৭০. ভালোবাসা ভেঙে যাওয়া সে যে হাহাকার
তার চেয়ে ব্যথা নাই, হায়;
প্রেম টুটিবার আগে প্রেমের আধার
টুটে যাওয়া ভালো বসুধায়।
–সত্যেন্দ্রনাথ দত্ত
৭১. যে-প্রেমিক কাণ্ডজ্ঞানের পরিচয় দেয়, সে মোটেই প্রেমিক নয়।
নর্মান ডগলাস
৭২. অনিত্য এই ধরায় জেনো
কিছুই বড় টিকতে নারে,
ভালোবাসাই হেথায় শুধু
অমর হয়ে থাকতে পারে।
–ওমর খৈয়াম
৭৩. আমার শ্রেষ্ঠ বন্ধু সে-ই যে আমার কল্যাণ কামনা করে কেবল আমার কল্যাণেরই জন্যে।
–অ্যারিস্টটল
৭৪. বন্ধুত্ব টাকার মতো, রক্ষা করার চাইতে তৈরি করা সহজ।
বাটলার
৭৫. সারাজীবনে একজন বন্ধু থাকা যথেষ্ট, দুজন হলে অনেক, আর তিনজন হওয়া প্রায় অসম্ভব।
–হেনরি অ্যাডামস
৭৬. প্রকৃত প্রেম যতই দুর্লভ হোক, প্রকৃত বন্ধুত্বের চাইতে তা কম দুর্লভ।
–লা রোচি ফুঁকো।
৭৭. একজন সহানুভূতিশীল বন্ধু ভাইয়ের মতোই প্রিয় হতে পারে।
–হোমার
৭৮. আমরা আমাদের বন্ধুদের গুণের চাইতে বরং তাদের ত্রুটিগুলো দিয়ে চিনে থাকি।
–সমারসেট মম
৭৯. যে-বন্ধুত্ব শেষ হয়ে যেতে পারে, তা আসলে কখনো সত্যি সত্যি শুরুই হয় না।
–পাবিলিয়াস সাইরাস
৮০. তোমার বন্ধু হচ্ছে সে-ই যে তোমার সম্পর্কে সবকিছু জানে এবং তবুও তোমাকে পছন্দ করে।
অ্যালবার্ট হুবার্ড
৮১. একজন নিষ্ঠাবান বন্ধু সহস্র আত্মীয়ের চেয়ে শ্রেয়।
ইউরিপিডিস
৮২. একজন সত্যিকারের বন্ধু কখনো বন্ধুর আচরণে ক্ষুণ্ণ হয় না।
চার্লস ল্যাম
৮৩. যে-বন্ধু সুদিনে ভাগ বসায় এবং দুর্দিনে ত্যাগ করে চলে যায়, সে-ই তোমার সবচেয়ে বড় শত্রু।
ইমাম গাজ্জালি
৮৪. কারও প্রেয়সী কখনও কুৎসিত হয় না।
–জে. জে. জেভ
৮৫. একটি পুরুষ আর একটি নারীকে যদি একত্রে কোথাও রাখ, অল্প কিছু জিনিসই তাদের করার থাকে। তারা পরস্পরকে জড়িয়ে ধরে। উষ্ণ করে তোলে একে অপরকে। বাকি থাকে সবই শূন্য আর মৃত।
উগো বেত্তি
৮৬. প্রেম পুরুষের জীবনে কেবল একটা অণুকাহিনী মাত্র, নারীর জীবনে তা সমগ্র ইতিহাস।
মাদাম দ্য স্তায়েল
৮৭. হে প্রেম, তোমার শক্তি অপ্রতিরোধ্য, তুমি মরণের পরেও হয়েছ জয়ী।
–সোফোক্লেস
৮৮. প্রেমের নীরব স্বপ্ন যত মধুর, তার অর্ধেক মধুরতাও জীবনে আর কিছুতে নেই।
–টমাস মুর
৮৯. যেখানে প্রেম নেই, সেখানে সত্য নেই। কেবলমাত্র তারই মূল্য আছে যে কোনো-কিছুকে ভালোবাসে। ভালোবাসা না থাকলে নিজের অস্তিত্ব না থাকারই শামিল।
–ফয়েরবাখ
৯০. ভালোবাসার অর্থ হল, যাকে তুমি ভোবাস তার মতো জীবনযাপন করা।
টলস্টয়
৯১. কামনা আর প্রেম এ দুটো হচ্ছে সম্পূর্ণ আলাদা জিনিস। কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা আর প্রেম হচ্ছে ধীর, প্রশান্ত ও চিরন্তন।
