৩০১৯। প্রকৃতিকে যারা ভালোবাসে তাদের শিল্পীমন এই আয়াতের মেঘের বর্ণনায় মুগ্ধ হতে বাধ্য। প্রথমে নীল আকাশে ছেড়া হাল্কা মেঘের আনাগোনা লক্ষ্য করা যায়। এই হাল্কা মেঘপুঞ্জ একত্রিত হয়ে মেঘ স্তুপে পরিণত হয় যা পরবর্তীতে বৃষ্টিরূপে ধরণীতে আপতিত হয়। আবার এই ঘন কালো পুঞ্জীভূত মেঘের থেকে শিলা নির্গত হয় শিলা বৃষ্টিরূপে। বৃষ্টি ও শিলা বৃষ্টির উৎপত্তি একই মেঘ, তবুও তাদের মধ্যে কতই না পার্থক্য বিরাজমান। শিলাবৃষ্টি উৎপন্নকারী মেঘকে “পর্বত” হিসাবে এখানে আখ্যায়িত করা হয়েছে। বর্ণনার দিক থেকে তা যথার্থ কারণ এই মেঘ পর্বতের ন্যায় শিলাকে ধারণ করে। “এর দ্বারা তিনি যাকে ইচ্ছা আঘাত করেন। ” এই লাইনটিকে এ ভাবে ব্যাখা করা যায়। এই শিলাবৃষ্টি সব সময়েই কোন নির্দ্দিষ্ট অবস্থানে ঘটে থাকে, এবং অন্যান্য স্থান শিলাবৃষ্টি মুক্ত থাকে। মেঘের বিদ্যুৎ চমক ও বজ্রের ধ্বনি কানে তালা লাগে। প্রকৃতির সৌন্দর্য্য ও এর কার্যকলাপ হচ্ছে বিশ্ব স্রষ্টার নিজস্ব লিপিতে লেখা বই – যে এই বই পাঠ করতে পারে সেই ধন্য, সেই তো এই আয়াতে মেঘের বর্ণনার মাঝে সৌন্দর্য্য খুঁজে পেতে সমর্থ, বিশ্ব প্রকৃতির মাঝে আল্লাহ্র মঙ্গলময় হাতের স্পর্শ অনুভবে সক্ষম।
আয়াতঃ 024.044
আল্লাহ দিন ও রাত্রির পরিবর্তন ঘটান। এতে অর্ন্তদৃষ্টি-সম্পন্নগণের জন্যে চিন্তার উপকরণ রয়েছে।
Allâh causes the night and the day to succeed each other (i.e. if the day is gone, the night comes, and if the night is gone, the day comes, and so on). Truly, in these things is indeed a lesson for those who have insight.
يُقَلِّبُ اللَّهُ اللَّيْلَ وَالنَّهَارَ إِنَّ فِي ذَلِكَ لَعِبْرَةً لِّأُوْلِي الْأَبْصَارِ
Yuqallibu Allahu allayla waalnnahara inna fee thalika laAAibratan li-olee al-absari
YUSUFALI: It is Allah Who alternates the Night and the Day: verily in these things is an instructive example for those who have vision!
PICKTHAL: Allah causeth the revolution of the day and the night. Lo! herein is indeed a lesson for those who see.
SHAKIR: Allah turns over the night and the day; most surely there is a lesson in this for those who have sight.
KHALIFA: GOD controls the night and day. This should be a lesson for those who possess eyes.
৪৪। আল্লাহ্-ই রাত্রি ও দিনের পরিবর্তন করে থাকেন ৩০২০। যাদের অন্তর্দৃষ্টি রয়েছে অবশ্যই এর মধ্যে তাদের জন্য রয়েছে শিক্ষণীয় বিষয়।
৩০২০। আল্লাহ্র জ্ঞান, প্রজ্ঞা, ক্ষমতা শিল্প সত্তা ও মঙ্গলময় ইচ্ছার প্রকাশ ঘটেছে তার সৃষ্টির মাঝে। বিশ্ব প্রকৃতির দৃশ্যমান বিষয়ে যথাঃ দিন ও রাত্রির পরিবর্তনে , ঋতুভেদে, সঞ্চারণশলী মেঘের আনাগোনায়, বৃষ্টি, বজ্রপাতে সর্বত্রই সেই বিশ্বস্রষ্টার হাতের স্পর্শ বিদ্যমান। এই বিশাল পৃথিবী , নভোমন্ডল, পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য্য ও বৈচিত্র সবই হচ্ছে সৃষ্টিকর্তার হাতে লেখা ‘বিশ্ব প্রকৃতি’ নামে বইটি। এর প্রতিটি পৃষ্ঠায় স্রষ্টার মঙ্গলময় হাতের স্পর্শ বিদ্যমান। যে জ্ঞানী , যার এই পাঠ উদ্ধারের ক্ষমতা আছে সেই পারে একমাত্র এর পাঠোদ্ধার করতে। প্রকৃতির পাঠের মাধ্যমে আল্লাহ্কে অনুভব করতে হলে আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি [ Spiritual vision ] থাকতে হবে। যদি এই আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি থাকে শুধু তখনই প্রকৃতির জ্ঞানের দ্বারা আধ্যাত্মিক জগতকে সমৃদ্ধশালী করা যায়। অন্যথায় তারা নাস্তিক বিজ্ঞানী বা শিল্পী হিসেবে পরিগণিত হয় যাদের আত্মা আলোর পরিবর্তে অন্ধকারে নিক্ষিপ্ত হয়।
আয়াতঃ 024.045
আল্লাহ প্রত্যেক চলন্ত জীবকে পানি দ্বারা সৃষ্টি করেছেন। তাদের কতক বুকে ভয় দিয়ে চলে, কতক দুই পায়ে ভর দিয়ে চলে এবং কতক চার পায়ে ভর দিয়ে চলে; আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছু করতে সক্ষম।
Allâh has created every moving (living) creature from water. Of them there are some that creep on their bellies, some that walk on two legs, and some that walk on four. Allâh creates what He wills. Verily! Allâh is Able to do all things.
وَاللَّهُ خَلَقَ كُلَّ دَابَّةٍ مِن مَّاء فَمِنْهُم مَّن يَمْشِي عَلَى بَطْنِهِ وَمِنْهُم مَّن يَمْشِي عَلَى رِجْلَيْنِ وَمِنْهُم مَّن يَمْشِي عَلَى أَرْبَعٍ يَخْلُقُ اللَّهُ مَا يَشَاء إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
WaAllahu khalaqa kulla dabbatin min ma-in faminhum man yamshee AAala batnihi waminhum man yamshee AAala rijlayni waminhum man yamshee AAala arbaAAin yakhluqu Allahu ma yashao inna Allaha AAala kulli shay-in qadeerun
YUSUFALI: And Allah has created every animal from water: of them there are some that creep on their bellies; some that walk on two legs; and some that walk on four. Allah creates what He wills for verily Allah has power over all things.
PICKTHAL: Allah hath created every animal of water. Of them is (a kind) that goeth upon its belly and (a kind) that goeth upon two legs and (a kind) that goeth upon four. Allah createth what He will. Lo! Allah is Able to do all things.
SHAKIR: And Allah has created from water every living creature: so of them is that which walks upon its belly, and of them is that which walks upon two feet, and of them is that which walks upon four; Allah creates what He pleases; surely Allah has power over all things.
KHALIFA: And GOD created every living creature from water. Some of them walk on their bellies, some walk on two legs, and some walk on four. GOD creates whatever He wills. GOD is Omnipotent.
