পরিচ্ছদঃ ২৩৩৩. টাখনুর নীচে যা থাকবে তা যাবে জাহান্নামে যাবে
৫৩৭১। আদম (রহঃ) … আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইযারের যে পরিমান টাখনুর নীচে যাবে, সে পরিমান জাহান্নামে যাবে।
হাদিস নম্বরঃ ৫৩৭২ | 5372 | ۵۳۷۲
পরিচ্ছদঃ ২৩৩৪. যে ব্যক্তি অহংকারের সাথে কাপড় ঝুলিয়ে পরে
৫৩৭২। আবদুল্লাহ ইবনু ইউসুফ (রহঃ) … আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ কিয়ামতের দিন সে ব্যাক্তির দিকে (রহমতের) দৃষ্টি দিবেন না, যে ব্যাক্তি অহংকারবশে ইযার ঝুলিয়ে পরে।
হাদিস নম্বরঃ ৫৩৭৩ | 5373 | ۵۳۷۳
পরিচ্ছদঃ ২৩৩৪. যে ব্যক্তি অহংকারের সাথে কাপড় ঝুলিয়ে পরে
৫৩৭৩। আদম (রহঃ) … আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ অথবা আবূল কাসিম বলেছেনঃ এক ব্যাক্তি চিত্তাকর্ষক জোড়া কাপড় পরে চুল আঁচড়াতে আঁচড়াতে পথ চলছিল; হঠাৎ আল্লাহ তাকে মাটির নীচে ধ্বসিয়ে দেন। কিয়ামত পর্যন্ত সে এভাবে ধ্বসে যেতে থাকবে।
হাদিস নম্বরঃ ৫৩৭৪ | 5374 | ۵۳۷٤
পরিচ্ছদঃ ২৩৩৪. যে ব্যক্তি অহংকারের সাথে কাপড় ঝুলিয়ে পরে
৫৩৭৪। সাঈদ ইবনু উফায়র (রহঃ) … আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এক ব্যাক্তি তার লুঙ্গি পায়ের গৌড়ালীর নীচে ঝুলিয়ে পথ চলছিল। এমন সময় তাকে মাটির নীচে ধ্বসিয়ে দেওয়া হয়। কিয়ামত পর্যন্ত সে মাটির নীচে ধ্বসে যেতে থাকবে। ইউনুস, যুহরী থেকে এ হাদীস অনুরূপ বর্ণনা করেছেন কিন্তু শুআয়ব একে মারফূ হিসাবে যুহরী থেকে বর্ণনা করেন নি।
হাদিস নম্বরঃ ৫৩৭৫ | 5375 | ۵۳۷۵
পরিচ্ছদঃ ২৩৩৪. যে ব্যক্তি অহংকারের সাথে কাপড় ঝুলিয়ে পরে
৫৩৭৫। আবদুল্লাহ ইবনু মুহাম্মদ (রহঃ) … জাবীর ইবনু যায়েদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সালিম ইবনু আবদুল্লাহ ইবনু উমরের সাথে তার ঘরের দরজায় ছিলাম, তখন তিনি বলেন, আমি আবূ হুরায়রা (রাঃ) কে বলতে শুনেছি যে, তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অনুরূপ বলতে শুনেছেন।
(পূর্বের হাদিসের অনুরূপ)
হাদিস নম্বরঃ ৫৩৭৬ | 5376 | ۵۳۷٦
পরিচ্ছদঃ ২৩৩৪. যে ব্যক্তি অহংকারের সাথে কাপড় ঝুলিয়ে পরে
৫৩৭৬। মাতার ইবনু ফাযল (রহঃ) … শুবা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি মাহারিব ইবনু দিসারের সাথে অশ্ব পৃষ্ঠে থাকা অবস্থায় সাক্ষাত করলাম। তখন তিনি বিচারালয়ের দিকে যাচ্ছিলেন, আমি তাকে এ হাদীসটি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি আমাকে বললেন, আমি আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) কে বলতে শুনেছি, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যাক্তি অহংকার বশে কাপড় ঝুলিয়ে পরবে, তার দিকে আল্লাহ কিয়ামতের দিনে তাকাবেন না। আমি বললামঃ আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) কি ইযাবের উল্লেখ করেছেন? তিনি বললেনঃ তিনি ইযার বা কামিস কোনটই নির্দিষ্ট করে বলেন নি।
জাবালা ইবনু সুহায়ম, যায়েদ ইবনু আসলাম ও যায়েদ ইবনু আবদুল্লাহ ইবনু উমরের সূত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন আর লায়স, মূসা ইবনু উকবাও ‘উমর ইবনু মুহাম্মদ নাফি (রহঃ) এর সুত্রে বর্ণনা করেছেন এবং কুদামা ইবনু মূসা সালিম (রহঃ) এর সুত্রে ইবনু উমর (রাঃ) থেকে এবং তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে جَرَّ ثَوْبَهُ বর্ণনা করেছেন।
হাদিস নম্বরঃ ৫৩৭৭ | 5377 | ۵۳۷۷
পরিচ্ছদঃ ২৩৩৫. ঝালরযুক্ত ইযার। যুহরী, আবু বকর ইবন মুহাম্মাদ, হামযা ইবন আবু উসায়দ ও মুয়াবিয়া ইবন আবদুল্লাহ ইবন জা’ফর (রাঃ) থেকে বর্ণিত আছে যে, তারা ঝালরযুক্ত পোশাক পরিধান করেছেন
৫৩৭৭। আবূল ইয়ামন (রহঃ) … নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি ববেন, একদা রিফাআ কুরাযির স্ত্রী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলো। এ সময় আমি উপবিষ্ট ছিলাম এবং আবূ বকর (রাঃ) তার কাছে ছিলেন। স্ত্রীলোকটি বললঃ হে আল্লার রাসূল! আমি রিফাআর অধীনে (বিবাহ বন্ধনে) ছিলাম। তিনি আমাকে তালাক দেন এবং তালাক চুড়ান্তভাবে (তিন তালাক) দেন এরপর আমি আব্দুর রহমান ইবনু যুবায়েরকে বিবাহ করি কিন্তু আল্লাহর কসম, ইয়া রাসুলাল্লাহ! তার সাথে কাপড়ের ঝালরের ন্যায় ছাড়া কিছুই নেই। এ কথা বলার সময় স্ত্রীলোকটি তার চাদরের আচল ধরে দেখায়।
খালিদ ইবনু সাইদ যাকে (ভিতরে যাওয়ার) অনুমতি দেওয়া হয় নাই, দরজার কাছে থেকে স্ত্রীলোকটির কথা শুনেন। আয়িশা (রাঃ) বলেন, তখন খালিদ বললঃ হে আবূ বকুর! এ মহিলাটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে জোরে জোরে সে কথা বলছে, তা শুনে কেন আপনি তাকে বাঁধা দিচ্ছেন না? আল্লাহর কসম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীলোকটিকে বললেনঃ মনে হয় তুমি রিফাআর কাছে ফিরে যেতে যাও। তা হয় না, সে তোমার মধু আস্বাদন করবে এবং তুমি তার মধু আস্বাদন করবে। পরবর্তী সময় থেকে এটা বিধানে পরিনত হয়ে যায়।
