হাদিস নম্বরঃ ৫৫০২ | 5502 | ۵۵۰۲
পরিচ্ছদঃ ২৪০৬. চিরুনী দ্বারা মাথা আঁচড়ানো
৫৫০২। আবুল ওয়ালীদ (রহঃ) … আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরুনি দ্বারা মাথা আঁচড়াতে ও উযূ (ওজু/অজু/অযু) করতে যতদূর সম্ভব ডান দিক থেকে আরম্ভ করতে পছন্দ করতেন।
হাদিস নম্বরঃ ৫৫০৩ | 5503 | ۵۵۰۳
পরিচ্ছদঃ ২৪০৭. মিস্কের বর্ণনা
৫৫০৩। আবদুল্লাহ ইবনু মুহাম্মাদ (রহঃ) … আবূ হুরায়বা (রাঃ) সূত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহ তাআলা বলেছেনঃ বনী আদমের প্রতিটি কাজ তার নিজের জন্যই সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) ব্যতীত তা আমার জন্য এবং আমি নিজেই তার পুরস্কার দেব। আর রোযাদারের মুখের ঘ্রাণ আল্লাহর নিকট মিশকের ঘ্রাণের চেয়ে অধিক সুগন্ধীযুক্ত।
হাদিস নম্বরঃ ৫৫০৪ | 5504 | ۵۵۰٤
পরিচ্ছদঃ ২৪০৮. খুশবু লাগান মুস্তাহাব
৫৫০৪। মূসা (রহঃ) … আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি যে সব সুগন্ধি পেতাম, তার মধ্যে সবচাইতে উত্তম সুগন্ধিটি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তার ইহরাম অবস্থায় লাগিয়ে দিতাম।
হাদিস নম্বরঃ ৫৫০৫ | 5505 | ۵۵۰۵
পরিচ্ছদঃ ২৪০৯. খুশবু প্রত্যাখান না করা
৫৫০৫। আবূ নু’আইম (রহঃ) … আনাস (রাঃ) থেকে বর্ণিত যে (কেউ তাকে খোশবু হাদিয়া দিলে) তিনি (সে) খোশবু ফিরিয়ে দিতেন না এবং বলতেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোশবু প্রত্যাখ্যান করতেন না।
হাদিস নম্বরঃ ৫৫০৬ | 5506 | ۵۵۰٦
পরিচ্ছদঃ ২৪১০. যারীরা নামক সুগন্ধি
৫৫০৬। উসমান ইবনু হায়সাম অথবা মুহাম্মদ ইবনু জুরায়জ (রহঃ) … আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি বিদায় হাজ্জে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিজ হাতে যারীরা নামক সুগন্ধি লাগিয়ে দিয়েছি, হালাল অবস্থায় এবং ইহরাম অবস্থায়।
হাদিস নম্বরঃ ৫৫০৭ | 5507 | ۵۵۰۷
পরিচ্ছদঃ ২৪১১. সৌন্দর্যের জন্য সামনের দাঁত কেটে সরু করা ও দাঁতের মধ্যে ফাঁক সৃষ্টি করা
৫৫০৭। উসমান (রহঃ) … আবদুল্লাহ (ইবনু মাসউদ) (রাঃ) থেকে বর্ণিত। আল্লাহর লানত বর্ষিত হোক সে সব নারীদের উপর যারা অঙ্গ-প্রত্যঙ্গে উল্কি উৎকীর্ন করে এবং যারা উৎকীর্ণ করায়, আর সে সব নারীদের উপর যারা চুল, ভ্রু উঠিয়ে ফেলে এবং সে সব নারীদের উপর যারা সৌন্দর্যের জন্য সামনের দাঁত কেটে সরু করে দাঁতের মাঝে ফাক সৃষ্টি করে, যা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন এনে দেয়। রাবী বলেনঃ আমি কেন তার উপর লানত করবো না, যাকে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন? আর আল্লাহর কিতাবে আছেঃ “এই রাসূল তোমাদের কাছে যে বিধান এনেছেন তা গ্রহণ করো।”
হাদিস নম্বরঃ ৫৫০৮ | 5508 | ۵۵۰۸
পরিচ্ছদঃ ২৪১২. পরচুলা লাগানো
৫৫০৮। ইসমাঈল (রহঃ) … হুমায়দ ইবনু আবদুর রহমান ইবনু আওফ (রহঃ) থেকে বর্ণিত। তিনি হাজ্জ (হজ্জ) করার সময় মুআবিয়া ইবনু আবূ সুফিয়ান (রাঃ) কে মিম্বরে দাঁড়িয়ে বলতে শুনেছেন। ঐ সময় তিনি জনৈক দেহরক্ষীর হস্তস্থিত এক গুচ্ছ চুল নিজ হাতে নিয়ে বলেনঃ তোমাদের আলিমগণ কোথায়? আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এরুপ করা থেকে নিষেধ করতে শুনেছি। তিনি বলতেনঃ বনী ইসরাঈল তখনই ধ্বংস হয়েছে। যখন তাদের নারীরা এরুপ করা শুরু করে।
ইবনু আবূ শায়বা (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) সূত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। আল্লাহ তা’আলা লানত করেন সে সব নারীদেরকে যারা নিজেরা পরচুলা ব্যবহার করে এবং যারা অপরকে তা লাগিয়ে দেয়, যারা অঙ্গ-প্রত্যঙ্গে উল্কি উৎকীর্ণ করে এবং অন্যকে করিয়ে দেয়।
হাদিস নম্বরঃ ৫৫০৯ | 5509 | ۵۵۰۹
পরিচ্ছদঃ ২৪১২. পরচুলা লাগানো
৫৫০৯। আদম (রহঃ) … আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। জনৈক আনসারী মহিলা বিবাহ করে। এরপর সে রোগে আক্রান্ত হল। ফলে তার সব চুল ঝরে যায়। লোকজন তাকে পরচুলা লাগিয়ে দিতে ইচ্ছা করে। আর তারা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এ ব্যাপারে জিজ্ঞাসা করলো। তিনি বলেনঃ আল্লাহ লানত করেন ঐসব নারীকে যারা নিজেরা পরচুলা লাগায় এবং যারা অপরকে তা লাগিয়ে দেয়।
হাদিস নম্বরঃ ৫৫১০ | 5510 | ۵۵۱۰
পরিচ্ছদঃ ২৪১২. পরচুলা লাগানো
৫৫১০। আহমাদ ইবনু মিকদাম (রহঃ) … আসমা বিনত আবূ বকর (রাঃ) থেকে বর্ণিত। জনৈক মহিলা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললঃ আমি আমার একটি মেয়েকে বিবাহ দিয়েছি। এরপর সে রোগাক্রান্ত হয়, এতে তার মাথার চুল ঝরে যায়। তার স্বামী এর কারণে আমাকে তিরস্কার করে। আমি কি তার মাথায় পরচুলা লাগিয়ে দিব? তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরচুলা লাগায় এবং যে তা অন্যকে লাগিয়ে দেয়, তাদের নিন্দা করলেন।
হাদিস নম্বরঃ ৫৫১১ | 5511 | ۵۵۱۱
পরিচ্ছদঃ ২৪১২. পরচুলা লাগানো
৫৫১১। আদম (রহঃ) … আসমা বিনত আবূ বকর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে মহিলা পরচুলা লাগায়, আর যে অপরকে পরচুলা লাগিয়ে দেয়, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর লানত করেছেন।
হাদিস নম্বরঃ ৫৫১২ | 5512 | ۵۵۱۲
