–লেসিভ
২২৪. মেয়েরা হচ্ছে আধুনিক আর্টের মতো, যা বোঝা যায় না বলে সবাই হাততালি দেয়।
লুৎফর রহমান সরকার
২২৫. মেয়েমানুষ যতো বপেরোয়াই হোক, অবলম্বন একটা খোঁজেই।
প্রবোধকুমার সান্যাল
২২৬. রমণীর চোখ পতঙ্গের মতো; আভরণের দীপ্তিতে সকলের আগে ছুটে এসে পড়ে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
১৩. দম্পতি ও দাম্পত্যজীবন
১. একজন সম্রাট তাঁর স্ত্রীর চোখে শুধুমাত্র একজন স্বামী ছাড়া আর কিছুই নয়।
বায়রন
২. স্ত্রীর ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত যে তার স্বামীর কিছু দোষ রয়েছে। দোষত্রটিশূন্য স্বামীর নজর বড় কড়া।
লর্ড হালিফার
৩. যেমন বোটার সঙ্গে ফুল, তেমনি ধনের সঙ্গে স্ত্রী। অর্থাৎ ধন থাকলে স্ত্রীকে গ্রহণ করার সুবিধা হয়।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৪. একজন আদর্শ পত্নী হচ্ছে সেই নারী, যার রয়েছে আদর্শ পতি।
বুথ টারকিংটন
৫. বিয়ে দুটি হৃদয়ের মিলন ঘটায়, কিন্তু এই মিলন আবিষ্কারের জন্যে চলতে থাকে আজীবন তীব্র সংগ্রাম।
অজ্ঞাত
৬. স্ত্রীর যদি অন্তহীন চাহিদা থাকে, তবে স্বামীর জীবন দুর্বিসহ হয়ে ওঠে।
–কাউপার
৭. যে স্ত্রীর কাছ থেকে যৌতুক গ্রহণ করে সে স্ত্রীর নিকট বিক্রি হয়ে যায়।
–ডগলাস জের
৮. বিয়ে মানেই যন্ত্রণা, যদিও সেই উৎসবের দিনে কোনো দুঃখের রেশ থাকে না।
স্যামুয়েল জনসন
৯. বিবাহ জিনিসটা মিষ্টান্ন দিয়াই শুরু হয়, কিন্তু সকল মধুরেণ সমাপ্ত হয় না।
–রবীন্দ্রনাথ ঠাকুর
১০. বিবাহ হচ্ছে একটা ভেষজ যা উত্তম পুরুষ ও উত্তম নারীর ওপর বিভিন্নভাবে ক্রিয়া করে। সে (নারী) তাকে যথেষ্ট ভালোবাসে না, তার প্রতিকার, বিবাহ। সে (পুরুষ)তাকে একটু বেশিই ভালোবাসে–তারও প্রতিকার, বিবাহ।
চার্লস রিড
১১. বিয়েটা একটা রোমঞ্চকর উপন্যাস, যার প্রথম পরিচ্ছেদেই নায়কের মৃত্যু হয়ে থাকে।
–অজ্ঞাত
১২. বাঙালি জাতির এটি পরম সৌভাগ্য,
হেন লোক নাই যার নাই বৌভাগ্য।
–প্রমথ চৌধুরী
১৩. বিয়ে হওয়ার এক বছর পরেই পুরুষের বয়স সাত বছর বেড়ে যায়। বেকন ১৪. বিয়ে করা হয়।
–জন বে
১৬. সংকীর্ণ সেতু পার হবার সময় দুজন চালকের একজন যেমন গতি মন্থর করে, অনুরূপভাবে দাম্পত্যজীবনের কলহও এড়ানো যায়।
–অ্যানন
১৭. ভালো স্বামী কখনো আগে ঘুমায় না বা সকালে সবার পরে পাত্রোত্থান করে না।
–বালজাক
১৮. দাও, হেন স্বামী যে আমার পানে
চাহিবে সহজ সুখে—
যে চোখে শ্যামল প্রান্তর চায়
ঊষার অরুণ মুখে।
সত্যেন্দ্রনাথ দত্ত
১৯. আপন স্ত্রীকে ঘৃণা করা মুসলমানের কোনোক্রমেই উচিত নহে। যদি তাহার স্ত্রীর। কোনো অসৎগুণে অসন্তুষ্ট থাকে তবে তাহার অন্য কোনো সদ্গুণ স্মরণ করিয়া সে সন্তুষ্ট হউক।
–আল-হাদিস
