ভালো কথা। তুমি রেজিস্টার বইতে নাম সই করেছ?
জ্বী, করেছি।
গুড। সত্যি বলতে কী, পরে যদি তোমার নামটা ভুলে যাই, তখন নিচে এসে খাতা দেখে নামটা স্মরণ করতে পারব। এখনও তো প্রায়ই কাজটা করি ওদের দুজনকে নিয়ে। ওই যে মি. মূল হোল্যাণ্ড আর মি… মি…
টেম্পল, বলল বিলি। গ্রেগরী টেম্পল। মাফ করবেন, একটা কথা জানতে চাইছি। গত দুতিন বছরে কি ওরা দুজন ছাড়া সত্যি আর কেউ আসেনি এখানে?
হাতে চায়ের কাপ, মাথাটা সামান্য বাঁয়ে হেলিয়ে তিনি তির্যক দৃষ্টিতে তাকালেন বিলির দিকে, তার হাসি দেখে গায়ের রোম সড়সড় করে দাঁড়িয়ে গেল ছেলেটার।
না, খোকা, নরম গলায় বললেন তিনি। তিন বছর পরে শুধু তুমিই এসেছ।
