• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
বৃহস্পতিবার, জুলাই 30, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

নূরজাহান – ইমদাদুল হক মিলন

Nurjahan by Imdadul Haq Milan

নূরজাহান কথা বলতে পারল না। বাবার বুকের কাছে মুখ গুঁজে ঙো ঙো করে কাঁদতে লাগল।

হামিদা শুয়েছিল চৌকির ওপর। কান্নার শব্দে হঠাৎ করেই ঘুম ভাঙল তার। ধরফর করে বিছানায় উঠে বসল। কী অইছে, আঃ কে কান্দে

দবির শান্ত গলায় বলল, নূরজাহান।

ক্যা?

কইতে পারি না।

কুনসুম উটলো নূরজাহান? কুনসুম গেল তোমার ওহেনে?

কী জানি! ঘুমের মইদ্যে উদিস পাইলাম আমার গরদানে কে হাইততাইতাছে আর নিঃসাড়ে কানতাছে। বোজলাম নূরজাহান। তারবাদে উটছি।

আবার মেয়ের দিকে মন দিল দবির। কী অইছে ক আমারে। কানতাছস ক্যা?

নূরজাহান তবু কথা বলে না, নূরজাহান তবু কাঁদে।

মেয়ের মাথায় পিঠে হাত বুলাতে বুলাতে দবির বলল, আমি থাবড় মারছিলাম দেইক্কা কানতাছো মা! হেইডা তো ম্যালাদিন অইলো! এতদিন পরের কান্দন আইজ কানতাছে! এই রাত দোফরে হেই দুক্কে আইজ কানতাছো?

নূরজাহান কাঁদতে কাঁদতে বলল, না।

তয়?

আমি আগে হুনি নাই, আইজ হুনছি।

কী হোনছো তুমি? কী হোনছো মা?

মাওলানা সাবের কথা।

কী করছে মাওলানা সাবে?

তোমার বকাবাজি করতাছে, তোমার গরদানে ধাক্কা দিছে। আমার লেইগা বহুত অপমান কাছে তোমারে।

দবির একটা দীর্ঘশ্বাস ফেলল। কী করুম মা! তকদিরে অপমান লেখা আছিলো, অইছি।

আমার লেইগা, বেবাক আমার লেইগা অইছে।

দবির কথা বলল না।

চৌকিতে বসা হামিদা বুঝে গেল বাপের অপমানের কথা শুনে ঘুমাতে পারেনি নূরজাহান। মায়ের পাশ থেকে উঠে বাপের কাছে চলে গেছে। মানুষটার ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ির নামায় ফেলে দিয়েছিল মান্নান মাওলানা, এই জন্যে তার ঘাড়ে হাত বুলিয়ে দিচ্ছিল নূরজাহান। বাড়িতে এসে হামিদাকে কথাগুলি বলার পর স্বামীর অপমানের দৃশ্যটা যেমন করে চোখের ওপর দেখতে পেয়েছিল হামিদা, যে দৃশ্য দেখে বুক ফেটে গিয়েছিল তার, চোখ ফেটে গিয়েছিল, স্বামীর মাথা বুকে জড়িয়ে ধরে যেমন করে কেঁদেছিল সে, নূরজাহানেরও বুঝি তাই হয়েছে। বাবার ঘাড়ে ধাক্কা দিয়েছেন মান্নান মাওলানা, নিশ্চয় ঘাড়ে খুব ব্যথা পেয়েছে বাবা, এই ভেবে নিশিরাতে উঠে তার ঘাড়ে এমন করে হাত বুলাচ্ছিল সে। সেই ফাঁকে বাবার অপমানের দৃশ্য চোখে দেখে কেঁদে বুক ভাসিয়েছে। বাপ মায়ের জন্য অতিরিক্ত টান থাকলে, অতিরিক্ত মায়া মমতা থাকলে এমনই তো হয় সন্তানের! বাইরে থেকে যা-ই মনে হোক ভিতরে ভিতরে নূরজাহান খুব নরম মনের মেয়ে। মানুষের জন্য তীব্র মায়া মমতা তার।

তারপরই আর একটা কথা মনে হল হামিদার। মান্নান মাওলানার বাড়ি থেকে অপমান হয়ে আসার পর, নূরজাহানকে থাবড় মারার পর বাবা মেয়ের মধ্যে যে অভিমান জমেছিল আজ এই রাতদুপুরে তা ভেঙে যাচ্ছে। মেয়ের চোখের পানিতে, বাপের আদরে সোহাগে বরফের মতো জমে ওঠা অভিমান গলে যাচ্ছে। এক সংসারের তিনজন মানুষের দুইজনই যদি নিজেদের মান অভিমান নিয়ে থাকে, কেউ কথা বলে না কারও লগে, সেটা হয় বেকায়দার সংসার। তৃতীয় মানুষটা থাকে কষ্টে। সে পড়ে যায় দুইজনের মাঝখানে।

