• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
মঙ্গলবার, জুন 23, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

সাইমুম সিরিজ – আবুল আসাদ

আহমদ মুসা মাইক্রোবাসের মেঝেতে মরার মত পড়ে ছিল। তার পায়ের কাছে, মেঝের উপর বসে ছিল জাকুব। মাইক্রোবাসে তুলে তাকে পিছমোড়া করে বেঁধে রাখা হয়েছে।
তাদের পাশেই সিটে বসেছিল তিনজন। তাদের একজনের হাতে ষ্টেনগান। আর দু’জনের হাতে রিভলভার। ড্রাইভিং সিটে একজন বসেছে। তার পাশের সিটে একজন। তার হাতেও একটি রিভলভার।
গাড়ির ভেতরে অন্ধকার।
আহমদ মুসা চিৎ হয়ে পড়েছিল। তার মাথা গাড়ির দরজার দিকে। খুব সর্তকভাবে আহমদ মুসা একবার চোখ খুলল। তার পাশেই একজন বসে। তার হাতে ষ্টেনগান।
আহমদ মুসা রড়ের আঘাতে জ্ঞান হারায়নি। সে ফেল্ট হ্যাটের নিচে কপাল পর্যন্ত নামানো লোহার টুপি পরেছিল। রডের আঘাত লোহার টুপিতে পড়ে। কিন্তু আহমদ মুসা অজ্ঞান হওয়ার ভান করে পড়ে গিয়েছিল আত্মরক্ষার কৌশল হিসেবে। কারণ পেছন থেকে ছুটে আসা পাঁচজনকে মোকাবিলা করা ঐ অবস্থায় আত্মাহুতির সমান ছিল। আহমদ মুসা অজ্ঞান হওয়ার ভান করে সময় নিতে এবং শত্রুকে বিশৃঙ্খল ও অসতর্ক করতে চেয়েছিল।
আহমদ মুসা যখন চোখ খুলেছিল সে সময়ই ড্রাইভিং সিটের পাশের সিটে বসা লোকটি রিভলভার নাচাতে নাচাতে বলল, জাকুবকে দু’ঘা লাগিয়ে জিজ্ঞেস করতো হে, আমাদের তিন তিন জন লোককে মেরে ফেলল এই লোকটা কে?
এই কথা বলার সঙ্গে সঙ্গে জাকুবের কাছে বসা লোকটি জাকুবের দুই গালে দুই থাপ্পড় লাগিয়ে বলল, শুনলি তো বল তোর এই সঙ্গীটি কে?
জাকুব কোন জবাব দিল না।
ঐ লোকটি আবার বলল, চল কতক্ষণ মুখ বন্ধ করে রাখিস দেখা যাবে। সেদিন মেরেছিলি একজন, আজ তিনজন। এখন মনে হচ্ছে, প্রিষ্টিনাতে আমাদের যে ব্যর্থতা এবং তাতে আমাদের যে সাতজন লোক জীবন দিল, তাও তোরই জন্যে। গায়ের চামড়া খুলে মারলেও তোর অপরাধের শাস্তি যথেষ্ট হবেনা।
পাশের সিট থেকে একজন বলে উঠল, ব্যাটা টাকা খেয়েছে, হেভি টাকা। টাকা এখন বেরুবে।
সামনের সিটের একজন বলল, না টাকা নয়, আসলে ও ব্যাটা জাত সাপ। রক্তে ও মুসলমান। ওর দাদা ও পূর্বপুরুষ ছিল মুসলমান। মাঝখানে ওর বাপ খৃষ্টান ধর্ম গ্রহণ করেছিল মানুষকে ধোকা দেয়ার জন্যে। ভেতরে ভেতরে ওরা সবাই মুসলমানই রয়ে গেছে। মিলেশ বাহিনীর সাথে কোন খৃষ্টান বিশ্বাসঘাতকতা করতে পারেনা।
পেছন থেকে একজন বলে উঠল, কিন্তু উস্তাদ মাজুভতো জাত খৃষ্টান। সেও তো বিশ্বাস ঘাতকতা করল।
-মুসলমানরা জাদু জানে, ওরা মানুষকে হিপনোটাইজ করে। তাই ওদের সংস্পর্শে যাওয়া, ওদের কথা শোনা নিষেধ। বলল সামানের সেই লোকটা।
-ওদের শেষ না করে তো এসব সম্ভব নয়। ওদের অস্তিত্ব থাকলে মাজুভরা ওদের ফাঁদে পড়বেই। বলল ড্রাইভার।
-এ জন্যেই তো ওদের নির্মুল করার পরিকল্পনা নেয়া হয়েছে। বলল সামনের লোকটি।
-জাকুবদের মত ছদ্মবেশীদেরও এবার বাদ দেয়া হবেনা। বলল পেছনের ষ্টেনগানধারী লোকটি।
-সেটা আর বলতে হবে না। জাকুবের বাপ-মা সহ ওদের বিশ্বাসঘাতক পরিবারকে কালকেই বেলগ্রেডে দেখতে পাবে। ওদের চোখের সামনেই ওদেরকে দিয়েই জাকুবকে মারা হবে। বিশ্বাসঘাতক পরিবারের কেউই বাঁচবে না। বলল সামনের সিটের পিস্তলধারী।
কেঁপে উঠল জাকুবের হৃদয়। সে মৃত্যুকে ভয় করে না, কিন্তু তার জন্যে তার পিতা-মাতা, পরিবার নির্যাতিত হবে, এটা সে সহ্য করতে পারবেনা।
এই সময় সামনের লোকটি মাথা ঘুরিয়ে বলল, ঐ লোকটিকে বেঁধেছিস তো?
পেছন থেকে এজন বলল, সংজ্ঞাহীন একটা লোককে বাঁধার দরকার কি?
ধমক দিয়ে বলল সেই লোকটি, বেঁধে ফেল, স্যার দেখলে আস্ত রাখবেনা। ক্লোরোফরম বোমায় অজ্ঞান হয়ে যাওয়া লোকদের বেঁধে না রেখে কি ফল হয়েছে, ভুলে গেছ?
জাকুবের পাশেই সিটে যে লোকটি বসেছিল, সে লোকটি উঠে দাঁড়াল। বোধহয় বাঁধার নির্দেশ পালনের জন্যে।
আহমদ মুসা ভাবল, আর সময় নষ্ট করা ঠিক হবেনা। সে প্রস্তুত হলো। ধীরে ধীরে সে চোখ মেলল। দেখল তার পাশের লোকটি ষ্টেনগানের বাট গাড়ির মেঝেতে রেখে খাড়া করে ধরে আছে। ষ্টেনগানের বাটটি তার ডান হাত প্রায় স্পর্শ করছে। আহমদ মুসা আল্লাহর শুকরিয়া আদায় করল। সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে তার ডান হাত ষ্টেনগানের বাট ধরে ফেলল। আর সেই সাথে বাম হাত ছুটে এসে আঁকড়ে ধরল স্টেনগানের ব্যারেল। দু’হাতে একটা হ্যাচকা টানে ষ্টেনগান কেড়ে নেয়ার সাথে সাথেই আহমদ মুসা উঠে দাঁড়াল ষ্টেনগান উদ্যত করে।
পর মুহূর্তেই আহমদ মুসা ষ্টেনগানের ট্রিগার চেপে ব্যারেলটা একবার ঘুরিয়ে নিল তিনজনের উপর দিয়ে। তারপরের ব্যারেলটি ঘুরিয়ে নিল সামনের পিস্তলধারী লোকটির দিকে। লোকটি ব্যাপারটা বুঝে রিভলভার নিয়ে ঘুরে বসার আগেই ষ্টেনগানের গুলি বৃষ্টির সম্মুখীন হলো এ তিন জনের মত সেও ঝাঝরা দেহ নিয়ে লুটিয়ে পড়ল সিটের উপর।
আহমদ মুসা ড্রাইবারের দিকে ষ্টেনগান তাক করে জাকুবকে বলল, তুমি ঠিক আছো তো জাকুব?
জাকুব চিৎকার করে বলল, আমার সন্দেহ তাহলে ঠিক। ঠিকই আপনি মুসা ভাই। জিন্দাবাদ আহমদ মুসা। আমি ভাল আছি।
আহমদ মুসা ড্রাইভারকে বলল, রাস্তার পাশে গাড়ি দাঁড় করাও। তুমি শত্রুতা না করলে তোমাকে কিছু আমরা বলবনা যদিও তুমিই আমার মাথায় রড় দিয়ে বাড়ি দিয়েছিলে।
ড্রাইভার রাস্তার পাশে গাড়ি দাঁড় করাল। আহমদ মুসা ষ্টেনগান ও তিনটা পিস্তল কুড়িয়ে নিয়ে গাড়ি থেকে নেমে পড়ল। জাকুবও নামল।
জায়গাটা বেলগ্রেড সার্কুলার রোডের একটা জনবিরল অংশ। রাস্তার পশ্চিম পাশে একটা ঝিল। আহমদ মুসা ষ্টেনগানটি ঝিলে নিক্ষেপ করল। এবং পিস্তলের দু’টো গুলিতে মাইক্রোবাসটির দুটো টায়ার ফুটো করে দিল যাতে করে গাড়ি নিয়ে গিয়ে কোন ষড়যন্ত্রের সুযোগ ড্রাইভার না পায়। কারণ গাড়ি না পাওয়া পর্যন্ত তাদের হাটতে হবে।
পিস্তলটি পকেটে রাখতে রাখতে আহমদ মুসা ড্রাইভারকে বলল, কষ্ট করে হেটে যাও। আমাদের হাতে গাড়ি থাকলে তোমার গাড়ির টায়ার আমরা ফুটো করতাম না।
বলে আহমদ মুসা ফুটপাত ধরে উত্তর দিকে হাটতে থাকল। তার পেছনে জাকুব। হাটতে হাটতে আহমদ মুসা জাকুবকে জিজ্ঞেস কল, তোমাকে সন্দেহ করল কিভাবে?
-সেদিন বেলগ্রেডে পৌঁছার পরই আমি আপনাদের কথা মত টিটো রোড অর্থাৎ শহীদ মসজিদ রোডে গিয়েছিলাম হাসান সেনজিকের বাসার খোঁজে। বাসাতো চিনলাম। ভয়ে ভেতরে ঢুকলাম না বাড়ির পূব পাশের একটা দোকানে উঠে জিজ্ঞাসা করছিলাম হাসান সেনজিকের বাসার কোন একজনকে পাওয়া যায় কিনা। আমার কথা শুনে ভেতর থেকে একজন লোক বেরিয়ে আসে। পরে জেনেছি উনি হোয়াইট ক্রিসেন্টের লোক সালেহ বাহমান। এই সময় মিলেশ বাহিনীর একজন লোক সেখানে পৌঁছে। সে চিনতে পারে সালেহ বামনকে। সালেহ বাহমনকে বাঁচাতে আমি হত্যা করি মিলেশ বাহিনীর লোককে। লাশ সরিয়ে ফেলার পর মিলেশ বাহিনীর আরও কয়েকজন সেখানে যায়। আমি হত্যা করেছি বা লোকটি ঐখানেই নিহত হয়েছে এমন কোন প্রমাণ তারা পায়নি। কিন্তু তারা আমাকে সন্দেহ করেছে। আজ আমাকে সেখানে নিয়ে গিয়েছিল আরও নিশ্চিত হতে।
-প্রিষ্টিনা অভিযানের পর জারজেস জিবেঙ্কু বেঁচে থাকলে তুমি আরও আগে সন্দেহের শিকার হতে, সেটা একটু পরেই হয়েছ।
-আহমদ মুসা ভাই আপনিতো সব শুনেছেন, এখন আমার আব্বা-আম্মা এবং পরিবারের কি হবে। আমাকে হারিয়ে তো ওরা ক্ষ্যাপা কুকুরের মত হয়ে যাবে। কান্না ভেজা কণ্ঠে বলল জাকুব।
-চিন্তা করোনা, কালকে তোমার আব্বা-আম্মা বেলগ্রেডে কোন দিক দিয়ে পৌছবেন?
-বিমানে আনা হচ্ছে শুনেছি।
-কয়টার বিমান?
-কাল দশটায়।
-ঠিক আছে, সকাল দশটায় প্যাসেঞ্জার লিস্ট দেখলেই বোঝা যাবে ঐ বিমানে তারা আসছেন কিনা। চিন্তা করো না। সব ঠিক হয়ে যাবে।
-আরেকটা খবর মুসা ভাই।
-কি?
-ওরা নাকি হাসান সেনজিকের মাকে সাত দিন সময় দিয়েছিল। কাল সেই সপ্তম দিন। তারা হাসান সেনজিককে না পেলে তার মাকেই তার বাড়ী থেকে নিযে যাবে-এ পরিকল্পনা তারা চূড়ান্ত করেছে।
আহমদ মুসা থমকে দাঁড়িয়ে বলল, তাই নাকি?
-হ্যাঁ। বলল জাকুব।
আহমদ মুসা আবার চলতে শুরু করল। চলতে চলতে বলল, ওদের শক্তি সম্পর্কে তোমার কি ধারণা জাকুব?
জাকুব বলল, ওদের সংগঠনের ষ্ট্রাকচারটা, আমি যেটা দেখেছি, ভূমির উপর একটা লম্ব এর মত। ভূমিটা হলো জনশক্তি। এই জনশক্তি বিশাল। কিন্তু নেতৃত্বটা ‘লম্ব’-এর মত। অর্থাৎ নেতৃত্বে লোক খুব কম। প্রতিটি শহরের নেতৃস্থানীয় লোক দু’একজনের বেশি নেই। কেন্দ্রেও নেতৃত্বের টিম খুব ছোট। সে ছোট টিমটিও এখন ভেঙ্গে পড়েছে। আজকেই তিনজন নেতা তাদের নিহত হয়েছে। একজন বোটানিক্যাল গার্ডেনে, একজন শহীদ মসজিদ রোডের ঐ ঘটনায়, আর এখানে একজন এর আগে মারা গেছে ইয়েলেস্কু। বলা যায় কনস্টানটাইনের হাত পা প্রায় কেটে গেছে। কনস্টানটাইনকে সরাতে পারলে সংগঠনের গোটা ষ্ট্রাকচার ধ্বসে পড়বে। রাজা মারা গেলে যোগ্য উত্তরাধিকারী না থাকলে রাজ্য যেমন বিপন্ন হয় সেই রকম। কনস্টানটাইন একাই সব ক্ষমতা ভোগ করতে চান, তাই তার চারপাশে কিছু হুকুম বরদার ছাড়া উপযুক্ত লোক তৈরি করেননি।
আহমদ মুসা খুশি হয়ে বলল তোমাকে ধন্যবাদ জাকুব। তুমি অত্যন্ত মূল্যবান তথ্য দিয়েছ।
এই সময়ে একটা খালি ট্যাক্সি যাচ্ছিল। জাকুব ডাকল ট্যাক্সিকে।
ভাড়া ঠিক করে তারা উঠে বসল। আহমদ মুসা মাজুভদের গেটে নেমে ট্যাক্সি ছেড়ে দিল। গেটে দাঁড়িয়ে কলিং বেলে চাপ দিল আহমদ মুসা।
দরজা খুলে হাসান সেনজিক আহমদ মুসাকে দেখেই ছুটে এসে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। বলল আল্লাহর হাজার শুকরিয়া। আমার গোটা জগৎ অন্ধকার হয়ে গিয়েছিল মুসা ভাই। আমি আল্লাহর কাছে বলেছিলাম, আমার অন্য সব চাওয়ার বিনিময়ে আল্লাহ আপনাকে ফিরিয়ে দিন।
আহমদ মুসা তার পিঠ চাপড়ে সান্তনা দিল। বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে বলল, না হাসান সেনজিক এভাবে বলে না। আল্লাহ কাকে রাখবেন, কাকে কখন টান দিয়ে নিয়ে নেবেন সেটা আল্লাহরই পরিকল্পনা। আর আল্লাহ কোন স্থানই শূন্য রাখেন না। সুতরাং কোন অবস্থাতেই ভেঙে না পড়ে আল্লাহর ইচ্ছাকেই সবার উপরে রাখতে হবে।
ড্রয়িং রুমে প্রবেশ করল হাসান সেনজিকের সাথে আহমদ মুসা এবং জাকুব।
ড্রয়িং রুমের ভেতরের দরজার পর্দার ওপাশে দাঁড়িয়ে মুখ বের করল নাতাশা। বলল, আপনি সুস্থ আছেন তো?
