–রবীন্দ্রনাথ ঠাকুর
২৯. তোমার প্রেমকে মনুষ্যত্বে ব্যাপ্ত কর, সান্ত্বনা পাবে। বিশ্বপ্রেম প্রতিদান চায় না; যোগ্য অযোগ্য বিচার করে না, সে সেবা করেই সুখী।
–দ্বিজেন্দ্রলাল রায়
৩০. তারেই বলে প্রেম
যথন থাকে না Future-এর চিন্তা
থাকে নাক Shame
তারেই বলে প্রেম।
–দ্বিজেন্দ্রলাল রায়
৩১. যেখানে আনন্দ সেখানেই প্রেম এবং যেখানেই প্রেম সেইখানেই আনন্দ। আনন্দ ভিন্ন প্রেম হয় না এবং প্রেম ভিন্নও আনন্দ নাই।
–অমূল্যচরণ বিদ্যাভূষণ
৩২. প্রেম না থাকলে শরীরসম্ভোগ অনির্বচনীয় মাধুর্যমণ্ডিত হয় না।
মহাশ্বেতা দেবী
৩৩. সকল জীবের মধ্যে প্রেম করার এবং প্রেমের সুখ উপলব্ধি করার ক্ষমতা কেবল মানুষেরই আছে।
–আবুল ফজল
৩৪. নিজের দীর্ঘায়ু সম্পর্কে যেমন নিশ্চিত করে কিছু বলা যায় না, তেমনি প্রেমে আবদ্ধ থাকা কিংবা না থাকার বিষয়েও শপথ করা যায় না। শুধুমাত্র জীবন এবং প্রেম সম্বন্ধে যত্নবান থাকার শপথ করা যায়।
–এলিন কে.
৩৫. যেখানে অর্থ নেই, সেখানে ভালোবাসাও দুর্লভ।
স্যার টমাস ব্রাউন
৩৬. নিরবচ্ছিন্ন মিলনে প্রেমের মর্যাদা স্লান হইয়া যায়। সোহাগ বেসুর লাগে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৩৭. স্বামীরা প্রেমিক অবশ্যই হতে রাজি, তবে নিজের স্ত্রীর সঙ্গে নয়। স্ত্রীর প্রেমিকের ভূমিকায় তারা নিজেদের ভাবতেই পারে না।
নবনীতা দেব সেন
৩৮. ধর্মের পর জ্ঞানের প্রধান অংশ হচ্ছে মানবপ্রেম–আর পাপী পুণ্যবান নির্বিশেষে মানুষের মঙ্গলসাধন।
–আল-হাদিস
৩৯. প্রেমিক-প্রেমিকারাই অলস-মধুর সময় কাটাতে পারে।
ফ্রান্সিস বেকন
৪০. আল্লাহকে ভালোবাসার ইচ্ছা থাকলে প্রথমে মানুষকে ভালোবাসতে শেখো।
–আল-হাদিস
৪১. মানবপ্রেমই প্রেমের শ্রেষ্ঠ ও শেষতম পর্যায়।
–গুন্টার গ্রাস
৪২. একমাত্র প্রেম বিপ্লবের ক্ষেত্রে মানুষ ভীরুতার দেয়াল টপকিয়ে দুর্জয় সাহসী হতে পারে।
–সৈয়দ শামসুল হক
৪৩. যারা গভীরভাবে ভালোবাসতে জানে, বয়স তাদের জন্য কোনো বাধা নয়।
–পিনেরো
৪৪. তুমি যদি কোনো লোককে জানতে চাও,তা হলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো।
লেনিন
৪৫. ত্যাগের সঙ্গে প্রেমের ভারি একটা সম্বন্ধ আছে–এমন সম্বন্ধ যে, কে আগে কে পরে তা ঠিক করাই দায়। প্রেম ছাড়া ত্যাগ হয় না, আবার ত্যাগ ছাড়া প্রেম হতে পারে না।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৪৬. যাকে শ্রদ্ধা করা যায় না, তাকে হৃদয় দিয়ে ভালোবাসাও যায় না।
সুইফট
৪৭. পৃথিবীর সমস্ত সুন্দর আবেগগুলোই প্রেমের মাত্র একটি কর্মের তুলনায় ওজনে খাটো।
জেমস্ রাসেল লাওয়েল
৪৮. প্রেমিক-প্রেমিকা কলঙ্ক রটনাকে ভয় পেয়ে থাকলে বুঝতে হবে তাদের প্রেম খাঁটি নয়।
