মহাত্মা গান্ধী
১১৭. হিংসুক লোক শত্রুর মতো নিজেকেই উৎপীড়ন করে।
ডেমোক্রিটাস
১১৮. ইতিহাসের পাতা খুলে দেখা যায় হিংসা এবং পরশ্রীকাতরতা মানুষকে মানুষের বিরুদ্ধে সংঘর্ষ এবং হানাহানিতে লিপ্ত করেছে।
আর, ডব্লিউ. গিল্ডার
১১৯. একজন হিংসুক মহিলা তার গৃহ এবং পরিচিত পরিবেশের মধ্যে যে-কোনো মুহূর্তে আগুন জ্বালাতে পারে।
–পাবলিয়াস সিরাস
১২০. হিংসুক ব্যক্তি সর্বদা তিন প্রকার কষ্টে নিপতিত থাকে–আত্মদহন, মানুষের ঘৃণা এবং আল্লাহর গজব।
ইবনে মুয়াইদ ১২১. দুনিয়ায় কেউ মৃত ব্যক্তির উপর হিংসা করে না, কাজেই জীবিত ব্যক্তির প্রতি হিংসা করা কর্তব্য নয়। কেননা জীবিতও একদিন মৃত হবে।
ইমাম শাফেয়ি (রা.)
১২২. অভ্যেসগত উত্তেজনা হল অপরাধের সারসংক্ষেপ।
–জেরলস
১২৩. অপমানের আঘাত অপেক্ষা শারীরিক আঘাত অনেক সহজে ভোলা যায়।
–লর্ড চেস্টারফিল্ড
১২৪. শয়তানের মস্তিষ্ক সবচেয়ে প্রখর।
–ভলতেয়ার
১২৫. কেউ নিজের ক্ষতি না করে কখনো অন্যের ক্ষতি করতে পারে না।
ডেসম্যাথিস
১২৬. আক্রমণকারী শত্রু অপেক্ষা তোষামোদকারী বন্ধুকে বেশি ভয় করো।
–জি. ওব্রেয়ন
১২৭. ভঙ্গুর বরফের মতো ক্রোধ সময় হলে আপনি গলে যায়।
অভিদ
১২৮. অশোভন আবেগকে জীবনে কখনো প্রশ্রয় দিও না।
অস্কার ওয়াইল্ড
১২৯. একজন মহিলা যখন ভালোবাসে এবং যখন ঘৃণা করে উভয় ক্ষেত্রেই চরম পর্যায়ে যায়।
রিচার্ড আল ডিংকটন
১৩০. মরিচা লোহাকে বিনষ্ট করে দেয়, তেমনি হিংসা মানুষকে ধ্বংস করে দেয়।
ইবনুল খতিব
১৩১. তোমরা হিংসা পরিত্যাগ করো, কেননা অগ্নি যেরূপ জ্বালানী কাষ্ঠকে ধ্বংস করে হিংসা তদ্রুপ সৎগুণাবলীকে ধ্বংস করে।
–আবু দাউদ
১৩২. কোন অকাট কৃপণের হাত হতে স্বর্ণ-রৌপ্য খসানো যেতে পারে কিন্তু হিংসুকের মুখ থেকে কারো প্রশংসাবাণী বের করা সত্য সত্যই কঠিন।
বাহাউদ্দিন
১১. প্রেম-প্রীতি-ভালবাসা
১. প্রেম হচ্ছে সবকিছুর শুরু, মধ্য এবং অন্ত।
–লাকর্ডেয়ার
২. প্রেম আর ধূম হচ্ছে এমন দুটো জিনিস যা চোখে দেখা যায় না।
ফরাসি প্রবাদ
৩. নারীর প্রেমে মিলনের গান বাজে, পুরুষের প্রেমে বিচ্ছেদের বেদনা।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৪. ভালোবাসা যা দেয়, তার চেয়ে বেশি কেড়ে নেয়।
টেনিসন
৫. বিচ্ছেদের মুখে প্রেমের বেগ বাড়িয়া উঠে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৬. স্বার্থসিদ্ধির চরমতম অভিব্যক্তি প্রেম।
হক জ্যাকসন
৭. প্রেমের পরশে প্রত্যেকে কবি হয়ে ওঠে।
প্লেটো
৮. প্রেম মানুষের একটি শাশ্বত ও মহান প্রয়োজন।
আনাতোল ফ্রাঁস
৯. চুমুতে চিনি নেই, মধুও মেশানো থাকে না–তবুও চুমুর মতো মধুর স্বাদ জগতে আর কিছুতে নেই।
শীর্ষেন্দু মুখোপাধ্যায়
