উইলিয়াম ম্যাসন
১৫৯. অন্যায় পন্থা অবলম্বন করে যে-সম্পদ অর্জন করা হয় তা নিঃশেষ হতে থাকে, আর সৎ পন্থায় পরিশ্রম করে যা অর্জিত হয়, তা বাড়তে থাকে।
হযরত সুলায়মান (আ.)
১৬০. প্রয়োজনের অতিরিক্ত অর্থ কোনো মানুষের জীবনেই মঙ্গল আনতে পারে না।
নীহাররঞ্জন গুপ্ত
১৬১. অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়।
–শেক্সপীয়ার
১৬২. কৃপণের ধন উঠে আসে মাটির তলা থেকে, আর কৃপণ নিজে গিয়ে ঢেকে মাটির তলায়।
–শেখ সাদি
১৬৩. কৃপণের আঙুলের ফাঁক দিয়ে পানি গড়ায় না।
মালয়ী প্রবাদ
১৬৪. জীবনটার পরিধি খুব ছোট। যতশীঘ্র মানুষ তার ধনসম্পদ ভোগ করতে আরম্ভ করে তার ততই মঙ্গল।
স্যামুয়েল জনসন
১৬৫. কৃপণেরা নিজেদের পেট আর পিঠ পকেটে ঢুকিয়ে রাখে।
টমাস ফুলার
১৬৬. মরার আগ পর্যন্ত কৃপণ আর মোয়োর কোনো কাজে আসে না।
ফরাসি প্রবাদ
১৬৭. মানুষের প্রয়োজন যাতে
বিধি তাহা দিলেন সকলি
মনগড়া অভাব সৃজিয়া
দুঃখ পাই আমরা কেবলি।
–পঙ্কজিনী বসু
১৬৮. যে-ব্যক্তি তার প্রয়োজন মেটানোর মতো উপার্জনে সন্তুষ্ট থাকে, তার চাইতে নিরুদ্বিগ্ন জীবন আর কারও হতে পারে না।
–হযরত আলি (রা.)
১৬৯. হাজার পয়সা দানের চেয়ে এক পয়সা ঋণ পরিশোধ বেশি মূল্যবান।
হযরত আবদুল-বিন মোবারক (রা.)
১৭০. কৃপণ ব্যক্তি খোদা হইতে দূরে, লোকসমাজে ঘৃণিত ও দোজখের নিকটবর্তী।
–আল-হাদিস
১৭১. টাকা ছাড়া একজন লোক তীরছাড়া ধনুকের মতো।
জন ব্রে
১৭২. টাকা হারানো খুব সহজ ব্যাপার, কিন্তু টাকা উপার্জন করাটা মারাত্মক কঠিন।
সিসেরো
১৭৩. টাকার পেছনে ছুটলে টাকা পাওয়া যায় না। টাকা যখন আসার ঠিক তখনই আসে।
–সৈকত চৌধুরী
১৭৪. ছিল মোর টাকা কড়ি
ছিল মোর বন্ধুও বিস্তর
দিলাম সে টাকা কড়ি
বন্ধুগণে ধার অতঃপর;
চাহিলাম ফিরে মোর
টাকা সব বন্ধুর নিকট,
টাকাতো গেলই মোর
দিল সব বন্ধুই চম্পট।
কার্তিকচন্দ্র
১৭৫. দারিদ্র্যটা মানুষের গৌরব নয়,তার লজ্জা। অভাবের জ্বালায় মানুষ রুখে দাঁড়ায়; তখন তার অর্থ এই নয় যে, সারা দুনিয়াকে তারা গরিব করে দেবে। সকলের বড়লোক হওয়ার দরকার আছে বলে কয়েকজন অতি বড়লোকের বিরুদ্ধে তাদের লড়াই।
–নারায়ণ সান্যাল
১৭৬ হে দরিদ্র, তুমি মোরে করেছ মহান!