-হ্যাঁ। বলল আহমদ মুসা মাথা নিচু করে।
-মাজুভকে এ খবর কি করে জানানো যায়! তার মাথা ঠিক নেই, কোথায় কি করে বসে!
আহমদ মুসা হাসান সেনজিকের দিকে চেয়ে দ্রুত বলল, মাজুভ কোথায়?
-প্রথমে গেছে ওমর বিগোভিকের বাড়িতে। সেখান থেকে…… বাঁধা দিয়ে আহমদ মুসা বলল, ওমর বিগোভিক কে? তাকে মাজুভ চিনল কেমন করে?
হাসান সেনজিক বলল, শহীদ মসজিদ রোড থেকে মাজুভের সাথে এসেছিল সালেহ বাহমন। সে হোয়াইট ক্রিসেন্টের লোক। আমার পরিবারের সাথেও যোগাযোগ আছে। তার সাথেই গেছে ওমর বিগোভিকের বাড়িতে। ওমর বিগোভিকের মেয়ে নাদিয়া নুরের মাধ্যমেই আমার পরিবারের সাথে যোগাযোগ করেছিল সালেহ বাহমন। সেখানেই খবরটা জানাতে গেছে আমার এবং আপনার দুই খবরই। এখন পর্যন্ত ওরা এবং আমার পরিবার জানেনা আমরা কোথায় আছি।
সালেহ বাহমনকে আহমদ মুসা চিনতে পারল। জাকুবের কাছে তার কথা আহমদ মুসা শুনেছে। কিন্তু ওমর বিগোভিক? মেয়ে দু’টিকে আহমদ মুসা সেদিন যে বাড়িতে পৌঁছে দিয়েছিল, সে বাড়ির মালিকের নামও তো ওমর বিগোভিক। মেয়ে দু’টির নাম তো সে জিজ্ঞাসা করেনি। হতে পারে ওমর বিগোভিকের মেয়ে নাদিয়া ঐ দু’টি মেয়ের একজন হবে।
‘কিন্তু তুমি কি যেন বলছিলে? সেখান থেকে তারা…..’ বলল আহমদ মুসা।
‘হ্যাঁ ওমর বিগোভিকের ওখান থেকে তারা তৈরি হয়ে মিলেশ বাহিনীর হেড কোয়ার্টারে যাবে আপনার সন্ধানে।’ বলল হাসান সেনজিক।
‘সর্বনাশ মিলেশ বাহিনীর লোকেরা তো ক্ষ্যাপা কুকুরের মত হয়ে আছে। ওদের হাতে গিয়ে পড়লে আর রক্ষা নেই।’ বলে আহমদ মুসা উঠে দাঁড়াল। বলল, চল জাকুব আমরা প্রথমে ওমর বিগোভিকের বাড়িতে খোঁজ করি, না পেলে আমাদেরকেও মিলেশ বাহিনীর হেডকোয়ার্টারে যেতে হবে।
জাকুব উঠে দাঁড়াল।
আহমদ মুসা বলল এদিকে কোথায় গাড়ি তাড়াতাড়ি পাওয়া যাবে?
নাতাশা পর্দার ওপারেই দাঁড়িয়েছিল। সে রিটার মা’র সাথে আলোচনা করে পর্দার এপারে মুখ বাড়িয়ে বলল, ভাইজান, কার আছে ওটাই নিয়ে যান।আপা তাই বললেন।
‘শুকরিয়া’ বলে বেরিয়ে এল আহমদ মুসা ড্রয়িং রুম থেকে।
গ্যারেজে গাড়ির কাছে পৌঁছতেই রিটা চাবি নিয়ে এল।
আহমদ মুসা রিটাকে দু’হাতে তুলে ধরে কপালে একটা চুমু খেয়ে বলল, মা মনি তুমি অনেক বড় হও।
‘না অনেক বড় নয়, তোমার মত বড় হব।’ বলল রিটা।
‘কেন আমার মত কেন?’ বলল আহমদ মুসা।
‘তুমি ভাল’ বলল রিটা।
সবাই হেসে উঠল।
‘না মানুষ সবাই ভাল।’ বলল আহমদ মুসা।
‘না সবাই ভাল না, কাল জেমস আমার পেনসিল চুরি করেছিল।’ বলল রিটা।
‘জেমসও আগে ভাল ছিল, পরে খারাপ হয়েছে।’ বলল আহমদ মুসা।
‘মানুষ কেন খারাপ হয়?’ বলল রিটা।
‘অন্যায় লোভ মানুষকে খারাপ করে।’ বলল আহমদ মুসা।
এই সময় রিটার মা দরজায় এসে রিটাকে ডাকল। রিটা ছুটল তার মায়ের দিকে। এভাবে রিটার মা এসে আহমদ মুসাকে রিটার হাত থেকে উদ্ধার না করলে আরও কতক্ষণ তার জিজ্ঞাসা চলত কে জানে?
আহমদ মুসারা গাড়িতে উঠল।
গাড়ি ছুটে চলল ওমর বিগোভিকের বাড়ির দিকে। জাকুব ওমর বিগোভিকের বাড়ি চেনে। সালেহ বাহমনের সাথে একদিন সে ঐ বাসায় গিয়েছিল।
ওমর বিগোভিকের বাসা চিনতে অসুবিধা হলো না।
বাড়ির গেটে গাড়ি দাঁড় করাল।
গাড়ির দরজা খুলে প্রথমেই নামল আহমদ মুসা। সে গেটে গিয়ে দরজায় নক করল।
মাত্র ১ মিনিট। দরজা খুলে গেল।
দরজা খুলেছে নাদিয়া নূর। সে আহমদ মুসাকে দেখে ভূত দেখার মত চমকে উঠল। পরক্ষনেই আনন্দে ভরে গেল নাদিয়া নুরের মুখ। বলল, আপনি ভাল আছেন? আপনাকে না মিলেশরা ধরে নিয়ে গিয়েছিল?
আহমদ মুসা বলল, ভাল আছি। হ্যাঁ ওরা ধরে নিয়ে গিয়েছিল।
‘আমি নাদিয়া নুর। ওবেলা আপনি আপনার পরিচয় দেননি, আপনার দেয়া বই থেকে আপনার নাম জানতে পারি।’ বলল নাদিয়া নুর।
একটু থেমেই সে আবার শুরু করল, আপনার নাম, পরিচয় জিজ্ঞাসা না করায় আব্বা আমাদের খুব বকেছেন। হেসে বলল নাদিয়া নুর।
‘কি আমি বকলাম, কার সাথে কথা বলছিস নাদিয়া?’ বলতে বলতে ভেতর বাড়ি থেকে বেরিয়ে এলো ওমর বিগোভিক।
‘আব্বা আসুন দেখুন কে এসেছেন।’ বলে নাদিয়া তার আব্বার দিকে মুখ ফিরাল।
ওমর বিগোভিক নাদিয়ার পাশে এসে দাড়াল। জাকুব দেখেই চিনতে পারলো ওমর বিগোভিককে। জাকুবের পাশেই দাঁড়িয়ে সুন্দর, সুঠাম এক যুবক। যুবকটির শান্ত ও গভীর বুদ্ধিদীপ্ত চোখে মনোরম এক আকর্ষণ।
ওমর বিগোভিক নাদিয়ার কাছে দাঁড়াতেই আহমদ মুসা সালাম দিয়ে হাত বাড়িয়ে দিল। বলল, আমি আহমদ মুসা।
নাম শুনেই ওমর বিগোভিক ছুটে গিয়ে জড়িয়ে ধরল আহমদ মুসাকে।
বুকে জড়িয়ে আর ছাড়লো না। অনেকক্ষণ তাকে বুকে জড়িয়ে থাকল। বুকে জড়িয়ে রেখেই বলল, কি বলে তোমাকে স্বাগত জানাব বাবা। এই মুহুর্তে আমার চেয়ে সৌভাগ্যশালী দুনিয়াতে আর কেউ নেই। তোমার পদধুলি পড়েছে আমার বাড়িতে, আমার সৌভাগ্য।
ওমর বিগোভিকের আলিঙ্গন থেকে মুক্ত হয়ে আহমদ মুসা বলল, আমাকে এভাবে ভাবলে খুব খারাপ লাগে আমার। মনে হয়, আমি যেন আপনাদের একজন নই।
‘তুমি অব্যশই আমাদের একজন, কিন্তু অসাধারণ একজন, অসামান্য একজন, অদ্বিতীয় একজন।’ বলল ওমর বিগোভিক।
‘এটাও ঠিক নয় জনাব, বিভিন্ন দেশে আমি যাদের নিয়ে কাজ করেছি, সবাই আমরা সমান।’ বলল আহমদ মুসা।
‘কিন্তু তবু আহমদ মুসা তো একজনই।’ বলল ওমর বিগোভিক।
কথা শেষ করেই ওমর বিগোভিক ব্যস্ত হয়ে বলল, দেখো কি ব্যাপার! আমরা দরজায় দাঁড়িয়ে কথা বলছি। চল, ভেতরে চল।
দু’পা এগিয়েই আহমদ মুসা জিজ্ঞাসা করল, সালেহ বাহমন ও মাজুভ কোথায় চাচাজান?
‘ওরা তো বেরিয়ে গেছে প্রায় আধাঘন্টা আগে।’ বলল ওমর বিগোভিক।
আহমদ মুসা বলল, আমরা বসতে পারছি না।
‘কেন?’ বিস্ময়ে চোখ কপালে তুলে বলল ওমর বিগোভিক।
‘সালেহ বাহমন ও মাজুভ জানে মিলেশ বাহিনী আমাকে তাদের হেডকোয়ার্টারে আটকে রেখেছে। আমাকে উদ্ধারের জন্যেই ওরা মিলেশ বাহিনীর ঘাটিতে গেছে। ওরা উত্তেজিত, উত্তেজিত হলে ভুল হয় বেশি। ওরা যদি মিলেশ বাহিনীর হাতে পড়ে যায়, তাহলে বিপদ হবে। সুতরাং সময় নষ্ট না করে এখনই আমাদের মিলেশ বাহিনীর হেড কোয়ার্টারে যেতে হবে।’ শান্ত, অথচ দ্রুত কণ্ঠে বলল আহমদ মুসা।
আহমদ মুসার কথা শুনে উদ্বেগ ফুটে উঠল ওমর বিগোভিক ও নাদিয়া নুর দু’জনের মুখেই।
আহমদ মুসা ঘুরে দাঁড়াল। বলল, তাহলে চাচাজান আসি।
বলে আহমদ মুসা সামনের দিকে পা বাড়াল। সত্যি আহমদ মুসার চোখে-মুখে উদ্বেগ ফুটে উঠেছে যা সচরাচর হয় না। সালেহ বাহমন ও মাজুভের জন্যে সত্যিই সে চিন্তিত। তার জন্যে ওরা না বিপদে পড়ে।
‘তোমাকে এক মুহূর্তও দেরি করতে বলতে পারিনা বাবা। কিন্তু ওয়াদা দাও, তুমি আবার আসবে।’ বলল ওমর বিগোভিক।
আহমদ মুসা থমকে ঘুরে দাঁড়াল। অত্যন্ত শান্ত ও কোমল কণ্ঠে বলল, চাচাজান আমরা এক কঠিন জীবন-মৃত্যুর খেলায় রত। আমি কি এ ওয়াদা করতে পারি? যদি আমার সামনের এ পদক্ষেপটা শেষ পদক্ষেপ হয়, যদি আর না ফিরি! বলে আহমদ মুসা ঘুরে দাঁড়িয়ে পা চালাল সামনে।
আহমদ মুসার এই শান্ত ও কোমল কথা এত মর্মস্পর্শী ছিল যে, ওমর বিগোভিক ও নাদিয়া নুর দু’জনের চোখ দিয়েই ঝর ঝর করে নেমে এল অশ্রু।
ওরা অশ্রু সজল চোখে আহমদ মুসার গমন পথের দিকে চেয়ে রইল। ওরা গেট দিয়ে বেরিয়ে গিয়ে গাড়িতে উঠল। গাড়ি ষ্টার্ট নিয়ে চলে গেল।
গাড়ি দৃষ্টির বাইরে চলে গেল তবু ওরা সেদিক থেকে দৃষ্টি ফেরাতে পারলো না।
নাদিয়া নুর ধীরে ধীরে এসে তার পিতার কাঁধে হাত রাখল।
ওমর বিগোভিক চমকে উঠে ফিরে তাকাল। বলল, কি মা!
