–গোলাম মোস্তফা
২৫. যে তৃষ্ণার্ত, সে নীরবে জলপান করে।
–গ্রীক প্রবাদ
২৬. কুয়াশা আস্তে আস্তে কেটে গিয়ে আলো ঝলমল ভোর দেখা দেয়, কাজেই অল্পতেই ভেঙে পড়া সঙ্গত নয়।
রবার্ট ব্যাটন
২৭. চাওয়া এবং পাওয়া উভয়ের মধ্যেই সঙ্গতি থাকা প্রয়োজন।
জন ফিলিপ
২৮. যদি তোমার পরিতৃপ্ত মন থাকে তবে তুমি জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করতে পারবে।
–পুটাস
২৯. উচ্চাভিলাষ নিয়ে যদি মাথা না ঘামাত, তবে অধিকাংশ লোকই সামান্য সফলতা লাভ করত।
–মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
৩০. উচ্চাভিলাষী লোকেরা অসুখী হবেই।
উইল কার্লটন
৩১. উচ্চাশা যেখানে শেষ হয়, সেখান থেকেই শান্তির শুরু হয়।
–ইয়ং
৩২. আশার আলোক দেখায়ে আমায়
গভীর তিমিরে ডুবায়ো না,
ক্ষীণ আলো-রেখা রেখো আগু করি
তবু আশা দিয়ে চলিও না।
–সুরেন্দ্রমোহন পঞ্চতীর্থ
৩৩. শৃঙখল বাঁধিয়া রাখে এই জানে সবে,
আশার শৃঙ্খল অদ্ভুত এ ভবে।
সে যাহারে বাঁধে সেই ঘুরে মরে পাকে,
সে বন্ধন ছাড়ে যারে স্থির হয়ে থাকে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৩৪. বুভুক্ষু প্রাণের তলে তবু আশা জাগে
প্রভাত আসিবে দিক ভরি রক্ত রাগে।
–আজিজুল হাকিম
৩৫. এ-জগতে প্রতিটি পদে যেন চলেছে চাওয়া আর পাওয়ার লুকোচুরি। এটা চাই, সেটা চাই, নানা কিছু চাই। চাই অর্থ, চাই প্রতিপত্তি, চাই পরমায়ু, চাই আরও নাম, যশ,খ্যাতি। পাইও ঠিক ওগুলোই, তবু যেন আশা মেটে না। আজ যা চাই, সে-চাওয়া না মিটতেই কোথা থেকে আসে আরও আকাঙ্ক্ষা, আরও পিপাসা, আরও পাওয়ার ইচ্ছা। এই ইচ্ছা আর আকাঙ্ক্ষাই তো সকলের জীবনের মূল কথা। উচ্চাশার মাদকতার মধ্যেই জীবনের সব রসবোধ, সব ছন্দ। হে অন্তহীন আশা, আর কেন নিত্যনতুন পথে মানুষের জীবনকে পরিচালিত করবে?
–রবার্ট ব্রাউনিং
৩৬. ওরে আশা, আছে তোর অপূর্ব দক্ষতা,
তোমারে স্মরণ করে, তবে লোক প্রাণ ধরে।
দুঃখেতেও হরষিত, ঘুচে বিকলতা,
মনের মাঝারে আশা, না হলে তোমার বাসা
বাচিত মানব, লয়ে কার সহায়তা।
–মোক্ষদায়িনী মুখোপাধ্যায়
৩৭. বিলাসিতারও একটি সীমা থাকা দরকার।
উইলিয়াম উইভহাম
৩৮. জীবনে দুটি দুঃখ আছে। একটি হল–তোমার ইচ্ছা অপূর্ণ থাকা, অন্যটি হল–ইচ্ছাপূরণ হলে আরেকটির প্রত্যাশা করা।
জর্জ বার্নার্ড শ
৩৯. যেখানে আকাঙ্ক্ষা নেই, সেখানে উন্নতিও নেই।
–সি. এ. বারটল
৪০. আমার ইচ্ছা কেবলই আমার
মনের উৎপন্ন পদার্থ নয়,
অনেকের ইচ্ছা আমার মধ্যে
ইচ্ছিত হয়ে ওঠে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৪১. মানুষ সর্বোচ্চ পর্বতচূড়ায় আরোহণ করতে পারে; কিন্তু সেখানে বেশিক্ষণ বাস করতে পারে না।
