মুহম্মদ আবদুল হাই
১৫. দিন কতকের মেয়াদের শুধু
ধার করা এই জীবন মোর, হাস্য মুখে ফেরত দেব সময়টুকু হলেই ভোর।
–ওমর খৈয়াম
১৬. মানুষের জীবন যেন কোনো অদৃশ্য চিত্রকরের স্বহস্তে রচনা।
–রবীন্দ্রনাথ ঠাকুর
১৭. মানুষের জীবন মানচিত্রের মতো।
–শংকর
১৮. এসো সব, আশার দালান গড়া বালির উপরে আনো মদ, জীবন তো বাতাসের হঠাৎ প্রবাহ।
–হাফিজ
১৯. মৃতদের জন্য কাঁদো, কেননা, সে আলো থেকে বঞ্জিত। বোকাঁদের জন্য কাঁদো, কেননা, সে বুদ্ধি থেকে বঞ্চিত; মৃতদের জন্যে কাঁদো কম শোকে, কেননা, সে আছে বিশ্রামে, কিন্তু বোকার জীবন মৃতের চেয়েও বাজে।
বাইবেল
২০. আমরা কথার অধীন, প্রথার অধীন, অসংখ্য প্রবৃত্তির অধীন।
–রবীন্দ্রনাথ ঠাকুর
২১. মানুষের মনের সব থেকে বড় শত্রু হলো তার সংশয়, অবিশ্বাস, সন্দেহ।
সমরেশ বসু
২২. বয়েসের সঙ্গে সঙ্গে মানুষের মনের অনুভূতিও পরিবর্তিত হয়।
সিডনি স্মিথ
২৩. তিনটি অভ্যাস মানুষের জীবনকে সুন্দর করে তোলে : (১) জ্ঞানীর সাহচর্য, (২) ব্যবহারে অমায়িকতা (৩) খরচের ভারসম্য রক্ষা করা।
জুবাইর
২৪. অভ্যাস উৎকৃষ্ট চাকরের মতো নতুবা নিকৃষ্ট মনিবের মতো হয়ে থাকে।
ইমনোস
২৫. অভ্যাসই অভ্যাসকে অতিক্রম করতে পারে। –
-আইজ্যাক ইউলিয়ামস
২৬. মনের অসন্তোষকে দীর্ঘদিন জিইয়ে রাখা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।
আফরাবেন
২৭. অস্থির মানসিকতা স্বাস্থ্য এবং শান্তি দুটোতেই বিঘ্ন সৃষ্টি করে।
–ডেল কার্নেগি
২৮. জীবনে আশা সূর্যকিরণের মতো বারবার ফিরে আসে।
জুভেনাল
২৯. সর্বোৎকৃষ্টের জন্য আশা করো আর সর্বনিকৃষ্টের জন্য তৈরি থাকো।
–ইংরেজি প্রবাদ
৩০. কেবল নিজের উপরই আস্থা রাখুন, অন্যেরা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবে না।
টমাস ফুলার
৩১. এমন কেউ নেই যে কিছু হারায়নি, জীবনভর শুধু পেয়ে গেছে।
জন ক্লার্ক
৩২. আত্মহত্যা নয়, আত্মসমৃদ্ধিই জীবনের উদ্দেশ্য। আর তা কেবলমাত্র সম্ভব জীবন উপভোগের মাধ্যমে।
বার্ট্রান্ড রাসেল
৩৩. চেষ্টা করলেই মানুষ ইচ্ছানুযায়ী আনন্দ উপভোগ করতে পারে। লিঙ্কন ৩৪. জীবন ক্ষণস্থায়ী, কাজেই উপার্জনের পাশাপাশি তা ভোগ করে যাওয়া উচিত।
স্যামুয়েল জনসন
৩৫. কল্পনা বাস্তবের অভাব পূরণ। উদ্ভট কল্পনায় মন ক্যাঙ্গারুর মতো লাফিয়ে লাফিয়ে চলে।
আব্দুর রহমান শাদাব
৩৬. মানুষের কল্পনাশক্তি না থাকলে পৃথিবীর এত উন্নতি সাধিত হত না।
–মার্শাল
৩৭. জীবন খুবই সংক্ষিপ্ত। তোমার সমস্ত কাজ ঠিক সময়মতো করে ফ্যালো।
–জর্জ আর্নল্ড
৩৮. প্রাণের অবস্থাটি খুব কোমল করিতে হইবে। কাদামাটির ন্যায় মনকে গঠন করা চাই। তাহা হইলে ঐ মনের দ্বারা অনেক সুন্দর নতুন জিনিস প্রস্তুত হইতে পারে।