‘জানি উনি কত শক্ত মানুষ, কত বিপ্লবের উনি নেতৃত্ব দিয়েছেন। কিন্তু ওর মন এত সংবেদনশীল, এত নরম!’ বলল নাদিয়া নুর।
‘পুর্ণ মানুষ বলেই হয়তো। একজন পূর্ণ মানুষ যেমন শক্ত হন, তেমনি হন নরমও।’ বলল ওমর বিগোভিক।
‘মৃত্যুকে ওরা এত সহজভাবে, এত সাধারণভাবে দেখেন আব্বা!’ বলল নাদিয়া নুর।
‘এটা তারাই পারে মা, যারা নিজের জন্য ভাবেন কম। ওরা ওদের জীবন আল্লাহর পথে বিলিয়ে দিয়েছেন।’ বলল ওমর বিগোভিক।
নাদিয়ার মা নাদিয়ার পাশে এসে দাঁড়িয়েছিল। বলল, আল্লাহ তাঁর এ সৈনিকদের সাহায্যের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বিজয় এদের জন্যেই।
ওমর বিগোভিক এবং নাদিয়া দু’জনেই তাকাল তার দিকে। বলল, আমিন।

৬

দক্ষিণ বেলগ্রেডের অভিজাত এলাকায় মিলেশ বাহিনীর হেড কোয়ার্টার। হেড কোয়ার্টারের সামনে দিয়ে নিউ বেলগ্রেড সার্কুলার রোড। চারপাশ দিয়ে উচু প্রাচীর।
হেড কোয়ার্টারটি তিনতলা বিল্ডিং। তৃতীয় তলায় কনষ্টানটাইনের বাসভবন। দ্বিতীয় ও প্রথম তলায় অফিস।
আহমদ মুসা মিলেশ বাহিনীর হেড কোয়ার্টারের কাছে যখন পৌঁছল, তখন রাত ৮টা। গাড়িটা রাস্তার পাশে পার্ক করে দু’জনে এগোল মিলেশ বাহিনীর হেড কোয়ার্টারের দিকে।
হাটতে হাটতে জাকুব মিলেশ বাহিনীর হেড কোয়ার্টারের একটা নকশা তুলে ধরল।
আহমদ মুসা বলল, আমরা ঘাটিতে ঢুকব পেছন দিক থেকে তার আগে চল আমরা সামনেটা একবার দেখে ওদিক দিয়ে পেছনে যাব।
সামনে রাস্তা ধরে বাড়ির সীমায় পা দিতেই দেখল, হেড লাইটের আলোতে রাস্তা আলোকিত করে দু’টি গাড়ি ছুটে আসছে। আহমদ মুসা ও জাকুব চট করে রাস্তার বাম পাশে নেমে প্রাচীরের আড়ালে চলে গেল। আরেকটু দেরি হলেই তারা হেড লাইটের আলোর মুখে পড়ে যেত।
যে প্রাচীরের আড়ালে তারা দাঁড়িয়েছিল সেটাই মিলেশ বাহিনীর হেড কোয়ার্টারের বহির্দেয়াল।
‘চল সামনে গিয়ে কাজ নেই, পেছন দিক দিয়ে আমরা ঘাঁটিতে ঢুকব বেড়িয়ে সময় নষ্ট আমরা করতে চাই না।’ বলল আহমদ মুসা।
আহমদ মুসারা আর রাস্তায় ফিরে না এসে প্রাচীরের পাশ ঘেঁষে পূর্ব দিকে এগিয়ে চলল।
পূর্বদিকের প্রাচীরের গোড়ায় দিয়ে দাঁড়াল তারা। তারা পূর্বদিকে যেখানে দাঁড়াল, সেখানে প্রাচীর পেরুলেই গ্যারেজ। গ্যারেজের পশ্চিম পাশে ড্রাইভার, মালি, রাধুনেদের মত নিম্নকর্মচারীদের কোয়ার্টার। গ্যারেজ ও সার্ভেন্টস কোয়ার্টারের সামনে দক্ষিণ দিকে টেনিস লন।
জাকুব বলল, এদিকে কোন পাহারা থাকে না। ওদের এ প্রত্যয় খুব দৃঢ যে, ওদের ঘাটিতে হামলা চালাবার সাহস কারো নেই। ওদের ধারণা, আহমদ মুসা এসেছে হাসান সেনজিককে সাহায্য করতে, তার বেশি কিছু নয়।
‘শত্রুর বেশী আত্মপ্রত্যয়টা আল্লাহর তরফ থেকে আমাদের জন্যে একটা সাহায্য।’ বলে আহমদ মুসা কাঁধের ব্যাগ থেকে একটা নাইকর্ড বের করল। তার মাথায় একটা ভারি হুক। আহমদ মুসা হুকটা ছুড়ে মারল প্রাচীরের মাথায়। আটকে গেল হুক। প্রায় দশফিটের মত উঁচু দেয়াল।
প্রাচীর টপকালো আহমদ মুসা প্রথম, তার পরে জাকুব। প্রাচীরের ওপারে গ্যারেজের পাশেই গিয়ে ওরা নামল।
লম্বা গ্যারেজ। আট দশটি গাড়ি রাখা যায়। গ্যারেজে একটি মাইক্রোবাস এবং দু’টি জীপ দেখা যাচ্ছে।
গ্যারেজের পরেই কর্মচারীদের কোয়ার্টার।
গ্যারেজের সামনে উজ্জ্বল আলো। সে আলোতে গ্যারেজের সামনেটা আলোকিত। কিন্তু কর্মচারীদের কোয়ার্টারের সামনে কোন আলো নেই।
জানালা দিয়ে আলো এসে বাইরে কিছু আলো আঁধারীর সৃষ্টি করেছে।
আহমদ মুসা আলোর হাত থেকে বাঁচার জন্যে গ্যারেজের ভেতর দিয়ে পশ্চিম দিকে এগুলো। গ্যারেজের পশ্চিম প্রান্তে পৌঁছতেই একটা চিৎকার ও কান্নার শব্দ পেল। আহমদ মুসা দ্রুত গ্যারেজ পেরিয়ে কর্মচারীদের কোয়ার্টারের সামনে গিয়ে দাঁড়াল।
পাশেই একটা কর্মচারীর কোয়ার্টার। পশ্চিম দিকে পর পর এ ধরনের আট দশটি কোয়ার্টার।
পাশের কোয়ার্টার থেকেই চিৎকার ও কান্নার শব্দ আসছে। সামনের জায়গাটা অন্ধকার।
আহমদ মুসা কোয়ার্টারের দিকে এগুতেই দেখল, অন্ধকারের মধ্যে একজন লোক মুখ ঢেকে বসে আছে। আহমদ মুসাকে দেখেই সে উঠে দাঁড়াল।
আহমদ মুসা বলল, ভেতর কি হচ্ছে, কাঁদছে কে?
লোকটি কেঁদে ফেলল। বলল, আমি গরীব ছোট কর্মচারী, আমার স্ত্রীকে বলপূর্বক…… লোকটি কথা শেষ করতে পারলোনা গলায় যেন আটক গেল কথা।
কিন্তু আহমদ মুসার বুঝতে কষ্ট হলো না। তার গোটা গা জ্বলে উঠল ক্রোধে।
‘তুমি সরো আমি দেখছি।’ বলে লোকটিকে একপাশে ঠেলা দিয়ে আহমদ মুসা সামনে এগুলো।
লোকটি দু’হাত বাড়িয়ে আবার সামনে দাঁড়িয়ে বলল, ওরা তোমাকেও খুন করবে, আমাকেও করবে। যেও না।
আহমদ মুসা ওকে পাশে ঠেলে দিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়াল।
দরজা বন্ধ। আহমদ মুসা দরজায় ধাক্কা দিল।
দু’তিনবার ধাক্কা দেয়ার পর ভেতর থেকে একটা পুরুষ কণ্ঠ বলল, বিরক্ত করিস না ডিউক। খুন করে ফেলব আর একবার ধাক্কা দিলে।
আহমদ মুসার আর সহ্য হলো না। প্রচন্ড এক লাথি মারল দরজায়। ছিটকিনি ভেঙে খুলে গেল দরজা।
আহমদ মুসা দেখল, একটা নগ্নপ্রায় তরুনীকে একজন বিশাল বপু লোক টেনে এনে বিছানায় তুলছে। দরজা ভাঙার শব্দে বিশাল বপু লোকটি তরুনীটিকে ছেড়ে দিয়ে ঘুরে দাঁড়িয়েছে। সঙ্গে সঙ্গে পিস্তলও হাতে তুলে নিয়েছে। লোকটি রাগে-উত্তেজনায় কাঁপছে তার চোখ দু’টি লাল টকটকে।
আহমদ মুসা ভাবল, এ অর্ধমাতাল গুলি করতে এক মুহূর্তও দেরি করবে না।
সুতরাং তার পিস্তলের নলটি উঠে আসার আগেই আহমদ মুসা তার উপর ঝাপিয়ে পড়ে পিস্তল সমেত তার হাতটি ধরে ফেলল। তার পিস্তলের নলটি বেঁকে গেল। লোকটি ট্রিগার চেপেছিল। পিস্তল থেকে গুলি বেরুল, কিন্তু সে গুলি গিয়ে বিদ্ধ করল লোকটিকেই। তার তলপেটে গুলি লাগল। পিস্তলের নলটি লোকটির তলপেট স্পর্শ করেছিল। শব্দ বেশি হলনা। বিধ্বস্ত তলপেট চেপে ধরে লোকটি ঢলে পড়ে গেল। যে লোকটি বাইরে বসে মুখ ঢেকে কাঁদছিল, সে এবার ভেতরে ঢুকে ডুকরে কেঁদে উঠল। তরুণীটিও উঠে দাঁড়িয়ে কাপড় ঠিক করে নিয়েছিল। সেও কাঁপছিল।
লোকটি ডুকরে কেঁদে উঠে বলছিল, আমি এখন কি করব! আমাদের দু’জনকেই এরা জীবন্ত পুতে ফেলবে।
‘কিন্তু তোমার তো কোন দোষ নেই।’ বলল আহমদ মুসা।
‘তবু দোষ আমারই, আমার স্ত্রীর ঘরে এসেছিলে এবং এখানেই সে মারা গেছে।’ বলল লোকটি।
‘আরেকজনের স্ত্রীর উপর চড়াও হয়ে সেই তো অপরাধ করেছে এবং তার মৃত্যুর জন্যে তো সেই দায়ী।’ বলল আহমদ মুসা।
লোকটি চোখ মুছতে মুছতে বলল, আমাদের মত গরীবদের স্ত্রীর উপর চড়াও হওয়া তাদের অপরাধ নয় তারা এটা বরাবরই করে আসছে। আমি নতুন দু’দিন হলো চাকুরতে ঢুকেছি তাই আমি এবং আমার স্ত্রী কেউই এটা মেনে নিতে পারিনি। সবার মত আমরাও হয়তো ধীরে ধীরে মেনে নিতাম।
আহমদ মুসা লোকটির মুখের দিখে তাকিয়ে স্তম্ভিতভাবে কিছুক্ষণ বসে রইল। তারপর বলল, সবাই এ অবস্থা মেনে নিয়েছে কেন?
‘আমরা গরিব, চাকুরী আমাদের দরকার, আমরা টাকা চাই।’ বলল লোকটি।
এই সময় জাকুব বলল, এরা যুগোশ্লাভিয়া, অষ্ট্রিয়া ও ইটালীর সীমান্ত সন্নিহিত পাহাড়ী অঞ্চলের লোক। দরিদ্র, চাকুরীর সন্ধানে এরা এদিকে আসে।
আহমদ মুসা একটু ভাবল, তাপর পকেট থেকে ডলারের একটা বড় বান্ডিল বের করে তার হাতে তুলে দিয়ে বলল, কাল এখান থেকে সকালেই চলে যাবে।
ডলারের বান্ডিল দেখে লোকটি চোখ খুশীতে চক চক করে উঠল। কিন্তু তার পরেই তার মুখে নেমে এল বিষন্নতা। বলল, কাল সকাল পর্যন্ত আমরা বেঁচে থাকব না। আর যেখানেই আমরা পালাই ওরা ধরে আনবে।
‘তুমি নিশ্চিন্ত থাক, সে সুযোগ আর ওরা পাবে না। ওদের দিন শেষ হয়ে আসছে।’ বলে একটু থেমে আহমদ মুসা আবার বলল, ‘তোমরা এখনি এখান থেকে চলে যেতে পার। আমরা পেছনের দেয়াল টপকে এসেছি, তোমরাও যেতে পার।’
‘আপনারা কে?’ বলল লোকটি।
‘আমরা মুসলমান, আমরা ওদের শত্রু।’ বলল আহমদ মুসা।
লোকটির মুখ উজ্জ্বল হয়ে উঠল। বলল, মুসলমানরা খুব ভালো। মিথ্যা বলে না, ঠকায় না। মানুষের প্রতি খুব দয়া ওদের।
‘কেমন করে তুমি জানলে।’ বলল আহমদ মুসা।
‘এই কিছুদিন আগে পর্যন্ত আমি যাগারেবে ছিলাম। আমি সেখানে একটি উল-ফ্যাক্টরীতে কাজ করতাম। ফ্যাক্টরীর মালিক ছিল মুসলমান। তাঁর মত ভাল মানুষ আমি জীবনে দেখিনি। একবার একজন সেলসম্যান ভুল করে একজন খদ্দেরের কাছ থেকে রেটের বেশি দাম নিয়েছিল। তা জানার সঙ্গে সঙ্গে তিনি বাড়তি টাকা ফেরত পাঠিয়েছিলেন। অনেক মুসলিক কর্মচারী ছিল ফ্যাক্টরীতে। দেখেছি, তারা মিথ্যা কথা বলতোনা এজন্যে তারা ক্ষতিগ্রস্থও হতো। যেমন, টাকা থাকলে মিথ্যা কথা বলতোনা বলে ধার গ্রহণকারীদের তারা ছিল সাধারণ শিকার। কিন্ত…..’ কথা শেষ না করেই থেমে গেল লোকটি। বেদনার একটা ছায়া নামল তার মুখে।
‘কিন্ত বলে থেকে গেলে কেন?’ বলল আহমদ মুসা।
লোকটি বলল, সে এক দুঃখের কথা। একদিন সন্ধ্যায় এই মিলেশ বাহিনীর লোকেরা কারখানায় গিয়ে চড়াও হয়। তারা মালিক এবং কর্মচারীদের হত্যা করে এবং ফ্যাক্টরী লুট করে। খৃষ্টান কর্মচারীরা রক্ষা পায়, কিন্তু আমরা চাকুরী হারাই।
‘তাদের হত্যা করে কেন?’ জিজ্ঞাসা করল আহমদ মুসা।
‘শুধু তো ওদের নয়, আরও মুসলমানদের ওরা হত্যা করেছে। মিলেশ বাহিনী মুসলিম বিদ্বেষী।’ বলল লোকটি।
একটু থেমেই লোকটি আবার বলল, ‘আজ ওরা দু’জন মুসলমানকে ধরে এনেছে।’
‘ধরে এসেন আমরা জানি। আমরা তাদের লোক। কোথায় তাদের রেখেছে?’ বলল আহমদ মুসা।
‘নিচের তলার একটি ঘরে। ঘরটি আসলে ছিল ষ্টোর রুম। জানালা নেই। ডবল দরজা। দরজার পরে গ্রীল করা আরেকটা দরজা। ওখানেই ওদরে দু’জনকে রেখেছে।’ বলল লোকটি।
আহমদ মুসা মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ওদের যে কোন ক্ষতি হয়নি এজন্যে আল্লাহর শুকরিয়া আদায় করল। বলল, ঘাঁটিতে কতজন লোক আছে?
‘এখন লোক তেমন নেই। ওদেরকে ধরে এনে রেখেই দু’টো গাড়ি নিয়ে প্রায় সবাই ওরা বেরিয়ে গেছে। এখন গেটে একজন আছে, আর দু’জন আছে অফিসে। আরেকজন তো মারা গেল এখানে।’ বলল লোকটি।
‘সে ঘরটি কোনদিকে যেখানে ওদের রেখেছে?’ জিজ্ঞাসা কলল আহমদ মুসা।
লোকটি বলল, নিচ তলার উত্তর দিকের শেষ ঘর।
আহমদ মুসা লোকটিকে শুকরিয়া জানিয়ে ঘুরে দাঁড়াল। বেরিয়ে এল দরজা দিয়ে। তার পেছনে জাকুব।
আহমদ মুসা বের হয়েই একদম মুখোমুখি হয়ে পড়ল একজন লোকের। লোকটি লম্বা, পেশী বহুল এবং কুতকুতে খুনী চেহারা।
আহমদ মুসা তাকে দেখেই বুঝল, সে ঐ দুজনেরই একজন হবে। গুলির শব্দ শুনে খোঁজ নিতে এসেছে।
লোকটি পিস্তল হাতে গুটি গুটি এগিয়ে আসছিল। হঠাৎ আহমদ মুসার সামনে পড়ে লোকটিও হকচকিয়ে উঠল। সামলে উঠেই লোকটি পিস্তল তুলতে গেল।
আহমদ মুসা শুয়ে পড়ে জোড়া পায়ে তার হাত লক্ষ্যে একটা লাথি মারল। কিন্তু লাথিটা হাতে না লেগে আঘাত করল তলপেটে। আঘাতটা যুতসই হলো না। ভারসাম্য বজায় রাখতে না পেরে লোকটি পড়ে গেল। কিন্তু পড়ে গিয়েই পিস্তল তুলল সে।
আহমদ মুসা তাকে গুলি করার সুযোগ দিল না। সে একটু সময় চেয়েছিল, পেয়ে গেল। মাটিতে শুয়ে পড়েই আহমদ মুসা রিভলভার বের করে নিয়েছিল পকেট থেকে। শুয়ে থেকেই সে গুলি করেছিল।
সুতরাং লোকটি পিস্তল তুলে ট্রিগার টেপার আগেই আহমদ মুসার রিভলভারের গুলি এসে তার বুক এফোঁড়-ওফোঁড় করে দিল।
জাকুব ও হাতে পিস্তল তুলে নিয়েছিল।কিন্তু গুলি করার আর প্রয়োজন হলো না।
আহমদ মুসা রিভলভার আর পকেটে না পুরে হাতে নিয়েই সামনে এগুলো। তার পেছনে জাকুব।
কর্মচারীদের কোয়ার্টার গুলোর সামনে জমে ওঠা অন্ধকারের পথ ধরে আহমদ মুসা সোজা ওদের অফিস বিল্ডিং এর গোড়ায় গিয়ে দাঁড়াল। তারপর বিল্ডিং এর দেয়াল ঘেসে এগুলো দক্ষিণ দিকে। দক্ষিণ পাশ ঘুরে করিডোরে ওঠার জন্যে।
বিল্ডিং এর দক্ষিণ প্রান্তে গিয়ে পশ্চিম দিকে ঘুরার জন্যে ধীরে ধীরে মুখ বাড়াতেই দেখল ষ্টেনগান বাগিয়ে একজন গুটি গুটি এগিয়ে আসছে।
আহমদ মুসা বিদ্যুৎ বেগে মুখটা সরিয়ে নিল দেয়ালের আড়ালে। আর সঙ্গে সঙ্গেই এক পশলা গুলি ছুটে এল। মুখ সরিয়ে নিতে এক মুহুর্ত বিলম্ব হলেই গুড়িয়ে যেত মাথা।
আহমদ মুসা বিল্ডিং এর গা ঘেষে শুয়ে পড়ল।
অবিরাম গুলি আসছিল ষ্টেনগান থেকে। বুঝা যাচ্ছে, গুলি করতে করতেই লোকটি ইঞ্চি ইঞ্চি করে সামনে এগুচ্ছে।
আহমদ মুসা ষ্টেনগানের গুলির গতি বিচার করে দেখল, গুলি মাটি থেকে দুই ফুট উপর দিয়ে আসছে। অর্থাৎ লোকটি দাঁড়িয়ে একটু সামনে ঝুকে গুলি করতে করতে সামনে এগুচ্ছে।
আহমদ মুসা গুলির লেভেল ও মাটির মধ্যেকার দুই ফুট খালি গলি পথের সুযোগ নিতে চাইল।
আহমদ মুসা বাম হাতে রিভলভার ধরে তার নলটা ষ্টেনগানের শব্দ লক্ষ্যে স্থির করে মুখটা বিদ্যুৎ বেগে দেয়ালের বাইরে বের করেই নিশ্চিন্ত হয়ে তর্জনিটা চাপল ট্রিগারের উপর।
লোকটি দেখতে পেয়েছিল আহমদ মুসাকে। কিন্তু ষ্টেনগানের ব্যারেল নিচে নামার আগেই বুকে গুলিবিদ্ধ হলো সে। প্রবল ঝাকুনি দিয়ে উঠল তার শরীর। শিথিল হাত থেকে ষ্টেনগান ঝরে পড়ল। তার পাশেই মুখ থুবড়ে পড়ল লোকটি।
আহমদ মুসা জাকুবকে ষ্টেনগান কুড়িয়ে নিতে বলে ছুটল করিডোরের দিকে।
করিডোরে কেউ নেই।
গেটের লোকটি ষ্টেনগান হাতে উদ্বিগ্ন চোখে এদিকে তাকাচ্ছে।
জাকুব এসে আহমদ মুসার পাশে দাঁড়াল।
আহমদ মুসা বলল, জাকুব তুমি ষ্টেনগান নিয়ে গেটের রক্ষীকে পাহারা দাও। সে যেন পালাতে না পারে, আবার এদিকেও আসতে না পারে।
বলে আহমদ মুসা করিডোর ধরে ছুটল বন্দীখানার দিকে।
ঠিক সর্ব উত্তরের ঘরটাই বন্দীখানা। ডবল দরজা। আহমদ মুসা পকেট থেকে ল্যাসার পিস্তল বের করল। মিনিট খানেকের মধ্যেই ল্যাসার বিম দিয়ে দুই দরজারই তালা উড়িয়ে দিল। ভেতরে ঢুকল বন্দীখানার।
মাজুভ ও সালেহ বাহমন দু’জনারই হাত-পা বাঁধা। ওরা উঠে বসেছে। ওদের চোখে আনন্দের ঝিলিক।
আহমদ মুসা ওদেরকে সালাম দিল।
পকেট থেকে চাকু বের করে দ্রুত হাত-পা’র বাঁধন খুলে দিল ওদের।
আহমদ মুসা যখন সালেহ বাহমনের বাঁধন খুলছিল, সে বলল, আমরা যাকে উদ্ধার করতে এলাম তিনিই দেখি আমাদের উদ্ধার করছেন!
