পরিচ্ছদঃ ২৪১২. পরচুলা লাগানো
৫৫১২। মুহাম্মদ ইবনু মুকাতিল (রহঃ) … ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ ঐ নারীর উপর অভিশাপ বর্ষণ করেন, যে পরচুলা লাগায়, আর অপরকে পরচুলা লাগিয়ে দেয়। আর যে নারী উল্কি উৎকীর্ণ করে এবং যে তা করায়। নাফি’ বলেনঃ উল্কি উৎকীর্ণ করা হয় (সাধারণত) উঁচু গোশতের উপরে।
হাদিস নম্বরঃ ৫৫১৩ | 5513 | ۵۵۱۳
পরিচ্ছদঃ ২৪১২. পরচুলা লাগানো
৫৫১৩। আদম (রহঃ) … সা’ঈদ ইবনু মূসায়্যাব (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ মুআবিয়া (রাঃ) শেষ বারের মত যখন মদিনায় আসেন তখন তিনি আমাদের সামনে ভাষণ প্রদান করেন। তিনি এক গোছা চুল বের করে বললেন, আমি ইয়াহুদী ব্যতীত অন্য কাউকে এ জিনিস ব্যবহার করতে দেখিনি। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে অর্থাৎ পরচুলা ব্যবহারকারী নারীকে প্রতারক বলেছেন।
হাদিস নম্বরঃ ৫৫১৪ | 5514 | ۵۵۱٤
পরিচ্ছদঃ ২৪১৩. ভ্রু উপড়ে ফেলা
৫৫১৪। ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) … আলকামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ সৌন্দর্যের উদ্দেশ্যে যে সব নারী অংগ-প্রতংগে উল্কি উৎকীর্ণ করে যে সব নারী ভ্রু উপড়ে ফেলে এবং যেসব নারী দাঁত সরু করে দাঁতের মাঝে ফাক সৃষ্টি করে যা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে দেয়, তাদের উপর আবদুল্লাহ (ইবনু মাসউদ) লানত করেছেন। উম্মে ইয়াকুব বললঃ এ কেমন কথা? আবদুল্লাহ বললেনঃ আমি কেন তাকে লানত করবো না, যাকে আল্লাহর রাসূল লানত করেছেন এবং আল্লাহর কিতাবেও। উম্মে ইয়াকুব বললঃ আল্লাহর কসম! আমি সম্পূর্ণ কুরআন পড়েছি, কিন্তু এ কথা তো কোথাও পাইনি। তিনি বললেনঃ আল্লাহর কসম! তুমি যদি তা পড়তো তবে অবশ্যই পেতেঃ وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا “রাসূল তোমাদের কাছে যা এনেছেন তা গ্রহণ কর এবং যা থেকে নিষেধ করেছেন তা বর্জন কর।”
হাদিস নম্বরঃ ৫৫১৫ | 5515 | ۵۵۱۵
পরিচ্ছদঃ ২৪১৪. পরচুলা লাগানো
৫৫১৫। মুহাম্মদ (রহঃ) … ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ পরচুলা লাগাবার পেশা অবলম্বনকারী নারী, যে নিজের মাথায় পরচুলা লাগায় উল্কি উৎকীর্ণকারী নারী এবং যে উৎকীর্ণ করে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অভিশাপ করেছেন।
হাদিস নম্বরঃ ৫৫১৬ | 5516 | ۵۵۱٦
পরিচ্ছদঃ ২৪১৪. পরচুলা লাগানো
৫৫১৬। হুমায়দী (রহঃ) … আসমা (বিনত আবূ বকর) (রাঃ) থেকে বর্ণিত। জনৈক মহিলা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলঃ হে আল্লাহর রাসুল! আমার এক মেয়ের বসন্ত রোগ হয়ে মাথার চুল ঝরে পড়ে গেছে। আমি তাকে বিবাহ দিয়েছি। তার মাথায় কি পরচুলা লাগিয়া দিব? তিনি বললেনঃ পরচুলাজীবী ও পরচুলাধারী নারীকে আল্লাহ অভিশাপ দিয়েছেন।
হাদিস নম্বরঃ ৫৫১৭ | 5517 | ۵۵۱۷
পরিচ্ছদঃ ২৪১৪. পরচুলা লাগানো
৫৫১৭। ইউসুফ ইবনু মূসা (রহঃ) … আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি অথবা বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ উল্কি উৎকীর্নকারী এবং পেশা অবলম্বনকারী নারী আর পরচুলা ব্যবহারকারী পরচুলা লাগাবার পেশা অবলম্বনকারী নারীকে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন।
হাদিস নম্বরঃ ৫৫১৮ | 5518 | ۵۵۱۸
পরিচ্ছদঃ ২৪১৪. পরচুলা লাগানো
৫৫১৮। মুহাম্মদ ইবনু মুকাতিল (রহঃ) … আবদুল্লাহ ইবনু মাউসদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সৌন্দর্যের জন্য উল্কি উৎকীর্ণকারী ও উল্কি গ্রহণকারী, ভ্রু উত্তোলনকারী নারী এবং দাঁত চিকন করে মাঝে ফাঁক সৃষ্টিকারী নারী, যা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন সাধন করে, তাদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। (রাবী বলেন) আমি কেন তাকে লানত করবো না, যাকে আল্লাহর রাসুল লানত করেছেন এবং তা আল্লাহর কিতাবে বিদ্যমান রয়েছে।
হাদিস নম্বরঃ ৫৫১৯ | 5519 | ۵۵۱۹
পরিচ্ছদঃ ২৪১৫. উলকি উৎকীর্ণকারী নারী
৫৫১৯। ইয়াহইয়া (রহঃ) … আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ চোখলাগা বাস্তব সত্য এবং তিনি উল্কি উংকীর্ন করা থেকে নিষেধ করেছেন।
হাদিস নম্বরঃ ৫৫২০ | 5520 | ۵۵۲۰
পরিচ্ছদঃ ২৪১৫. উলকি উৎকীর্ণকারী নারী
৫৫২০। ইবনু বাশশার (রহঃ) … সুফিয়ান (সাওরী) (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবদুর রহমান ইবনু আব্বাসের নিকট মানসুর কর্তৃক বর্ণিত আবদুল্লাহ (ইবনু মাসউদ) এর হাদীস উল্লেখ করি। তখন আবদুর রহমান ইবনু আব্বাস বলেন, আমি উম্মে ইয়াকুবের মাধ্যমে আবদুল্লাহ থেকে মানসুর কর্তৃক বর্ণিত হাদীসের অনুরুপ হাদীস শুনেছি।
হাদিস নম্বরঃ ৫৫২১ | 5521 | ۵۵۲۱
পরিচ্ছদঃ ২৪১৫. উলকি উৎকীর্ণকারী নারী
৫৫২১। সুলায়মান ইবনু হারব (রহঃ) … আওন ইবনু আবূ জুহায়ফা (রহঃ) থেকে বর্নিত। তিনি বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তের মূল্য ও কুকুরের মুল্য নিতে নিষেধ করেছেন। আর তিনি সুদ গ্রহণকারী, সুদ দাতা, উল্কি উৎকীর্ণকারী উল্কি গ্রহণকারী নারীদের উপর লানত করেছেন।