২০. ভাগ্যবান সেই ব্যক্তি যায় রয়েছে সতীসাধ্বী স্ত্রী। কারণ তার আয়ু দ্বিগুণ বর্ধিত হবে। সতীসাধ্বী স্ত্রী তার দয়িতকে দেয় আনন্দ এবং সে তার আয়ুষ্কাল শান্তিতে সম্পূর্ণ করে। উত্তম স্ত্রী হচ্ছে একটি উৎকৃষ্ট ওষুধ।
–বাইবেল
২১. যে তার স্ত্রীকে সবকিছু বলে থাকে, সে খুব অল্পই জানে।
টমাস ফুলার
২২. জঞ্জাল ফেলবার সবচেয়ে ভাল ঝুড়ি হচ্ছে বিবাহ।
-রবীন্দ্রনাথ ঠাকুর
২৩. দগ্ধ হওয়ার চেয়ে বিয়ে করা ভলো।
–অস্কার ওয়াইল্ড
২৪. আল্লাহর চোখে সকলই সমান। নারীজাতির কথা ভুলিও না। নারীর উপর পুরুষের যেরূপ অধিকার আছে, পুরুষের উপরও নারীর সেইরূপ অধিকার আছে। তাহাদের প্রতি অত্যাচার করিও না। আল্লাহকে সাক্ষী রাখিয়া তোমারা তোমাদের স্ত্রীদিগকে গ্রহণ করিয়াছ।
–আল-হাদিস
২৫. তীর্থের অর্থপিশাচ পাণ্ডা পূজার জন্য কাড়াকাড়ি করে, কেননা সে পূজনীয় নয়। পৃথিবীতে যারা কাপুরুষ, তারাই স্ত্রীর পূজা দাবি করে থাকে; তাতে পূজারি ও পূজিত দুয়েরই অপমানের একশেষ হয়।
–রবীন্দ্রনাথ ঠাকুর
২৬. সকল অশান্তির বাড়া হল দাম্পত্য অশান্তি।
প্লুটাস
২৭. উত্তম স্ত্রী এবং উত্তম স্বাস্থ্য পুরুষের শ্রেষ্ঠ সম্পদ।
–জন রে
২৮. একজন ভালো স্বামী তার স্ত্রীকে ভালোভাবে গড়ে নিতে পারে।
রবার্ট বার্টন
২৯. ঘরের বাইরে স্ত্রীকে হতে হবে দেবী। অর্থাৎ তার মনে থাকবে না নোংরামি, অসংযত হাবভাব। মন্দিরে গির্জায় হবে শ্রদ্ধাময়ী। গৃহে চঞ্চলা হরিণী, নিষ্ঠাবতী গৃহিণী। স্বামীর শয্যায় হতে হবে রঙ্গিণী নায়িকা।
–লোশিয়া ফির্ডিগা
৩০. স্ত্রীর কাছে মান রাখতে সকলেরই সাধ যায়, এমনকি সেজন্যে মনু বলে গেছেন স্ত্রীর কাছে মিথ্যে বলতে পাপ নেই।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৩১. মোরা ছিনু একেলা হইনু দু’জন
সুন্দরতর হল নিখিল ভুবন।
আজি কপোত কপোতী শ্রবণে কুহরে
বীণা বেণু বাজে বন মর্মরে।
নির্জর-ধারে সুধা চোখে মুখে ঝরে
নতুন জগৎ মোরা করেছি সৃজন।
কাজী নজরুল ইসলাম
৩২. সুন্দরী স্ত্রী এবং পিছনের দরোজা–যে-কোনো মুহূর্তে একজন ধনী লোককে ভিখারি করে দিতে পারে।
টি. এল. পিকক
৩৩. নিয়তি আমাদের যা দান করে তার মধ্যে সবচেয়ে আশ্চর্য দান হল স্ত্রী।
পোপ
৩৪. স্ত্রীকে নিরুপায়ভাবে স্বামীবাধ্য করতে সমাজে হাজার রকম যন্ত্র ও যন্ত্রণার সৃষ্টি করা হয়েছে, অথচ সেই শক্তিহীন স্ত্রীকে স্বামীর উপদ্রব থেকে বাঁচাবার জন্যে কোনো আবশ্যিক পন্থা রাখা হয় নি।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৩৫. পুরুষ রাগান্বিত হওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রীও যদি সমপরিমাণে রেগে যায়, তবে সে গৃহে শয়তান প্রবেশ করে মাঝখানে অবস্থান করতে থাকে।