‘আল্লাহ এটা পারেন না মনে কর?’ হেসে বলল আহমদ মুসা।
‘তা মনে করব কেন, বন্দীখানায় এসে যখন দেখলাম আপনি নেই, তখন থেকে এই মুহুর্তেরই অপেক্ষা করছি।’ বলল সালেহ বাহমন।
আহমদ মুসা সালেহ বাহমনের পিঠ চাপড়ে বলল, এমন ক্ষেত্রে কারো অপেক্ষা করে বসে থাকা ঠিক নয়, যতটুকুই পারা যায় নিজে এগুনোর চেষ্টা করা দরকার।
আহমদ মুসা ওদেরকে নিয়ে বন্দীখানা থেকে বেরিয়ে এল। বেরিয়ে আসতে আসতে মাজুভ বলল, মুসা ভাই কনষ্টানটাইনরা শহীদ মসজিদ রোড়ে গেছে হাসান সেনজিকের মাকে ধরে আনার জন্যে।
শুনেই আহমদ মুসা থমকে দাঁড়াল। ভ্রুকুচকে বলল, কি বলছ, ওরা শহীদ মসজিদ রোড়ে গেছে? হাসান সেনজিকের মাকে ধরে আনার জন্যে? বলেই আহমদ মুসা আবার হাটতে শুরু করল।
করিডোরে পৌঁছে আহমদ মুসা মাজুভ ও সালেহ বাহমনকে বলল, গাড়ি বারান্দায় জাকুব আছে, ওখানে তোমরা যাও। আমি এদিক দিয়ে গেটম্যানের পেছনে পৌঁছব।
বলে আহমদ মুসা করিডোর থেকে লনে নেমে পড়ল। লনটি উজ্জ্বল আলোতে ভাসছে। কিন্তু সারিবদ্ধ ফুলের গাছ লনে কিছুটা আড়াল ও আলো-ছায়ার সৃষ্টি করেছে।
আহমদ মুসা প্রায় হামাগুড়ি দিয়ে উত্তর প্রাচীরের পাশ ঘেষে পশ্চিম দিকে এগিয়ে চলল। কিছু পর প্রাচীরের সাথে দক্ষিণ দিকে মোড় নিল আহমদ মুসা।
গেটরক্ষী গেট থেকে কয়েকগজ সামনে দাঁড়িয়ে তার ষ্টেনগানকে গাড়ি বারান্দায় দাঁড়ানো জাকুবের দিকে তাক করে আছে। জাকুবের পাশে তখন মাজুভ ও সালেহ বাহমনও এসে দাঁড়িয়েছে।
আর কয়েকগজ গেলেই আহমদ মুসা গেটরুমের আড়ালে যেতে পারে। এমন সময় তিন তলার বারান্দা থেকে একটা মেয়ে চিৎকার করে উঠল, জেরিনস্কি! ঠিক তোমার পেছনে।
ঐ চিৎকারের সাথে সাথে তিনতলা থেকে গুলির আওয়াজ হলো।
জেরিনষ্কি গেটরক্ষীর নাম।
আহমদ মুসা চিৎকার শুনেই বুঝতে পারল, কি ঘটতে যাচ্ছে। গেটরক্ষী পেছন ফিরলেই তাকে দেখতে পাবে।
মেয়েটি চিৎকার করে উঠার সঙ্গে সঙ্গেই আহমদ মুসা দৌড় দিল গেটরুমের আড়ালে যাবার জন্যে।
মেয়েটির চিৎকারে গেটরক্ষী চমকে উঠে যখন পেছনে ফিরল তখন আহমদ মুসার ছায়াটাই শুধু তার নজরে এল। সুতরাং তার ষ্টেনগানের গুলির ঝাঁক বৃথাই গেল।
গেটরক্ষী যখন পেছন ফিরে গুলি করছিল, তখন সেই সুযোগে জাকুব ষ্টেনগানের গুলি করতে করতে গেটের দিকে ছুটে এল।
গেটরক্ষী পুনরায় ফিরে দাঁড়িয়ে তার ষ্টেনগান তুলে ধরার আগেই সে জাকুবের গুলির মুখে পড়ে গেল। ঝাঁঝরা হয়ে গেল গেটরক্ষীর দেহ।
জাকুব লনের মাঝখানে দাড়িয়ে তিনতলার যেখান থেকে মেয়েটি চিৎকার করেছিল, গুলি এসেছিল সেদিকে তাকাল। তারপর ষ্টেনগান তুলে এক পশলা গুলি বৃষ্টি করল সেদিকে।
আড়াল থেকে আহমদ মুসা বেরিয়ে এসে বলল, থাক জাকুব, মেয়েদের উপর প্রতিশোধ নেবার দরকার নেই। আল্লাহর শুকরিয়া আদায় কর আল্লাহ আমাদের যে সফলতা দিলেন তার জন্যে।
সবাই এসে গেটের সামনে আহমদ মুসার কাছে দাঁড়াল।
আহমদ মুসা বলল, চল আর এক মুহুর্ত সময় নষ্ট করা যাবে না।
ঘড়ির দিকে নজর বুলিয়ে আহমদ মুসা আবার কথা শুরু করল। পনের মিনিট হলো ওরা এখান থেকে ষ্টার্ট করেছে। আর কয়েক মিনিটের মধ্যেই ওরা হাসান সেনজিকের বাড়িতে পৌঁছবে। ওদেরকে আমরা ওখানেই ধরব।
সবাই বেরিয়ে এল গেট দিয়ে। হাটতে শুরু করল তারা রাস্তার পাশে রেখে আসা গাড়ির লক্ষ্যে।
হাটতে হাটতে সালেহ বাহমন বলল, মুসা ভাই মিলেশ বাহিনী যদি হাসান সেনজিকের মাকে ধরে আনতে যায়, তাহলে তাকে সরিয়ে আনার একটা জরুরী ব্যবস্থা করে রেখেছি। সেটা হলো, হাসান সেনজিকের মা’র ঘর এবং পুব পাশের একটি দোকানের সাথে সুড়ঙ্গ সংযোগ আছে। ঐ সুড়ঙ্গ পথে প্রথমে তাকে দোকানে আনা হবে তারপর তাকে ডেসপিনার বাড়ীতে সরিয়ে নেয়া হবে। প্রথম কাজটা সহজ, দ্বিতীয় কাজটা সহজ নয়। তবু একটা ব্যবস্থা আমরা করে রেখেছি।
আহমদ মুসা থমকে দাঁড়াল। তারপর সালেহ বাহমনের পিঠ চাপড়ে বলল, আমাকে অনেকটা নিশ্চিন্ত করলে সালেহ বাহমন।
একটু থামল আহমদ মুসা। তারপর আবার বলল, তাহলে আমরা শহীদ মসজিদ রোড়ের পূর্ব প্রান্ত দিয়ে প্রবেশ করব।
চারজন গিয়ে গাড়িতে উঠল। ড্রাইভিং সিটে বসল আহমদ মুসা। ঘড়ির দিকে একবার তাকিয়ে গাড়িতে ষ্টার্ট দিল আহমদ মুসা।
সালেহ বাহমন এই সময় প্রশ্ন করে বসল, মুসা ভাই আপনাকে একটা প্রশ্ন করতে পারি?
‘অবশ্যই পার।’ বলল আহমদ মুসা।
‘মুসা ভাই, কয়েকটি বিপ্লবে আপনি নেতৃত্ব দিয়েছেন। অনেক অভিযান আপনি পরিচালনা করেছেন। আজ এক অভিযানের এই মুহুর্তে আপনি অতীতের কোন ঘটনাকে সবচেয়ে বেশি স্মরণ করছেন?’
আহমদ মুসার হাত ছিল ষ্টিয়ারিং হুইলে। তার দৃষ্টি ছিল সামনে প্রসারিত। সালেহ বাহমনের প্রশ্ন শোনার পর তার মুখে নেমে এল গাম্ভীর্য। গাম্ভীর্য রুপান্তরিত হলো ধীরে ধীরে গভীর বেদনায়। বেদনার এক কালো আস্তরণে যেন ঢেকে গেল তার মুখ।
আহমদ মুসা বলল, আমি অতীতের দিকে ফিরে তাকাই না। সেখানে আনন্দের চেয়ে বেদনাই আমাকে পীড়িত করে বেশি বাহমন।
-কিন্তু আমরা তো দেখি ভিন্ন চিত্র। আপনি কোটি কোটি মানুষকে জুলুম থেকে মুক্তি দিয়েছেন, তাদের মুখে হাসি ফুটিয়েছেন। বলল সালেহ বাহমন।
-দেহের বেদনা-পীড়িত জায়গার কথাই মনে থাকে বেশী, সেখানেই বার বার হাত যায়। বলল আহমদ মুসা।
-দেহের জন্যে একথা সত্য, জাতির জন্যে একথা কি সত্য? এখানে বিজয়কে, বিজয়ের প্রাপ্তিকেই তো বড় করে দেখা হয়। বলল সালেহ বাহমন।
তোমার একথাটা জাতির জন্যে সত্য, ব্যক্তির জন্যে নয়। বিজয়ের প্রাপ্তি এক ব্যক্তিকে গৌরবান্বিত করে, কিন্তু সে যখন বিজয়-পথের দিকে দৃষ্টি ফেরায় তখন পথের অনেক কষ্ট, হারানোর অনেক বেদনা তাকে আকুল করে। বিজয়ের প্রাপ্তির চেয়ে এই বেদনা একজন ব্যক্তির মনে বেশি দাগ কাটে, কারণ বিজয়ের প্রাপ্তিটা প্রকাশ্য, অন্য সকলের সাথে এর যোগ আছে। কিন্তু ঐ বেদনা হয় নিজস্ব, হৃদয়ের গভীরে থাকে লুকানো, যা অলক্ষে মানুষকে পোড়ায় বেশী। বলল আহমদ মুসা।
-ঠিক বলেছেন মুসা ভাই। এমন বেদনার দু’একটি ঘটনা আপনার মুখে শুনতে চাই যা আপনি ভুলতে পারেন না।
আহমদ মুসা হাসল। বলল, এ ধরণের গল্প বলে মানুষ কর্মহীন সন্ধ্যায় সোফায় গা এলিয়ে, অথবা নিরব রাতের নিঝুম প্রহরে কম্বলের ভেতর ঢুকে।
এবার মাজুভ কথা বলল। বলল সে, ঠিক আছে সালেহ বাহমন তোমার প্রস্তাব তোলা রইল। অমন সন্ধ্যারই আমরা অপেক্ষা করব।
আহমদ মুসা মিষ্টি হাসল।
তারপর সবাই নিরব।
তীর বেগে তখন এগিয়ে চলছিল গাড়ি শহীদ মসজিদ রোড়ের দিকে।
আহমদ মুসা যখন শহীদ মসজিদ রোডে পৌছল, তখন রাত আটটা পার হয়ে গেছে। রাস্তায় লোক চলাচল কমে গেছে।
আহমদ মুসার গাড়ি শহীদ মসজিদ রোডে ঢুকে বাম পাশের ফুটপাত ঘেষে ধীরে ধীরে এগিয়ে চলেছে পশ্চিম দিকে। হাসান সেনজিকের বাড়ির পুব পাশে তাদের দোকানের যে সারি, তা দেখা গেল। সব দোকানেই আলো জ্বলছে একমাত্র সর্ব পশ্চিমের একটি দোকান ছাড়া। সালেহ বাহমন ফিস ফিস করে বলে উঠল, মুসা ভাই হাসান সেনজিক ভাইয়ের মাকে বাড়ি থেকে সরিয়ে আনা হয়েছে। সর্ব পশ্চিমের দোকান বন্ধ হয়ে যাওয়াই তার প্রমাণ। কথা আছে, চূড়ান্ত বিপদ মুহূর্ত যখন আসবে, যখন হাসান সেনজিকের মাকে সরিয়ে আনার প্রয়োজন হবে, তখন তার আগেই দোকানটি বন্ধ করে দিতে হবে। আমার মনে হয় কথা মোতাবেক কাজ হয়েছে।
‘ধন্যবাদ সালেহ বাহমন, তোমাদের পরিকল্পনা সত্যিই প্রশংসনীয়। তুমি কি মনে কর, হাসান সেনজিকের মাকে বাড়ি থেকে দোকানে সরিয়ে আনার পর এখান থেকে স্থানান্তর করার যে কথা তা হয়েছে?’ বলল আহমদ মুসা।
‘না মুসা ভাই, সুড়ঙ্গ দিয়ে দোকানে সরিয়ে আনা হয়েছে, কিন্তু সেখান থেকে স্থানান্তর সম্ভব হয়নি, তার প্রমাণ দোকানের বাইরের আলো। কথা ছিল, দোকান থেকে তাকে যখন স্থানান্তর করা হবে, তখন ঐ আলোও নিভে যাবে। সম্ভবত স্থানান্তর নিরাপদ মনে করা হয়নি।’ বলল সালেহ বাহমন।
‘সুড়ঙ্গের মুখটা বাড়ির কোথায়?’ জিজ্ঞাসা করল আহমদ মুসা।
‘হাসান সেনজিকের মা’র ঘরের একটা বড় কাঠের আলমারী থেকে সুড়ঙ্গের শুরু।’ বলল সালেহ বাহমন।
‘তাহলে তো সুড়ঙ্গের মুখ খুঁজে পাওয়া ওদের পক্ষে কঠিন হবে না। হাসান সেনজিকের মাকে না পেলে ওরা পাগল হয়ে উঠবে, আলমারীটা তারা না দেখে ছাড়বে না।’ বলল আহমদ মুসা।
‘হ্যাঁ ঠিক তাই, মুসা ভাই। বেশীক্ষণ ওকে ওখানে রাখা যাবে না।’ বলল সালেহ বাহমন।
গাড়ি তখন প্রায় দোকানগুলোর বরাবর পৌছে গেছে। আহমদ মুসা গাড়ি দাঁড় করাল।
গাড়ি দাঁড়ানোর পর সালেহ বাহমন বলল, দেখুন মুসা ভাই, ফুটপাতে তিনজন লোক বসে আছে। ওরা নিশ্চয় মিলেশ বাহিনীর লোক। ওরা এদিকটা পাহারা দিচ্ছে, যাতে এদিক দিয়ে বাড়ি থেকে কেউ বেরিয়ে আসতে না পারে।
আহমদ মুসা তাকিয়ে দেখল, ঠিক ফুটপাতের আধো আলো-অন্ধকারে বেশ দূরে দূরে তিনজন ফুটপাতের উপর বসে আছে। ওদের চোখ দোকান এবং বাড়ির দিকে।
আহমদ মুসা বলল, সালেহ বাহমন তুমি গাড়ি পূর্ব প্রান্তের দোকানটির কোণায় নিয়ে দাঁড় করাও। আমরা তিনজন এখানে নেমে যাচ্ছি ওদের তিনজনকে দেখার জন্যে।
আহমদ মুসা, মাজুভ ও জাকুভ গাড়ী থেকে নেমে এল। মজুভ ও জাকুভকে সে বলল, গুলি-গোলা এই মুহূর্তে আমরা করতে চাই না। সুতরাং ওদের কোন সময় না দিয়ে রিভলভার দেখিয়ে ওদের আত্মসমর্পনে বাধ্য করাতে হবে।
