فَتَوَلَّى فِرْعَوْنُ فَجَمَعَ كَيْدَهُ ثُمَّ أَتَى
Fatawalla firAAawnu fajamaAAa kaydahu thumma ata
YUSUFALI: So Pharaoh withdrew: He concerted his plan, and then came (back).
PICKTHAL: Then Pharaoh went and gathered his strength, then came (to the appointed tryst).
SHAKIR: So Firon turned his back and settled his plan, then came.
KHALIFA: Pharaoh summoned his forces, then came.
৬০। সুতারাং ফেরাউন উঠে গেল এবং সকলে একত্রে মিলে মতলব করলো , অতঃপর [ ফিরে ] এলো ২৫৮৪।
২৫৮৪। ঘটনার বিবরণ থেকে প্রতীয়মান হয় যে, মুসা কর্তৃক জন সাধারণের উৎসবের দিনটিকে ধার্য করার ফলে ফেরাউন কিছুটা হতাশ হয়ে পড়েন। কারণ সাধারণ ভাবেই সেদিন বিপুল লোকের সমাগম ঘটবে। আর এই বিপুল জন সমাবেশের মাঝে কিছু লোক অবশ্যই থাকবে যারা ফেরাউনের যাদুকরদের কৌশলের সমালোচক হবে। এই ব্যাপারটি ফেরাউনের অত্যন্ত অপছন্দ ছিলো। পরবর্তী আয়াতে মুসার বক্তব্য থেকেও এ কথা প্রতীয়মান হয় যে, ফেরাউন ও তার লোকেরা গভীর ষড়যন্ত্র করেছিলো যা ছিলো অন্যায় ও কুচক্রান্তে ভরা।
আয়াতঃ 020.061
মূসা (আঃ) তাদেরকে বললেনঃ দুর্ভাগ্য তোমাদের; তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করো না। তাহলে তিনি তোমাদেরকে আযাব দ্বারা ধবংস করে দেবেন। যে মিথ্যা উদভাবন করে, সেই বিফল মনোরথ হয়েছে।
Mûsa (Moses) said to them: ”Woe unto you! Invent not a lie against Allâh, lest He should destroy you completely by a torment. And surely, he who invents a lie (against Allâh) will fail miserably.”
قَالَ لَهُم مُّوسَى وَيْلَكُمْ لَا تَفْتَرُوا عَلَى اللَّهِ كَذِبًا فَيُسْحِتَكُمْ بِعَذَابٍ وَقَدْ خَابَ مَنِ افْتَرَى
Qala lahum moosa waylakum la taftaroo AAala Allahi kathiban fayushitakum biAAathabin waqad khaba mani iftara
YUSUFALI: Moses said to him: Woe to you! Forge not ye a lie against Allah, lest He destroy you (at once) utterly by chastisement: the forger must suffer frustration!”
PICKTHAL: Moses said unto them: Woe unto you! Invent not a lie against Allah, lest He extirpate you by some punishment. He who lieth faileth miserably.
SHAKIR: Musa said to them: Woe to you! do not forge a lie against Allah, lest He destroy you by a punishment, and he who forges (a lie) indeed fails to attain (his desire).
KHALIFA: Moses said to them, “Woe to you. Do you fabricate lies to fight GOD and thus incur His retribution? Such fabricators will surely fail.”
৬১। মুসা তাকে বলেছিলো, ” দুর্ভোগ তোমাদের ! আল্লাহ্র বিরুদ্ধে তোমরা মিথ্যা আরোপ করো না ;করলে তিনি শাস্তি দ্বারা তোমাদের সমূলে ধ্বংস করবেন। যে মিথ্যার উদ্ভাবন করেছে, সে পরাজিত হয়েছে ২৫৮৫। ”
২৫৮৫। মুসার ফেরাউনের লোকদের কুচক্র, প্রতারণা ও কৌশল সম্পর্কে সম্যক ধারণা ছিলো। এই সব যাদুকরেরা তাদের প্রতারণাপূর্ণ কৌশলকে তাদের উপাস্যের মোজেজারূপে প্রকাশ করার প্রয়াস পায়। সাধারণ লোকদের প্রতারিত করতে চেয়েছিলো এই ভাবে যে তাদের উপাস্য দেবতারা আল্লাহ্ অপেক্ষা অধিক শক্তিশালী। মুসা তাদের এই বলে সর্তক করে দেন যে, তাদের কুচক্রী কৌশল জন সাধারণের নিকট প্রকাশিত করা হবে, এবং তারা সমূলে ধ্বংস হবে।
আয়াতঃ 020.062
অতঃপর তারা তাদের কাজে নিজেদের মধ্যে বিতর্ক করল এবং গোপনে পরামর্শ করল।
Then they debated with one another what they must do, and they kept their talk secret.
فَتَنَازَعُوا أَمْرَهُم بَيْنَهُمْ وَأَسَرُّوا النَّجْوَى
FatanazaAAoo amrahum baynahum waasarroo alnnajwa
YUSUFALI: So they disputed, one with another, over their affair, but they kept their talk secret.
PICKTHAL: Then they debated one with another what they must do, and they kept their counsel secret.
SHAKIR: So they disputed with one another about their affair and kept the discourse secret.
KHALIFA: They disputed among themselves, as they conferred privately.
৬২। সুতারাং তারা , তাদের কাজ সম্বন্ধে নিজেদের মধ্যে তর্কবিতর্ক করেছিলো ,কিন্তু তারা তাদের আলোচনা গোপন রাখলো ২৫৮৬।
২৫৮৬। যাদুকরেরা বুঝতে পেরেছিলো যে, তারা কোন সাধারণ ব্যক্তির সাথে বোঝাপড়া করছে না। কারণ মুসা ছিলেন তাদের পূর্ব পরিচিত। সুতারাং তারা আশঙ্কা করেছিলো যে, মুসার ক্ষমতা তাদের থেকে বেশী হতে পারে। মন্দ সব সময়েই মন্দভাবে চিন্তা করতে ভালোবাসে। তারা মুসার ক্ষমতার উৎস যে স্বর্গীয় তা কিছুতেই মেনে নিতে পারছিলো না। সে কারণে তারা মুসা ও হারুনকে তাদের নিজেদের সমমান সম্পন্ন বলে ধারণা করেছিলো। সুতারাং তারা একতাবদ্ধ ভাবে মুসা ও হারুনকে পরাজিত করার পরিকল্পনা করে। এখানে আয়াত [ ২০:৬৩ – ৬৪ ] হচ্ছে যাদুকরদের গোপন আলোচনা এবং আয়াত [ ২০ : ৬৫ ] হচ্ছে গোপন আলোচনার পরে যাদুকরদের প্রকাশ্য প্রতিদ্বন্দীতার আহ্বান মুসার প্রতি।
