আয়াতঃ 037.071
তাদের পূর্বেও অগ্রবর্তীদের অধিকাংশ বিপথগামী হয়েছিল।
And truly before them, many of the ancients went astray;-
وَلَقَدْ ضَلَّ قَبْلَهُمْ أَكْثَرُ الْأَوَّلِينَ
Walaqad dalla qablahum aktharu al-awwaleena
YUSUFALI: And truly before them, many of the ancients went astray;-
PICKTHAL: And verily most of the men of old went astray before them,
SHAKIR: And certainly most of the ancients went astray before them,
KHALIFA: Most of the previous generations have strayed in the same manner.
৭১। এবং প্রকৃতপক্ষে ওদের পূর্বেও প্রাচীনদের অধিকাংশ বিপথগামী হয়েছিলো ; –
৭২। কিন্তু পূর্বেও আমি তাদের মধ্যে [ রাসুল ] প্রেরণ করেছিলাম , তাদের সর্তক করার জন্য ; – ৪০৭৭
৪০৭৭। মানুষের স্বাভাবিক প্রবণতা হচ্ছে ভুল করা। মহান আল্লাহ্ মানুষের ভুল-ভ্রান্তি , দোষ-ত্রুটি ক্ষমা করে দেন, যদি পাপী ব্যক্তি অনুতাপের মাধ্যমে আত্মসংশোধন করে থাকে। এই আয়াতে মানুষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে, যুগে যুগে আল্লাহ্ মানুষের কল্যাণের জন্য নবী রসুলদের প্রেরণ করেছে মানুষকে সর্তক করে দেবার জন্য। তারা মানুষকে আল্লাহ্র বাণী পৌঁছে দিয়েছেন, সর্তক করেছেন , শিক্ষা দিয়েছেন ন্যায়-অন্যায় , সত্য-মিথ্যা , ভালো -মন্দের মধ্যে পার্থক্য। কিন্তু মানুষ ইচ্ছাকৃত ভাবে তা প্রত্যাখান করেছে।
আয়াতঃ 037.072
আমি তাদের মধ্যে ভীতি প্রদর্শনকারী প্রেরণ করেছিলাম।
But We sent aforetime, among them, (apostles) to admonish them;-
وَلَقَدْ أَرْسَلْنَا فِيهِم مُّنذِرِينَ
Walaqad arsalna feehim munthireena
YUSUFALI: But We sent aforetime, among them, (messengers) to admonish them;-
PICKTHAL: And verily We sent among them warners.
SHAKIR: And certainly We sent among them warners.
KHALIFA: We have sent to them warners.
৭১। এবং প্রকৃতপক্ষে ওদের পূর্বেও প্রাচীনদের অধিকাংশ বিপথগামী হয়েছিলো ; –
৭২। কিন্তু পূর্বেও আমি তাদের মধ্যে [ রাসুল ] প্রেরণ করেছিলাম , তাদের সর্তক করার জন্য ; – ৪০৭৭
৪০৭৭। মানুষের স্বাভাবিক প্রবণতা হচ্ছে ভুল করা। মহান আল্লাহ্ মানুষের ভুল-ভ্রান্তি , দোষ-ত্রুটি ক্ষমা করে দেন, যদি পাপী ব্যক্তি অনুতাপের মাধ্যমে আত্মসংশোধন করে থাকে। এই আয়াতে মানুষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে, যুগে যুগে আল্লাহ্ মানুষের কল্যাণের জন্য নবী রসুলদের প্রেরণ করেছে মানুষকে সর্তক করে দেবার জন্য। তারা মানুষকে আল্লাহ্র বাণী পৌঁছে দিয়েছেন, সর্তক করেছেন , শিক্ষা দিয়েছেন ন্যায়-অন্যায় , সত্য-মিথ্যা , ভালো -মন্দের মধ্যে পার্থক্য। কিন্তু মানুষ ইচ্ছাকৃত ভাবে তা প্রত্যাখান করেছে।
আয়াতঃ 037.073
অতএব লক্ষ্য করুন, যাদেরকে ভীতিপ্রদর্শণ করা হয়েছিল, তাদের পরিণতি কি হয়েছে।
Then see what was the end of those who were admonished (but heeded not),-
فَانظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُنذَرِينَ
Faonthur kayfa kana AAaqibatu almunthareena
YUSUFALI: Then see what was the end of those who were admonished (but heeded not),-
PICKTHAL: Then see the nature of the consequence for those warned,
SHAKIR: Then see how was the end of those warned,
KHALIFA: Note the consequences for those who have been warned.
৭৩। এখন দেখো, যাদের সর্তক করা সত্বেও [ মনোযোগ দেয় না] তাদের কি পরিণতি হয় ৪০৭৮ –
৪০৭৮। পৃথিবীতে সৎ ও ন্যায়বান জীবন যাপন করা ও এক আল্লাহতে সর্ব নির্ভরতা স্থাপন করার মধ্যেই সকল সুখ ও শান্তি নিহিত। আল্লাহ্র প্রত্যাদেশ গ্রহণ এবং আল্লাহ্র প্রদর্শিত পথে জীবন ধারণই হবে শেষ বিচারের দিনের জবাবদিহিতা। তবে পরলোকের বিচারের পূর্বেই এই পৃথিবীতেই তার নমুনা অবলোকন করা যায়। ইতিহাস সাক্ষ্য দেয় যে, অন্যায়কারী ও পাপী , তা সে ব্যক্তিই হোক বা জাতিই হোক, তাদের শেষ পরিণতি কখনও সুখের হয় না , এমনকি এই পৃথিবীতেই। জীবনের হিসাব হয় জীবনের শেষ যোগফলে জীবনের পরিণতিতে। অন্যায়কারী ও পাপীরা শেষ পরিণতিতে কখনও সাফল্য লাভ করে না। ইতিহাস থেকে এই শিক্ষাই নিতে বলা হয়েছে। “তাদের কি পরিণতি হয়। “
আয়াতঃ 037.074
তবে আল্লাহর বাছাই করা বান্দাদের কথা ভিন্ন।
Except the sincere (and devoted) Servants of Allah.
إِلَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ
Illa AAibada Allahi almukhlaseena
YUSUFALI: Except the sincere (and devoted) Servants of Allah.
PICKTHAL: Save single-minded slaves of Allah.
SHAKIR: Except the servants of Allah, the purified ones.
KHALIFA: Only GOD’s servants who are absolutely devoted to Him alone (are saved).
৭৪। তবে, আল্লাহ্র একনিষ্ঠ , [ অনুগত ] বান্দাদের কথা স্বতন্ত্র ৪০৭৯।
৪০৭৯। পৃথিবী যখন ঘোর পাপের মাঝে নিমজ্জিত হয়, তখনও একদল লোক থাকে যারা প্রকৃত আল্লাহ্র বান্দা। তারা বিশ্বাসে আন্তরিক ও বিশ্বস্ত, যারা আল্লাহ্র রাস্তায় , আল্লাহ্র সেবায় নিজেকে উৎসর্গ করে। “তাদের কথা স্বতন্ত্র।” তাদের জন্য উন্নততর জীবন অপেক্ষামান।