হাদিস নম্বরঃ ৬৮১৭ | 6817 | ٦۸۱۷
পরিচ্ছদঃ ৩০৮৬. কোন বিষয় সম্পর্কে প্রশ্নকারীকে সুষ্পষ্টরূপে বুঝিয়ে দেওয়ার উদ্দেশ্যে (আল্লাহ্র পক্ষ থেকে) সুষ্পষ্ট হুকুম বর্ণিত আছে এরূপ কোন বিষয়ের সাথে অন্য আর একটি বিষয়ের নিয়ম মোতাবেক তুলনা করা
৬৮১৭। মুসাদ্দাদ (রহঃ) … ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, জনৈকা মহিলা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলল, আমার মাতা হাজ্জ (হজ্জ) কবার মানত করেছিলেন। এরপর তিনি হাজ্জ (হজ্জ) করার পুর্বেই মৃত্যু বরণ করেন। এখন আমি কি তার পক্ষ থেকে হাজ্জ (হজ্জ) আদায় করে দেব? উত্তরে তিনি বললেনঃ হ্যাঁ, তার পক্ষ থেকে হাজ্জ (হজ্জ) আদায় করে দাও। মনে কর যদি তার উপর ঋণ থাকত তাহলে কি তুমি তা আদায় করতে? সে বলল, নিশ্চয়ই। তিনি বললেনঃ অতএব তার উপর যে মানত রয়েছে তা তুমি আদায় করে দাও। আল্লাহ তাআলা অধিক হকদার, তার মানত পূর্ণ করার।
হাদিস নম্বরঃ ৬৮১৮ | 6818 | ٦۸۱۸
পরিচ্ছদঃ ৩০৮৭. আল্লাহ্ তা’আলা যা অবতীর্ণ করেছেন, তার আলোকে ফায়সালার মধ্যে ইজতিহাদ করা। কেননা, আল্লাহ্ তা’আলার বাণীঃ আল্লাহ্ যা অবতীর্ণ করেছেন তদনুসারে যারা বিধান দেয় না তারাই যালিম …… (৫ঃ ৪৫)। যারা হিকমতের সাথে বিচার করে ও হেকমতের তালীম দেন এবং মনগড়া কোন ফায়সালা করেন না, (এরূপ হিকমতের অধিকারী ব্যক্তির) নবী (সাঃ) প্রশংসা করেছেন। খলীফাদের সাথে পরামর্শ করা এবং বিচারকদের আহলে ইলমদের কাছে জিজ্ঞাসা করা
৬৮১৮। শিহাব ইবনু আব্বাদ (রহঃ) … আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দু’রকম লোক ছাড়া কারো প্রতি ঈর্ষা করা বৈধ নয়। (এক) যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন এবং ন্যায়পথে ব্যয় করার ক্ষমতা দান করেছেন। (দুই) যাকে আল্লাহ তা’আলা হিকমাত (শরয়ী বিচক্ষণতা) দান করেছেন, আর সে এর আলোকে বিচার করে এবং তা অপরকে শিক্ষা দেয়।
হাদিস নম্বরঃ ৬৮১৯ | 6819 | ٦۸۱۹
পরিচ্ছদঃ ৩০৮৭. আল্লাহ্ তা’আলা যা অবতীর্ণ করেছেন, তার আলোকে ফায়সালার মধ্যে ইজতিহাদ করা। কেননা, আল্লাহ্ তা’আলার বাণীঃ আল্লাহ্ যা অবতীর্ণ করেছেন তদনুসারে যারা বিধান দেয় না তারাই যালিম …… (৫ঃ ৪৫)। যারা হিকমতের সাথে বিচার করে ও হেকমতের তালীম দেন এবং মনগড়া কোন ফায়সালা করেন না, (এরূপ হিকমতের অধিকারী ব্যক্তির) নবী (সাঃ) প্রশংসা করেছেন। খলীফাদের সাথে পরামর্শ করা এবং বিচারকদের আহলে ইলমদের কাছে জিজ্ঞাসা করা
