• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শুক্রবার, জুন 19, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

সাইমুম সিরিজ – আবুল আসাদ

গভর্নর লি ইউয়ানের পারিবারিক ড্রয়িং রুমের সামনে গাড়ি থেকে নেমে আহমদ মুসা ঢুকে গেলেন ভিতরে। আহমদ ইয়াং গাড়িটা পার্ক করে এসে সিড়ি দিয়ে উঠতে যাচ্ছিল ড্রয়িং রুমে। এমন সময় সেখানে নেইজেনের গাড়ি এসে থামল।
নেইজেন গাড়ি থেকে নেমে পেছন থেকে ডাকল, শুনুন।
আহমদ ইয়াং থমকে দাঁড়িয়ে পেছন ফিরল।
আপনি একা?
মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করল নেইজেন।
নেইজেন সেলোয়ার কামিজ পরেছে। সাদা। আর বড় সাদা চাদর জড়িয়েছে গায়ে। চাদরটা কপাল পর্যন্ত নেমে এসেছে।
না মুখ নিচু করে জবাব দিল আহমদ ইয়াং।
কে এসেছেন, মুসা ভাই?
হ্যাঁ । নেইজেন হঠাৎ কিছু যেন বলতে পারলোনা। দুজনেই নীরব।
আহমদ ইয়াং ঘুরে দাঁড়াতে গেল চলে যাবার জন্যে। নেইজেন আবার বলল, শুনুন।
আহমদ ইয়াং ফিরে দাঁড়াল আবার। তার চোখ নিচু। চোখে-মুখে লজ্জা জড়ানো একটা বিব্রত ভাব।
আমার কি অপরাধ হয়েছে?
আহমদ ইয়াং চকিতে একবার চোখ তুলে বলল, কি অপরাধ, না তো।
আপনিতো সে থেকে আর আসেন নি।
প্রয়োজন তো হয় নি।
নেইজেন একটু থেমে বলল, আপনি ফুলটা ফেলে দিয়েছেন না?
না।
এখনও রেখেছেন?
হাঁ।
কেন?
আহমদ ইয়াং-এর মুখটা লাল হয়ে উঠল। কঠিন প্রশ্ন নেইজেন-এর। এ প্রশ্নের জবাব তো আহমদ ইয়াং চিন্তা করে নি। ওয়েল পেপারের ইনভেলাপে তুলে কেন সে ফুলটা সযতনে তুলে রেখে দিয়েছে।
নেইজেন দুষ্টামি ভরা হাসি নিয়ে আহমদ ইয়াং-এর এই বিব্রত অবস্থা উপভোগ করছিল।
আহমদ ইয়াং একটু নীরব থেকে বলল, আমি প্রশ্নটির জবাব ভেবে দেখিনি।
বলে ঘুরে দাঁড়িয়ে সিঁড়ি দিয়ে ড্রয়িং রুমে উঠে গেল আহমদ ইয়াং।
ড্রয়িং রুমে আহমদ মুসা কথা বলছিলেন লি ইউয়ানের সাথে। নেইজেনের মা মিসেস লি ইউয়ানও তার পাশে বসেছিল।
কথা বলছিল লি ইউয়ান, তুমি যাবে, কিন্তু এত তাড়াতাড়ি?
আজকে আরেকটা খবর পেলাম পিকিং থেকে। মধ্য এশিয়া মুসলিম প্রজাতন্ত্রের দুতাবাস থেকে পাঠানো কাগজ পত্রে দেখলাম, খুব খারাপ অবস্থা ককেশাসে।
মেইলিগুলিদের বলেছ?
সিদ্ধান্তটা এই মাত্র নিলাম। ওদের বলব।
একটু থেমে আহমদ মুসা বললেন, আমি আপনার কাছে দুটা জরুরী বিষয় নিয়ে এসেছি।
বল। বলল লি ইউয়ান।
এম্পায়ার গ্রুপ যে কাজ করছিল, তার দায়িত্ব এখন আপনাকে নিতে হবে। অর্থাৎ সিংকিয়াং-এর মুসলমানদের দায়িত্ব এখন আপনার।
আমি বিষয়টা নিয়ে চিন্তা করেছি আহমদ মুসা। আমার মত হল এম্পায়ার গ্রপ তাদের কাজ করে যাক। তারা প্রেসার গ্রুপ হিসাবে কাজ করবে। সে প্রেসারে পিকিং সরকারের কাছ থেকে দাবি আদায় আমার পক্ষে সহজ হবে। এই ভাবে একটা পর্যায় শেষ হবার পর আমরা যখন মঝবুত ভিত্তির উপর দাঁড়িয়েছি ভাবব, তখন একটা চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া যাবে। আমি এম্পয়ার গ্রুপকে আমার সংগঠন হিসাবে সাধ্যমত সব রকম সাহায্য দিয়ে যাবো।
