–রবীন্দ্রনাথ ঠাকুর
৬৩. কামনা জিনিসটাই যে নিছক শারীরিক তা নয়। তার পিছনে মন আছেই আছে। ভালবাসা মনের জিনিস তাই থেকে শরীরের কামনা।
–বুদ্ধদেব বসু
৬৪. যিনি দুঃখে বিচলিত হন না এবং সুখলাভের আকাঙ্ক্ষাও যাহার নাই, যাহার মনে আসক্তি, ভয় বা ক্রোধ কিছুই নাই, সেইরূপ ব্যক্তির বুদ্ধি স্থির হইয়াছে।
শ্রীশ্রীগীতা
৬৫. বিষয়ের (ভোগ্যবস্তুর) কথা ভাবিতে ভাবিতে মানুষের সেই সকল বিষয়ে আসক্তি জন্মে, আসক্তি হইতে কামনা এবং কামনা হইতে (বাধা পাইলে) ক্রোধ জন্মে, ক্রোধ হইতে মোহ জন্মে, মোহ হইতে স্মৃতিভ্রংশ (শাস্ত্রের উপদেশ ইত্যাদি ভুলিয়া যাওয়া) এবং স্মৃতিভ্রংশ হইতে বুদ্ধিনাশ হয়; বুদ্ধিনাশ হইলে মানুষ অধঃপতনে যায়।
শ্রীশ্রীগীতা
৬৬. সম্পদ বৃদ্ধি না করে যেমন তা গ্রাস করার অধিকার আমাদের নেই, তেমনি সুখ বৃদ্ধি না করে তাও গ্রাস করার অধিকার আমাদের নেই।
–জর্জ বার্নার্ড শ
৬৭. যারে বাধি ধরে তার মাঝে
আর রাগিণী খুঁজিয়া পাই না,
যাহা চাই তাহা ভুল করে চাই,
যাহা পাই তাহা চাই না।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৬৮. আশা মানুষকে মহৎ করে; কিন্তু লালসা মানুষের মনুষ্যত্বকে হরণ করে।
বি. সি. রায় ৬৯. দুনিয়ায় লালসায় মত্ত ব্যক্তি সেই পিপাসিত লোকের ন্যায়, যে সমুদ্রের পানি দ্বারা পিপাসা মেটাতে চায়। তার পিপাসা শেষ পর্যন্ত মেটে না, বরং লোনা পানি পান করে তার অবস্থা আরও খারাপ হয়ে পড়ে।
ইবনে রুশদ
৭০. লোভ হতে কাম, ক্রোধ
মোহ, মৃত্যু হয়।
পাপের কারণ লোভ,
নাই সংশয়।
–চাণক্য পণ্ডিত
৭১. লোভ শান্তির শত্রু, যতক্ষণ এই লোভ আছে, ততক্ষণ জগতে শান্তি আনে পীস কনফায়েন্স (Peace conference)-এর এমন শক্তি নেই।
স্যার উইলিয়াম জোনস
৭২. ধন্য আশা কুহকিনী, তোমার মায়ায়
মুগ্ধ মানবের মন, মুগ্ধ ত্রিভুবন।
নবীনচন্দ্র সেন
৭৩. অন্যের জীবনের সঙ্গে তুলনা না করে আপনার নিজের জীবনকে উপভোগ করুন।
কনডোর সেট
৭৪. যারা কিছুই আশা করে না, তাদের কোনোকিছুর জন্যে নিরাশ হতে হয় না।
পোপ
৭৫. কম আশা করো, বেশি প্রাপ্তির সুখে সুখী হতে পারবে বেশি, আশা করে কম পেলে তার দুঃখ গম্ভীর হয়।
–সৈয়দ সব্যসাচী
৭৬. লোভ-লালসা পরিত্যাগ করো এবং রাজার সম্মানে চলো। কেননা নির্লোভ মানুষ সর্বদা উচ্চশির থাকে।
অজ্ঞাত
৭৭. জীবনে হতাশা, ব্যর্থতা ও বেদনা আছে বলেই মানুষ সুখের কাঙাল ও সহানুভূতির প্রত্যাশী। এইজন্যে মানুষ অন্য মানুষকে বিশ্বাস করে, ভালবেসে তার উপর ভরসা রেখে বাঁচতে চায়।
–ড. আহমদ শরীফ
৭৮. প্রেম কিংবা পীড়ন, লোভ কিংবা অসূয়া, ক্রোধ কিংবা সহিষ্ণুতা, ক্ষমা কিংবা প্রতিহিংসা, আনুগত্য কিংবা কৃতঘ্নতা প্রভৃতি জৈব বৃত্তি-প্রবৃত্তির ক্রিয়া-প্রতিক্রিয়া দেশভেদে আলাদা হয় না, ব্যক্তিভেদে মাত্রার তারতম্য ঘটে কেবল।
–ড. আহমদ শরীফ
৭৯. আছে বহু যার তবু
আশা তার আরো লভিবার
সে মহাভিখারী, তার মত
দুঃখী কেবা আছে আর।
হযরত ইব্রাহিম আদহাম (রহ.)