৬৮১৯। মুহাম্মাদ (রহঃ) … মুগীরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উমর (রাঃ) মহিলাদের গর্ভপাত সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসা করলেন অর্থাৎ তার পেটে আঘাত কবা হয় যার ফলে সন্তানের গর্ভপাত ঘটে। তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ ব্যাপারে কিছু শুনেছ? আমি বললাম আমি শুনেছি তিনি জিজ্ঞাসা করলেন, কি শুনেছ? আমি বললাম, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এ ব্যাপারে আমি বলতে শুনেছি যে, এ কারণে গুররা অর্থাৎ একটি দাস কিংবা দাসী প্রদান করতে হবে। এ শুনে তিনি বললেন, তুমি যে হাদীস বর্ণনা করেছ এর প্রমাণ উপস্থিত না করা পর্যন্ত তুমি এখান থেকে যেও না। তারপর আমি বের হলাম এবং মুহাম্মাদ ইবনু মাসলামা (রাঃ) কে পেলাম। আমি তাকে নিয়ে উপস্থিত হলাম, সে আমার পক্ষে সাক্ষ্য প্রদান করল যে, তিনিও নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন যে, এতে গুররা অর্থাৎ একটি গোলাম কিংবা বাঁদী প্রদান করতে হবে।
ইবনু আবূ যিনাদ … মুগীরা (রাঃ) থেকে অনুরূপ একটি হাদীস বর্ণনা করেছেন।
হাদিস নম্বরঃ ৬৮২০ | 6820 | ٦۸۲۰
পরিচ্ছদঃ ৩০৮৮. নবী (সাঃ) এর বাণীঃ অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তীদের আচার-আচরণের অনুকরণ করতে থাকবে
৬৮২০। আহমাদ ইবনু ইউনুস (রহঃ) … আবূ হুরায়রা (রাঃ) নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, কিয়ামত কায়েম হবে না যতক্ষন না আমার উম্মাত পূর্বপুরুষদের আচার-অভ্যাসকে বিঘতে বিঘতে, হাতে হাতে গ্রহন না করবে। জিজ্ঞাসা করা হল, ইয়া রাসুলাল্লাহ! পারস্য ও রোমকদের মত কি? তিনি বললেনঃ লোকদের মধ্যে আর কারা? এরাই তো।
হাদিস নম্বরঃ ৬৮২১ | 6821 | ٦۸۲۱
পরিচ্ছদঃ ৩০৮৮. নবী (সাঃ) এর বাণীঃ অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তীদের আচার-আচরণের অনুকরণ করতে থাকবে
৬৮২১। মুহাম্মাদ ইবনু আবদুল আযীয (রহঃ) … আবূ সাঈদ খুদরী (রাঃ) নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, নিশ্চয় তোমরা তোমাদের পূর্ববর্তীদের আচার-আচরণকে বিঘতে বিঘতে, হাতে হাতে অনুকরণ করবে। এমনকি তারা যদি দব্বের (অনেকটা গুইসাপের মত দেখতে) গর্তেও প্রবেশ করে থাকে, তাহলে তোমরাও এতে তাদের অনুকরন করবে। আমরা বললাম, ইয়া রাসুলাল্লাহ এরা কি ইহুদি ও নাসারা? তিনি বললেনঃ আর কারা?
হাদিস নম্বরঃ ৬৮২২ | 6822 | ٦۸۲۲
পরিচ্ছদঃ ৩০৮৯. গোমরাহীর দিকে আহবান করা অথবা কোন খারাপ তরীকা প্রবর্তনের অপরাধ। কারণ আল্লাহ্ তা’আলার বাণীঃ এবং পাপভার তাদেরও যাদের তারা অজ্ঞতাহেতু বিভ্রান্ত করেছে…… (১৬ঃ ২৫)
৬৮২২। হুমায়দী (রহঃ) … আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে কোন ব্যাক্তিকেই অন্যায়ভাবে হত্যা করা হয়, তার পাপের হিস্যা আদম (আলাইহিস সালাম) এর প্রথম (হত্যাকারী) পুত্রের উপরও বর্তাবে। রাবী সুফিয়ান (রহঃ) مِنْ دَمِهَا তার রক্তপাত ঘটানোর অপরাধ তার উপরেও বর্তাবে উল্লেখ করেছেন। কারণ সেই সর্বপ্রথম হত্যার রীতি প্রবর্তন করে।
