• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
বৃহস্পতিবার, জুলাই 23, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

দারোগার দপ্তর – প্রিয়নাথ মুখোপাধ্যায়

Darogar Daptar by Priyanath Mukhopadhyay

যতদিবস তিনি এই বিভাগে কৰ্ম্ম করিতেন, ততদিবস তিনি আমাকে শিষ্য বলিয়া বিশেষ স্নেহ করিতেন, এবং যখন যে স্থানে যে অনুসন্ধানে নিযুক্ত হইতেন, দূরে থাকিলেও আমার সাহায্য লইবার নিমিত্ত তিনি আমাকে ডাকাইয়া লইতেন। যে অনুসন্ধানে আমি একাকী নিযুক্ত হইতাম, তাহার ভিতর যদি ঘটনাচক্রের কোনরূপ গোলযোগ বাধিত, তাহা হইলে তাহারই সহিত পরামর্শ করিয়া সেই গোলযোগ হইতে উত্তীর্ণ হইতাম।

এখন আর তিনি পুলিস বিভাগে নাই, বহুদিবস হইল, পেন্‌সন লইয়া স্বস্থানে প্রস্থান করিয়াছেন, এবং জীবনের অবশিষ্টাংশ সেইস্থানে বসিয়া সুখে অতিবাহিত করিতেছেন। সুতরাং পরামর্শের আবশ্যক হইলে, হঠাৎ তাঁহার সাহায্য পাইবার আর কোনরূপ সম্ভাবনা নাই।

যাহা হউক, প্রায় ১৫ বৎসর অতীত হইল, একদিবস প্রাতঃকালে ছয়টার সময় আমি থানায় বসিয়া আছি, এমন সময় বন্দ্যোপাধ্যায় মহাশয়ের নিকট হইতে একখানি পত্র পাইলাম; তাহাতে লেখা ছিল–একটী ভয়ানক মোকদ্দমার অনুসন্ধান করিবার নিমিত্ত আমি নিযুক্ত হইয়াছি। মোকদ্দমার অবস্থা যেরূপ দেখিতেছি, তাহাতে এই অনুসন্ধান শেষ করা একজনের কৰ্ম্ম নহে। আশা করি, পত্ৰ পাইবামাত্র পত্রবাহক সমভিব্যাহারে তুমি এখানে আসিবে, এবং আমার সাহায্য করিতে প্রবৃত্ত হইবে। আমি ঘটনাস্থানে তোমার অপেক্ষা করিব। পত্রবাহক সেইস্থান চেনে, সে অনায়াসেই তোমাকে ঘটনাস্থান দেখাইয়া দিতে পারিবে।

একে সরকারী কাৰ্য, তাহাতে গুরুর আদেশ, সুতরাং কালবিলম্ব না করিয়া সেই পত্রবাহক সমভিব্যাহারে থানা হইতে বহির্গত হইলাম। পথে একখানি গাড়িভাড়া করিয়া যত শীঘ্র পারি, ঘটনাস্থলে গিয়া উপস্থিত হইলাম।

কোথায় যে ঘটনাস্থল, তাহা আমি স্পষ্ট করিয়া বলিব না। কিন্তু এইমাত্র বলিব যে, বিডন ষ্ট্রীট হইতে সেইস্থান বহুদুর নহে, ইহাতে যে পাঠকগণ জানেন, তাঁহারা বুঝিয়া লইবেন। অপরে যদি বুঝিতে না পারেন, তাহা হইলে তাঁহারা আমাদিগকে ক্ষমা করিবেন।

ঘটনাস্থলে উপস্থিত হইয়া দেখিলাম, বন্দ্যোপাধ্যায় মহাশয় আমার পূর্বেই সেইস্থানে গিয়া উপস্থিত হইয়াছেন। তিনি আমাকে দেখিবামাত্র কহিলেন আসিয়াছ, ভাল হইয়াছে। পূর্বে ঐ গৃহের অবস্থা স্বচক্ষে দেখিয়া আইস, তাহার পর যাহা কিছু জানিতে পারিয়াছি, তাহা তোমাকে বলিব। এই বলিয়া সম্মুখস্থিত একটা গৃহ আমাকে দেখাইয়া দিলেন।

কলিকাতা সহরের ভিতর হইলেও, পল্লীগ্রামে যেরূপ অধিকাংশ বাড়ী দেখিতে পাওয়া যায়, ইহা সেই প্রকারের একটা পাকা বা ইষ্টকনিৰ্মিত একতলা বাড়ী। সেই বাড়ীর ভিতর একটা ভিন্ন গৃহ নাই। গৃহটী বেশ বৃহৎ, এবং পরিসর; তাহার সম্মুখে একটা বারান্দা বা দরদালান। সেই গৃহের চতুঃপার্শ্বেই অনাবৃত ভূমিখণ্ড আছে, সেই ভূমিখণ্ড ইষ্টক প্রাচীর দ্বারা বেষ্টিত।