কাজী নজরুল ইসলাম
৯২. সার্থক ভালোবাসা দুঃখ-যন্ত্রণা জয়ের এক উৎকৃষ্ট টনিক।
–হেররিকা
৯৩. ভালোবাসা একটি সাময়িক রোগের সমাধি।
–প্লেটো
৯৪. প্রেম মানুষকে শান্তি দেয়, কিন্তু স্বস্তি দেয় না। প্রেমের মধ্যে ভয় না থাকলে রস নিবিড় হয় না।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৯৫. খ্যাতির চেয়ে ভালোবাসা ভালো।
বেয়ার্ড টেলর
৯৬. একজন প্রেমিক প্যাঁচার চেয়েও অন্ধ।
–স্পেন্সর
৯৭. বিশ্বের শ্রেষ্ঠ প্রেমপত্রগুলো মহৎ মহিলাদের উদ্দেশেই রচিত হয়েছিল।
অ্যালবার্ট হার্বার্ট
৯৮. যে চিরদিনের জন্য ভালোবাসে না, সে আসলে প্রেমিক নয়।
–এভিউ ল্যাংসে
৯৯. প্রেম হয় দুজনের মধ্যে, জন্ম দেয় তৃতীয় জনের, একটি নতুন জীবনের। এখানে রয়েছে জন্মস্বার্থ। এখানেই উৎপত্তি সমাজের প্রতি দায়িত্ববোধের।
ক্লারা জেকিন
১০০. অপরের প্রতি প্রেমের বিস্তার মাৎসর্য্যের পরম ওষুধ। অশ্বিনীকুমার দত্ত
১০১. দুটি জিনিস ছাড়া মানুষ সব লুকোতে পারে। এ দুটি হচ্ছে, যদি সে মাতাল হয়, আর যদি সে প্রেমে পড়ে।
এন. টি. ফেন্স
১০২. একটা শিশুকে দাও যদি সামান্য একটুখানি ভালোবাসা, তোমাকে সে ফিরিয়ে দেবে অকেকখানি।
–রাসকিন
১০৩. ভালোবাসা বিফল হয় না। আজই হউক, কালই হউক, শত শত যুগ পরে হউক, প্রেমের জয় হবেই।
–স্বামী বিবেকানন্দ
১০৪. মানুষের জীবনের একটি শাশ্বত ও মহান প্রয়োজন হল প্রেম।
–আনাতোল ফ্রাঁস
১০৫. প্রেম জীবনকে দেয় ঐশ্বর্য, মৃত্যুকে দেয় মহিমা, কিন্তু প্রবঞ্চিতকে দেয় কী? তাকে দেয় দাহ!
যাযাবর
১০৬. প্রেমের ক্ষেত্রে জয়ী হয়ে কেউ শিল্পী হতে পারে না, বড়জোর বিয়ে করতে পারে।
–ওয়াশিংটন অলস্টন
১০৭. গভীর ভালবাসা শুধু কাছে টানে না, দূরেও ঠেলে দেয়।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১০৮. মেয়েরা স্বভাবত সাবধানী: তাই প্রেমে পড়ে তারা ঘর বাঁধে। ছেলেরা স্বভাবতই বেপরোয়া, তাই প্রেমে পড়ে তারা ঘর ভাঙে। প্রেম মেয়েদের কাছে একটা প্রয়োজন, সেটা আটপৌরে শাড়ির মতো নিতান্তই সাধারণ, তাতে না আছে উল্লাস, না আছে বিস্ময়, না আছে উচ্ছলতা। ছেলেদের পক্ষে প্রেম দুর্লভ বিলাস, গরিবের ঘরে বেনারসি শাড়ির মতো ঐশ্বর্যময়, যে পায় অনেক দাম দিয়েই পায়। তাই প্রেমে একমাত্র পুরুষেরাই করতে পারে দুরূহ ত্যাগ এবং দুঃসাধ্য সাধনা।
যাযাবর
১০৯. জ্ঞানী ব্যক্তি পাগলের মতো প্রেম করতে পারেন, কিন্তু বোকার মতো নয়।
এফ. না রোশে ফা কোলদ।
১১০. প্রেম অনেক সময় যুক্তিবাদী মানুষকে যুক্তিহীন করে দেয়, আর যুক্তিহীন মানুষকেও যুক্তিবাদী করে তোলে।