বলে আহমদ মুসা হাটতে লাগল তিন জনের মধ্যে সর্ব পশ্চিমের লোকটির উদ্দেশ্যে। মাজুভ ও জাকুভও তাদের লক্ষ্যে হাটতে শুরু করল।
রাস্তা পারাপার সব সময়ই হয়ে থাকে। সাধারণ পথচারীর মতই আহমদ মুসা, মাজুভ ও জাকুভ রাস্তা পার হয়ে ওপারে চলল।
আহমদ মুসা যখন পশ্চিম প্রান্তের সেই লোকটির চারগজের মধ্যে গিয়ে পৌঁছেছে তখনও লোকটি ওদিক থেকে চোখ ফিরায়নি। অবশেষে আহমদ মুসার পায়ের শব্দে সে যখন চমকে উঠে চোখ ফিরাল, তখন আহমদ মুসার রিভলভার একগজের মধ্যে তারবুক লক্ষ্যে স্থির।
আহমদ মুসা তাকে বলল, একটা কথা বললে শেষ করে দিব। উঠে দাঁড়িয়ে ফুটপাত দিয়ে পুবদিকে চল।
লোকটি একবার ফ্যাল ফ্যাল করে তাকিয়ে উঠে দাঁড়িয়ে ফুটপাত দিয়ে হাটতে শুরু করল।
আহমদ মুসা তাকিয়ে দেখল, মাজুভ এবং জাকুবও তাদের শিকারকে পোষ মানিয়ে নিয়ে চলেছে।
আহমদ মুসা আল্লাহর শুকরিয়া আদায় করল।
ওদের তিন জনকেই দোকানের আড়ালে নিয়ে গেল।
সালেহ বাহমনও গাড়িটি নির্দিষ্ট স্থানে দাঁড় করিয়ে সেখানে গিয়ে হাজির হলো। সে গিয়ে দোকান থেকে দড়ি নিয়ে এল।
সালেহ বাহমনের সাথে আরও দু’জন এল। সালেহ বাহমন তাদেরকে আহমদ মুসার সাথে পরিচয় করিয়ে দিল। ওদের একজন বলল, কনষ্টানটাইন ওদের দলবল নিয়ে পাঁচ মিনিট আগে বাড়িতে প্রবেশ করেছে।
আহমদ মুসা দ্রুত ওদেরকে বলল, তোমরা এদের হাত, পা ও মুখ বেধে ফেল। আর সালেহ বাহমন তুমি আমার সাথে এস।
বলে আহমদ মুসা দ্রুত চলল সেই দোকানের দিকে যেখানে হাসান সেনজিকের মাকে এনে রাখা হয়েছে।
দোকানের পেছনের ঘরে একটা খাটে বিছানা পাতা। হাসান সেনজিকের মা সেখানে শুয়ে আছে। তার পাশে বসে আছে হাসান সেনজিকের ফুফু। ঘরের একপাশে দাঁড়িয়ে আছে দু’জন পরিচারিকা। হাসান সেনজিকের মা চোখ বন্ধ করে শুয়ে ছিল।
একটা কাঁসি দিয়ে ঘরে প্রথমে প্রবেশ করল সালেহ বাহমন। তার পেছনে পেছনে আহমদ মুসা।
তাদের পায়ের শব্দে চোখ খুলল হাসান সেনজিকের মা।
সালেহ বাহমন আহমদ মুসার দিকে ইঙ্গিত করে বলল, খালাম্মা ইনি আহমদ মুসা।
আহমদ মুসা হাসান সেনজিকের মাকে সালাম দিল।
আহমদ মুসার নাম শোনার সাথে সাথে হাসান সেনজিকের মা’র চোখ উজ্জ্বল হয়ে উঠল। একটু হাত তুলে বলল, দীর্ঘজীবী হও বাবা। তুমি এসেছ, আমার হাসান সেনজিক কোথায়?
‘হাসান সেনজিক নিরাপদে আছে খালাম্মা। আপনি এখান থেকে গেলেই দেখতে পাবেন।’ বলল আহমদ মুসা।
এই সময় হাসান সেনজিকের বাড়ির দিক থেকে শব্দ ভেসে আসতে লাগল। মনে হচ্ছে, কেউ যেন ভারী কিছু দিয়ে বন্ধ দরজার উপর আঘাত করে চলেছে।
আহমদ মুসা উৎকর্ণ হলো।
এই সময় হাসান সেনজিকের ফুফু বলল, আমরা ভাবীর ঘরের দরজা বন্ধ করে এসেছি। সেটাই ভাঙ্গার ওরা চেষ্টা করছে।
আহমদ মুসা সালেহ বাহমনের দিকে চেয়ে বলল, আর দেরি করা যাবে না।
বলে হাসান সেনজিকের মার দিকে চেয়ে বলল, খালাম্মা আপনাকে এবার উঠতে হবে।
হাসান সেনজিকের ফুফু উঠে দাঁড়াল। সে দুই পরিচারিকার দিকে চেয়ে বলল, এস তোমরা। বলে সে তার ভাবীর দিকে এগুলো।
আহমদ মুসা ও সালেহ বাহমন বাইরে বেরিয়ে এল।
দুই পরিচারিকা এবং হাসান সেনজিকের ফুফু হাসান সেনজিকের অসুস্থ মাকে ধরাধরি করে গাড়ির দিকে নিয়ে চলল।
আহমদ মুসার নির্দেশে সালেহ বাহমন গাড়ির ড্রাইভিং সিটে গিয়ে বসেছে। মাজুভ তার পাশের সিটে। জাকুব ও অন্যান্যরা দোকানগুলোর আশে-পাশে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে কেউ যাতে এদিকে আসতে না পারে। কিন্তু কারো নজর এদিকে আছে বলে মনে হলো না। সবারই নজর সম্ভবত বাড়ির দিকে নিবদ্ধ যেখানে কনষ্টানটাইন প্রবেশ করেছে।
আহমদ মুসা হাসান সেনজিকের মা’র সাথে সাথে গিয়ে তাদেরকে গাড়ীতে তুলে দিল। তারপর গাড়ির দরজা বন্ধ করে মাজুভ ও সালেহ বাহমনকে উদ্দেশ্য করে বলল, দোয়া করি, আল্লাহ নিরাপদে পৌঁছান। আর যদি কোন বাধা আসে তাহলে নির্মমভাবে তা দমন করে সামনে এগুবে।
সালেহ বাহমন বলল, কিন্তু মুসা ভাই আপনি?
আহমদ মুসা বলল, আমি কনষ্টানটাইনকে দেখে তবে আসব। আল্লাহ ভরসা। বলে গাড়ি ছাড়ার নির্দেশ দিল আহমদ মুসা। সালেহ বাহমন গাড়ি ষ্টার্ট দিল। গাড়ী চলতে শুরু করল।
গাড়ি চোখের আড়ালে না যাওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকল আহমদ মুসা ফুটপাতের উপর। তারপর ফিরে দাঁড়িয়ে দোকানের কাছে চলে এল যেখানে জাকুব দাঁড়িয়ে ছিল।
দোকানগুলোকে কেন্দ্র করে হোয়াইট ক্রিসেন্টের চারজন পাহারায় ছিল। তাদেরকে আহমদ মুসা নির্দেশ দিল মিলেশ বাহিনীর কেউ যাতে দোকানের পেছন দিকে যেতে না পারে। বলে আহমদ মুসা দ্রুত জাকুবকে নিয়ে সেই সুড়ঙ্গ ঘরে এল যেখানে হাসান সেনজিকের মা ছিল।
আহমদ মুসা নিশ্চিত, কনষ্টানটাইন এই সুড়ঙ্গপথে আসবেই হাসান সেনজিকের মা’র খোঁজে।
ঘরের আলো জ্বালাই ছিল। আহমদ মুসা পার্টিসনের আড়ালে সেলস-রুমে গিয়ে দাঁড়াল। সে এমন জায়গায় বসল যেখান থেকে পার্টিসন ডোর দিয়ে সুড়ঙ্গ মুখের আলমারীটা দেখা যায়। আর জাকুব দাঁড়াল কক্ষের বাইরে দোকানের পেছন দিকটায়।
বেশীক্ষণ অপেক্ষা করতে হলো না আহমদ মুসাকে। মিনিট কয়েক পরেই সুড়ঙ্গ মুখের আলমারীর ভেতর ঠক করে শব্দ হলো। মনে হল কাঠের সাথে ধাতব কোন জিনিস বাড়ি খেল। ষ্টেনগানের নল কি? ভাবল আহমদ মুসা।
আরও কয়েক মুহূর্ত পরে, আহমদ মুসা দেখল, ধীরে ধীরে নিশব্দে আলমারীটির দরজা খুলে গেল। সেই খোলা পথে বেরিয়ে এল ষ্টেনগানের কাল কুচকুচে নল। পরে ষ্টেনগান ধরা হাত। তারপর পূর্ণ একটা মানুষ বেরিয়ে এল। আহমদ মুসা তাকে দেখেই চিনল, ‘কনষ্টানটাইন’ মিলেশ বাহিনীর প্রধান।
কনষ্টানটাইনকে দেখে আহমদ মুসার প্রতিটি স্নায়ুতন্ত্রীতে তীব্র একটা জ্বালা ছড়িয়ে পড়ল। এই সেই কনষ্টানটাইন যার হাত হাজারো মুসলমানের রক্তে রঞ্জিত, যার রাত-দিনের স্বপ্ন হলো বলকান এবং ইউরোপের মুসলমানদের নির্মূল করে সম্রাট শার্লেম্যানের খৃষ্টরাজ্য আবার প্রতিষ্ঠা করা।
কনষ্টানটাইন তার ষ্টেনগান বাগিয়ে বিড়ালের মত নিশব্দে নেমে এল আলমারী থেকে।
তার পেছনে পেছনে নেমে এল আরেকজন। তারও হাতে ষ্টেনগান।
কনষ্টানটাইন আলমারী থেকে নেমে মেঝের উপর মুহূর্ত কাল দাঁড়াল। তারপর কয়েক ধাপ এগিয়ে এল সেলস রুমের দিকে। কিন্তু সম্ভবত পেছনের খোলা দরজার দিকে চোখ পড়তেই সে ঘুরে সেদিকে চলল। আর সাথের লোকটি এর আগেই খোলা দরজা দেখে সেদিকে পা বাড়িয়েছিল।
আহমদ মুসা আর দেরি করল না। পার্টিসনের আড়াল থেকে বেরিয়ে এসে কনষ্টানটাইনের মাথা বরাবর রিভলবারের নল তুলে বলল, কনষ্টানটাইন ফিরে যাচ্ছ কেন? আমি এখানে।
কথার শব্দ পাওয়ার সাথে সাথে কথা শেষ হতেই কনষ্টানটাইন চরকীর মত ঘুরে দাঁড়াল। মুহূর্তে সে ষ্টেনগান তুলতে যাচ্ছিল।
আহমদ মুসা কঠোর কন্ঠে বলল, ষ্টেনগানের নল আর এক ইঞ্চিও উঠলে তোমার মাথা গুড়ো হয়ে যাবে। মনে রেখ,আহমদ মুসা এক কথা দুই বার বলে না।
কনষ্টানটাইনের ষ্টেনগানের নল আর উপরে উঠল না।
আবার বলল আহমদ মুসা, ষ্টেনগান ফেলে দাও।
ঠিক এই সময় কনষ্টানটাইনের সাথী ঘুরে দাঁড়িয়ে ষ্টেনগান তাক করছিল আহমদ মুসার দিকে। জাকুব দরজার পাশেই অন্ধকারে দাঁড়িয়ে ছিল। সে কনষ্টানটাইনের সাথীকে ষ্টেনগানের ট্রিগার চাপার সুযোগ দিল না। তার রিভলভারের গুলি বুক ভেদ করল কনষ্টানটাইনের সাথীর।
সাথীর মৃত্যু কনষ্টানটাইনকে বোধ হয় অধৈর্য্য অথবা বেপরোয়া করে তুলছিল। সাথীর মুখের অন্তিম চিৎকার শোনার সাথে সাথেই তার ষ্টেনগানের নল নড়ে উঠল। উঠতে শুরু করল উপরে বিদ্যুৎ গতিতে।
কিন্তু আহমদ মুসার তর্জ্জনিটা রিভলভারের ট্রিগার স্পর্শ করে হুকুমের অপেক্ষা করছিল।
আহমদ মুসার সিদ্ধান্ত নিতে একটু বিলম্ব হলো না। তর্জ্জনিটা চেপে বসল ট্রিগারে। বেরিয়ে গেল এক ঝলক আগুন। কনষ্টানটাইনের মাথা গুড়ো করে দিল রিভলভারের নির্দয় বুলেট। আলমারীর গোড়ায় হুমড়ি খেয়ে পড়ে গেল কনষ্টানটাইনের বিশাল দেহ।
আহমদ মুসা এবং জাকুব সুড়ঙ্গের মুখে সেই ঘরে আরও কিছুক্ষণ অপেক্ষা করল। কেউ এলো না।
অবশেষে আহমদ মুসা এবং জাকুব দু’জন সুড়ঙ্গে ঢুকে পড়ল। সাথে নিল দু’জনার দুই ষ্টেনগান এবং কনষ্টানটাইনের মাথার রক্তাক্ত হ্যাট।
সুড়ঙ্গ পথ বেশ প্রশস্ত। পাথর ও সিমেন্ট দিয়ে একদম পাকা করা।
দু’মিনিট লাগল ঘরের সুড়ঙ্গের মুখে পৌঁছতে।
সুড়ঙ্গ পথটি খোলা। সুড়ঙ্গ-মুখের আলমারী কাত হয়ে পড়ে আছে।
আহমদ মুসা হাটছিল। ধীরে ধীরে উঁকি দিল সুড়ঙ্গ-মুখে। দেখল, একজন ষ্টেনগান হাতে দাঁড়িয়ে আছে দরজায় আর দু’জন দরজার ডান পাশে দেয়াল ঘেষে দাঁড়ান ষ্টিলের আলমারী খুলে তার দেরাজগুলো হাতড়াচ্ছে।
আহমদ মুসা রিভলভার বাগিয়ে সুড়ঙ্গ দিয়ে উঠতে যাবে এমন সময় ওদিক থেকে একজন হাঁফাতে হাঁফাতে ছুটে এসে দরজায় ষ্টেনগান হাতে নিয়ে দাঁড়ানো লোকটিকে বলল, উস্তাদ মালখানা পাওয়া গেছে। পুরানো আমলের অনেক সোনা-দানা, টাকাপয়সা এবং জিনিসপত্র সেখানে। ষ্টেনগানধারী লোকটি তাকে ধমক দিয়ে বলল, একটাও যেন এদিক-সেদিক না হয়, সব তুলে নিয়ে এস তোমরা।
চলে গেল খবর নিয়ে আসা লোকটি। যারা ষ্টিল আলমারী হাতড়াচ্ছিল তারা তখনও সেখানে ব্যস্ত।
ষ্টেনগানধারী লোকটি কয়েক পা তাদের দিকে এগিয়ে বলল, কি তোমাদের হয়নি এখনও?