স্বামী দয়ানন্দ অবধূত
৩৯. মন যেন পিঞ্জরার পাখি। কল্পনায় সে ডানা মেলে উড়ে যায়। কল্পনা না থাকলে মানুষ অন্য জীবের মতো বাস্তবে বন্দি হয়ে থাকত।
আব্দুর রহমান শাদাব
৪০. দুর্ভাগ্যের শিক্ষালয়ে নিয়মানুবর্তিতা শিক্ষা করতে হয়।
মহাত্মা গান্ধী
৪১. নিষ্ঠার সাথে পরিচর্যা করলে জীবনের লালিত্য বৃদ্ধি পাবে।
রিচার্ড হেনরি
৪২. পরিবর্তন মানে প্রগতি। প্রগতিই জীবন।
রাহাত খান
৪৩. ভয় মানুষকে মুত্যুর দিকে ঠেলে দিতে পারে।
বায়রন
৪৪. মানুষের জীবনটাই অগণিত ভুলের যোগফল।
–হোমারক্রয়
৪৫. যে-মানুষ ভুল করে না, বস্তুত সে কিছুই করে না।
–এ.জে. ফিলিপস
৪৬. জীবন ভোগের জন্য।
–চার্লস ল্যাম
৪৭. জীবনের পরিধি খুবই ক্ষুদ্র। যত শীঘ্র মানুষ তার ধনসম্পদ ভোগ করতে শুরু করে, ততই তার মঙ্গল।
–স্যামুয়েল জনসন
৪৮. যৌবনই ভোগের কাল, বার্ধক্য স্মৃতিচারণের।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৪৯. মনের সৌন্দর্যকে যে অগ্রাধিকার দেয়, সংসারে সে-ই জয়লাভ করে।
–শেক্সপীয়ার
৫০. সুন্দরভাবে বাঁচতে হলে তোমার দুটো জিনিস দরকার, তা হচ্ছে–বুদ্ধি এবং রুচিবোধ।
–জে. জি. হুইটিয়ার
৫১. কুৎসিত মন একটি সুন্দর মুখের সমস্ত সৌন্দর্য কেড়ে নেয়।
লটমাস নুন
৫২. সন্দেহপ্রবণ মন এক বৃহৎ বোঝাস্বরূপ।
ফ্রান্সিস ফুয়ারেলস
৫৩. যে-মন সুখী এবং পরিতৃপ্ত সেই মনই মহৎ।
ফার্গুসন
৫৪. আমার মনই আমার ধর্মশালা।
–টমাস পেইন
৫৫. সন্দেহপ্রবণ মন ভালো কাজের অন্তরায়।
–রবার্ট ব্রাউনিং
৫৬. খাঁটি, সরল ও সুস্থ হচ্ছে সেই মন, যে ছোট বড় সকল বস্তুকে সমভাবে গ্রহণ করতে পারে।
–স্যামুয়েল জনসন
৫৭. মানুষের মনের সবচেয়ে বড় শত্রু হলো সংশয়, অবিশ্বাস আর সন্দেহ।
–সমরেশ বসু
৫৮. তুমি যদি মনের সজীবতা ধরে রাখতে চাও, তা হলে সবকিছুকে সহজভাবে গ্রহণ করতে শেখো।
টমাস হুড
৫৯. যে মনের দিক থেকে বৃদ্ধ নয়, বার্ধক্য তার জীবনে আসে না।
–ফিলিপ ম্যাসিঞ্জার
৬০. যদি ভালোভাবে বাঁচতে চান তা হলে মনে রাখবেন–সমস্যাকে তুচ্ছজ্ঞান করতে হবে, আশীর্বাদকে গণ্য করতে হবে।
—ডেল কার্নেগি
৬১. জীবনকে যদি তুমি ভালোবাস তা হলে সময়ের অপচয় কোরো না। কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্ট।
–ফ্রাঙ্কলিন
৬২. সময়ের সমুদ্রে আছি, কিন্তু এক মুহূর্ত সময় নেই।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৬৩. মৃত্যুর চেয়ে কঠিন হচ্ছে জীবন। কেননা দুঃখ-কষ্ট, বিপদ-আপদ কেবল জীবনেই ভোগ করতে হয়, মৃত্যু তা থেকে মুক্তি দেয়।
সক্রেটিস
৬৪. নদীতে স্রোত আছে তাই নদী বেগবান, জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্র্যময়।
