২২৪. ধনী ঘরে ছেলে জন্মগ্রহণ করে বটে, কিন্তু ধনীর ছেলে বলিয়া বিশেষ কিছু লইয়া কেহ জন্মায় না। ধনীর ছেলে ধনী এবং দরিদ্রের কোনো প্রভেদ লইয়া আসে না। জন্মের পরদিন হইতে মানুষ সেই প্রভেদ নিজের হাতে তৈরি করিয়া তুলিতে থাকে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
২২৫. যে-প্রাচুর্য কুপথে টানে, দারিদ্র তদপেক্ষা অনেক শ্রেয়। –হযরত আলি (রা.)
২২৬. ভালোবাসা মানুষকে শিল্পী করতে পারে; কিন্তু প্রাচুর্য বাধার সৃষ্টি করে।
ওয়াশিংটন অনল্টন
২২৭. ধনের যদি সদ্ব্যবহার করা হয়, তবে ইহা সুখের কারণ এবং সদুপায়ে ধনবৃদ্ধি করিতে সকলেই বৈধভাবে চেষ্টা করিতে পারে।
–আল-হাদিস
২২৮. আর্থিক সঙ্গতি না থাকলে অনেক সময় মনের সঙ্গতি থাকে না।
উইলিয়াম শার্প
২২৯. আর্থিক সচ্ছলতা বন্ধু আনে, কিন্তু ভালোবাসা আনে না।
–জোসেফ কনরাড
২৩০. সামর্থ্যই হল গরিব লোকের শ্রেষ্ঠ সম্পদ।
–এম. ওরেন
২৩১. তৎপরতা হল ব্যবসায়ে আত্মার মতো।
–এম. চেস্টারফিল্ড
২৩২. অর্থ হল এমন একটি চমৎকার জিনিস, যা থাকলে হাতে আসে ক্ষমতা, মনে আসে শান্তি আর স্বাধীনতা।
–জে. আর. লাওয়েল
২৩৩. জামার পকেটের তলিতে যদি একটি ফুটো থাকে তা হলে মুদ্রা দিয়ে পকেট বোঝাই করার কোনোই অর্থ হয় না।
ইলিয়ট
২৩৪. টাকা নিয়ে জগদীশ্বরের কী ধারণা জানতে চাইলে যাদের তিনি বস্তুটি দিয়েছেন তাদের দিকে তাকাও।
মরিস ব্যারিং
২৩৫. প্রত্যেকে, এমনকি ধনী কুমিররা পর্যন্ত, যতটা নির্দ্বিধায় চেক কেটে দিতে পারে, তত সহজে একটি পয়সা দিতে পারে না।
ম্যাক্স বিয়ারবোম
২৩৬. অর্থপ্রেমই সমস্ত শয়তানির মূল।
বাইবেল
২৩৭. জীবন বড় ছোট, আর টাকাও তেমনই।
–বের্টোল্ড ব্রেখট
২৩৮. দরিদ্রর জন্য কিছু সঞ্চয় করা এবং তাদের জন্য ভাবা মানুষ হিসাবে প্রত্যেকেরই কর্তব্য।
–জন ওজেল
২৩৯. যৌবনকালে অর্ধেক খাও, আর অর্ধেক সঞ্চয় করো। যৌবনের সঞ্চয় বৃদ্ধকালের অবলম্বন।
সক্রেটিস
২৪০. সঞ্চয় থাকতে রেখে দাও। বেলা থাকতে হেঁটে যাও।
শচীন্দ্রমোহন রায়
২৪১. সম্পদ যেমন দায়িত্ব বৃদ্ধি করে তেমনি অধিকারকেও সুপ্রতিষ্টিত করে।
আর্থার ইয়ং
২৪২. আলো ও বাতাসের উপর পৃথিবীর সবার অধিকার যেমন সমান, তেমনি পৃথিবীর সকল সম্পত্তির উপর মানুষের অধিকার সমান।
মার্কল
২৪৩. দরিদ্রের সমস্ত দিনই একঘেয়ে ও বৈচিত্র্যহীন।
জন লিডগোট
২৪৪. সম্পত্তিই সারা দুনিয়ার মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করেছে; সমস্ত যুদ্ধ, রক্তপাত ও দ্বন্দ্বের মূলেই এই সম্পত্তি। আবার যেদিন এ-পৃথিবী সকলের সাধারণ ধনভাণ্ডারে পরিণত হবে এবং একদিন তা হবেই, সেই দিনই দুনিয়াজোড়া এই দ্বন্দ্বের মীমাংসা হবে।
