• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
বুধবার, আগস্ট 5, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

নূরজাহান – ইমদাদুল হক মিলন

Nurjahan by Imdadul Haq Milan

আর আরেক মানুষ হল ইব্রার বউ জহুরা। তিন মেয়ের বিয়া হওয়ার পর সেও গেছে সংসার উদাসী হয়ে। বাড়িতে, নিজের ঘরে বলতে গেলে সে থাকেই না। দিনভর পড়ে থাকে মেয়েদের জামাই বাড়িতে, তাদের ঘরে। মেয়েদের ঘরের নাতিনাতনিরা হচ্ছে তার জান। সারাদিন তাদের নিয়ে ব্যস্ত থাকে। শুধু রাতেরবেলা এসে নিজের ঘরে শোয়। নাতিনাতনির বাইরে যে তার কোনও আপনজন আছে, স্বামী ইব্রাহিম যে এখনও জীবিত সে-কথা যেন তার মনেই থাকে না। মুকসেদকে ছাড়াবার কাজে দিনের পর দিন যে মুনশিগঞ্জে পড়ে থাকে, বাড়ি যে ফিরে না, তাও যেন টের পায় না। কোনও কোনও সময় যে ঢাকায় জহুরার বড় ভাইর বাসায় গিয়েও থাকছে ইব্রাহিম সে-কথাও জানে না জহুরা, জানার কোনও আগ্রহও যেন তার নেই। সব মিলে অদ্ভুত সম্পর্ক। একসঙ্গে থেকেও দুইজন মানুষ যেন একসঙ্গে নাই, দুইজন মানুষ যেন আলাদা। ইব্রা জোলা আছে মুকসেদকে নিয়ে, জহুরা আছে তার মেয়ে আর নাতি-নাতকুড়দের নিয়ে।

দুলালের সেলুন থেকে বেরিয়েই ইব্রা আর তার সংসারের এসব কথা আজ মনে পড়ল মুকসেদের! কোন মুহূর্তে কোন কথা যে মনে পড়ে মানুষের মানুষ নিজেও তা জানে না। নিজের এই দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকে মুকসেদ জেনেছে মানুষের শরীরের ভিতর যেখানেই লুকিয়ে থাক মন, মন এক গভীর রহস্যময় বস্তু। মন চিন্তা করবে মনের মতো। শাসন মানতে চায় না।

পকেট থেকে সিজার্স সিগ্রেটের প্যাকেট বের করল মুকসেদ, ম্যাচ বের করল। সিগ্রেট ধরিয়ে ভাবল কোন পথে এখন বাড়ি যাবে সে। ঢাকা থেকে উঁচু হয়ে আসা সড়ক ধরবে, নাকি কালিরখিলের ওদিককার পথ!

তারপর অবশ্য কালিরখিলের পথ ধরেই গ্রামের দিকে হাঁটা দিয়েছে মুকসেদ। এদিক দিয়ে গেলে নিজেদের বাড়ি একটু ঘুরপথ হয়, তবু এই পথটাই মুকসেদ ধরল। সিগ্রেট টানতে টানতে মাঘ সন্ধ্যার অন্ধকার গ্রাম পথে হাঁটতে হাঁটতে আশ্চর্য রকমের এক আনন্দে ডুবে যাচ্ছিল সে।

দবির গাছির বাড়ির সামনে এসেই মনের আনন্দময়তায় চিড় ধরে গেল মুকসেদের। এরকম সন্ধ্যারাতে কুপি বাতির আলো নাই কেন বাড়িতে! শীতকালের সন্ধ্যা অনেকখানি হয়ে যাওয়ার পর নিশ্চয় গাছবুরা শেষ করে বাড়ি ফিরে দবির। কাঁধের ভার উঠানে নামিয়ে বাড়ির লগে ডোবায় গিয়ে হাত-পা ধুয়ে ঘরে এসে ঢোকে। খোলা দরজার সামনে বসে তামাক খায় বউবেটির লগে গল্প করে। তাদের মাঝখানে তখন কুপিও জ্বলে। সন্ধ্যার অন্ধকারে কুপি বাতি না জ্বাললে দোষ (অকল্যাণ অর্থে) হয় গিরস্তের। দবিরের বউ নিশ্চয় তা জানে! তা হলে বাড়িটা আজ এমন অন্ধকার কেন? এমন নীরব নিঝুম হয়ে আছে কেন? বাড়িতে কি লোকজন নাই?

