শ্রীশ্রীগীতা
১০৭. তোমার শুভ জন্মদিনের
সোনার আলো চোখে মাখি,
আশা আমার ডাকবে কভু
এই জীবনে সোনার পাখি।
আবদুল হাই মাশরেকী
১০৮. মরণের কোল বুঝি
দুখহরা শান্তিময়
সব জ্বালা দূর হয়।
অজ্ঞাত
১০৯. যার মহৎ কারণে মৃত্যুবরণ করে তারা কখনো ব্যর্থ হয় না।
বায়রন
১১০. মৃত্যু হচ্ছে বৃহত্তম এক শান্তির সমুদ্র।
জহীর হায়দার
১১১. মৃত্যু ছোট্ট একটি শব্দ, কিন্তু মৃত্যুকে জয় করতে হলে এমন কিছু কাজ করে যেতে হয়, যাতে মানুষ মরেও অমর হয়ে থাকে।
–আর. এইচ. বারহাম
১১২. মরণ রে
তুহু মম শ্যাম সমান।
–রবীন্দ্রনাথ ঠাকুর
১০. হিংসা-বিদ্বেষ
১. ঈর্ষা, ক্রোধ, ভয় জীবনের পরম শত্রু।
স্কট
২. কোনো হিংসুটে লোকের পাশে বাস করার চাইতে হিংস্র বাঘের প্রতিবেশী হওয়া অনেক ভালো।
–ইবনে হাজার
৩. শক্তি যার নাই
নিজের বড় হইবারে
বড়োকে করিতে ছোট
তাই কি সে পারে?
–রবীন্দ্রনাথ ঠাকুর
৪. শত্রুতা করে শত্ৰু কখনো নষ্ট করা যায় না, শত্রু নষ্ট করতে শত্রুতাকে আগে ত্যাগ করতে হবে।
–বৌদ্ধ ধর্মপদ
৫. যে আঘাত করে সে শত্রু নয়; বরং যে আঘাত করার মনোভাব পোষণ করে সে-ই শত্রু।
ডেমোক্রিটাস
৬. যে-শত্রুকে আমরা সন্দেহ করি না তারাই বিপজ্জনক হয়ে থাকে।
রোজার্স
৭. মানুষ শত্রুমুক্ত নয়।
আরবি প্রবাদ
৮. শত্রুকে ভালোবাসবে এইজন্য যে, একমাত্র সে-ই তোমার ভুলত্রুটিকে তুলে ধরবে।
ফ্রাংকলিন
৯. মানুষই মানুষের নিকৃষ্টতম শত্রু।
–সিসেরো
১০. শক্রর জন্য আগুন যেন এত বেশি না হয়, যাতে নিজের পা পুড়ে যায়।
শেক্সপীয়ার
১১. তোমার শত্রু তোমার মেঝেতে, দেয়ালেও ছিদ্র খুঁজে পাবে।
জন ব্রাইট
১২. যে-ব্যক্তি ক্রোধ দমন করিয়া রাখে, খোদাতা’আলা তাহার হৃদয় ইমান ও শান্তি দ্বারা পূর্ণ করেন।
আল-হদিস
১৩. রাগের সবচেয়ে বড় প্রতিকার হল বিলম্ব করা।
–সেনেকা
১৪. রাগিলেও সাধু চিত্ত
বিকৃতি না পায়।
তাপে কি সাগর বারি
তৃণাগ্নি শিখায়?
চাণক্য পণ্ডিত
১৫. ক্রোধ মনুষ্যত্বের আলোকশিখা নির্বাপিত করে দেয়।
ইমাম গাজ্জালি (রহ.)
১৬. রাগান্বিত অবস্থায় কখনোই চিঠির উত্তর দিতে নেই।
চীনা প্রবাদ
১৭. মেজাজ ঠাণ্ডা রাখো; তা হলে সবাইকে তুমি শাসন করতে পারবে।
–সেন্ট জাস্ট
১৮. ক্রোধের শুরুতে থাকে উন্মত্ততা এবং তার পরিণতি হল আক্ষেপ।
ইবনে আবু ওবাই
১৯. ধৈর্যশীল লোকের ক্রোধ হতে সাবধান হও।
ড্রাইডেন
২০. দুষ্ট লোকেরা তাদের গড়া নরকেই বাস করে।
টমাস ফুলার
২১. যারা ঝগড়াটে তারা নাক দিয়ে শুঁকে ঝগড়ার গন্ধ নেয়।
ক্রিস্টোফার স্মার্ট
২২. ঝগড়া চরমে পৌঁছার আগেই ক্ষান্ত হও।
–হযরত সেলায়মান (আ.)
