–ডা. লুৎফর রহমান
১৯৩. কৃপণতা মর্যাদাহানি করে। কাপুরুষতা পূর্ণ মনুষ্যত্ব অর্জনের পথে বৃহৎ অন্তরায়। দরিদ্র মহাজ্ঞানীকেও অনেক সময় প্রতিপক্ষের সামনে মৌন করে দেয়। অপাত্রে বিনয় বিপদ ডেকে আনে। ধৈর্যই প্রকৃত সম্পদ।
–হযরত আলি (রা.)
১৯৪. কোনো জ্ঞানী বলিয়াছেন আত্মার ঐশ্বর্য থাকিলে দরিদ্রতা কাহারও ক্ষতি করিতে পারে না এবং মানুষের আত্মা দরিদ্র হইলে ঐশ্বর্য দ্বারা তাহার কোনো উপকার সাধিত হয় ন।
অজ্ঞাত
১৯৫. যে তোমার সহিত মন্দ ব্যবহার করে তাহার সহিত তুমি ভালো ব্যবহার করিও–তাহা হইলে সকলের উপরে জয়লাভ করিতে পারিবে। কাহারও ঐশ্বর্যে ঈর্ষা করিও না–তাহাতেই শান্তি লাভ হইবে। বন্ধুলাভ করিতে হইলে স্বার্থপর হইও না। সরলতা বা আন্তরিকতার সহিত কাজ করিও, তাহার পুরস্কার পাইবে।
ইমাম পাজ্জালি (রা.)
১৯৬. লক্ষ্মী হলেন এক, আর কুবের হল আর এক–অনেক তফাত। লক্ষ্মীর অন্তরের কথাটি হল কল্যাণ, সেই কল্যাণের দ্বারা ধন শ্রীলাভ করে। কুবেরের অন্তরের কথাটি হচ্ছে সংগ্রহ, সেই সংগ্রহের দ্বারা ধন বহুত্ব লাভ করে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
১৯৭. দানশীলতা বেহেস্তের একটি গাছ। দানশীল ব্যক্তি ঐ গাছের একটি ডাল ধরল, যা যতক্ষণ তাকে বেহেশতে দাখিল না করবে, ততক্ষণ সে ছাড়বে না। কৃপণতা দোজখের একটি ডাল। কৃপণ ব্যক্তি এমনি একটি ডাল ধরল যা তাকে দোজখে নিক্ষেপ না করা পর্যন্ত ছাড়বে না।
–আল-হাদিস
১৯৮. টাকা হল মুদ্রাশাসিত মুক্তি, আর একইভাবে পরাধীনের কাছে এটি দশ গুণ ভয়ঙ্কর। যদি পকেটে ঝনঝন করতে থাকে টাকা, সে অর্ধবন্দি, এর পরও সে টাকা খরচ করতে পারে না।
ফিওদর দস্তায়েভস্কি
১৯৯. যে-গাধার পিঠ স্বর্ণে বোঝাই, সে গিয়ে ওঠে দুর্গের চূড়ায়।
ইংরেজি প্রবাদ
২০০. টাকা জ্ঞানীলোকের বর্ম।
ইউরিপিদেস
২০১. টাকা থাকা মানে দয়ালু, সৎ সুন্দর আর রসিক হওয়া। আর যার নেই সে বিচ্ছিরি, বিরক্তিকর, মূর্খ এবং অকর্মা।
–জ্যাঁ জিরাদু
২০২. সুন্দরী স্ত্রী এবং পেছনের দরজা যে-কোনো মুহূর্তে একজন ধনী লোককে গরিব করতে পারে।
টি. এ. পিকক
২০৩. টাকা অনেকটা বাহু এবং পায়ের মতো, তাকে ব্যবহার করো অথবা পদদলিত করো।
–হেনরি ফোর্ড
২০৪. অর্থমন্ত্রীরা হলেন আইনসম্মত পকেটমার।
–পল রামাদিয়ে
২০৫. প্রজাতন্ত্রের টাকা যে-মুহূর্তে বেশি বেশি করে খরচ করতে শুরু করবেন, মনে হবে ওগুলো গৌরী সেনের।
–আইসেন হাওয়ার
২০৬. অর্থ গেলেই বুদ্ধি যায়।
যা-ই করে তা-ই ব্যর্থ হয়।….