ঠিক এই সুযোগেই আহমদ মুসা এবং তার পেছনে জাকুব সুড়ঙ্গ দিয়ে উঠে এল। আহমদ মুসার হাতে রিভলভার এবং জাকুবের হাতে ষ্টেনগান।
ষ্টেনগানধারী লোক বিপদ আঁচ করতে পেরেছিল। হঠাৎ তাকে শক্ত হয়ে উঠা দেখেই আহমদ মুসা এটা বুঝতে পেরেছিল।
ষ্টেনগানধারী লোকটি ষ্টেনগানের নলটি উঁচু করে ষ্টিল আলমারীর দিকে এগুবার জন্যে সামনে এক পা এগিয়ে বিদ্যুৎবেগে ঘুরে দাঁড়াতে গেল ষ্টেনগানের ট্রীগার চেপে ধরে।
ষ্টেনগানের গুলি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। কিন্তু ষ্টেনগানের নলটি ঘুরে আহমদ মুসাদের বরাবর আসার আগেই আহমদ মুসার রিভলভারের গুলি ষ্টেনগানধারীকে থামিয়ে দিল। লোকটি গুলিবিদ্ধ হয়ে পড়ে মেঝের উপর তার ষ্টেনগান হাতে নিয়েই। লোকটি পড়ে যাবার সাথে সাথে যে দু’জন লোক আলমারীর কাছে দাঁড়িয়েছিল তাদের একজন ঝাপিয়ে পড়ল ষ্টেনগানধারী লোকটির লাশের উপর। মনে হয়েছিল তার লক্ষ্য লোকটির অবস্থা দেখা। কিন্তু না সে তার উপর পড়েই তার হাত থেকে ষ্টেনগান নিয়ে শোয়া অবস্থায় ষ্টেনগান তুলে ধরতে গেল আহমদ মুসাদের লক্ষ্যে।
এবার গর্জে উঠল জাকুবের ষ্টেনগান। সামনে এগিয়ে এল গুলি বৃষ্টির এক দেয়াল। তার সামনে পড়ে গেল লাশের উপরে এবং আলমারীর কাছে দাঁড়ানো দুই লোকই।
‘ধন্যবাদ জাকুব, তোমার ষ্টেনগান ঠিক সময়েই কথা বলেছে।’ বলল আহমদ মুসা।
‘খুশীর খবর মুসা ভাই, ওদের অবশিষ্ট তিন নেতাও শেষ।’ বলল জাকুব।
‘কেমন? বুঝলাম না।’ বলল আহমদ মুসা।
‘কনষ্টানটাইন তো গেছেই। তার সাথে ওখানে যে লোকটি মরেছে এবং এখানে যে ষ্টেনগানধারী আপনার গুলিতে মরল দুইজন কনষ্টানটাইনের পরের অবশিষ্ট দুই নেতা। এখন মুসা ভাই প্রকৃত পক্ষে মিলেশ বাহিনীকে কমান্ড করারও কেউ থাকল না।’ বলল জাকুব।
আহমদ মুসা কাঠের আলমারী টেনে সুড়ঙ্গের মুখে চাপা দিয়ে ঘর থেকে বেরিয়ে এল। জাকুবও বেরিয়ে এল তার পেছনে।
ষ্টিফেন পরিবারের ভূগর্ভস্থ মিউজিয়াম ও ষ্টোর রুমে প্রবেশ করেছিল তিনজন। মিলেশ বাহিনীর সে তিনজন লোককে আহমদ মুসা ও জাকুব ধরে নিয়ে এল। তারা বাধা দিতে চেষ্টা করেছিল। কিন্তু তারা যখন দেখল বাধা দেওয়া ও মৃত্যুর মধ্যে কোন পার্থক্য নেই, তখন তারা আত্মসমর্পন করলো। ওদেরকে পিছমোড়া করে বেঁধে ওপরে নিয়ে আসা হলো।
বাইরের করিডোরে পাহারা দিচ্ছিল দু’জন ষ্টেনগান হাতে। ওরা গাড়ি বারান্দা থেকে করিডোরে উঠে আসা সিঁড়ির দু’পাশের দু’টি পিলারে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। ওদের ষ্টেনগান ওদের হাতে ঝুলন্ত অবস্থায় ছিল।
আহমদ মুসা ও জাকুব যখন ষ্টেনগান হাতে হলরুম থেকে করিডোরে এসে দাঁড়াল, তখন ওরা দু’জন চমকে উঠে ষ্টেনগান তুলে ধরতে চেষ্টা করছিল।
আহমদ মুসা খুব ঠান্ডা ভাষায় ওদের বলল, তোমরা মরতে চাইলে কোন কথা নেই। কিন্তু মরতে যদি না চাও তাহলে ষ্টেনগান ফেলে দাও।
ওরা মুহূর্ত কয়েক চিন্তা করল। পরস্পর পরস্পরের দিকে তাকাল। খোলা দরজা পথে তাকিয়ে হাত বাধা সহযোগীদেরও বোধহয় দেখতে পেল। তারপর ওরা দু’জনই ওদের ষ্টেনগান করিডোরের উপর ফেলে দিল।
জাকুব এগিয়ে গিয়ে ষ্টেনগান দু’টি কুড়িয়ে নিল। তারপর ওদের দু’জনকে পিছমোড়া করে বেঁধে হলরুমে ঢুকিয়ে দিল।
রাত তখন সাড়ে ৮টা।
আহমদ মুসা জাকুবকে বলল, আমি এ দিকটা দেখছি, তুমি গিয়ে হোয়াইট ক্রিসেন্টের ঐ চার ভাইকে ডেকে আন দোকানের সামনে থেকে।
পাঁচ মিনিট পর জাকুব ওদের চারজনকে নিয়ে এল। আহমদ মুসা ওদেরকে সব জানাল। তারপর বলল, বাড়ির অন্যান্য লোকজন কোথায়? গেট রক্ষী কোথায়?
চারজনের একজন বলল, জীবনহানি এড়াবার জন্যে সবাইকে সরিয়ে দেয়া হয়েছে ওদের আসার খবর পাবার পরেই। ওদের ডাকব এখন?
আহমদ মুসা সম্মতি সূচক মাথা নাড়ল। সঙ্গে সঙ্গে চারজনের মধ্যে যে কথা বলছিল সে ছুটে বেরিয়ে গেল গেটের দিকে। সেখানে গিয়ে বোধহয় একটা সুইচ টিপল। সঙ্গে সঙ্গে গেটের মাথার লাইট জ্বলে উঠল। লোকটি ফিরে এল।
‘কি করলে, আলোই তো শুধু জ্বাললে!’ বলল আহমদ মুসা।
‘ঐ আলোটাই সংকেত। এ সংকেতের অর্থ বাড়ি এখন বিপদমুক্ত, ফিরে আসতে হবে এখন ওদের।’ বলল লোকটি।
আহমদ মুসা হেসে বলল, তোমাদের হোয়াইট ক্রিসেন্টকে ধন্যবাদ, আত্মরক্ষার তোমরা চমৎকার ব্যবস্থা করেছিলে। এ ব্যবস্থা না থাকলে রক্তপাত হতো অনেক।
হোয়াইট ক্রিসেন্ট আপনারও। আপনাকে পেয়ে আকাশের চাঁদ হাতে পাওয়ার মত আমরা গর্ব বোধ করছি।’ বলল সেই লোকটিই।
আহমদ মুসা হেসে বলল, হোয়াইট ক্রিসেন্ট অবশ্যই আমারও। আমি হোয়াইট ক্রিসেন্টের একজন। তোমার নাম কি ভাই?
এই সময় চারজন মধ্যবয়সী লোক, একজন বৃদ্ধ এবং দু’জন কিশোর প্রবেশ করল গেট দিয়ে। ওরা ভয় ও বিস্ময় নিয়ে করিডোরে উঠে এল।
সেই লোকটি সবার সাথে আহমদ মুসার পরিচয় করিয়ে দিয়ে বলল, এরাই এ বাড়ির তত্ত্বাবধায়ক, সব কিছু দেখা-শোনার দায়িত্ব এদের।
আহমদ মুসা ওদের উদ্দেশ্য করে বলল, তোমরা তোমাদের বাড়ির দায়িত্ব বুঝে নাও। বলে আহমদ মুসা হল রুমে প্রবেশ করল যেখানে মিলেশ বাহিনীর পাঁচজন বাঁধা অবস্থায় ছিল।
আহমদ মুসা চারজনের দলের সেই লোকটিকে লক্ষ্য করে বলল, এদের ঘর থেকে এবং দোকান থেকে লাশগুলো সরাও। রক্তও পরিষ্কার করে নাও। একজনকে শুধু আমি সাথে নিচ্ছি।
বলে আহমদ মুসা ঐ পাঁচজনের মুখোমুখি দাঁড়িয়ে বলল, কনষ্টানটাইন সহ তোমাদের নেতারা কেউ বেঁচে নেই। তোমরা বাঁচতে চাও, না মরতে চাও?
‘বাঁচতে চাই।’ ওরা সমস্বরে বলল।
‘তাহলে আমাকে সাহায্য করতে হবে।’ বলল আহমদ মুসা।
ওরা সকলেই প্রশ্নবোধক দৃষ্টিতে আহমদ মুসার দিকে তাকাল।
আহমদ মুসা বলল, এই রাস্তার দু’পাশের দোকানে মিলেশ বাহিনীর লোকদের বসিয়ে রাখা হয়েছে তোমরা সকলেই জান। তাদের চিনিয়ে দিতে হবে।
ওদের একজন বলল, সব দোকানে নেই, কোন কোন দোকানে ছিল। কিন্তু আজ সকাল থেকেই ওদের কাজ শেষ। হাসান সেনজিকের বাড়ীতে ফাইনাল অপারেশন পর্যন্ত অর্থাৎ ৭ দিনের জন্যে ওদের রাখা হয়েছিল।
‘রাস্তার মুখেও তো পাহারা বসানো ছিল। ওরা নেই?’ বলল আহমদ মুসা।
‘ওরাও নেই। ওদের মধ্যে থেকে চারজন এ অপারেশনে শামিল হয়েছিল। অবশিষ্টদের ছুটি দেয়া হয়েছে।’ বলল সেই লোকটি।
‘দোকান ও রাস্তার পাহারা মিলে মোট কতজন ছিল ওরা?’ বলল আহমদ মুসা।
‘তিরিশ জনের মত হবে।’ বলল লোকটি।
‘এরা এখন কোথায়?’ জিজ্ঞাসা করল আহমদ মুসা।
জবাবে লোকটি বলল, এরা সবাই এখন নিজ নিজ কাজে ফিরে গেছে। এদের কেউ চাকুরে, কেউ ব্যবসায়ী, কেউ বা ছাত্র।
‘এরা মিলেশ বাহিনীর নিয়মিত লোক নয়?’ জিজ্ঞাসা করল আহমদ মুসা।
লোকটি বলল, মিলেশ বাহিনীর নিয়মিত লোক কম। যখন কাজ পড়ে লোক ডেকে আনা হয়। মিলেশ বাহিনীর সদস্য প্রচুর। চাকুরে, পেশাজীবি, ছাত্র সকলেই এর সদস্য হতে পারে। সদস্য হবার পর মিলেশ বাহিনী ওদের প্রশিক্ষণ দেয়। ওদের অঙ্গিকার করতে হয় যে, মিলেশ বাহিনী যখন যাকে ডাকবে, আসতে হবে জাতীয় দায়িত্ব মনে করে জাতির সবার জন্যে।
আহমদ মুসা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বলল, যদি মিলেশ বাহিনী এদের না ডাকে?
‘না ডাকলে এরা কোন কাজে আসে না, নিজ নিজ কাজ নিয়েই ব্যস্ত থাকে।’ বলল সেই লোকটি।
‘কেন এরা স্বতঃস্ফুর্তভাবে জাতীয় দায়িত্ব মনে করে মিলেশ বাহিনীর কোন কাজ করতে এগিয়ে আসে না?’ বলল আহমদ মুসা।
লোকটি কতকটা বিস্ময়ের সাথে বলল, দায়িত্ব বিচার করবে, ঠিক করবে তো মিলেশ বাহিনী, তারা না ডাকলে, দায়িত্ব না বলে দিলে তারা নিজের থেকে কি করবে। এরকমটা কেউ করে না।
জাকুবের বলা কথা এ সময় আহমদ মুসার মনে পড়ল। বিশাল সমর্থক শ্রেণী নামক ভুমির উপর সরল ও সংর্কীণ লম্ব রেখার মত দাঁড়ানো ক্ষুদ্র পরিসরের লিডারশীপ ভেঙে পড়লে গোটা সংগঠনই শেষ হয়ে যাবে। জাকুবের এই কথাটা এতক্ষণে আহমদ মুসার কাছে আরো স্পষ্ট হলো। আহমদ মুসা নিশ্চিত হলো, নতুন আর এক কনষ্টানটাইন জন্ম না হওয়া পর্যন্ত এই আন্দোলন আর হাটতে পারবে না।
আহমদ মুসা হোয়াইট ক্রিসেন্টের ঐ চারজনকে উদ্দেশ্য করে বলল, শুনলে তো তোমরা সব। এই মুহূর্তে কোন বিপদ আর আমরা দেখি না। এখানকার কাজ আপাতত শেষ। আমরা এখন সালেহ বাহমনের ওখানে ফিরে যেতে পারি। এখানে আরো যা কিছু করার, সালেহ বাহমন ও হাসান সেনজিকরা এসে করবে।
বলে আহমদ মুসা করিডোরে বেরিয়ে এল। তার সাথে বেরিয়ে এল হোয়াইট ক্রিসেন্টের চারজনও।
করিডোরে এসে আহমদ মুসা একটু দাঁড়াল। হোয়াইট ক্রিসেন্টের চারজনকে লক্ষ্য করে বলল, মিলেশ বাহিনীর এই পাঁচজন এবং দোকানের ওখানে আরো বাঁধা আছে তিনজন- এই আটজনকে আপাতত তোমরা হাত-পা বেধে নিরাপদ কোথাও আটকে রাখ। আর সালেহ বাহমন এখানে না আসা পর্যন্ত তোমরা বাড়িটার পাহারায় থাকবে।
কথা শেষ করে আহমদ মুসা করিডোর থেকে নেমে এল গাড়ি বারান্দায়। গাড়ি বারান্দায় দু’টি গাড়ি দাঁড়িয়ে ছিল। একটি জীপ, একটি মাইক্রোবাস। এই দু’টি গাড়ি করেই এসেছিল কনষ্টানটাইন এবং তার লোকেরা।
আহমদ মুসা জীপের ফুয়েল মিটারের দিকে একবার নজর বুলিয়ে বলল, জাকুব চল আমরা জীপটা নিয়ে যাই।
আহমদ মুসা জীপের ড্রাইভিং সিটে উঠে বসল। জাকুব উঠে বসল পাশের সিটে।
হোয়াইট ক্রিসেন্টের চারজনের দিকে তাকিয়ে একবার হাত নাড়ল আহমদ মুসা। তারপর ষ্টার্ট দিল জীপে।
জীপ শব্দ তুলে চলতে শুরু করল। হোয়াইট ক্রিসেন্টের চারজন দাঁড়িয়ে অগ্রসরমান জীপের দিকে তাকিয়ে রইল।
তাদের পাশে এসে দাঁড়াল হাসান সেনজিকের বাড়ির পরিচারকদের প্রধান মোস্তফা ইম্পাহিক। ষাটের কোঠায় বয়স কিন্তু শক্ত সমর্থ। সে জিজ্ঞাসা করল, কথা বলল, হুকুম দিয়ে গেল এই লোকটি কে?