মুকসেদের মনের ভিতর তিরিশ-চল্লিশ বছরের পুরনো চোরটা আড়মোড় ভাঙল। জেলখানায় এতদিন শান্ত হয়ে ঘুমিয়ে ছিল চোর। এইমাত্র যেন ঘুম ভেঙেছে তার, হাই তুলে আড়মোড় ভাঙতে শুরু করেছে।

হাতের সিগ্রেট ফেলে মুকসেদ দবির গাছির বাড়িতে এসে উঠল। উঠে বেদম খুশি। সত্যি বাড়িতে কেউ নাই! নিটাল বাড়ি, বড়ঘরের দুয়ারও ভোলা।

এই দেখে মনের ভিতর আড়মোড় ভাঙা চোরটি মুকসেদের উঠে বসল, পুলকিত হল। এরকম নিটাল বাড়ি পড়ে আছে, তার ওপর দুয়ার ভাঙার কষ্টও নাই, দুয়ার আছে খোলা, এই ধরনের সুযোগ সমগ্র চোরজীবনেই কম পেয়েছে মুকসেদ। জেল থেকে বেরিয়েই গ্রামে যেদিন ফিরল সেদিনই এরকম সুযোগ, মুকসেদের মনে হল দেশগ্রামের ময়মুরব্বিরা যে বলে ‘আল্লায় যারে দেয় তারে ছাপ্পড় ফাইড়া দেয়’ কথাটা একদম সত্য। গ্রামে আসার দিনই মুকসেদের মতো চোরকে আল্লাহ আজ ছাপ্পড় ফেড়েই দিচ্ছেন। আল্লাহর কাছে সব মানুষই সমান। চোর সাধু সবাই। সবাইকেই তিনি দেন।

দবির গাছি গরিব মানুষ। কী এমন সম্পদ আছে তার ঘরে যে মুকসেদ চুরি করবে! রস বেচা দুই-চারশো টাকা হয়তো আছে, পিতল কাঁসার দুই একটা থাল বাসন, গেলাস, লোটা বদনা কলসি, অ্যালুমিনিয়ামের হাঁড়ি গামলা, লোহার কড়াই এসব ছাড়া আর কী থাকে এই ধরনের গিরস্ত ঘরে! বউবেটির সোনা রুপার গহনা থাকবার কথা না। থাকলেও নাকফুল কানের মাড়কি (মাকড়ি)। সেসব জিনিস ঘরে নিশ্চয় সাজিয়ে রাখে না গরিব গিরস্ত বাড়ির বউঝিরা, সেসব থাকে অঙ্গে। সুতরাং এই বাড়ি থেকে আজকের এই সন্ধ্যারাতে কী চুরি করবে মুকসেদ! পিতল কাঁসার টুমটামের চেয়ে নগদ টাকাটা পেলে ভাল হত। কোঁচড়ে নিয়ে ঝাড়া হাত-পায়ে বাড়ি গিয়ে উঠতে পারত।

টাকাটা মুকসেদ পাবে কোথায়? খুঁজবে কেমন করে? চুরির কাজে টর্চ লাইট জরুরি। মুকসেদের সঙ্গে থাকেও। আজ নাই। থাকবে কী করে! জেলখানায় কি চুরি করার অস্ত্র সঙ্গে রাখতে দেয়! ইচ্ছা করলে টর্চ একটা জোগাড় করতে পারত মুকসেদ। ইব্রা যে তিনশো টাকা দিয়েছে সেই টাকা থেকে ছোট্ট একটা টর্চ কিনতে পারত। কিনা হয়নি মনে ছিল না বলে। তা ছাড়া আজই যে টর্চের দরকার হবে তাই বা কে জানত!

ইস এখন টর্চ লগে থাকলে সেই জিনিসের বোতাম টিপে টিপে ঘরের পটপাটি আনাচ কানাচ ব্যাগ সুটকেস বা ট্রাঙ্ক জাতীয় জিনিসগুলি ঘেঁটে ঘেঁটে দেখা যেত নগদ টাকা দবির কোথায় রেখেছে!

তারপরই মুকসেদের মনে হল পকেটে সিগ্রেট ধরাবার ম্যাচ আছে, ম্যাচের কাঠি জ্বেলে জ্বেলে কি চুরির কাজটা সারা যায় না!

Page 191 of 568
Prev1...190191192...568Next
Previous Post

গোপনে – ইমদাদুল হক মিলন

Next Post

প্রিয় – ইমদাদুল হক মিলন

Next Post

প্রিয় - ইমদাদুল হক মিলন

প্রিয় হুমায়ূন আহমেদ - ইমদাদুল হক মিলন

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In