এইদিক যেতে পারে সে, না ওইদিক। হামিদা ছিল সেই অবস্থায়। আজ সেটা ভেঙে গেল। এখন বাপ মেয়ে যত ইচ্ছা আদর আল্লাদ করুক, যত ইচ্ছা রাগ দুঃখ করুক হামিদার কী! সে এখন নিশ্চিন্তে ঘুমাতে পারে।

কাঁথা মুড়া দিয়ে হামিদা তারপর শুয়ে পড়ল। তবে কান খাড়া করে রাখল বাপ মেয়ের দিকে। কী কথা বলে তারা, কেমন করে দূর হয় দুইজন মানুষের অভিমান, জানতে ইচ্ছা করে তার!

ততক্ষণে কান্না থেমে গেছে নূরজাহানের। অনেকক্ষণ গুঙিয়ে গুঙিয়ে কান্নার পর কান্না থামলেও তার রেশ থাকে। থেকে থেকে হেচকি মতন ওঠে। এখন তেমন উঠছে নূরজাহানের। গলা আছে রুদ্ধ হয়ে। তবু জড়ান অস্পষ্ট গলায় কথা বলছে সে। ও বাবা, মাওলানা সাবে বহুত জোরে ধাক্কা দিছে তোমার গরদানে? তুমি খুব দুক্কু পাইছো, না? দেহি কোন জাগায় ধাক্কা দিছে।

বাবার ঘাড়ের কাছে আবার হাত বুলায় নূরজাহান। আমি বুজি নাই, আমি কিছু বুজি নাই বাবা! কোনওদিন দেহি নাই তুমি আমার শইল্লে হাত উডাইছো! রস বেইচ্চা বাইত্তে আইয়া কথা নাই বার্তা নাই থাবড় মারলা আমারে। শইল্লে দুক্কু পাইলাম কি পাইলাম না উদিস পাইলাম না। মনডা কেমুন জানি অইয়া গেল।

মেয়ের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলল দবির। কোনও কোনও মাইর আছে শইল্লে লাগলেও শইল্লে তা লাগে না, লাগে মনে। মাওলানা সাবে যে ধাক্কাডা দিছে ধাক্কাডা গরদানে লাগে নাই আমার, লাগছে মনে। এর লেইগাঐ বাইত্তে আইয়া থাবড়ডা তরে মারলাম। অতজোরে একখান থাবড় খাইয়াও তুই কানলি না। আমার মিহি চাইয়া রইলি। তারপর চুপচাপ বাইতথন বাইর অইয়া গেলি। আমি বোজলাম থাবড় তর শইল্লে লাগে নাই, লাগছে মনে। শইল্লের মাইর দুই একদিনের মইদ্যে ভুইল্লা যায় মাইনষে। মনের মাইর ভোলে না।

একটু থেমে দবির বলল, মাওলানা সাবরে তুই রাজাকার কইছিলি ক্যা?

আবার একখান হেচকি তুলল নূরজাহান। তোমার লেইগা।

দবির খুবই অবাক হল। আমার লেইগা?

হ।

ঘটনা খুলে বলল নূরজাহান। শুনে স্তব্ধ হয়ে গেল দবির। বাপের নাম বিকৃত করে বলেছে বলে এমন জাঁদরেল লোক মান্নান মাওলানার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছিল নূরজাহান! সারা গ্রাম যার ভয়ে কাঁপে, যাকে তোয়াজ করে, যার মুখের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস নাই কারও, এতটুকু একটা মেয়ে দাঁড়িয়েছে তার মুখামুখি! তাও এই সামান্য কারণে। যে কথা গ্রামের সাহসী মানুষরা পর্যন্ত এখন আর বলার সাহস পায় না, গ্রামের মুক্তিযোদ্ধারা পর্যন্ত চেপে রাখে যে কথা, নির্ধিধায় সেইকথা বলে দিয়েছে। এই সাহস মেয়েটা পেল কোথায়!

Page 129 of 568
Prev1...128129130...568Next
Previous Post

গোপনে – ইমদাদুল হক মিলন

Next Post

প্রিয় – ইমদাদুল হক মিলন

Next Post

প্রিয় - ইমদাদুল হক মিলন

প্রিয় হুমায়ূন আহমেদ - ইমদাদুল হক মিলন

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In