া, মাইত্তে হালাইয়া বিনাশ করলো মায়, এইডা দেইক্কা আমার কী মনে অইলো জানেন হুজুর?

জানি।

আজিজ চমকাল। আপনে জানেন হুজুর? কেমতে জানলেন? আমি তো কেঐরে কই নাই। আমার মনের কথা আপনে কেমতে জানলেন?

Page 246 of 568
Prev1...245246247...568Next
Previous Post

গোপনে – ইমদাদুল হক মিলন

Next Post

প্রিয় – ইমদাদুল হক মিলন

Next Post

প্রিয় - ইমদাদুল হক মিলন

প্রিয় হুমায়ূন আহমেদ - ইমদাদুল হক মিলন

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In