২৩. আল্লাহর পথে জেহাদ করো, অর্থাৎ যারা তোমাদেরকে আক্রমণ করে, তাদের বিরুদ্ধে। কিন্তু প্রথমে তাদের আক্রমণ কোরো না। কারণ আল্লাহ্ আক্রমণকারীদের ভালোবসেন না।
–আল-কোরআন
২৪. শয়তান আর রিপুর সাথে
‘জেহাদ’ কর বিরোধ কর
তাদের সকল মধুর বাণী
মিথ্যা হতে মিথ্যা ধর।
–আবু শরফুদ্দিন
২৫. কাউকে ঘৃণা কোরো না; তাদের পাপকে ঘৃণা করো; তাদের ঘৃণা কোরো না।
–জে. সি. সি. ব্রেইনার্ড
২৬. পাপকে ঘৃণা করিও, পাপীকে ঘৃণা করিও না।
বাইবেল
২৭. অসৎ ব্যক্তির মন কাঁকড়াবিছায় পরিপূর্ণ।
–শেক্সপীয়ার
২৮. ঘৃণা ঘৃণাকে জন্ম দেয়, গোঁড়ামি জন্ম দেয় গোঁড়ামির।
ড. মুহম্মদ শহীদুল্লাহ
২৯. ঘৃণার আয়ু লম্বা আর বিষাক্ত।
কৃষণ চন্দর
৩০. কথা দিয়ে কথার কলি
চরণ তলে দলবে না।
ইচ্ছা করে কুৎসা কারো
মুখে তোমার বলবে না।
হযরত কিরমানি (রহ.)
৩১. সমর্থ ব্যক্তির কাছে কিবা গুরুভার,
ব্যবসায়ী যেই জন কিবা দূর তার।
বিদ্বানের কাছে কিবা স্বদেশ-বিদেশ,
মিষ্টভাষী জনে কেবা করে হিংসা-দ্বেষ।
চাণক্য পণ্ডিত
৩২. মনের উদারতার সঙ্গে ঐশ্বর্যের তুলনা করা চলে না।
–মার্শাল
৩৩. ঈর্ষা, অসূয়া (পরশ্রীকাতরতা) হইতে দূরে অবস্থান করিবে; কারণ অগ্নি যেমন কাষ্ঠকে পোড়ইয়া খাইয়া ফেলে, সেইরূপ ঈর্ষাও সকার্য আহার করিয়া নিঃশেষ করিয়া ফেলে।
–আল-হাদিস
৩৪. হিংসা দিয়ে কখনো হিংসাকে হত্য করা যায় না। আগুন নেভাতে যেমন জলের প্রয়োজন, হিংসাকে জয় করতে তেমনি প্রেমের প্রয়োজন।
–ডন জুয়ান
৩৫. অহমিকা থেকেই অশান্তির সৃষ্টি হয়।
ই. আর. শীল
৩৬. ওরা মরুভূমি বানিয়ে তার নাম রাখে শান্তি।
স্ট্যাসিটাস
৩৭. যুদ্ধকে যতদিন পর্যন্ত অশুভ বলা হবে, তার সম্মোহও থেকে যাবে ততদিন। অশ্লীলভাবে দেখতে পারলেই কেবল জনপ্রিয়তা হারাবে এটি।
অস্কার ওয়াইল্ড
৩৮. শয়তান আশ্রয় গ্রহণ করিয়াছে, তরবারির আঘাতে তাদের মস্তক দ্বিখণ্ডিত করিয়া দিবে। স্ত্রীলোক, ছেলেপিলে ও বৃদ্ধলোকের গায়ে কখনো হাত উঠাইও না। খেজুর বা অন্য যে-কোনো বৃক্ষ ছেদন করিও না, কোনো বাড়িঘর ধ্বংস করিও না।
–আল-হাদিস
৩৯. ক্রোধ প্রদর্শন করার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি উহা দমন করিয়া রাখ তবে আল্লাহতা’আলা তজ্জন্য তোমাকে পুরস্কৃত করবেন।
–আল-হাদিস
৪০. মানুষ ক্রোধের বশবর্তী হয়ে যা বলে তা হালকাভাবে গ্রহণ করো।
রানি মেরি
৪১. রাগ বোকামি থেকে উদ্ভূত হয় এবং অনুতাপে শেষ হয়।
পিথাগোরাস
৪২. হঠাৎ করে কাউকে শত্রু ভাবতে নেই, তাতে শত্রুর সংখ্যাই বৃদ্ধি পায়।
লর্ড হ্যালিফাক্স
৪৩. মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মানুষ।