আপনার পরিকল্পনার সাথে আমি একমত। আজ রাতে এম্পায়ার গ্রুপের একটা মিটিং ডেকেছি। সেখানে আপনাকে আমরা চাই।
কোথায় হবে?
আপনি যেখানে চান।
আমার মিটিং রুমে?
হ্যাঁ।
ব্যাপারটা এই রকম হবে, দেশের মুসলিম সংগঠন গুলোর একটা প্রতিনিধিদল আমার সাথে দেখা করতে এসেছে বেসরকারীভাবে। সেখানে আমি ছাড়া সরকারী কেউ থাকবে না।
খুব ভাল আইডিয়া।
খুশি হলেন আহমদ মুসা।
বল, এবার তোমার দ্বিতীয় কথা কি?
আহমদ মুসা পাশে বসা আহমদ ইয়াং-এর দিকে চেয়ে বললেন, তুমি একটু বাইরে বস ইয়াং।
আহমদ ইয়াং উঠে বাইরে গেল।
আহমদ মূসা একটু চিন্তা করলেন। তারপর বললেন, আমার বোন নেইজেনের একটা বিয়ের কথা চিন্তা করছি।
আহমদ মুসার মুখে এক টুকরো হাসি।
কোথায়?
মিঃ ও মিসেস ইউয়ান এক সাথেই বলে উঠল।
আহমদ ইয়াং-এর সাথে। তার সব কিছুই তো আপনারা জানেন।
মিঃ ও মিসেস লি ইউয়ান দুজনেরই চোখ উজ্জ্বল হয়ে উঠল।
মিসেস লি ইউয়ান বলল, আমার অনুমান ঠিক হয়েছে, এই প্রস্তাবের কথাই আমি ভেবেছিলাম।
মিঃ লি ইউয়ান বলল, তোমার প্রস্তাবে আমরা খুশি হয়েছি আহমদ মুসা। কিন্তু ওদের মতটা? নেইজেনকে ডাকি?
ডাকুন। তবে আমার মনে হয় ডাকার দরকার হবে না। আমি ওদের দুজনকে বুঝার পরেই এ প্রস্তাব দিয়েছি।
ঠিক আছে, ডেকে আর লজ্জা দিয়ে লাভ নেই।
এ সময় ড্রইং রুমে প্রবেশ করল নেইজেন। বলল, মুসা ভাই,
আপনি বোধ হয় কাউকে না বলে খুব ভোর বেলায় বাড়ি থেকে বেরিয়ে এসেছেন।
হ্যাঁ। কাউকে পাইনি। কিন্তু গেটম্যান তো দেখার কথা। কেন কি হয়েছে?
আপা টেলিফোন করেছিলেন? ওরা ভয়ে আতংকে একদম সারা। নাস্তাও হয়নি ওদের। চাচাজান তো কয়েকবার থানায় গেছেন, আইজিকে টেলিফোন করেছেন। চাচিমা তো কেঁদেই সারা।
আমার ভুল হয়েছে নেইজেন। এভাবে কখনও আমি বের হই না। আজ মা-চু ছিল না, তাই অসুবিধায় পড়েছিলাম।
একটু থেমেই আবার বললেন আহমদ মুসা, তাহলে এখন উঠি চাচাজান?
বলে আহমদ মুসা উঠে দাঁড়ালেন।
লি ইউয়ান বলল, একটু দাঁড়াও আহমদ মুসা।
বলে নেইজেন-এর দিকে ফিরে লি ইউয়ান বলল, মা খবর জান, তোমার ভাইয়া তোমাকে বিয়ে দিচ্ছে ?
বাজে কথা।
বলে নেইজেন আহমদ মুসার দিকে তাকাল।
বাজে কথা নয়, আহমদ ইয়াংকে আজ এ জন্যেই সাথে করে এনেছিলাম। হেসে বললেন আহমদ মুসা।
লজ্জায় লাল হয়ে উঠল নেইজেন-এর মুখ। সে ছুটে পালাতে যাচ্ছিল। আহমদ মুসা বললেন, শোন নেইজেন, আমি কাল চলে যাচ্ছি, তাই তাড়াহুড়ো করে এই ব্যবস্থা।
নেইজেন থমকে দাঁড়াল। তার চোখটি বিস্ময়ে বিস্ফারিত। এক পা দুপা করে ফিরে এল। বলল, কাল যাচ্ছেন আপনি ভাইয়া?
হ্যাঁ।
কালই যাচ্ছেন।