মিত্র তার, জ্ঞাতি তার ঘরে যার ধন
‘পুরুষ’ ও ‘পণ্ডিত’ আখ্যা পায় সে জন।
চাণক্য পন্ডিত
২০৭. যে আমার টাকা চুরি করেছে সে শুধু আমার টাকই চুরি করেনি, বিশ্বাসও চুরি করেছে।
–বেন জনসন
২০৮. দেখতে পাওয়া যাচ্ছে, সর্বাপেক্ষা সজ্জন ব্যক্তির হাতে যখন টাকা এল, সে প্রথম খোয়াল সৌজন্য। সাধুর হাতে যখন টাকা এল, তখনই তার সাধুতার প্রশ্ন উঠল। নিঃস্বার্থ দেশসেবকের যখন টাকা হল, সে নিজে গড়ে উঠল স্বার্থপরের মতো। এ ছাড়া চেয়ে দেখো আন্যদিকে রাষ্ট্র যখন ধনবান হয়ে উঠছে দিনে দিনে তখন তার শাসকমহল অর্থনীতির তলায় তলিয়ে যাচ্ছে।
–প্রবোধকুমার সান্যাল
২০৯. আমাকে ধনসম্পদ বেশি দিও না এবং কমও দিও না। পুষ্টিকর খাদ্য এবং সুস্থ মানসিকতা নিয়ে আমাকে বাঁচতে দাও।
জন কলিন্স
২১০. আমাদের যা আছে তা নিয়েই সন্তুষ্ট তাকা উচিত। কখনই যা আমরা হতে পারি না তা নিয়ে নয়।
–ম্যাকিন্টস
২১১. পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়েঘরে থাকাও ভালো; অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় বাস করায় কোনো সার্থকতা সেই।
উইলিয়াম ডেভিস
২১২. যা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত, যা তুমি জান তার তুলনায় তোমার কম কথা বলা উচিত।
শেক্সপীয়ার
২১৩. দারিদ্র এক ধরনের ঘৃণা আশীর্বাদ।
রবার্ট বার্টন
২১৪. সত্যিকারের গরিব কে জানেন? নিজের ইচ্ছার বিরুদ্ধে যাকে ভিন্ন ধরনের জীবনাপন করতে হয়।
–প্রবোধকুমার সান্যাল
২১৫. টাকা হয়ে উঠেছে যৌনতার সমান। তুমি কিছুই ভাবতে পার না যদি তোমার টাকা না থাকে, যদি থাকে তবে এটি ছাড়া আর সবকিছু নিয়েই ভাবতে পার।
–জেমস বলডুইন
২১৬. রাজ্য দখলের চেয়ে বড় রাজ্য দান
গ্রহণের চেয়ে দান অনেক মহান।
মিল্টন
২১৭. একটি মানুষকে তখনই ধনী বলা যায়, যখন অন্যের তুলনায় তার নিজের জন্য অনেক ধরনের জিনিস সে কিনতে পারে বা ব্যবহার করতে পারে।
খোরো
২১৮. টাকা ধার দিলে ক্ষতি হয় : হয় টাকাটা হারানো যায়, নচেৎ একজন শত্রুলাভ হয়।
–আলবেনীয় প্রবাদ
২১৯. যদি টাকার মূল্য নিরূপণ করতে চাও তা হলে টাকা ধার করার চেষ্টা করে দেখো। যে ধার করে সে দুঃখ-দুর্দশাকেই আমন্ত্রণ জানায়।
ফ্রাংকলিন
২২০. বন্ধু খোয়াতে চাও? তবে তাকে কিছু টাকা ধার দাও।
এস্টোনিয়ান প্রবাদ
২২১. অনেক ধনসম্পদের চেয়ে একটা সুন্দর নাম ভালো।
কার্ভেন্টিস
২২২. একজন কুঁড়েঘরের দরিদ্র লোক যতবেশি নিশ্চিন্ত, একজন রাজা তত বেশি উদ্বিগ্ন।
জর্জ ম্যারিটন
২২৩. ধনসম্পদ ভালো জিনিস সন্দেহ নেই, তবে আর্থিক সম্পদের চাইতে স্বাস্থ্যের সম্পদ অনেক বেশি মূল্যবান। আবার শারীরিক সুস্থতার চেয়েও অনেক বেশি মূল্যবান অন্তরের পরিচ্ছন্নতা।
–হযরত আলি (রা.)