তুমি মোরে দানিয়াছ খৃস্টের সম্মান
কণ্টক মুকুট শোভা।
কাজী নজরুল ইসলাম
১৭৭. দারিদ্র্যে লজ্জার কিছু নেই। লজ্জা আছে দারিদ্র্যকে কেন্দ্র করে অন্যের করুণাভিক্ষায়।
স্যার আর্থার হেলপ
১৭৮. দারিদ্র্য পাপ নয়, কিন্তু দারিদ্র্য যেন চরিত্রের মাধুর্যকে নষ্ট না করে।
টমাস ফুলার
১৭৯. হাতের দান হাতে-হাতেই চুকিয়ে দাও … হৃদয়ের দান, যত অপেক্ষা করবে তত তার দান বাড়বে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
১৮০. জগতে সর্বদাই দাতার আসন গ্রহণ করো। সর্বস্ব দিয়ে দাও। আর ফিরে কিছু চেয়ো না। ভালোবাসা দাও, সাহায্য দাও, সেবা এতটুকু যা তোমার দেবার আছে দিয়ে যাও। কিন্তু সাবধান, বিনিময়ে কিছু চেয়ো না।
স্বামী বিবেকানন্দ
১৮১. ধনী লোকের ধন তার স্বাস্থ্যের বড় শত্রু।
জর্জ ওয়েস্ট স্টোন
১৮২. আমাদের অনেকেই প্রথম উদ্যমে ব্যবসায়ে প্রবেশ করে অল্পদিনের মধ্যে সফলতা লাভের জন্য অধীর হয়ে ওঠেন। আর যদি প্রথমে কিছু লোকসান হয় তো অমনি ব্যবসায় ছেড়ে দিয়ে হা চাকুরী, হা চাকুরী করে বেড়ান। কিন্তু স্থিরভাবে লেগে থাকতে না পারলে ব্যবসায়ের ক্ষেত্রে সফলতা লাভের আশা দুরাশা মাত্র।
আচার্য প্রফুল্লচন্দ্র রায়
১৮৩. প্রাচুর্য মানুষের প্রয়োজন মেটায়, অতিরিক্ত সম্পদ মানুষকে উন্নাসিক করে তোলে।
টমাস ফুলসার
১৮৪. যে-সমস্ত মানুষ বেহিসেবি হয়ে রসনাকে সংযত করতে জানে না, মূর্থের মতো খেয়াল চাপে আর খরচ করে, তারা মনুষ্যত্বর অবমাননা করে, দুঃখের পর দুঃখ, অশান্তি ও বেদনা তাদের জীবনের অনেক শক্তি নষ্ট করে দয়ে। –ডা. লুৎফর রহমান
১৮৫. বিনাশ্রমে অর্জিত সম্পদ দুঃখজনক পরিণতি ডেকে আনে।
মহিউদ্দিন
১৮৬. সম্পদের মালিক হবার পর যারা নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকে, তাদের সেই সম্পদ স্থায়ী থাকে। আর যারা দায়িত্ব ভুলে যায়, তারা নিজের হাতেই সম্পদের ধ্বংস ডেকে আনে।
–হযরত আলি (রা.)
১৮৭. অর্থ উপার্জনের যদিও নানা ধরনের উৎস আছে, কিন্তু অর্থব্যয়ের ক্ষেত্রে বিধিবন্ধ নিয়ম মেনে চলা ভালো।
গোল্ডস্মিথ
১৮৮. মানুষ ইচ্ছা করেই ছোট ও দরিদ্র হয়। তার ছোট ও দরিদ্র হবার কোনো কথাই নাই। তার শুধু সহিষ্ণু পরিশ্রম চাই। জয়ের জন্য শুধু আল্লাহর দিকে চেয়ে থেকো না। তোমার বাহুতে যে শক্তি আছে, তোমার মাথায় যে বুদ্ধি আছে তার ব্যবহার করো তুমি।
ডা. লুৎফর রহমান
১৮৯. দরিদ্রের সমাজ নেই, দরিদ্রের ধর্ম নেই, দরিদ্রের জীবননীতি কোথাও কিছু নেই। তাদের এক ও অদ্বিতীয় পরিচয় তারা সর্বহারা নিঃস্ব।
–প্রাবাধকুমার সান্যাল
১৯০. পাখি উড়াল দেয়ার আগে ডিমের খোলস অবশ্যই ভাঙতে হয়।
–লর্ড টেনিসন
১৯১. যে উড়তে শেখে আগে তাকে অবশ্যই শিখে নিতে হয় দাঁড়ানো; আর হাঁটা আর দৌড়ানো আর আরোহণ আর নাচ; কেবলমাত্র উড়েই বড় শেখা যায় না।
নিৎসে
১৯২. মানুষকে দান করো কিন্তু দান করার জন্যই কি দান করতে হবে? দেখতে হবে, প্রদত্ত পয়সায় দানপ্রাপ্ত ব্যক্তির প্রকৃত উপকার হবে কি না। যার আছে তাকে আরও দিলে পয়সার অপব্যবহার করা হয় না কি?
