–সৈয়দ সব্যসাচী
২৫. একজন ভাই প্রকৃতিপ্রদত্ত বন্ধু।
–জে. বি. লিগয়
২৬. মানুষেরা সবাই একে অপরের ভাই।
–জাঁ পল সার্জ
২৭. যার কোনো ঋণ নেই এবং ঘরে সুখ আছে, দরিদ্র হলেও তিনিই পৃথিবীতে সর্বাপেক্ষা সুখী ব্যক্তি।
–বি. সি. রায়
২৮. জগতের দরিদ্ররূপে ফিরি দয়া তরে
গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
২৯. যত দীনই হোক না, গৃহের মতো আশ্রয় কোথাও নেই।
–পেনে
৩০. সংসার কেমন? যেমন–আমড়া। শাঁসের সঙ্গে খোঁজ নেই। কেবল আঁটি আর চামড়া–খেলে হয় অম্লশূল।
শ্রীশ্রীরামকৃষ্ণ
৩১. সংসারী যদি জীবন্মুক্ত হয়, সে মনে করলে অনায়াসেই সংসারে থাকতে পারে। যার জ্ঞানলাভ হয়েছে, তার এখানে-সেখানে নেই, তার সব সমান।
শ্রীশ্রীরামকৃষ্ণ
৩২. আকৃতি ভিন্ন ধরনের হলেও গৃহ গৃহই।
এন্ডি উল্যাং
৩৩. বিচিত্র সংসার। এখানে পাপের প্রলোভন, শোকের হুতাশন, কুসংসর্গের মাদকতা, লালসার প্রবণতা এবং ইন্দ্রিয়গণের উত্তেজনায় নিত্যই মানুষের পদস্খলন ঘটিতেছে, নিত্যই আমরা ধনের লোভে আকাক্ষার তাড়নায় সম্মানের আশায় পাপপঙ্কে ডুবিতেছি। এই পরীক্ষা পারাবার উত্তীর্ণ হতে অতি বড় বীরপুরুষ কম্পিত হন, অনেক সময়ই মানুষ লক্ষ্যহারা হইয়া কষ্ট পায়, আত্মনাশ করে।
শেখ ফজলল করিম
৩৪. স্ত্রীর প্রতি ভালোবাসার পিছনে কামনা আছে, ছেলের প্রতি ভালোবাসার পিছনে আমাদের উচ্চাশা আছে, কিন্তু মেয়ের প্রতি ভালোবাসার পিছনে কিছুই নেই।
শংকর
৩৫. ভালোবাসা দিয়ে উচ্চাকাঙ্ক্ষাকে জয় করা যায়।
এডিসন
৩৬. যে-মেয়ের কর্তব্যজ্ঞান নেই, সে কখনো সুগৃহিণী হতে পারে না।
–বেঞ্জামিন ফ্রাংকলিন
৩৭. সংসারের শান্তির জন্য স্বামীকে বধির এবং স্ত্রীকে অবশ্যই অন্ধ হতে হবে।
উরিয়ানো
৩৮. সংসার একটি বিশাল যুদ্ধক্ষেত্র। এখানে আমাদের প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে থাকতে হয়।
বি. সি. রায়
৩৯. নিজের সংসারে সুশাসন যদি প্রতিষ্ঠা করা যায়, তবে দেশের তথা বিশ্বের সুশাসন আপনা থেকেই প্রতিষ্ঠিত হবে।
–ভবেশ রায়
৪০. মানুষের সংসারযাত্রা ক্ষণিক, অদ্ভুত, বৈচিত্র্যময়। কাঁটায় ঘেরা পোলাপ পাপড়ি। সারা সংসার যেন জাল, সংসারের মানুষ মন্ত্রমুগ্ধের মতো এই জাল পরিক্রমণ করছে। কেউ বিপাকে পড়ে, কেউ দাঁড়িয়ে দেখে, কেউ জড়িয়ে তলিয়ে যায়।
কাজী আফসারউদ্দিন আহমদ
৪১. নিজের গৃহ, নিজের গৃহ বলে চিৎকার করার কিছু নেই। কারণ তোমার ঘরেই তুমি অতিথি।
সি. এস. কালভারলি
৪২. যারা সংসারকে মায়ার খেলা বলে প্রচার করে তারা নিঃসন্দেহে হতাশাবাদীদের দলভুক্ত।
বি. সি. রায়
৪৩. দুঃখদৈন্য থাকা সত্ত্বেও গৃহই মানুষকে নিয়ত হাতছানি দেয়।
–আফরা বেন