উইন স্ট্যানলি
২৪৫. টাকার জন্য চারটি নিয়ম :
যতটা পাওনা–পার তো সব আদায় করো।
যতটা পার–সঞ্চয় করো।
দেনা–যতটা পার মিটিয়ে ফেলো।
খাটাও–যতটা খাটানো সম্ভব।
হার্বাট ক্যাশন
২৪৬. নিজের টাকা দিয়ে লোকেরা যেমন খুশি থাকতে পারে–নিজের রুবলটি ভাইয়ের চেয়েও বেশি আপন।
–ম্যাক্সিম গোর্কি
২৪৭. যাও, রাস্তায় নেমে পড়ো। কাউকে থামিয়ে নীতি নিয়ে ভাষণ দাও একটা, অন্য আরেকজনের মুঠোয় গুঁজে দাও কিছু পয়সা, এরপর দ্যাখো কে বেশি শ্রদ্ধা করে।
স্যামুয়েল জনসন
২৪৮. ব্যাংক -অধ্যক্ষ এমন একজন লোক, যিনি ভালো আবহাওয়ার সময় আপনাকে ছাতা ধার দেন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যখন বৃষ্টি পড়তে থাকে তখন ছাতাটা কেড়ে নেন।
অজ্ঞাত
২৪৯. আদম যখন চষত জমি,
ইভ কাটিত সুতা,
তখন কে ছিল ধনী কে ছিল গরিব
এসব সকলি ছুতা।
–জন বল
২৫০. মানুষ যদি একটু বুঝেসুঝে খরচ করে তা হলে তার দুঃখ অনেকটা কমে যায়। মানুষ নিজের দুঃখ নিজেই রচনা করে নিজেকে নিজেইে দরিদ্র করে।
–ডা. লুৎফর রহমান
০৭. জীবন ও মন
১. পার্থিব জীবন ছলনাময়।
–আল-কোরআন
২. মানুষের জীবন এক ব্যস্ত মানচিত্র, যা কাজ এবং যুক্তিতর্ক ও পরামর্শে পূর্ণ।
কুপার
৩. জীবন হচ্ছে সমুদ্রের মতো তরঙ্গবহুল। কিন্তু সতর্কতার সাথে সাঁতার কাটলে খুব সহজেই তার কূল পাওয়া যায়।
–জন হার্তে
৪. মানুষের জীবন এক চমৎকার উপকথা,যা বিধাতা নিজে লিখেছেন।
হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন
৫. জীবন মানেই অনিশ্চিত ভ্রমণ।
শেক্সপীয়ার
৬. জীবন হচ্ছে সাদা কাগজের পাতা। তার মধ্যে আমাদের কেউ কেউ লিখতে পারে তার দু-একটা কথা, তার পরই নেমে আসে রাত্রি।
–জে. আর. লাওয়েল
৭. জীবন হচ্ছে একমাত্র সত্য ইতিহাস।
কার্লাইল
৮. জীবন এমন একটা স্তম্ভ, যা আমরা একা বহন করতে পারি না।
জ্যাকুইন মিলার
৯. জীবন হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনার বৃহৎ সমষ্টি মাত্র।
জন ম্যানফিল্ড
১০. জীবন সামান্য জিনিসের বৃহৎ বন্ধন।
–এ. ডব্লিউ, হালমস
১১. জীবন একটা রঙ্গমঞ্চ; সুতরাং তোমার ভূমিকাভিনয় করতে শিখে নাও, গাম্ভীর্যকে এক পাশে সরিয়ে রেখে। নতুবা জীবনের মর্মবেদনা বহন করতে শেখা অপরের মঙ্গল করতে শেখার চেয়ে প্রায়শই ঢের বেশি কঠিন।
জসুয়া লথ লিয়েবম্যান
১২. মানুষের মন আকাশের চেয়ে বড়, সমুদ্রের চেয়ে গম্ভীর হতে পারে।
টমাস চ্যাম্পিয়ান
১৩. যে-জীবনে পরিশ্রম নেই, সে-জীবন যেন একটা গুরুতর অপরাধ। এবং যে পরিশ্রমে আর্টের আনন্দ নেই তা পশুত্ব।
রাস্কিন
১৪. দুনিয়াতে মানুষের মনই বোধহয় সবচেয়ে দুর্গম ও দুয়ে।