প্রশ্নের পুনরাবৃত্তি করল নেইজেন। তার বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস করতে যেন চাইছে না সে।
হ্যাঁ বোন কাল যাচ্ছি।
আপা জানেন?
না।
‘ভাইয়া’ বলে চিৎকার করে কান্নায় ভেঙ্গে পড়ল নেইজেন। তারপর বাইরের দরজা দিয়ে ছুটে বাইরে বেরিয়ে গেল। নেইজেনের আব্বা-আম্মাকে বিস্মিত-বিব্রত মনে হল। আহমদ মুসা আবার বসে পড়েছিলেন সোফায়। তার মুখটা নত। আহমদ ইয়াং এর আগেই ভেতরে এসে দাঁড়িয়েছিল আহমদ মুসার আহ্বানে। লি ইউয়ান তাকে লক্ষ্য করে বলল, বাবা দেখতো, নেইজেন কোথায় গেল।
আহমদ ইয়াং বেরিয়ে গেল।
কয়েক মুহূর্ত পরে ফিরে এসে বলল, গাড়ি নিয়ে বেরিয়ে গেছে।
পাগল মেয়ে, কোথায় গেল! বলল ইউজিনা, নেইজেনের মা।
ও মেইলিগুলির কাছে গেছে। মুখে ঈষৎ হাসি টেনে বললেন আহমদ মুসা।
কেন?
বোধ হয় আমার যাওয়ার খবরটা দিতে।
দেখতো কি দরকার ছিল, তুমি তো যাচ্ছই!
আহমদ মুসা কোন কথা বললেন না এর উত্তরে। লি ইউয়ান কোন কথা বলেনি। সে যেন কি চিন্তা করছে।
এখন উঠি চাচিমা, চাচাজান, আবার দেখা হবে। বলে আহমদ মুসা উঠে দাঁড়ালেন।
লি ইউয়ান উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়ে বলল, এস।
আহমদ মুসা হ্যান্ডশেক করে বেরিয়ে গেলেন।
আহমদ মুসা বেরিয়ে গেলে লি ইউয়ান গম্ভীর কন্ঠে বলল, বলতো আমরা কি মেইলিগুলির বাড়িতে যাব, না মেইলিগুলির আব্বাকে ডাকব।
তোমার আবার কি হল, এ কথা বলছ কেন?
তুমি কিছুই বুঝনি তাহলে?
কি বুঝব?
তোমার মেয়ে আহমদ মুসা চলে যাওয়ার কথায় কেন অমন করে অস্বাভাবিক হয়ে গেল, কেনই বা খবরটা জানাতে মেইলিগুলির কাছে ছুটল, এসব থেকে কিছু বুঝনি?
আচ্ছা ব্যাপারটা তাহলে আহমদ মুসা ও মেইলিগুলি……
একটু চিন্তা করে বলতে শুরু করল ইউজিনা।
ঠিক বুঝেছ, এবার বল কি করব? আমার মনে হচ্ছে দুজনার মধ্যে ইনফরমেশন গ্যাপ আছে।
কিন্তু তুমি আহমদ মুসাকে না জেনে মেইলিগুলির আব্বা-আম্মার সাথে কি আলোচনা করবে? আহমদ মুসা তো আর সাধারণ লোক নয়, গোটা বিশ্বজোড়া তার ঘর। তাকে বাঁধা সহজ নয়।
শোন ইউজিনা, আমার চুল পেকেছে। অভিজ্ঞতা কম হয়নি।
নেইজেন যখন কথা বলছিল, তখন আহমদ মুসার চেহারায় অসহায়ত্ব দেখেছি। মনে হয় সিদ্ধান্তহীনতায় ভুগছে ।
এখানেই তো সমস্যা। তার সিদ্ধান্ত বা কথা না জেনে এগুনো কি ঠিক হবে?
ইউজিনা, আহমদ মুসা বিশ্ববরেণ্য একজন বিপ্লবী নেতা। কিন্ত সে মানুষ। বিশেষ করে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণে প্রত্যেকেরই একটা দুর্বলতা থাকে। সুতরাং এই ব্যাপারটা তার ওপর ছেড়ে দিয়ে রাখা ঠিক নয়।
মনে হয় তুমি ঠিকই বলেছ। ইয়াং এবং নেইজেনকেও তো আমাদের কিছু জিজ্ঞেস করতে হয়নি।
তাহলে……
কিছু বলতে গিয়েছিল লি ইউয়ান। এমন সময় বাইরের দরজা ঠেলে ড্রইংরুমে প্রবেশ করল মেইলিগুলির আব্বা এবং আম্মা।