৪৪. গৃহগঠন এবং গৃহবিচ্ছেদ স্ত্রীলোকই করে থাকে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৪৫. তেমনভাবে দেখতে গেলে পৃথিবীর সবাই একা। কাউকে দেখা যায় না। পাশে কাউকে পেতে চায় না। হয় অন্ধের মতো আগের লোকের লাঠি ধরতে হয়, নাহয় পিছনের লোকের হাত। একেই বলে সঙ্গতি। সভ্য মানুষের জীবনের সবটাই সঙ্গতি। এই সঙ্গতিকেই বলে সংসার।
–বিমল কর
৪৬. দুঃখদৈন্য থাকা সত্ত্বেও গৃহই একমাত্র শান্তির স্থল।
উইল কারলটিন
৪৭. যারা সংসার-বন্ধন কেটে পালাতে পারে তারাই মুক্ত জীব।
শ্রীশ্রীরামকৃষ্ণ
৪৮. সংসার কি ছাড়তে হয়? সংসারে থেকে সাধনা করতে করতে সংসার আপনিই ছেড়ে পালায়।
শ্রীশ্রীরামকৃষ্ণ
৪৯. আমাদের গৃহ ছিল স্বর্গে আর তার উত্তরাধিকারীদের গৃহই তাদের জন্য স্বর্গ।
–হেয়ার
৫০. দুঃখ ঘৃণা এবং ভয়কে পরিহার করতে পারলে সংসারে অশান্তি দূর হয়।
–জেফারসন
৫১. বাপ-মা উভয়েই হইয়া উঠিলে ছেলের পক্ষে সুবিধা হয় না।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৫২. গৃহের শান্তি স্বর্গের চেয়ে কম নয়।
–গোল্ডস্মিথ
৫৩. গৃহে শুয়ে থাকার নিরাপত্তা বেশি আর গাছের নিচে শুয়ে থাকার আনন্দ বেশি।
ভিকটর হুগো
৫৪. সংসারীর জ্ঞান আর সর্বত্যাগীর জ্ঞানে অনেক তফাত। সংসারীর জ্ঞান দীপের আলোর মতো; ঘরের ভিতরটাই আলো হয়, নিজের ঘরকন্না ছাড়া আর কিছুই বুঝতে পারে না। কিন্তু সর্বত্যাগীর জ্ঞান আলোর মতো। সে-আলোকে ঘরের ভেতর সব দেখা যায়।
শ্রীশ্রীরামকৃষ্ণ
৫৫. যে গৃহকে ভালোবাসে না সে দেশকেও ভালোবাসতে পারে না।
কোলরিজ
৫৬. গৃহ ছেড়ে বাইরে সুখ-শান্তি প্রেম-ভালোবাসার অন্বেষণ করাটা নেহাত বোকামি।
অজ্ঞাত
৫৭. সংসার মানুষকে পোদ্দারের মতো বাজাইয়া লয়, শোকের ঘা, ক্ষতির ঘা, মুক্তির লোভের ঘা দিয়া। যাদের সুর দুর্বল পোদ্দার তাহাদিগকে টান মারিয়া ফেলিয়া দেয়।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৫৮. প্রত্যেক মানুষই এই সংসারে অভিশাপ নিয়ে জন্মায়। কিসে অভিশাপ? যা সে হতে চায় না তাই তাকে হয়, যা সে হতে চায় তা সে কোনোদিনই হতে পারে না।
নারায়ণ গঙ্গোপাধ্যায়
৫৯. গৃহকে আনন্দময় করিবার দায়িত্ব প্রধানত নারীর হইলেও এ কার্যে স্বামী ও স্ত্রী উভয়ের সহযোগিতা নিতান্ত প্রয়োজন। বাসগৃহ ও শস্যাদি পরিপাটি রাখা, খাদ্যদ্রব্য রুচিকর করিয়া রান্না করা, শৃঙ্খলা ও মিতব্যয়িতার সহিত সংসার পরিচালনা করা, নিজের দেহ ও পোশাক-পরিচ্ছদকে সুশ্রী ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ইত্যাদি কার্য স্ত্রী সামান্য চেষ্টাতে নিজেই সম্পাদন করিতে পারে। সাধ্যমত প্রসাধনক্রিয়াদি দ্বারা নিজের রূপ যৌবনকে স্বামীর চক্ষে লোভনীয় রাখিবার চেষ্টা করা প্রত্যেক স্ত্রীর উচিত।