গৃহের দক্ষিণে প্রাচীরের গাত্রে কেবল একটামাত্র দ্বার আছে। সেই দ্বারের দুইপার্শ্বে দুইটা জানালা, পশ্চিমদিকের প্রাচীরে কেবল একটীমাত্র দ্বার ভিন্ন আর কিছুই নাই, এবং উত্তরে তিনট, এবং পূর্বে একটা জানালা আছে, দরজা নাই। জানালাগুলি সমস্তই বিলক্ষণ পরিসর, এমন কি দ্বারের প্রায় সম-আয়তন বিশিষ্ট বলিলেও হয়। উক্ত জানালাগুলি সূল লৌহ গরাদিয়া দ্বারা সংবদ্ধ।

গৃহের ভিতর প্রবেশ করিয়া দেখিলাম, উহার দুইপার্শ্বে অর্থাৎ গৃহের পূর্ব এবং পশ্চিম অংশে দুইখানি পালঙ্ক। একখানি বহু পুরাতন, এবং তাহার উপরিস্থিত বিছানা-পত্র নিতান্ত অপরিষ্কার। অপরখানি নিতান্ত জীর্ণ নহে, এবং তদুপরি যে বিছানা আছে, তাহা পরিষ্কার ও পরিচ্ছন্ন। দুই পালঙ্কের মধ্যস্থলে যে স্থান আছে, তাহার উত্তরাংশে কয়েকটা কাষ্ঠনির্মিত আমারি, সিন্ধুক, এবং বাক্স সারি সারি সাজান আছে। সেই সকল আমারি প্রভৃতির পূর্ব দিকে, অথচ সেই বহু পুরাতন পালঙ্কের নিকট লোহার একটী সিন্দুক আছে। আরও দেখিলাম, কাষ্ঠনিৰ্ম্মিত আলমারি প্রভৃতি সমস্তই ভগ্নাবস্থায় রহিয়াছে, এবং তাহার মধ্যস্থিত দ্রব্যাদি সেই গৃহের ভিতর ছড়ান আছে। লোহার সিন্দুক ভাঙ্গা নহে—খোলা; কিন্তু তাহার চাবি সেইস্থানে দেখিতে পাওয়া যাইতেছে না। উহার ভিতরেও যে সকল দ্রব্যাদি ছিল, তাহার অধিকাংশই মেজের উপর গড়াগড়ি যাইতেছে। সিন্দুকের ভিতরস্থিত কাপড়ের কতক অংশ সিন্দুকের ভিতর,রহিয়াছে, কতক বাহিরে রহিয়াছে; সেই কাপড় রাশীর উপর একটী ক্লক ঘড়ী পড়িয়া রহিয়াছে। ক্লকটী দেখিয়া বোধ হয়, উহা বহু পুরাতন নহে, উহার বার্নিস এখনও নষ্ট হইয়া যায় নাই। ক্লকটা কিন্তু চলিতেছে না, বন্ধ আছে। দেখিয়া বোধ হয়, চলিতে চলিতে হঠাৎ পড়িয়া যাওয়ায় বন্ধ হইয়া গিয়াছে।

জানালাগুলি উত্তমরূপে দেখিলাম, কিন্তু তাহার ভিতর দিয়া লোক-যাতায়াতের কোনরূপ চিহ্ন দেখিতে পাইলাম না। পশ্চিমদিকের দ্বারের অর্গল অস্ত্র ব্যবহারে উন্মুক্ত করা হইয়াছে বোধ হইল, কিন্তু সম্মুখ দরজার কোনস্থানে কোন রূপ চিহ্ন লক্ষিত হইল না।

যখন আমি গৃহের ভিতর প্রবেশ করি, সেই সময় গৃহের সম্মুখে দালানের উপর জনৈক প্রহরীর পাহারা ছিল। গৃহের অবস্থা দেখিয়া যখন আমি বহির্গত হইতেছিলাম, সেই সময়ে সেই প্রহরী আমার সম্মুখে আসিয়া আমার হস্তে দুইখানি নুতন সাদা রুমাল, এবং একটা ছোট শিশি প্রদান করিয়া কহিল, এই তিনটা দ্রব্যও সেই গৃহের ভিতর পাওয়া যায়, এখন আমার জিম্মায় রহিয়াছে। আরও কহিল, এই শিশিটী এবং একখানি রুমাল ছিল, সেই পরিষ্কার বিছানার উপর, এবং এই রুমালখানি ছিল, অপরিষ্কার বিছানার উপর।

Page 108 of 153
Prev1...107108109...153Next
Previous Post

ডুগডুগির আসর – প্রশান্ত মৃধা

Next Post

প্রেমের প্রান্তে পরাশর – প্রেমেন্দ্র মিত্র

Next Post

প্রেমের প্রান্তে পরাশর - প্রেমেন্দ্র মিত্র

ঘনাদা সমগ্র - প্রেমেন্দ্র মিত্র

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In