-‘আহমদ মুসা’ তুমি চিনবে না। বলল হোয়াইট ক্রিসেন্টের একজন।
-কনষ্টানটাইনকে এই-ই মেরেছে?
-হ্যাঁ। শুধু কনষ্টানটাইনকে কেন, কয়দিনে মিলেশ বাহিনীর সব নেতাকেই তো সে মেরেছে।
-সাংঘাতিক তো! কোত্থেকে এসেছে? আমাদের দেশী তো মনে হচ্ছে না।
-কিছুই দেখি তোমরা জাননা। তোমাদের হাসান সেনজিককে বন্দীদশা থেকে কে উদ্ধার করেছে, কে হাসান সেনজিককে দেশে এনেছে মিলেশ বাহিনীর সব বাধা সব প্রতিরোধ চূর্ণ করে? এই তো সেই লোক।
মোস্তফা মাথা ঝাঁকিয়ে আফসোস করে বলে উঠল, আগে কেন বললে না ভাই, আমি ওকে একটা সালাম করতাম? ওর হাতটা চুম্বন করতাম। এমন লোক আমার সামনে দিয়ে গেল, আর আমি কিছুই করতে পারলাম না।
হোয়াইট ক্রিসেন্টের লোকটি বলল, আর দুঃখ করো না। উনি চলে যাননি আবার আসবেন। ভালো করে রান্না করে খাইয়ে দিও।
বলে ফিরে দাঁড়াল সে। সবাইকে উদ্দেশ্য করে বলল, চল নির্দেশ তো সবাই শুনেছ। এখন কাজগুলো আমাদের শেষ করতে হবে।
সবাই ঘুরে দাঁড়াল। একজনকে করিডোরে ষ্টেনগানসহ পাহারায় রেখে সবাই বাড়ির ভেতরে ঢুকে গেল।

৭

ওমর বিগোভিক হাঁফাতে হাঁফাতে ড্রইং রুম থেকে বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে বলল, কি বিপদ, এখন কি করি বলত মা নাদিয়া নুর।
নাদিয়া নুর উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি হয়েছে আব্বা?
‘এখনি শহীদ মসজিদ রোড থেকে একজন খবর দিয়ে গেল, স্বয়ং কনষ্টানটাইন তার বিপুল সংখ্যক লোকজন নিয়ে হাসান সেনজিকের বাড়ি ঘিরে ফেলেছে। সে কনষ্টানটাইনকে হাসান সেনজিকের বাড়িতে প্রবেশ করতে দেখে এসেছে।’ একটু থামল ওমর বিগোভিক। তারপর আবার বলতে শুরু করল, ‘হোয়াইট ক্রিসেন্টের একজন ছেলে সালেহ বাহমনের খোঁজে এসেছিল। সালেহ বাহমনকে না পেয়ে খবর দিয়েই সে চলে গেছে। সন্দেহ নেই, কনষ্টানটাইন এবার হাসান সেনজিকের মাকে ধরে নিয়ে যাবার জন্যেই ওখানে গিয়েছে।’
থামল ওমর বিগোভিক। ঢোক গিলল। তারপর ভেঙে পড়া কণ্ঠে বলল, সালেহ বাহমন, মাজুভ গেছে মিলেশ বাহিনীর হেড কোয়ার্টারে। তাদের খোঁজে আবার আহমদ মুসা এবং জাকুবও সেখানে গেছে। এখন আমি কি করি? সর্বনাশ হতে তো আর দেরি নেই।
নাদিয়া নুর ভাবছিল। বলল, ‘একটা কাজ আমরা করতে পারি বসে না থেকে। সেটা হলো, হাসান সেনজিক এবং ডেসপিনাকে এ খবর আমাদের জানানো উচিত। তারা দু’জনেই হয়তো পরে বলতে পারে, কেন আমরা খবরটা তাদের দেইনি। কোন চেষ্টা হয়তো তারা করতে পারতো।’
‘ঠিক বলেছ মা। হাসান সেনজিক মাজুভের বোনের বাড়িতে আছে। সে ঠিকানা মাজুভ দিয়ে গেছে। আর ডেসপিনার বাড়ি তো তুমি চেনই।’
বলে ওমর বিগোভিক উঠে দাঁড়িয়ে বলল, তুমি তৈরি হয়ে এস নাদিয়া, আমি গাড়ি বের করছি।
ওমর বিগোভিক গাড়ি বের করল। নাদিয়া এসে তার আব্বার ড্রাইভিং সিটের পাশে বসল। গাড়ি ছুটল মাজুভের বোনের বাসার দিকে।
ডিফেন্স কলোনীতে মাজুভের বোনের বাসা খুঁজে পেতে মোটেই কষ্ট হলো না। গাড়ি বারান্দায় গাড়ি দাঁড় করিয়ে ওমর বিগোভিক এবং নাদিয়া নুর নেমে এল গাড়ি থেকে। কলিং বেলের সুইচ টেপার কয়েক মুহূর্ত পরেই দরজা খুলে গেল।
দরজা খুলে দিয়েছে একজন যুবক। সুন্দর, সুঠাম দেহ যুবকটির। মুখে মিষ্টি সরল হাসি। চেহারায় উচু আভিজাত্য।
ওমর বিগোভিক সালাম দিয়ে বলল, আমি ওমর বিগোভিক, এ আমার মেয়ে নাদিয়া নুর। তুমি হাসান সেনজিক না?
যুবকটি ঠোটে আরও একটু স্পষ্ট হাসি টেনে বলল, জি আমি হাসান সেনজিক। আপনাদের কথা আমি শুনেছি। আসুন ভেতরে।
বলে হাসান সেনজিক এক পাশে সরে দাঁড়িয়ে তাদের ভেতরে প্রবেশের জায়গা করে দিল।
ওমর বিগোভিক ভেতরে ঢুকে দরজার সামনেই থমকে দাঁড়াল। তার সাথে নাদিয়াও। ওমর বিগোভিক বলল, বাবা, আমাদের বসার সময় নেই। তোমাকে শুধু একটা খবর জানাতে এসেছি। গম্ভীর কণ্ঠস্বর ওমর বিগোভিকের।
হাসান সেনজিকের মুখটা ম্লান হয়ে গেল। নেমে এল তার মুখে চিন্তার ছায়া। শুকনো কণ্ঠে বলল, কি খবর?
ওমর বিগোভিক একটা ঢোক গিলে শুরু করল, সালেহ বাহমন ও মাজুভ গেছে মিলেশ বাহিনীর হেড কোয়ার্টারে, তাদের খোঁজে সেখানে গেছে আহমদ মুসা এবং জাকুব। তাদের কোন খোঁজ আমরা জানি না। এদিকে খবর এল এই কিছুক্ষণ আগে, কনষ্টানটাইন তার বিরাট দল নিয়ে তোমাদের বাড়ি ঘিরে ফেলেছে এবং কনষ্টানটাইন তোমাদের বাড়িতে ঢুকেছে। আশংকা করা হচ্ছে, তোমার মাকে তারা কিডন্যাপ করবে। থামল ওমর বিগোভিক।
হাসান সেনজিক তৎক্ষণাৎ কোন কথা বলল না। সে মাথা নিচু করল। প্রচন্ড এক আবেগ এসে তাকে জড়িয়ে ধরেছে।
সে নিজেকে সামলে নিয়ে কিছুক্ষণ পর মুখ তুলল। বিধ্বস্ত তার চেহারা। ধীর কণ্ঠে সে বলল, এখন আপনি কি ভাবছেন?
চেষ্টা করেও হাসান সেনজিক তার কাঁপা কণ্ঠ ঢাকতে পারেনি।
ওমর বিগোভিক বলল, আমরা এখন ডেসপিনাকে এ খবর দিতে চাই। ডেসপিনাই তোমার বাড়ির সব খবর রাখে। তার কাছে কোন সমাধান আছে কিনা জানা দরকার।
‘আপনারা কি এখনি যাবেন সেখানে?’ বলল হাসান সেনজিক।
‘হ্যাঁ বাবা, এ কারণেই আমরা বসে সময় নষ্ট করতে পারছি না।’ বলল ওমর বিগোভিক।
‘একটু দাঁড়ান, বলে আসি। আমিও যাব।’ বলেই হাসান সেনজিক ভেতরে ছুটে গেল। ফিরে এল এক মিনিট পরেই।
সে ফিরে এলে ওমর বিগোভিক বলল, ‘বাবা আহমদ মুসা হাজির নেই। তাকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নেয়া কি ঠিক হবে?’
‘তিনি থাকলে অনুমতি আমি অবশ্যই নিতাম, কিন্তু যেহেতু তিনি নেই তাই সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। এই অবস্থায় আমি ঘরে বসে থাকতে পারি না।’ বলল হাসান সেনজিক।
মাজুভের স্ত্রী নাতাশা এ সময় ভেতর থেকে বেরিয়ে এল। সে নিজের পরিচয় দিয়ে ওমর বিগোভিককে উদ্দেশ্য করে বলল, সব ঘটনার কেন্দ্র বিন্দু হাসান সেনজিক। কনষ্টানটাইন আজ হাসান সেনজিকের মাকে ধরে আনতে গেছে তারও মূলে হাসান সেনজিক। সুতরাং আমার মনে হয় এ ধরনের জটিল সময়ে হাসান সেনজিকের বাইরে পা বাড়ানোই উচিত নয়।
হাতজোড় করে হাসান সেনজিক বলল, আপনি বাধা দেবেননা, আমি এ সময় ঘরে বসে থাকলে মরে যাব ভাবী। শেষের কথা তার কণ্ঠে জড়িয়ে গেল কান্নায়।
নাতাশা আর কোন কথা বলতে পারল না।
ওমর বিগোভিকও না।
নাদিয়া নুর নির্বাক হয়ে গেছে হাসান সেনজিকের বুক ভরা আবেগের উত্তাল তরঙ্গ দেখে। তার ভয়ও হলো, এ অবস্থায় মানুষ সব রকম ঝুকিই নিতে পারে। যদি না তাকে বাস্তবতায় ফিরিয়ে আনা যায়।
গাড়িতে এসে ওমর বিগোভিক ড্রাইভিং সিটে বসল। নাদিয়া নুরকে ওমর বিগোভিক তার পাশের সিটে এসে বসতে বলল। আর হাসান সেনজিককে বলল পিছনের সিটে বসতে। মানুষের চোখ থেকে তাকে একটু আড়াল করার জন্যেই এই ব্যবস্থা।
গাড়ি ষ্টার্ট নিল। চলতে শুরু করল গাড়ি। চুপ চাপ। কারো মুখে কোন কথা নেই।
অনেকক্ষণ উসখুস করার পর নাদিয়া নুর হাসান সেনজিককে প্রশ্ন করল, হাসান সেনজিক ভাই ডেসপিনাকে মনে আছে, জানেন আপনি তাকে?
জবাব দিতে একটু দেরি হলো হাসান সেনজিকের। তার বেদনাচ্ছন্ন বুকে বড্ড বেসুরো লাগল এ প্রশ্ন। কিন্তু এই বেসুরো প্রশ্নটাই ধীরে ধীরে তার হৃদয়ে নিয়ে এল উত্তপ্ত শিহরণ। অনেকক্ষণ পর হাসান সেনজিক বলল, ওকে মনে পড়ে না নাদিয়া। কিন্তু ওকে জানি।
আর প্রশ্ন করতে সাহস পেল না নাদিয়া নুর।
নাদিয়া নুর পথ দেকিয়ে গাড়ি নিয়ে এল ডেসপিনাদের গাড়ি বারান্দায়। গাড়ি থামল।
গাড়ি থেকে প্রথম নামল নাদিয়া নুর। নেমেই সে ছুটে গেল।
দরজা খুলে দিয়েছে ডেসপিনা। দরজার উপরই ডেসপিনাকে জড়িয়ে ধরল নাদিয়া। বলল, হাসান সেনজিককে এনেছি। চল, খালাম্মাকে বলি।
বলেই ডেসপিনাকে ছেড়ে দিয়ে ছুটল খালাম্মার কাছে খবরটা দিতে।
খবরটা শোনার পর ডেসপিনার গোটা শরীর যেন চলৎশক্তি হারিয়ে ফেলল। সে নড়তে পারল না দরজা থেকে। পা দু’টি যেন তার আটকে গেছে মেঝের কার্পেটের সাথে।
হাসান সেনজিক এবং ওমর বিগোভিক দরজার দিকে এগিয়ে আসছিল। হাসান সেনজিক আগেই চলে এসেছিল। ওমর বিগোভিক গাড়িটা পার্ক করে আসতে গিয়ে পেছনে পড়ে গিয়েছিল।
হাসান সেনজিক এসে ডেসপিনার সামনে দাঁড়াল। ডেসপিনা মুখ তুলে তাকাল হাসান সেনজিকের দিকে। চার চোখের প্রথম মিলন হলো। এর আগে কেউ কাউকে দেখেনি। কিন্তু একটুও কষ্ট হলো না একে অপরকে চিনতে।
‘কেমন আছ ডেসপিনা?’ প্রথম জিজ্ঞাসা ফুটে উঠল হাসান সেনজিকের কণ্ঠে।
কথা বলতে পারলো না ডেসপিনা। তার জিহ্বা যেন তালুর সাথে আটকে গেছে।
উত্তরহীনা ডেসপিনা তার অপলক চোখের উপর দু’টি হাত চেপে ছুটে পালাল হাসান সেনজিকের সামনে থেকে।
হাসান সেনজিক তার প্রশ্নের উত্তর পেল না। কিন্তু তার মনে হল, উত্তর না দিয়েই ডেসপিনা তাকে তার সব বলে গেল।
আনমনা হয়ে গিয়েছিল হাসান সেনজিক। দাঁড়িয়েছিল হাসান সেনজিক ডেসপিনার মত করেই।
ওমর বিগোভিক এসে বলল, কি ব্যাপার হাসান সেনজিক দাঁড়িয়ে কেন? নাদিয়া কোথায় গেল!
নাদিয়া ছুটে এল এ সময়।
নাদিয়া ওদেরকে নিয়ে ড্রয়িং রুমে বসাল। হাসান সেনজিক বসতে যাচ্ছিল। নাদিয়া বলল, আপনি মেহমান নন। ভেতরে চলুন, খালাম্মা দাঁড়িয়ে আছেন।
ডেসপিনার মা, হাসান সেনজিকের খালাম্মা, ড্রয়িং রুমের ওপারেই দাঁড়িয়ে ছিল।
হাসান সেনজিক ভেতরে ঢুকতেই তার খালাম্মা কেঁদে উঠে জড়িয়ে ধরল হাসান সেনজিককে। হাসান সেনজিকও না কেঁদে পারল না।
শান্ত হয়ে বসার পর হাসান সেনজিক বলল, খালাম্মা, ডেসপিনাকে ডাকুন, জরুরী খবর আছে। ওর জানা দরকার।
পাশের ঘরেই ডেসপিনা বালিশে মুখ গুজে শুয়ে ছিল। হাসান সেনজিকের কথা সে শুনতে পেল। শুনতে পেয়েই সে চমকে উঠল। কি খবর! সে উঠে বসল।
নাদিয়া এ সময় ঘরে ঢুকে ডেসপিনার গালে একটা টোকা দিয়ে বলল, ‘তুমি ভেতরে ভেতরে এতদূর…..।’ তারপর একটু থেমে বলল, এস ডেসপিনা, খারাপ খবর আছে। গম্ভীর কন্ঠস্বর নাদিয়ার।
ডেসপিনা উদ্বিগ্ন কন্ঠে বলল, তুমি বলছ খারাপ খবর, উনি বললেন জরুরী খবর। কি ব্যাপার নাদিয়া!