লি ইউয়ান ও ইউজিনা বিস্ময় ও আনন্দের সাথে স্বাগত জানাল ওদের।
এই মাত্র আহমদ মুসা গেলেন। আমরা তোমাদের কথাই বলছিলাম। তোমরা বাঁচবে বহুদিন। বলল লি ইউয়ান।
মেইলিগুলির পিতা ঝাও জিয়াং ইবনে সাদ বলল, বাঁচার জন্যে দোয়া করনা ভাই, মুনাফেকী থেকে উদ্ধার যত তাড়াতাড়ি পাওয়া যায় ততই মঙ্গল।
মেইলিগুলির পিতা ইবনে সাদ পিকিং-এর পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ বিভাগের ডিরেক্টর। লম্বা-চওড়া চেহারা। চেহারার মধ্য দিয়েই তার একটা ঐতিহ্যের ইংগিত পাওয়া যায়। বিখ্যাত সাদ পরিবারের সন্তান হিসেবে সবার বিশেষ একটা সম্মানের পাত্র সে।
আল্লাহ্‌র কাছে দোয়া কর ইবনে সাদ, মুনাফেকী বেশি দিন করতে হবে না। আহমদ মুসা কিছুদিন মাত্র হলো এসেছে, কিন্তু মনে হচ্ছে আন্দোলন পঞ্চাশ বছর সামনে এগিয়ে গেছে।
আসলেই ওঁর একটা যাদুকরী শক্তি আছে, গোটা দুনিয়ায় ওঁকে নিয়ে আলোচনা হচ্ছে। ও পরাধীন মুসলমানদের মুক্তির প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
কথা শেষ করে একটু যেন ঢোক গিলল ইবনে সাদ। তারপর বলল, আমি একটা সমস্যায় পড়েছি বড় ভাই।
কি সমস্যা?
সমস্যা মেইলিগুলিকে নিয়ে।
লি ইউয়ান ও ইউজিনা পরস্পর মুখ চাওয়া-চাওয়ি করল। তারপর লি ইউয়ান বলল, কেন কি হয়েছে?
কি ভাবে ব্যাপারটা বলব বুঝতে পারছি না। আমরা বুঝেছি মেইলিগুলি আহমদ মুসাকে ভালবেসে ফেলেছে।
কিন্তু সমস্যা কি?
সমস্যা নয়, এটা কি ছোট ব্যাপার? আহমদ মুসার কথা কি আমরা চিন্তা করতে পারি? কত বড় সে! কত কাজ তাঁর। কত বিরাট তাঁর মিশন!
তাহলে?
এ প্রশ্নের জবাব খোঁজার জন্যেই তো আমরা আপনার কাছে ছুটে এসেছি। জানতে পেরেছি, অল্প কিছু দিনের মধ্যেই চলে যাবে সে ককেশাসে। তাই উদ্বিগ্ন হয়ে পড়েছি মেয়েটার কথা ভেবে। কিছু হলে বাঁচবে না মেয়েটা।
সাদ, আহমদ মুসা আগামীকাল চলে যাচ্ছে।
কাল?
ইবনে সাদ এবং ফাতিমা, মেইলিগুলির মা, আব্বা-মার সবার এক সাথে একরাশ বিস্ময় ঝড়ে পড়ল।
হ্যাঁ কালই। গুরুত্বপূর্ণ কি খবর এসেছে ককেশাস থেকে।
ইবনে সাদ এবং ফাতিমা কারো মুখেই কোন কথা জোগাল না। বিস্ময়, বেদনা, কিংকর্তব্যবিমুঢ়তা তাদেরকে যেন আচ্ছন্ন করে ফেলেছে।
লি ইউয়ান কিছুক্ষণ আগে যা ঘটেছে সব কথা ইবনে সাদকে জানিয়ে বলল, বিষয়টা আমরাও চিন্তা করছি।
তোমরা না এলে আমরাই তোমাদের কাছে যেতাম। চল গিয়ে চা খাই, পরে কথা হবে। বলে উঠে দাঁড়াল লি ইউয়ান। তাঁর সাথে সকলে।

Page 105 of 165
Prev1...104105106...165Next
Previous Post

পরী – আলাউদ্দিন আল আজাদ

Next Post

বিচিত চিন্তা – সাহিত্য চিন্তা – আহমদ শরীফ

Next Post

বিচিত চিন্তা – সাহিত্য চিন্তা - আহমদ শরীফ

বিচিত চিন্তা - সংস্কৃতি চিন্তা - আহমদ শরীফ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In