সঞ্জীব চট্টোপাধ্যায়
৪৯. মা বোন স্ত্রী অথবা কন্যা–যে-রূপেই হোক না কেন, নারীর প্রেম পুরুষের প্রেম অপেক্ষা শ্রেষ্ঠ ও পবিত্র।
–এইচ. জি. লরেন্স
৫০. বন্ধনের মধ্যে জন্ম হলেও নারী পুরুষ উভয়েই স্বাধীন প্রাণী হিসাবে সৃষ্টি হয়েছে।
–উইলিয়াম উইন্টার
৫১. কলঙ্ক হবে–এই ভয়ে একজন সৎ ও নিষ্ঠাবতী প্রেমিকা প্রেমিকের হাত ধরে গৃহত্যাগ করতে ইতস্তত করে না। প্রেম ভয়কে ভয় পায় না। কলঙ্ককে ডরায় না।
–অসিত বন্দ্যোপাধ্যায়
৫২. সবাই আত্মকল্যাণ চায়, মানুষ এমনই স্বার্থপর।
–গ্রীন গর্ডন
৫৩. নিঃস্বার্থ জনদরদিরাই কেবল মানবকল্যাণে নিবেদিতপ্রাণ হতে পারেন। স্বার্থপর যে, মানবকল্যাণের কথা বৃথাই তার চিন্তা করা।
হো চি মিন
৫৪. দুঃখ ও যন্ত্রণা জয়ের উৎকৃষ্ট টনিক হচ্ছে সার্থক প্রেম।
–হেররিক
৫৫. পূর্ণ বিবেচনা ও বিচক্ষণতাপ্রসূত মাতৃত্ব অর্জন করবার জন্যে স্বভাবতই যে কোনো মেয়ের পক্ষে খাঁটি ও হৃদয়বান পুরুষের প্রেমের প্রয়োজন। রোমা রোলা
৫৬. কামের মধ্যে প্রেমের মূল না থাকিলে ভোগের বিকাশ পরিপূর্ণ এবং স্থায়ী হয় না।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৫৭. পথিবীতে ভালোবাসার একটি মাত্র উপায় আছে….. সে হল প্রতিদানের আশা না করে ভালোবেসে যাওয়া।
—ডেল কার্নেগি
৫৮. ভালোবাসা দেবার চেয়ে নেয় বেশি।
–টেনিসন
৫৯. ভালোবাসার জগতে সে-ই বুদ্ধিমান যে ভালোবাসে বেশি কিন্তু প্রকাশ করে
–টেনিসন
৬০. স্বার্থসিদ্ধির চরম অভিব্যক্তি প্রেম।
ব্রুক জ্যাকসন
৬১. সৌভাগ্য ও প্রেম নির্ভীকের সঙ্গী।
–আনাতোল ফ্রাঁস
৬২. ভালোবাসতে শেখো, ভালোবাসা দিতে শেখো–তা হলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না।
–টমাস ফুলার
৬৩. ভালোবাসা শুধু সুখ দেয় না, জীবনকে মধুময় ও দীর্ঘায়ু করে।
প্রফুল্ল রায়
৬৪. কামনা ও প্রেম একসঙ্গে চলে, কোনোদিন বিচ্ছেদ হয় না।
–সমরেশ মজুমদার
৬৫. প্রেম শব্দটার মধ্যে মস্ত এক রহস্য লুকিয়ে আছে নিশ্চয়। তা না হলে প্রেম শব্দটা শুনে মানুষ এমন রোমাঞ্চিত হয় কী কারণে?
–বনফুল
৬৬. প্রেম ব্যতীত কোনো নারীর সঙ্গে মিলিত হওয়া আর বাজারের স্বৈরিণীর সঙ্গে মিলিত হওয়া সমান।
–বার্ট্রান্ড রাসেল
৬৭. আমরা যেহেতু মানুষ সেইজন্য আমাদের একমাত্র মানুষকেই ভালোবাসা কর্তব্য।
–-লেনিন
৬৮. প্রেমের আনন্দ থাকে
শুধু স্বল্পক্ষণ
প্রেমের বেদনা থাকে
সমস্ত জীবন।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৬৯. প্রেম গাছ-থেকে-পড়া অন্ধ ডালের মতো, কার ঘাড়ে গিয়ে যে কখন পড়ে– তা আগেভাগে বুঝতে পারা যায় না।
সঞ্জীব চট্টোপাধ্যায়