৮০. কলে তৈরি শান্তিকে বিশ্বাস করি নে। শ্রমিক ধনীদের মধ্যে যে অশান্তি তারও কারণ লোভ। এক রাজ্য অন্য রাজ্যের মধ্য যে অশান্তি তারও কারণ লোভ।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৮১. লালসা অন্তরে ঠাঁই দিও না, কেননা, তোমার শক্তি অন্যের চাইতে বেশি নয়।
–অ্যারিস্টটল
৮২. জীবন ক্ষণস্থায়ী, কাজেই উপার্জনের পাশাপাশি তা ভোগ করে যাওয়া উচিত।
–স্যামুয়েল জনসন।
৮৩. যার লোভ নেই, যে চায় না,তাকে সাহায্য করতে যাওয়ার মতো বিড়ম্বনা সংসারে আর নেই।
–শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৮৪. লোভ না করলেই যে শেষ পর্যন্ত লাভ হবার আশা থাকে এটা মানুষেরা বুঝতে চায় না।
–শংকর
৮৫. ধূপ আপনারে বিলাইতে চাহে গন্ধে
গন্ধ সে চাহে ধূপেরে রহিতে জুড়ে
সুর আপনাকে ধরা দিতে চাহে ছন্দে,
ছন্দ ফিরিয়া যেতে চায় সুরে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৮৬. মানুষজাতি তাদের কল্পনা দ্বারা শাসিত হয়ে থাক।
নেপোলিয়ন
৮৭. অপ্রয়োজনীয় দুরাশার পিছনে ঘুরে জীবনপাতকারী ব্যক্তিই সর্বাপেক্ষা বেশি ক্ষতিগ্রস্ত।
–হযরত আলি (রা.)
৮৮. কল্পনার বেড়াজাল থেকে বেরিয়ে বাস্তবের মুখোমুখি হও। কারণ বাস্তব বড় কঠিন। কল্পনা সেখানে কল্পনাই থেকে যায়।
সি. সি. বলটন
৮৯. জীবনে আশা সূর্যকিরণের মতো বারবার ফিরে আসে।
অজ্ঞাত
৯০. যৌনক্ষুধা পৃথিবীতে মানুষের সর্বশ্রেষ্ঠ ক্ষুধা।.এই ক্ষুধার আবেগ দমন করা মানুষের অসাধ্য। এই ক্ষুধার তীব্রতা এমনই সর্বগ্রাসী যে মানুষ অনেক সময় অপমানসহ যে-কোনো ধরনের কঠিন শাস্তি, এমনকি মৃত্যুকে পর্যন্ত মেনে নিতে রাজি থাকে।
–ডি. এইচ. লরেন্স
৯১. যৌনতার ব্যাপারে প্রতিটি নারী-পুরুষের নিরঙ্কুশ স্বাধীনতা থাকা উচিত। যাকে ভালোলাগে তার সঙ্গে বিছানায় যেতে না পারার মতো দুঃখ আর নেই।
আগাথা ক্রিস্টি
৯২. রতিকর্মে যত বেশি বৈচিত্র্য ও বিভিন্নতা থাকবে পুরুষ তত বেশি নারীকে কামনা-বাসনায় সন্তুষ্ট করতে পারবে।
বালজাক
৯৩. খাদ্যের মতো কামও শরীরের স্বাস্থ্যরক্ষার জন্য অপরিহার্য। বাৎসায়ন
৯৪. কামান-বাসনা মনুষ্যজীবনে বিধাতাপ্রদত্ত এক অপরিহার্য ও আনস্বীকার্য অনুভূতি। ধর্ম বিধাতার অজুহাত দেখিয়ে এই মানবিক অপরিহার্য অনুভূতিকে অস্বীকার করে অথবা লজ্জাকর বা নিন্দনীয় বলে পরিত্যাজ্য বলে যারা ঘোষণা দিতে চায়–তাদেরকে সামাজিকভাবে বয়কট করা উচিত।