জর্জ বার্নার্ড শ
৪২. মানুষ সর্বোচ্চ পর্বতশিখরে আরোহণ করতে পারে; কিন্তু আশার সর্বোচ্চ শিখরে কেউ উঠতে পারে না।
বি. সি. রায়
৪৩. বিরাট উচ্চাকাঙ্ক্ষা না থাকলে অধিকাংশ লোকই ছোটখাটো ব্যাপারে সাফষ্য অর্জন করতে পারে।
লঙফোলো
৪৪. মানুষ যা চায় তা-ই যদি পায় তবে তার চাহিদাও ক্রমাগত বৃদ্ধি পায়।
জর্জ হার্বার্ট
৪৫. জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা একটা প্রশ্ন নিয়েই বিরত থাকি, তা হচ্ছে আমরা কী পেলাম? আমরা কী করলাম তা নয়।
–কার্লাইল
৪৬. সাধরণ লোকের চাহিদাও অতি সাধারণ।
–ভার্জিল
৪৭. যে শুধু পেতেই চায়, তার কাছে হারানোর বেদনা মর্মান্তিক।
–জন হেউড
৪৮. মানুষ যা চায় সবকিছু পাওয়া তাদের পক্ষে অনুচিত।
হেরাক্লিটাস
৪৯. চাহিদার অন্ত নেই, কিন্তু জীবনের সব চাহিদাই যে পূরণ হতে হবে তার কোনো অর্থ নেই।
–জর্জ ম্যাকডোনাল্ড
৫০. না চেয়ে পাওয়াতে কোনো আনন্দ নেই, চাওয়া এবং পাওয়া এ দুটোর মিলনেই আছে যথার্থ আনন্দ।
জুলিয়াস সীজার
৫১. যা পাবে না তার জন্যে হাত বাড়িও না।
–টমাস জেফারসন
৫২. যা পেয়েছ তা যদি অপর্যাপ্ত মনে কর তা হলে সারাটা পৃথিবী পেলেও তোমার দুঃখ ঘুচবে না।
–সেনেকো
৩. যে সাহায্য করে আনন্দ পায়, তাকে না-পাওয়ার বেদনা স্পর্শ করে না।
–স্যার উইলিয়াম
৫৪. যে না চেয়েই পায়, সে পাওয়ার আনন্দকে পরিপূর্ণভাবে উপভোগ করতে পারে
হ্যারিসন
৫৫. সংসারে সবাই কী পায়নি তার হিসেব করে; কিন্তু কী পেল তার হিসেব কেউ করতে চায় না।
–চার্লস কিংসলে
৫৬. সব পেয়েও মাঝে মাঝে মনে হয় কিছুই পাইনি।
রিচার্ড বটে
৫৭. কোনোকিছু না হারিয়েই যে সব পেয়েছে তার সে-পাওয়ায় কোনো কৃতিত্ব নেই।
সাইরাস
৫৮. এই পৃথিবীতে সর্বাপেক্ষা দুর্বল সেই ব্যক্তি, যে তার প্রবৃত্তির উপর জয়ী হতে পারে না।
রোদবারি
৫৯. প্রবৃত্তিকে তোমার অধীন করো, অন্যথায় প্রবৃত্তিই তোমাকে তার অধীন করে ফেলবে।
–বুশতি
৬০. যার লক্ষ্য চিরন্তন জীবন প্রবৃত্তির লালসা তার ত্যাগ করা উচিত। প্রবৃত্তিকে পরাভূত করে যে-কাজ করা হয়, তা-ই সর্বোত্তম কাজ।
–হযরত আলি (রা.)
৬১. ভোগ হচ্ছে লক্ষ ফণা সাপ; তাকে আমাদের পদদলিত করতে হবে। আমরা ভোগ ত্যাগ করে অগ্রসর হতে লাগলাম। কিছুই না পেয়ে হয়তো আমাদের নৈরাশ্য এল; কিন্তু লেগে থাকো, লেগে থাকো–কখনোই ছেড়ো না।
–স্বামী বিবেকানন্দ
৬২. মানুষের দুর্ভাগ্য এই যে, উপলক্ষের দ্বারা লক্ষ্য প্রায়ই চাপা পড়ে; সে গান শিখিতে চায়, ওস্তাদি শিখিয়া বসে, ধনী হইতে চায়, টাকা জমাইয়া কৃপাপাত্র হইয়া ওঠে, দেশের হিত চায়, কমিটিতে রেজোলুশন পাশ করিয়াই নিজেকে কৃতার্থ মনে করে।