১০. শব্দ যখন নিরর্থক হয়ে ওঠে, তখন কথা বন্ধ করার জন্য প্রকৃতি চুম্বনের মধুর ফন্দি বার করেছে।
ইনগ্রিড বার্গম্যান
১১. চুম্বনও একটা আর্ট। সবাই চুমু খেতে পারে না। গাঢ় গভীর আশ্লেষ চুম্বন দ্বারা অনেক সুখ অনেক তৃপ্তি আদায় করে নেওয়া যায়। অথচ কী আশ্চর্য! অনেক নারী-পুরুষ এই সুখ থেকে স্বেচ্ছায় নিজেদের বঞ্চিত করে।
হেলিনস্কি
১২. চোখ মনের কথা বলে। সবাই চোখের ভাষা বুঝতে পারে না। প্রাণের সাথে যার প্রাণের মিল আছে, টান আছে, কেবল তারাই একে অপরের চোখের ভাষা বুঝতে পারে।
প্রফুল্ল রায়
১৩. যখন মুখের ভাষা বন্ধ হয়ে যায়, তখন প্রেমিক-প্রেমিকারা চোখের ভাষায় কথা বলে। যখন চোখও কথা বলে না, তখন হৃদয়ে-হৃদয়ে বাণী বিনিময় হয়। এলান বার্গার
১৪. যারা কাছে আছে তারা কাছে থাক,
তারা তো পারে না জানিতে
তাহাদের চেয়ে তুমি কাছে আছ
আমার হৃদয় খনিতে।
রবীন্দ্রনাথ ঠাকুর
১৫. সৌভাগ্যের দুর্ঘটনায় একজন মানুষ পৃথিবীকে একবার শাসন করতে পারেন, কিন্তু ভালোবাসার দ্বারা তিনি পৃথিবীকে চিরকাল শাসন করতে পারেন।
লাও সী
১৬. গভীর ভালোবাসার কোনো ছিদ্রপথ নেই।
–জন হেউড
১৭. প্রেমে পড়লে নাকি বোকা বুদ্ধিমান হয়ে ওঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়।
নুট হামসুন
১৮. প্রেম নারীর লজ্জাশীলতাকে গ্রাস করে, পুরুষের বাড়ায়।
–জা পল বিশার
১৯. অর্থের জন্য প্রেম করা আর নিজের সাথে বিশ্বাসঘাতকতা করা একই জিনিস।
জন ক্রাউন
২০. ধনসম্পদ উড়ে যায়, আরাম-আয়েশ অন্তর্হিত হয়, আশা যায় শুকিয়ে, কিন্তু প্রেম থেকে যায় আমাদের সাথে। প্রেম হচ্ছে ঈশ্বরী।
লিউ ওয়ালেস
২১. প্রেমের সুখ হল কর্মে ও অপরের জন্য কাজ করার ইচ্ছাই ভালোবাসার প্রমাণ।
লিউ ওয়ালার
২২. যাকে খুবই ভালোবাসা যেতে পারত, তাকে ভালোবাসবার অবসর যদি কোনো একটা বাধায় ঠেকে ফসকে যায়, তখন সেটা না-ভালোবাসায় দাঁড়ায় না–সেটা দাঁড়ায় একটা অন্ধবিদ্বেষে, ভালোবাসারই উলটো পিঠে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
২৩. সবাইকে ভালোবাসো, বিশ্বাস করো অল্প কয়েকজনকে। শেক্সপীয়ার ২৪. বন্ধুত্বের সারাৎসার হচ্ছে সমগ্রতা, পূর্ণ মহানুভবতা আর বিশ্বাস। ইমারসন ২৫. প্রেম সর্বদাই কামের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত।
বার্ট্রান্ড রাসেল
২৬. আস্থাই বন্ধুত্বের একমাত্র বন্ধনসূত্র।
সাইরাস
২৭. বিস্তারই জীবন, সঙ্কোচনই মৃত্যু। প্রেমই জীবন, দ্বেষই মৃত্যু।
স্বামী বিবেকানন্দ
২৮. ভালোবাসার ট্রাজেডি ঘটে সেইখানেই যেখানে পরস্পরকে স্বতন্ত্র জেনে মানুষ সন্তুষ্ট থাকতে পারে নি–নিজের ইচ্ছেকে অন্যের ইচ্ছে করবার জন্য যেখানে জুলুম যেখানে মনে করি, আপন মনের মতো করে বদলিয়ে অন্যকে সৃষ্টি করব।
