লক্ষ্য করুণ আয়াত [ ৩৭ : ৪০ ] এ এই লাইনটির পুণরাবৃত্তি করা হয়েছে ; যেখানে পূণ্যাত্মা ও পাপীর শেষ পরিণতির মধ্যে তুলনা করতে যেয়ে উপরের আয়াতটি বলা হয়েছে। এখানে এই আয়াতটির মাধ্যমে বক্তব্যের ইতি টানা হয়েছে যেখানে ইতিহাস থেকে ও পূর্বের নবী রসুলদের জীবনী থেকে উদাহরণ উত্থাপিত করা হয়েছে।
আয়াতঃ 037.075
আর নূহ আমাকে ডেকেছিল। আর কি চমৎকারভাবে আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম।
(In the days of old), Noah cried to Us, and We are the best to hear prayer.
وَلَقَدْ نَادَانَا نُوحٌ فَلَنِعْمَ الْمُجِيبُونَ
Walaqad nadana noohun falaniAAma almujeeboona
YUSUFALI: (In the days of old), Noah cried to Us, and We are the best to hear prayer.
PICKTHAL: And Noah verily prayed unto Us, and gracious was the Hearer of his prayer
SHAKIR: And Nuh did certainly call upon Us, and most excellent answerer of prayer are We.
KHALIFA: Thus, Noah called upon us, and we were the best responders.
রুকু – ৩
৭৫। [ প্রাচীন কালে ] নূহ্ আমাকে আহ্বান করেছিলো ৪০৮০। এবং প্রার্থনা শোনার জন্য আমিই সর্বোত্তম।
৪০৮০। দেখুন আয়াত [ ৭৬ – ৭৭ ]। নূহ্ নবীর কাহিনী কোরাণের বহু স্থানে বিবৃত করা হয়েছে। বিভিন্ন স্থানে কাহিনীকে উপস্থাপন করা হয়েছে বিভিন্ন প্রেক্ষাপট শিক্ষাদানের জন্য। এখানের প্রেক্ষাপট হচ্ছে , ন্যায় ও সৎ পথের যারা সন্ধানী , আল্লাহ্ তাদের সকল পাপ থেকে রক্ষা করতে প্রয়াস পান। আল্লাহ্ তাদের রক্ষাকর্তা – পাপ কখনও ন্যায় ও সত্যকে পরাভূত করতে পারবে না। আল্লাহ্র পরিকল্পনা কখনও ব্যর্থ হবার নয়। নূহ্ নবীর কাহিনীর উল্লেখের মাধ্যমে এই সত্যকেই প্রকাশ করা হয়েছে।
আয়াতঃ 037.076
আমি তাকে ও তার পরিবারবর্গকে এক মহাসংকট থেকে রক্ষা করেছিলাম।
And We delivered him and his people from the Great Calamity,
وَنَجَّيْنَاهُ وَأَهْلَهُ مِنَ الْكَرْبِ الْعَظِيمِ
Wanajjaynahu waahlahu mina alkarbi alAAatheemi
YUSUFALI: And We delivered him and his people from the Great Calamity,
PICKTHAL: And We saved him and his household from the great distress,
SHAKIR: And We delivered him and his followers from the mighty distress.
KHALIFA: We saved him and his family from the great disaster.
৭৬। এবং আমি তাকে এবং তার লোকজনদের মহা বিপর্যয় থেকে উদ্ধার করেছিলাম ৪০৮১।
৪০৮১। এই আয়াত নূহ্ নবীর মহাপ্লাবন সম্বন্ধে ইঙ্গিত করা হয়েছে মহা বিপর্যয় দ্বারা। মূল কাহিনী আছে আয়াত [ ১১ : ২৫ – ২৮ ]।
আয়াতঃ 037.077
এবং তার বংশধরদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম।
And made his progeny to endure (on this earth);
وَجَعَلْنَا ذُرِّيَّتَهُ هُمْ الْبَاقِينَ
WajaAAalna thurriyyatahu humu albaqeena
YUSUFALI: And made his progeny to endure (on this earth);
PICKTHAL: And made his seed the survivors,
SHAKIR: And We made his offspring the survivors.
KHALIFA: We made his companions the survivors.
৭৭। এবং তার বংশধরদের [ পৃথিবীতে ] স্থায়ী করেছিলাম ৪০৮২।
৪০৮২। একমাত্র নূহ্ নবীর বংশধরেরাই এই মহাপ্লাবন থেকে রক্ষা পায়, বাকী সকলেই ধ্বংস হয়ে যায়।
আয়াতঃ 037.078
আমি তার জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে,
And We left (this blessing) for him among generations to come in later times:
وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ
Watarakna AAalayhi fee al-akhireena
YUSUFALI: And We left (this blessing) for him among generations to come in later times:
PICKTHAL: And left for him among the later folk (the salutation):
SHAKIR: And We perpetuated to him (praise) among the later generations.
KHALIFA: And we preserved his history for subsequent generations.
৭৮। আমি তার জন্য পরবর্তী প্রজন্মের মধ্যে এই [ শুভেচ্ছা ] রেখে দেই [ যে ] , -৪০৮৩
৪০৮৩। যতদিন পৃথিবীতে মানুষ থাকবে – ততদিন তারা নূহ্ নবীর নাম স্মরণ করবে। ধর্মীয় ইতিহাসের প্রথমে তাঁর নাম , শেষ পর্যন্তও তিনি স্মরণে থাকবেন – এই-ই আল্লাহ্র বিধান।
লক্ষ্যণীয় বিষয় হচ্ছে আয়াত [ ৭৮ – ৮১ ] আয়াত সমূহ [ সামান্য পরিবর্তনসহ ] সঙ্গীতের ধূয়ার মত বারে বারে বিভিন্ন সূরাতে পুণরাবৃত্তি করা হয়েছে হযরত ইব্রাহীমের জন্য, মুসার জন্য, ইলিয়াসের জন্য। কিন্তু লূত ও হযরত ইউনুসের জন্য তা করা হয় নাই। লূত ছিলেন ইব্রাহীমের ভ্রাতুষ্পুত্র এবং তাঁর উল্লেখ হযরত ইব্রাহীমের কাহিনীর সাথেই করা হয়েছে। ইউনুস নবীর নবুয়তের ধারা লোকেরা পায় যখন তারা ধ্বংসের পথে গিয়েছিলো , কিন্তু শেষ পর্যন্ত লোকেরা তাঁর প্রতি বিশ্বাস স্থাপন করে [ ৩৭ : ৪৮ ]। লূত যখন তারা এবং ইউনুস নবী উভয়েই আঞ্চলিক স্থানে কাজ করেন যা খুবই সীমিত।
আয়াতঃ 037.079
বিশ্ববাসীর মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক।
“Peace and salutation to Noah among the nations!”