উত্তর না দিয়ে ডেসপিনাকে টেনে নিয়ে গেল নাদিয়া। ওরা গিয়ে বসল সোফায়।
মুখ নিচু ডেসপিনার।
হাসান সেনজিক বলল, নাদিয়ার আব্বা, চাচাজান আমাকে একটা দুঃসংবাদ দিতে গিয়েছিলেন। সে সংবাদ তিনি দিতে এসেছেন ডেসপিনাকেও। ডেসপিনা আম্মার খবরাখবর বেশি রাখে তাই। থামল হাসান সেনজিক।
একটু থেমে আবার শুরু করল, কিছুক্ষণ আগে খবর এসেছে, মিলেশ বাহিনী গিয়ে আমাদের বাড়ি ঘিরে রেখেছে আম্মাকে ধরে নিয়ে যাওয়ার জন্যে। মুসা ভাই, মাজুভ, সালেহ বাহমন সবাই গেছে মিলেশ বাহিনীর হেড কোয়ার্টারে। ওদের কোন খোঁজ নেই।
ডেসপিনা সোজা হয়ে বসল। ভয়ে, উদ্বেগে তার মুখ পাংশু হয়ে গেছে। বলল, তাহলে….. কথা শেষ করতে পারলো না ডেসপিনা। উদ্বেগে, উতকন্ঠায় কন্ঠ রুদ্ধ হয়ে গেল তার।
‘তাহলে যা করতে হবে, আমি তা জানি ডেসপিনা।’ বলল হাসান সেনজিক।
ডেসপিনা মাথা সোজা করে তাকাল হাসান সেনজিকের দিকে। বলল, সেটা কি?
হাসান সেনজিক উঠে দাঁড়াল। বলল, ‘আমি সেখানে যাচ্ছি। আম্মাকে যদি তাদের হাত থেকে উদ্ধার করা না যায়, তাহলে আমাকে পেলেই তারা আমার অসুস্থ আম্মাকে ছেড়ে দেবে। আমার জন্যে আম্মা কষ্ট ভোগ করবেন তা হয় না।’ বলে হাসান সেনজিক পা বাড়াল বাইরে যাবার জন্যে।
ডেসপিনা উঠে দাঁড়াল। দৌড়ে গিয়ে হাসান সেনজিকের সামনে দু’হাত প্রসারিত করে দাঁড়িয়ে বলল, এটা সমস্যার সমাধান নয়।
হাসান সেনজিক থমকে দাঁড়াল। শান্ত গম্ভীর কন্ঠে বলল, আমার সামনে আর কোন বিকল্প নেই ডেসপিনা। সময় পার হয়ে যাচ্ছে। পথ ছেড়ে দাও।
‘আপনি যদি যেতেই চান, তাহলে আমাকেও সাথে নিতে হবে।’ কান্নাজড়িত ভাষায় দৃঢ় কন্ঠে বলল ডেসপিনা।
এই সময় বাইরে গাড়ির হর্ণ বেজে উঠল। নাদিয়া ছুটে বাইরে গেল। কয়েক মুহুর্ত পরেই ছুটে এল ভেতরে। আনন্দে চিৎকার করে বলে উঠল, হাসান সেনজিক ভাইয়ের মাকে নিয়ে এসেছে সালেহ বাহমন ও মাজুভ।
ঘটনার আকস্মিকতা, আনন্দের আতিশয্য ঘরের মানুষগুলোকে যেন বোবা করে দিল। হাসান সেনজিক ও ডেসপিনা যেভাবে দাঁড়িয়েছিল সেইভাবেই দাঁড়িয়ে রইল।
দুই পরিচারিকার কাঁধে ভর করে হাসান সেনজিকের মা ঘরে প্রবেশ করল। তার পেছনে পেছনে হাসান সেনজিকের ফুফু।
মাকে সামনে দেখে হৃদয় উপচানো আবেগে কাঁপছিল হাসান সেনজিক।
ডেসপিনার মা উঠে এসেছিল। সে গিয়ে হাসান সেনজিকের মাকে ধরে হাসান সেনজিকের কাছে এনে বলল, আপা এই তোমার হাসান সেনজিক।
হাসান সেনজিকের মা চিৎকার করে জড়িয়ে ধরল হাসান সেনজিককে। হাসান সেনজিক ‘মা আমার’ বলে চিৎকার করে জড়িয়ে ধরল তার মাকে।
হাসান সেনজিককে জড়িয়ে ধরেই তার মা জ্ঞান হারিয়ে ফেলেছিল। প্রায় পনের বছরের অবরুদ্ধ আবেগ এবং পাওয়ার অপরিমিত আনন্দের চাপ হাসান সেনজিকের অসুস্থ মা সহ্য করতে পারেনি।
ভয় ও উৎকণ্ঠায় ফুপিয়ে কেঁদে উঠল হাসান সেনজিক জ্ঞান হারা মাকে কোলে নিয়ে। তার সাথে ডেসপিনাও।
হাসান সেনজিক ও ডেসপিনা ধরাধরি করে হাসান সেনজিকের মাকে নিয়ে শুইয়ে দিল। শুইয়ে দিয়েই ডাক্তারকে টেলিফোন করল ডেসপিনা।
ডাক্তার এল।
ডাক্তার বলল, ভয়ের কিছু নেই। দুর্বলতা ও অতিরিক্ত মানসিক চাপে জ্ঞান হারিয়েছেন। এখনি জ্ঞান ফিরে আসবে।
একটি ইনজেকশন ও কিছু ঔষধ দিয়ে ডাক্তার চলে গেল।
ফুফু ও খালাম্মাকে মায়ের কাছে থাকতে বলে হাসান সেনজিক উঠে দাঁড়াল। বলল, ওদের কাছ থেকে আসি। কি ঘটেছে আমরা এখনও কিছু জানতে পারিনি। বলে হাসান সেনজিক বেরিয়ে গেল।
তার সাথে বেরিয়ে গেল ডেসপিনা ও নাদিয়াও। ওরা গিয়ে ড্রয়িং রুমের দরজার আড়ালে দাঁড়াল। হাসান সেনজিক ড্রয়িংরুমে গিয়ে বসেছে ওদের পাশে।
ওমর বিগোভিক সালেহ বাহমন ও মাজুভের সাথে গল্প করছিল।
হাসান সেনজিক বলল, আমার তর সইছে না মাজুভ ভাই। মুসা ভাই ও জাকুব তো আপনাদের সন্ধানে মিলেশ বাহিনীর হেড কোয়ার্টারে গেছেন। কোথায় তারা? আপনারা কখন শহীদ মসজিদ রোডে গেলেন?
সালেহ বাহমন বলল চাচাজানকে সব বলেছি; আবার বলছি। বলে সালেহ বাহমন ঘটনাগুলো আবার বলে গেল।
বলা শেষ করে সালেহ বাহমন থামতেই হাসান সেনজিক বলল, কনষ্টানটাইন ও তার দুর্ধর্ষ দলকে মোকাবিলার জন্যে শুধু মুসা ভাই থেকে গেলেন জাকুবকে নিয়ে! আমরা এখন যেতে পারি না ওখানে?
মাজুভ বলল, আহমেদ মুসা ভাই এ নির্দেশ দেননি। আপনার মার নিরাপত্তা বিধানই শুধু আমাদের দায়িত্ব। আপনিই ভালো জানেন, মুসা ভাই সামনের অনেক দূর দেখে সিদ্ধান্ত নেন। সুতরাং তার নির্দেশ ছাড়া কোন পদক্ষেপ নেয়া, বিশেষ করে এখান থেকে আমরা চলে যাওয়া সঠিক মনে করি না।
‘মাজুভ ভাই আপনার যুক্তি ঠিক। কিন্তু সেই ককেশাস থেকে মুসা ভাইকে আমি দেখে আসছি। আমি জানি, তিনি তার সাথীদের পারতপক্ষে কোন ঝুঁকির মধ্যে ঠেলে দেন না, তিনি সব বিপদ সব ঝুঁকি নিজের কাঁধে তুলে নেন। সুতরাং তিনি নির্দেশ না দিলেও তার বিপদ কমানোর জন্যে আমরা কিছু করতে পারি, তিনি কিছু কখনই বলবেন না।’ বলল হাসান সেনজিক।
‘এমন বড় হৃদয়ের মানুষ, এমন দায়িত্ব পাগল নেতা আজকের দুনিয়াতে আছে তাঁর কথা না শুনলে আমার বিশ্বাস হতো না।’ বলল ওমর বিগোভিক।
হাসান সেনজিক বলল, কেমন দায়িত্ব পাগল তিনি, কেমন বিচিত্র তার জীবন, একটা কাহিনী শুনুন। বলে একটা দম নিয়ে আবার শুরু করল সে, সিংকিয়াং থেকে ককেশাসে আসার দিন যাত্রার এক ঘন্টা আগে তাঁর বিয়ে হয়। বিয়ের আসর থেকেই তিনি এসে বিমানে ওঠেন। বিমান বন্দরে আসার পথে গাড়িতে কনের সাথে দু’চারটা কথা বলেন। ককেশাসে যেহেতু জরুরী প্রয়োজন, তাই কনের বাপ-মা এবং সকলের অশ্রুসজল অনুনয় সত্তেও তিনি একটা দিনও দেরি করতে রাজী হননি।
ঘটনা শুনে ওমর বিগোভিক, সালেহ বাহমন, মাজুভ সকলেই চোখ কপালে তুলল।
আড়ালে দাঁড়ানো নাদিয়া ও ডেসপিনার মুখ হা হয়ে গেছে বিস্ময়ে।
ওমর বিগোভিক বলল, এমন ঘটনা নাটক উপন্যাসে কখনো কখনো আমরা দেখি, বাস্তবেও তাহলে ঘটে! কিন্তু এমনভাবে বিয়ে হলো কেন?
হাসান সেনজিক বলল, সিংকিয়াং এর গভর্ণরের মেয়ে আহমদ মুসাকে ভাই ডাকত। মুসা ভাই তার সেই বোনের বিয়ে ঠিক করল সিংকিয়াং এর তার এক সাথীর সাথে। আহমদ মুসা হঠাৎ করে ককেশাসে আসার সিদ্ধান্ত নিল, তাই তিনি আসার আগেই তাড়াহুড়া করে বিয়ের ব্যবস্থা করলেন। কিন্তু বিয়ের আসরে বসে তার বোন শর্ত আরোপ করল ভাইয়া বিয়ে না করলে সে এখন বিয়ে করবেনা। এই রকম প্যাচে পড়ে শেষ পর্যন্ত আহমদ মুসাকেও বিয়ে করতে হয়।
‘মুসা ভাই-এর বিয়ে কি ঠিক হয়ে ছিল?’ জিজ্ঞাসা করল মাজুভ।
হাসান সেনজিক বলল, সে আর এক কাহিনী। সিংকিয়াং এর বিখ্যাত মুসলিম পরিবারের মেয়ে মেইলিগুলি। একদিন একাকী গাড়ি নিয়ে যাবার সময় গুলিবিদ্ধ মুমুর্ষ অপরিচিত আহমদ মুসাকে পথের পাশে পায়। মেইলিগুলি তাকে তুলে নিয়ে যায়। প্রবল শত্রুর বিরুদ্ধে তখন আহমদ মুসার লড়াই চলছিল। আহমদ মুসাকে আশ্রয় দেয়ায় মেইলিগুলি এবং মেইলিগুলির পরিবার নানাভাবে ক্ষতিগ্রস্থ হয়। গুলিবিদ্ধ হয়ে মারা যায় মেইলিগুলির দাদি এবং মেইলিগুলি নিজেও গুলিতে আহত হয়। সবাই চাইতো এই মেয়েটির সাথে আহমদ মুসার বিয়ে হোক। সবচেয়ে বেশি চাইত আহমদ মুসার সেই বোন। সে-ই অবশেষে বেকায়দায় ফেলে আহমদ মুসাকে।
‘অদ্ভুত উপন্যাসের চেয়েও সুন্দর কাহিনী। এসব মুসা ভাইয়ের কাছে শুনেছেন হাসান সেনজিক ভাই?’ বলল সালেহ বাহমন।
‘না মুসা ভাই তাঁর ব্যক্তিগত বিষয় নিয়ে কোন সময় কোন আলোচনা করেন না। এসব কথা আমি শুনেছি ককেশাসে মুসা ভাই এর এক সাথীর কাছ থেকে যিনি মধ্য এশিয়া থেকে এসেছিলেন তাঁর সাথে।’ বলল হাসান সেনজিক।
‘নিজের জীবনের দিকে না তাকিয়ে কেমন করে একজন মানুষ পরার্থে নিজের জীবন বিলিয়ে দিতে পারে!’ বিস্ময়ের সাথে বলল ওমর বিগোভিক।
‘মুসলমানরা পারে চাচাজান। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ থেকে শুরু করে আফ্রিকার গহীন অরণ্য পর্যন্ত ইসলামের যে বিস্তার তা সম্ভব হয়েছে এমনভাবে জীবন বিলিয়ে দেয়া মুসলিম মিশনারীদের দ্বারাই যারা নিজেদের দেশ-সংসার ফেলে, স্বজনদের মায়া-মমতার বন্ধন ছিন্ন করে বিদেশ বিভূয়ে অবিরাম ঘুরে বেড়িয়েছেন অন্ধকারে ইসলামের দ্বীপ প্রজ্বলনের জন্যে। আহমদ মুসা আর কেউ নয়, তাদেরই উত্তরাধিকার, তাদের মূর্তিমান আধুনিক দৃষ্টান্ত।’ বলতে বলতে আবেগ রুদ্ধ হয়ে গেল হাসান সেনজিকের কন্ঠ।
হাসান সেনজিকের এই আবেগ সকলকেই স্পর্শ করল। কারো মুখেই কোন কথা জোগাল না।
আড়ালে দাঁড়ানো ডেসপিনা ও নাদিয়ার সজল চোখে তখন ফুটে উঠেছে বোটানিকাল গার্ডেনের সেদিনকার সেই দৃশ্য। সম্পূর্ণ অপরিচিত দু’জন তরুণীর জীবন ও সম্মান রক্ষার্থে আহমদ মুসা ছুটে গিয়েছিল। নিজের নিরাপত্তার কথা, নিজের জীবনের জন্য এক মুহুর্তও সে ভাবেনি। এটাই আহমদ মুসার জীবন-রূপ, একজন মুসলমানের জীবন-রূপ।
এই সময়ে সেখানে ছুটে এল একজন পরিচারিকা। বলল, বড় বেগমের জ্ঞান ফিরেছে। উনি হাসান সেনজিককে চাইছেন।
নাদিয়া তাড়াতাড়ি দরজায় মুখ বাড়িয়ে বলল, ভাইজান, খালাম্মার জ্ঞান ফিরেছে। উনি আপনাকে চাইছেন।
শুনেই হাসান সেনজিক ছুটে এল ভেতরে।

Page 135 of 165
Prev1...134135136...165Next
Previous Post

পরী – আলাউদ্দিন আল আজাদ

Next Post

বিচিত চিন্তা – সাহিত্য চিন্তা – আহমদ শরীফ

Next Post

বিচিত চিন্তা – সাহিত্য চিন্তা - আহমদ শরীফ

বিচিত চিন্তা - সংস্কৃতি চিন্তা - আহমদ শরীফ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In